16/07/2026
থাইল্যান্ডের ই-ভিসা চালু হওয়ার পর থেকে অনুভব করছি, থাইল্যান্ড ভিজিট করে ফেরার সময় পাসপোর্টটা কেমন জানি খালি খালি লাগে। বিগত সময়ে স্টিকার ভিসা থাকার কারণে কেন জানি পাসপোর্টটা ভারি ভারি মনে হতো। তাই, এবার ফেরার সময় একটা রি- এন্ট্রি নিয়ে নিলাম। এতে করে থাই ইমিগ্রেশন আমার পাসপোর্ট এর একটা পেজ ভারী করে দিয়েছে। এবার মনে হচ্ছে আগের মত ভারি না হলেও পাসপোর্টের ওজন কিছুটা বেড়েছে। থাইল্যান্ডের রি- এন্ট্রি ভিসা নেওয়ার নিয়মগুলো জেনে রাখুন।
থাইল্যান্ডের রি-এন্ট্রি বা মাল্টিপল এন্ট্রি ভিসা পাবেন মাত্র ১০ মিনিটে। অনেকেই বুঝতে পারেনা মাল্টিপল এন্টি বা রি-এন্ট্রি ভিসা কোথায় থেকে নিতে হয়। তাদের জন্য বলছি, আপনি যখন থাইল্যান্ড এক্সিট করবেন তখন এয়ারপোর্টে ইমিগ্রেশন করার সময় ইমিগ্রেশন অফিসার কে বলবেন মাল্টিপল এন্ট্রি বা রি-এন্ট্রি নিতে চাই। তখন ইমিগ্রেশন অফিসার আপনার ইমিগ্রেশন শেষ করে মাল্টিপল এন্ট্রি বা রি-এন্ট্রি বুথ দেখিয়ে দিবে। মাল্টিপল এন্টি বা রিএন্ট্রি বুতে গ্যাদারিং বেশি থাকলে আপনাকে সিরিয়াল করে ভিসা নিতে হবে। প্রথমে আপনার পাসপোর্ট নেবে। তারপর একটা ফরম ফিলাপ করে আপনার ছবি নিবে। তারপর আপনার কাছ থেকে পেমেন্ট নিবে এবং সাথে সাথে পাসপোর্ট ডেলিভারি দিবে। সমস্ত প্রক্রিয়াটি কমপ্লিট করতে আপনার সর্বোচ্চ ১০ মিনিট সময় লাগতে পারে। কিন্তু আপনি সিরিয়ালে থাকলে সময় আরো বেশি লাগবে। তাই মাল্টিপল এন্ট্রি বা রি এন্ট্রি করার জন্য আপনাকে হাতে সময় নিয়ে এয়ারপোর্টে উপস্থিত থাকতে হবে। তা না হলে আপনার ফ্লাইট মিছ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে।
রি-এন্ট্রি তে মানে সিঙ্গেল এন্ট্রি যা একবার এন্ট্রি পারমিশন দেয়। সেক্ষেত্রে (১০০০ বাথ ভিসা ফি + ২০০ বাথ সার্ভিস চার্জ) মোট ১২০০ বাথ পেমেন্ট দিতে হবে। পাশাপাশি মাল্টিপল এন্ট্রি এর ক্ষেত্রে (৩৮০০ বাথ ভিসা ফি + ২০০ বাথ সার্ভিস চার্জ) মোট ৪০০০ বাথ পেমেন্ট দিতে হবে। মাল্টিপল এন্ট্রি এর ক্ষেত্রে একাধিক বার এন্ট্রি পারমিট পাওয়া যায় কিন্তু একসাথে ৬০ দিনের বেশি থাকা যাবে না। টুরিস্ট ভিসায় কোনো ভাবেই ওভারস্টে করা যাবে না। থাইল্যান্ডে ওভারস্টে করার পানিশমেন্ট হিসেবে আপনার ফাইন হবে এমনকি আপনার পাসপোর্ট ৩ বছর বা ৫ বছর এমনকি ১০ বছর পর্যন্ত ব্যান করে দিতে পারে সেইসাথে আপনাকে এরেস্ট করে জেল জরিমানা করতে পারে।
আপডেট জানতে ক্লিক করুন 👇
https://wa.me/8801314875087
আরো তথ্য জানতে যোগাযোগ করুনঃ
☎️ 01314-875087 | 01609-159955
✉️ ইমেইল করুনঃ [email protected]
🌐 ভিজিট করুনঃ www.atifworld.com
✈️ আমাদের সেবাসমূহঃ
আমেরিকা, কানাডা, ইউকে, সেনজেন কান্ট্রি, অস্ট্রেলিয়া, সিংগাপুর, মালয়েশিয়া, থাইল্যান্ড, চায়না, হংকং, ইন্দোনেশিয়া, ফিলিপাইন, দক্ষিণ কুরিয়া, জাপান, দুবাই ভিসা প্রসেস করা হয়।
বিমান টিকিট, হোটেল বুকিং, প্যাকেজ ট্যুর, উমরা ভিসা সহ প্যাকেজ করা হয়।
-----------------------------------------------------------
সহযোগিতায়ঃ
Atif World Travels
BTI Premier Plaza, Level-3,
Suite No. 5A, North Badda, Dhaka-1212