16/05/2026
01805-032778
#ব্রুনাই_ওয়ার্ক_পারমিট
ব্রুনাই শুনলেই চোখের সামনে ভেসে ওঠে শান্ত পরিবেশ, অসাধারণ মসজিদ, পরিষ্কার রাস্তাঘাট আর নিরাপদ জীবন। অনেক বাংলাদেশী এখন ব্রুনাইতে Engineer, Technician, Mechanic, Electrician, Welder, Plumber, Driver, Construction Worker, Factory work সহ বিভিন্ন কাজে ভালো আয় করছেন। ট্যাক্স ফ্রি আয় + শান্ত জীবন — দুটোই পাওয়া যায় এখানে।
তবে অনেকে ভুল প্রক্রিয়ায় গিয়ে ঝামেলায় পড়েন। তাই বাংলাদেশ থেকে ব্রুনাইতে আইনত কীভাবে যাবেন।
#ব্রুনাইতে_আইনত_কাজ_করতে_যা_লাগবে:
Employment Visa + Work Permit (LD)
(Brunei Immigration & Labour Department থেকে)
সঠিক প্রক্রিয়া (ধাপে ধাপে)
১. জব অফার পাওয়া :ব্রুনাইয়ের কোনো কোম্পানি আপনাকে চাকরির অফার দিবে। আপনার অভিজ্ঞতা ও যোগ্যতা দেখে Employment Contract(LD)তৈরি হবে
২. এমপ্লয়ারের দায়িত্ব (ব্রুনাইয়ে)
- কোম্পানিকে JobCentre Brunei (JCB)-এ ভ্যাকেন্সি অ্যাডভারটাইজ করতে হয় (কমপক্ষে ২ সপ্তাহ)।
- স্থানীয় লোক না পেলে Labour Department থেকে Lesen Pekerja Asing (LPA - Foreign Worker License) নিতে হয়।
- TAP (Tabung Amanah Pekerja) এর এন্ডোর্সমেন্ট লাগে।
- তারপর Immigration Department-এ Employment Visa + Work Pass-এর আবেদন করা হয়।
৩.বাংলাদেশে আপনার কাজ
- ডকুমেন্টস যাচাই ও অ্যাটেস্টেশন
- মেডিকেল টেস্ট (অনুমোদিত হাসপাতাল থেকে)
- পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট (যদি চায়)
- BMET রেজিস্ট্রেশন ও অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র
Work Permit অনুমোদন হলে Evisa /online approval copy হিসেবেই বেশি দেওয়া হয়.
৪. বেতন ও সুবিধা (২০২৬ অনুযায়ী)
মিনিমাম বেতন: অনেক সেক্টরে ৬০০ ব্রুনাই ডলার প্রায় ৫৭৬০০ টাকা থেকে শুরু।
- স্কিল্ড কাজে (ইঞ্জিনিয়ার, টেকনিশিয়ান ইত্যাদি) বেতন আরও অনেক বেশি।
- সবচেয়ে বড় সুবিধা: ব্রুনাইতে কোনো ইনকাম ট্যাক্স নেই। পুরো বেতন আপনার।
অনেক কোম্পানি থাকা-খাওয়ার সুবিধা দেয়। কিন্ত বেশিরভাগ ক্ষেত্রে থাকা কোম্পানির খাওয়া নিজের।
#ব্রুনাই_লেবার_আইনের_গুরুত্বপূর্ণ_বিষয় (Employment Order 2009):
১) কাজের সময়: দিনে সর্বোচ্চ ৮ ঘণ্টা, সপ্তাহে ৪৪ ঘণ্টা। অতিরিক্ত কাজ ওভারটাইম।
২) বিশ্রাম: সপ্তাহে ১ দিন রেস্ট ডে বাধ্যতামূলক। বার্ষিক ছুটি প্রথম বছর ৭ দিন, পরে বাড়ে (সর্বোচ্চ ১৪ দিন)।
৩) বিদেশি কর্মী: ওয়ার্ক পারমিট ও ভিসা বাধ্যতামূলক। নিয়োগকর্তাকে মেডিকেল ইন্স্যুরেন্স দিতে হয়। ম্যাটারনিটি লিভ ৯ সপ্তাহ।
৪) চুক্তি: লিখিত চুক্তি, নোটিশ পিরিয়ড ও সেফটি নিয়ম মানতে হয়। লেবার ডিপার্টমেন্টের অনুমতি ছাড়া বিদেশি নিয়োগ অবৈধ।
ব্রুনাইতে ট্যাক্স ফ্রি ভালো আয় আর শান্ত জীবন পেতে চাইলে সঠিক পথে এগোন।
যোগাযোগ করুন:অফিস: রোড ১১, এভিনিউ ২, বাড়ি ১২৭৯, লেভেল ৪, মিরপুর DOHS, মিরপুর ১২, ঢাকা ১২১৬।
#ব্রুনাই #বিদেশেচাকরি