Travel Bangladesh - ট্র্যাভেল বাংলাদেশ

  • Home
  • Bangladesh
  • Dhaka
  • Travel Bangladesh - ট্র্যাভেল বাংলাদেশ

Travel Bangladesh - ট্র্যাভেল বাংলাদেশ travelofbangladesh.com is the largest travel web site in Bangladesh. Here you will find the absolute hospitality. Moreover, we organize low cost travel events.

Through Travel Bangladesh we provide travel directions to all travel spots in Bangladesh.We have an YouTube channel called Travel Bangladesh through which we share travel related vlogs. Bangladesh is a country in South Asia, with a rich culture awaiting exploration by pioneer travelers. Bangladesh is a riverine country, Bangladesh is bounded by more than 700 rivers, creating a delicious green land

with more shades of green than you can imagine. With us, anywhere in Bangladesh is a home away from home. Boat travel is a way of life here, boat travel offers a great opportunity to see the country from more unusual angles, clear water lakes surrounded by evergreen mountains, luxurious tropical rain forests, beautiful rows of green tea gardens, mountains, clouds. Beautiful 3 hill districts, the world's largest mangrove forest protected as a World Heritage Site, Royal Bengal Tiger and Wildlife Sanctuary, sunrise and sunset views in Kuakata, the world's longest natural beach, St. Martin, the island of blue waters , Haor surrounded by horizon , rich cultural heritage, Bangladesh creates an unforgettable impression of a land of peace. Do you want to visit popular tourist destinations in Bangladesh? Would you like to get an idea of the hotel / resort / cottage and vehicle rental before you travel? To get all the travel information visit www.travelofbangladesh.com web site and keep an eye on our youtube channel “travel bangladesh” .By following our travel guide you can easily and cheaply travel to all the tourist spots in Bangladesh. Due to the lack of publicity in most of the tourist destinations in Bangladesh, people are becoming interested in traveling abroad instead of traveling to Bangladesh, as a result of which the Bangladesh government is losing a huge amount of revenue. www.travelofbangladesh.com is the largest travel guide web site in Bangladesh. Through Travel Bangladesh we provide travel directions to all travel spots in Bangladesh. We have an YouTube channel called Travel Bangladesh through which we share travel related blogs. We have a web site called www.travelofbangladesh.com which provides ideas about all the tourist spots in Bangladesh. Besides, we provide all kinds of information including hotel rent, vehicle fare, ship fare at any tourist spot in Bangladesh. You can contact us if you want to travel with us. YouTube: https://www.youtube.com/TravelBangladeshToB
Web: www.travelofbangladesh.com


#ট্র্যাভেল_বাংলাদেশ

10/05/2025

দ্বীপ জেলা ভোলা,bhola tour,jakub tower bhola,jakub tower,chor kukri mukri,চর ফ্যাশন,চর ফ্যাশন ভোলা,জ্যাকব ওয়াচ টাওয়ার,ভোলা,char fasson,jacob watchto

27/10/2022

হরিণমারা ট্রেইল
মিরসরাই অঞ্চলে সবচাইতে সহজ এবং সুন্দর ট্রেইল হলো হরিণমারা ট্রেইল। এই ঝর্ণার কুমে যখন কোন হরিন পানি খেতে আসতো তখন হরিণ শিকার করা হতো বলে এর নাম হরিণমারা ট্রেইল।
এই ট্রেইলে দেখতে পাবেন
১।হরিণমারা ঝর্না
২। হাঁটুভাঙ্গা ঝর্না (Horinmara Hatuvanga Trail)
৩।সর্পপ্রপাত ঝর্ণা।
৪।বাওয়াছরা লেক/নিলম্বর লেক
কিভাবে যাবেন?
ঢাকা থেকেঃ
হরিন মারা ট্রেইল এর অবস্থান চট্টগ্রামের সীতাকুণ্ডে। ঢাকা থেকে বাস এবং ট্রেন ২ ভাবেই সীতাকুণ্ড যাওয়া যায় । ঢাকা টু ফেনী নন এসি স্টার লাইন বাস এর টিকেট ৪৩০ টাকা। এসি বাস ভাড়া ৪৮০ টাকা। ফেনী মহিপাল বাস স্ট্যান্ডে নেমে সেখান থেকে লোকাল বাসে ছড়ে এখন আমরা সীতাকুণ্ডের যেতে পারেন। বাস ভাড়া নিবে জনপতি ৮০-১০০ টাকা। সরাসরি সীতাকুণ্ড যেতে চাইলে ঢাকা থেকে চট্টগ্রাম গামী যেকোনো বাসে উঠে নামতে হবে ছোট দারোগার হাট বাস / ছোট কমলদহ বাজার বাস স্ট্যান্ড ভাড়া নিবে ৬৮০ টাকা এবং এসি ১৪০০ টাকা।
চট্টগ্রাম থেকেঃ
যদি আপনি চট্টগ্রাম শহর থেকে আসেন, চট্টগ্রাম শহর এর অলংকার মোড় থেকে চয়েস বাস ছোট দারোগার হাট বাজার/ ছোট কমলদহ বাজার বাস স্ট্যান্ড যায়। ভাড়া নেয় জন প্রতি ৮০-১০০ টাকা করে । সেই বাজারের পরের রাস্তা ধরে পূর্বদিকে গেলে একটি রাস্তা পাবেন ,সেই রাস্তা ধরে হরিন মারা যেতে হবে।
ট্রেনে কিভাবে যাবেন?
ট্রেনে যেতে হলে আপনাকে রাত ১০:৩০ এর চট্টগ্রাম গামী মেইল ট্রেন ধরতে হবে ভাড়া নিবে ১২০ টাকা । ট্রেন থেকে সীতাকুণ্ড নামতে হবে, মেইল ট্রেনে সিট পাওয়া যায় না তাই আরামের কথা চিন্তা করলে রাতের তুরনা নিশিতা ট্রেনে করে ফেনী নামতে পারেন ভাড়া নিবে আনুমানিক ৩৫০ টাকা , ফেনী রেল ষ্টেশন থেকে মহিপাল রিক্সা ভাড়া ৩০ টাকা , আর মহিপাল থেকে ছোট দারোগার হাট বাস স্ট্যান্ড বাস ভাড়া ৮০-১০০ টাকা ।
Youtube video link:
https://youtu.be/Tz7a4Z-rs2Y
Webside: https://travelbanglaworld.blogspot.com/2022/10/horinmara-hatuvanga-trail-youtube-video.html

প্রয়োজনীয় নম্বর সমুহঃ
নৌকার মাঝী
সুমন-01815338325

খাবার ,ও তাবু ভাড়া, কেম্পিং এর জন্য যোগাযোগঃ
বাউয়াছরা হোটেল অ্যান্ড এগ্রো
সেকান্দার মিয়া-01819635057
তানভীর- 01869446227
#বাওয়াছড়ালেক #হরিণমারাকুন্ড #হরিণমারাঝর্ণা #হাঁটুভাঙ্গাঝর্ণা #আমতলীঝর্ণা #হরিণমারাট্রেইল #হাঁটুভাঙ্গাট্রেইল #সীতাকুন্ড #মীরসরাই

HORIN MARA WATERFALLS
#হরিণমারাঝর্ণা #হাঁটুভাঙ্গাঝর্ণা #সীতাকুন্ড #মীরসরাই

আলহামদুলিল্লাহ,আপনাদের ভালোবাসায় এবং অনুপ্রেরনায় আমাদের ট্র্যাভেল বাংলাদেশ ইউটিউব চ্যানেলে ৫০,০০০ সাবস্ক্রাইবার পূর্ণ হয়...
18/09/2022

আলহামদুলিল্লাহ,
আপনাদের ভালোবাসায় এবং অনুপ্রেরনায় আমাদের ট্র্যাভেল বাংলাদেশ ইউটিউব চ্যানেলে ৫০,০০০ সাবস্ক্রাইবার পূর্ণ হয়ে গেলো - আমাদের প্রিয় বাংলাদেশের ৫৬,০০০ বর্গমাইলের ছোট দেশটাকে কতটুকুই বা জানি? অনেকের জীবন হয়তো বা দু-তিনটি এলাকার ভিতরেই কেটে যায়। আমাদের দেশটা যে কত সুন্দর, তা বেরিয়ে না পড়লে বুঝবেনই না। ইট-কাঠের এই খাঁচাগুলোর মাঝে জীবন না কাটিয়ে হাঁফ ছেড়ে বাঁচতে কিছুটা সময় করে বেড়িয়ে আসুন না, কাছের কোন দর্শনীয় জায়গা থেকে। আর যদি আরও একটু সময় করতে পারেন, তাহলে চলে যান দূরের কোন এক জায়গায়। যেখানে অন্তত আপনাকে পরিচিত মানুষের ভীড় থেকে মুক্তি দিতে পারবে ও আপনার একঘেয়ামি জীবনকে একটু নতুনত্বের স্বাদ দিতে পারবে । মোট কথা আমাদের এই নাগরিক জীবনের শতরকমের ঝামেলা থেকে কিছুদিনের জন্য হলেও মুক্তি মিলবে। কিন্তু যেখানেই যান না কেন, সেই জায়গা সম্পর্কেতো আপনার জানতে হবে । যদি তথ্য জানা থাকে তাহলে আপনার অনেক কষ্ট লাঘব হবে এবং ভ্রমণ হবে আনন্দদায়ক। বর্তমানে ইন্টারনেট ব্যবহারকারী বৃদ্ধি পাওয়ায় সবাই এখন ইন্টারনেট এর মাধ্যমে দেখে নিতে পারছে আকর্ষণীয় গায়গা গুলো। আমাদের চ্যানেল এর মাধ্যমে আমরা আপনাদেরকে বাংলাদেশের আকর্ষণীয় গায়গা গুলো সম্পর্কে ধারনা দেওয়ার চেষ্টা করে যাচ্ছি নিয়মিত ।
আমাদের সাথে ভ্রমন করতে এবং ভ্রমন বিষয়ক আপডেট পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুনঃ https://www.youtube.com/.../UCHvgczOKBcMj.../featured...
এবং ভিসিট করুন আমাদের ওয়েব সাইটে - www.travelofbangladesh.com
আমাদের ফেইসবুক পেইজ - https://www.travelofbangladesh.com/
ধন্যবাদান্তেঃ-

#ট্র্যাভেল_বাংলাদেশ

07/04/2022

দীর্ঘ প্রতীক্ষার পরে ইন্ডিয়া বাই রোড বর্ডার ওপেন করেছে৷
যারা সিকিম বা দার্জিলিং যাওয়ার জন্য মুখিয়ে আছেন তাদের জন্য গাইড লাইন -

সিকিম বা দার্জিলিং যেখানেই যান না কেন আপনাকে প্রথমে শিলিগুড়ি যেতে হবে।

বর্তমানে পঞ্চগড়ের, বাংলাবান্ধা-ফুলবাড়ি বর্ডার দিয়ে পার্মিশন দিচ্ছে না ।
তাই লালমনিরহাটের বুড়িমারী-চেংড়াবান্ধা বর্ডার দিয়ে ঢুকতে হবে।

যশোরের বেনাপোল-হড়িদাশপুর বর্ডার দিয়ে ঢোকা যাবে তবে সেটা সময় সাপেক্ষ ও খরচ বেশি।

➤ ঢাকা টু লালমনিরহাট বুড়িমারী বর্ডারঃ
রাতে কল্যানপুর থেকে হানিফ, এস আর ট্রাভেলস, বরকত, মানিক সহ বেশ কিছু বাস বুড়িমারী ছেড়ে যায়।
এ্যাভারেজ ভাড়া এসি ১১০০ আর নন এসি ৯০০ টাকা৷

➤বর্ডার ফর্মালিটিসঃ
সকাল ৯ টায় বর্ডার ওপেন করে।
ইচ্ছা করলে সোনালি ব্যাংকের যে কোন কর্পোরেট শাখা থেকে আগেই ট্রাভেল ট্যাক্স বাবদ ৫০০/- পরিশোধ করে ট্যাক্স পেপার সাথে রাখতে পারেন৷ বা বর্ডারে গিয়েও দিতে পারেন৷

#ইমিগ্রেশন_লিগাল_পদ্ধতি -
সকালে ফ্রেস হয়ে ইমিগ্রেশনের জন্য বুড়িমারী স্থলবন্দর অফিসে দাড়িয়ে যান। কর্তবর‌্যর অফিসারের কাছ থেকে ডিপার্টচার ফর্ম নিয়ে নিজেই ফিল-আপ করে, পাসপোর্ট জমা দিয়ে ছবি তোলার জন্য অপেক্ষা করুন৷
সবার শেষে আপনার ডাক আসবে যত তারাতারি-ই পাসপোর্ট জমা দেন না ক্যানো!

#ইললিগাল_পদ্ধতিঃ
যে গাড়িতে যাবেন তাদের কাউন্টারের ম্যানেজারকে ট্রাভেল ট্যাক্স বাবদ ৫০০/- এবং সাহায্যের (ঘুস) ১৫০/২০০ টাকা দিয়ে দেন, তারাই আপনার সব ব্যাবস্থা করবে।
সবার আগেই খুব দ্রুত ইমিগ্রেশন পার হতে পারবেন৷

ইন্ডিয়ান পাশে ওদের লোক থাকে তারা চেংড়াবান্ধা পাশে সব ফর্মালিটিস-এ সাহায্য করবে, বিনিময়ে বাধ্যতামূলক ১০০ রুপি দিতে হবে।

➤মানি এক্সচেঞ্জঃ (ডলার বা টাকা কনভার্ট)
ইন্ডিয়ার চেংড়াবান্ধা বর্ডারে প্রচুর মানি এক্সচেঞ্জের দোকান রয়েছে৷
কয়েকটিতে কথা বলে সর্বোচ্চ দামে ডলার বা টাকা, রুপিতে কনভার্ট করে নিন৷
প্রয়োজনে গুগোল থেকে ঐ দিনের রুপি রেট জেনে নিন৷

➤চেংড়াবান্ধা-শিলিগুড়িঃ চেংড়াবান্ধা থেকে সরাসরি জীপ রিজার্ভ নিয়ে শিলিগুড়ি যেতে পারেন।
৪ জনের গ্রুপে ১০০০ থকে ১২'শ রুপি লাগবে।

বিকল্প হিসবে- প্রথমে, জন প্রতি ৩০ রুপিতে অটোতে চেংড়াবান্ধা বাইপাস মোড়ে যাবেন। সেখান থেকে ১৫ মিনিট পর পর ছেড়ে আসা সরকারি বাসে ৮০ রুপিতে ২ ঘন্টায় শিলিগুড়ি ।
মনে রাখবেন সরাকারি বাস মানে আমাদের দেশের মত লক্কর ঝক্কর বাস না!

➤শিলিগুড়ি টু সিকিম(গ্যাংটক)/দার্জিলিংঃ
শিলিগুড়ি দালালে ভরপুর!
কারো সাথে কথা না বলে জীপ স্টান্ড থেকে #দার্জিলিং যেতে চাইলে ২৫০ রুপি আর #সিকিমের গ্যাংটক যেতে চাইলে ৪০০ রুপিতে শেয়ার জীপে উঠে পরুন৷

দার্জিলিং থেকে সিকিম যেতে চাইলে নিচের লেখাগুলা ধৈর্য্য ধরে পড়ুন৷
(সিকিমের অংশ পড়তে চাইলে দার্জিলিং এর অংশ স্কিপ করে নিচে চলে যান)

সাপের মত আঁকাবাকা পাহাড়ি রাস্তার ৩ ঘন্টার একটা এক্সসাইটিং জার্নি শেষে আপনাকে নামিয়ে দিবে দার্জিলিং এর চকবাজারে।

দুই পা হেটে কারো কাছে জিজ্ঞেস করে বিগ বাজারের আশ পাশে ১২০০/১৫০০ রুপিতে ভাল মানের একটা হোটেল নিয়ে নেন৷
হোটেলে ২৪ ঘন্টা WIFI ও গরম পানির সুব্যস্থা না থাকলে মুশকিলে পরবেন।

রাতে ১২০/১৫০ রুপিতে ভরপুর খেয়ে রাস্তায় থাকা কোন একটা জীপের ড্রাইভারের সাথে কথা বলে নিন। আগামিকাল দার্জিলিং সিটি ঘুরে দেখার জন্য৷

৪ জনের জন্য তিন হাজার রুপিতে একটা জিপ পেয়ে যাবেন (জন প্রতি ৭৫০ রুপি) ৷ গ্রুপ মেম্বার কম হলে শেয়ার জীপ স্টান্ড থেকে সেইম খরচে শেয়ারে ঘুরতে পারবেন৷
জীপ খুঁজে না পেলে হোটেলে কথা বলুন, তারা ম্যানেজ করে দিবে একই টাকার মধ্যে৷

স্পট হিসাবে প্রথমে নিয়ে যাবে টাইগার হিল যেখান থেকে পাহাড়ের বুক চিড়ে সূর্যাদয় ও স্বপ্নের কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবেন, এর পরে ধারাবাহিক ভাবে, জাপানিজ ট্যাম্পেল, পিচ গ্যাগোডা, রক গার্ডেন (ঝর্ণা), ঘুম মনেস্ট্রি, বাতাসিয়া লুপ, চা-বাগান, তানজিং রক, জু ও সর্বশেষ রোপ ওয়ে বা ক্যাবেল কার।

স্পট ফি হিসাবে, বাতাসিয়া লুপে ২০ রুপি, জু তে ৬০ রুপি ও ক্যাবেল কারে উঠতে চাইলে ২৫০ রুপি লাগবে৷

সারা দিন ঘোরাঘুরি শেষে সন্ধায় দার্জিলিং এর কিছু স্ট্রিড ফুড ট্রাই করতে পারেন। বিশেষ করে মমস এবং ঝাল চিকেন ফ্রাই মিস করবেন না।

কেনাকাটা করতে চাইলে দার্জিলিং থেকে করে নিবেন কারন গ্যাংটকের তুলনায় দার্জিলিং-এ জিনিস পত্রের দাম সস্তা৷

☞দিন-৩ঃ দার্জিলিং টু গ্যাংটক
ভোরে দার্জিলিং হোটেল ছেড়ে সিকিমের গ্যাংটকের উদ্দেশ্যে রওয়ানা হয়ে যান৷
দার্জিলিং এর চকবাজার থেকে শেয়ার ৪০০ রুপিতে জীপে উঠে পারুন।

৫ ঘন্টায় পাহাড়ি রাস্তা ধরে চলে যান ইন্ডিয়ার বরফের রাজ্য সিকিম!
পথিমধ্যে 'রং পো' থেকে ১ কপি ভিসা ও পাসপোর্টের ফটোকপি সাথে ২*২ একটা ছবি জমা দিয়ে ৫ মিনিটে সিকিম ঢোকার পার্মিশন পেপার নিয়ে নিন৷

জীপ ড্রাইভার আপনাকে সর্বোচ্চ সাহায্য করবে চিন্তা নাই৷

কেউ সরাসরি শিলিগুড়ি থেকে গ্যাংটক যেতে চাইলেও একই ভাবে 'রং পো' থেকে পার্মিশন নিতে হবে৷

সিকিম ইনার পার্মিট পেপার বাংলাদেশের ইন্ডিয়ান হাইকমিশনার অফিস বা ভিসা অফিস থেকেও নেয়া যায় তবে তা সময় সাপেক্ষ সাথে ৩০০ টাকা এক্ট্রা খরচ।

বিকাল বা সন্ধার আগে আপনাকে গ্যাংটকের দেওর আলী জীপ স্টান্ডে নামিয়ে দিবে৷ সেখান থেকে শেয়ার ট্যাক্সি বা জীপ থেকে জন প্রতি ৩০ রুপি দিয়ে গ্যাংটকের MG মার্গ চলে আসেন৷

MG মার্গের আসে পাশের হোটেল গুলোতে গলাকাটা দাম চায় তাই একটু কষ্ট করে রাস্তা ধরে উপরে উঠবেন। ১২০০/১৫০০ রুপিতে ভাল হোটেল পেয়ে যাবেন।

দরদাম করতে হবে, নয়তো ঐ একই রুম চার/ পাঁচ হাজার রুপিতে ধরিয়ে দিবে।

রাতের গ্যাংটকের একটা আলাদা সৌন্দর্য আছে ঘুরে ঘুরে দেখে নিন৷

১২০/১৫০ রুপিতে রাতের খাবার শেষ একটা ফ্রেস ঘুম৷

দিন-৪ঃ সকালের নাস্তা শেষে MG মার্গের থাকা কিছু এজেন্সি থেকে কথা বলে আগামি কালের লাচুং যাওয়ার প্যাকেজ ঠিক করে নিন৷

ফরেনারদের জন্য ২ দিন ১ রাতের প্যাকেজ ২৫০০/- এর মত লাগবে।
প্যাকেজে যা যা থাকবে- লাচুং যাওয়া আসা , যাওয়ার সময়ে বিভিন্ন স্পট ও লাচুং সাইট সিয়িং ( ইয়ামথাম ভ্যালি, জিরো পয়েন্ট), ৪ বেলা খাবার, রাতে হোটেলে থাকা।

৮ জনের গ্রুপ হলে ২০/২৫ হাজারের মধ্যে রিজার্ভ জীপ পেয়ে যাবেন এজেন্সি থেকে৷

লাচুং যাওয়ার জন্য এজেন্সিকে, আপনার ছবি, পাসপোর্ট ও ভিসার ফটোকপি সাথে সিকিম ইনার পার্মিশন পেপারের ফটোকপি দিতে হবে।

লাচুং প্যাকেজ হয়ে গেলে, গ্যাংটক সিটি টুর দেয়ার জন্য একটা জীপ রিজার্ভ করে নিন ১৪০০/১৫০০ এর মধ্যে।

গ্যাংটক শহরে বেশ কিছু জায়গা রয়েছ ঘোরার জন্য, প্রথমে নিয়ে যাবে চিতেনস্তুপা এর পরে মিউজিয়াম, প্যারাগ্লাইডিং পয়েন্ট, রোপ ওয়ে, রুমটেক মনেস্ট্রি, গনেষ টক, তাসি ভিউ পয়েন্ট, অর্গানিক ভিউ পয়েন্ট, বাঞ্ঝাক্রিরি ঝর্ণা, হ্যান্ডিক্রাফ্ট সহ বেশ কিছু জায়গা।

সারাদিন ঘোরাঘুরি শেষে রাতে ফ্রেস ঘুম দিয়ে রেডি হয়ে যান বরফে ঝাঁপাঝাপির জন্য লাচুং!

দিন-৫ঃ সকালে জন প্রতি ২০ রুপি দিয়ে এজেন্সির কথা মত চলে যান বাঝড়া টেক্সি স্টান্ডে, যেখান থেকে গাংটক থেকে লাচুং এর জীপ গুলো ছেড়ে যায়।

আবারো পাহাড়ি রাস্তার হার হিম করা ঠন্ডায় কাঁপতে কাঁপতে চলে যান স্বপ্নের লাচুং।

লাচুং যাওয়া পথে আপনারা ঘুরতে পারবেন, বাটারফ্লাই ওয়াটার ফলস, নাগা ওয়াটার ফলস, অমিতাভ বচ্চন ওয়াটার ফলস, তিস্তা ভিউ পয়েন্ট, বাকথাং ওয়াটার ফলস সহ বেশ কিছু জাগয়া৷

বিকেল নাগাদ পৌছে যাবেন সমভূমি থেকে প্রায় ২৯০০ মিটার উচ্চতায় বরফের রাজ্যে৷

এজেন্সির ঠিক করা হোটেলে উঠে, আসে পাশের জাগয়া ঘুরে দেখতে পারেন৷

কপাল ভাল থাকলে যে কোন সময়ে স্নো ফল পেতে পারেন ( আমি পেয়েছিলাম)।
বরফের মধ্যে গরম গরম একটা কফি সেই স্বাদ এনে দিতে পারে, চেষ্টা করে দেখতে পারেন৷

রাতে ডাবল কম্বল মুড়ি দিয়ে ঘুময়ে পরুন কারন রাতে তাপমাত্রা মাইনাসে নেমে যায়৷

দিন-৬ঃ সকালের নাস্তা শেষে যাত্রা ইয়ামথাম ভ্যালি ও জিরো পয়েন্টের উদ্দেশ্যে। যে জীপে এসেছেন সেই জীপে করেই ঘুরবেন৷

অতিরিক্ত বরফে রাস্তা আটকে থাকলে কপালে জিরো পয়েন্টে বা ইয়ামথাম ভ্যালি জুটবে না৷ যে পর্যন্ত যাওয়া যায় ঐ পর্যন্ত যেতে পারবেন৷

বরফের লাফালাফি, ঝাঁপাঝাপি করে দুপুরের খাবার শেষে আবার রওয়ানা হয়ে যান গ্যাংটকের উদ্দেশ্যে।
রাতে সেই আগের হোটেলে উঠবেন।

এ ভাবেই কথা বলে যাবেন হোটেল ম্যানেজারের সাথে যে, লাচুং এক রাত থেকে আবার এই হোটেলেই আসবো। এবং আপনাদের লাগেজ গুলো এই হোটেলের লকারে লক করে রেখে যাবেন নিরাপদে।

দিন-৭ঃ ইচ্ছা করলে ছাঙ্গু লেক বা গুরু দুম্বার লেক ঘুরে আসতে পারেন। যাওয়া আসা জীপ ভাড়া ২০০০+ রুপি পড়বে৷ সেটাও ঐ এজেন্সির সাথে আগেই কথা বলতে হবে কারন এখানেও পার্মিশনের একটা ব্যাপার রয়েছে।

ছাঙ্গু লেক ঘুরে পরের দিন বা ছাঙ্গু লেক না গেলে ঐ দিনই গ্যাংটকের দেওর আলী জীপ স্টান্ড থেকে ৪০০ রুপিতে শিলিগুড়ি চলে আসেন৷

পথে 'রং পো' থেকে ইনার পার্মিশন পেপার জমা দিয়ে বের হওয়ার মার্মিশন নিয়ে শিলিগুড়ি চলে আসেন।

এর পরে যে ভাবে বাংলাদেশ থেকে শিলিগুড়ি আসছিলেন ঐ একই ভাবে শিলিগুড়ি থেকে বাংলাবান্ধা, বুড়িমারী বা বেনাপোল বর্ডার দিয়ে বাংলাদেশে প্রবেশ করুন৷

সিকিম ও দার্জিলিং এর ভিডিও সহ আরো বিস্তারিত দেখতে চাইলে আমার প্রফাইলে ঘুরে আসতে পারেন বা ইউটিউব চ্যানেল Traveller Shahid BD চ্যানেল ঘুরে আসতে পারেন।

কিছু গুরুত্বপূর্ণ বিষয় মাথায় রাখতে হবেঃ
☞ উল্লেখিত খরচের মধ্যে হালকা ১৯/২০ থাকতে পারে। তাই বলে ৭/১৭ হবে না।

☞ ১২০০/১৫০০ রুপিতে ভাল হোটেল পাওয়া যায় তবে একটু ঘোরাঘুরি আর দরদাম করতে হবে।

☞ শীতের কাপড় নিয়ে একদম কিপ্টামি না, কারন আপনি বরফে যাচ্ছেন।

☞ ভিসা করার সময় যে ল্যান্ডপোর্ট উল্লেখ করবেন সেইখান থেকেই ঢুকতে হবে এবং বের হতে হবে অন্য ল্যান্ডপোর্টে গিয়ে সারা দিন কান্না করলেও কাজ হবে না৷

তবে যে ল্যান্ড পোর্ট উল্লেখ করেন না কেনো, বেনাপোলের-হরিদাশপুর ও বাই এয়ার সবার জন্য ওপেন থাকে৷

☞ ১২০/১৫০ রুপিতে ভাল খাবার খেতে পারবেন সাথে ৫০ রুপিতে সকালের নাস্তা।
যদি তিন বেলা ফাইভ স্টার মানের খাবার চান সেটা আলাদা হিসাব৷

☞ ভিসা, পাসপোর্ট ও ২*২ ছবি মিনিমাম ১০ সেট পেপার সাথে রাখবেন।

☞ ইনার পার্মিশন পেপার ছাড়া সিকিমে ঢোকার মত ভুল করবেন না। এর ফলে জেলে গেলে কতৃপক্ষ দায়ী না৷

☞ পেটের ইঞ্জিন দূর্বল হলে স্ট্রিট খাবার পরিহার করুন৷ এক জনের পেট খারাপ মানে গ্রুপের সবার জার্নি মাটি৷

☞ সাথে কিছু ইমারজেন্সি ম্যাডিকেল এইড, যেমন ঠান্ডার সিরাপ, পর্যাপ্ত নাপা, জ্বর, কাশি, ব্যান্ডেজ সহ প্রয়োজনীয় ঔষধ রাখুন৷

☞ গ্রুপে ৪/৬/৮ জন হলে ভাল হয়।
গ্রুপ মেম্বার বেশি হলে খরচ কিছুটা কমে (হোটেল + জীপ ভাড়া)।

☞ যে কোন প্রয়োজনে পুলিশের সাথে কথা বলুন তারা অনেক হেল্পফুল৷

☞ এমন কিছু করবেন না যেটা আমার দেশের জন্য লজ্জার৷ পরিবেশ পরিস্কার রাখুন।
গ্যাংটক প্লাস্টিক ও ডাস্ট ফ্রি।
নোংড়া করলে জরিমানা গুনতে হবে তাই সাবধান৷

লেখক ও অভিজ্ঞতাঃ Md shahidul Islam

01/04/2022

মেঘবাড়ী রিসোর্ট ভ্রমন গাইড | Meghbari Resort | মেঘবাড়ী রিসোর্ট | Meghbari
Youtube video link:
https://youtu.be/vMWchju8hak
মেঘবাড়ি রিসোর্ট

সব সময় ব্যস্ততা, দায়িত্ব এবং কাজের ভিড়ে নিজেকে সবাই হারিয়ে ফেলে ।তাই সাপ্তাহিক ছুটিতে দূরে ঘুরতে যাওয়া সম্ভব না হলেও রাজধানীর আশপাশেই কোনো সুন্দর,পরিচ্ছন্ন , নিরিবিলি জায়গা থেকে ঘুরে আসতে পারেন ।

বর্তমানে ঢাকার খুব কাছেই গাজিপুরে গড়ে উঠেছে বেশ কিছু রিসোর্ট । সুন্দর, নিরিবিলিপরিচ্ছন্ন আর গ্রামীন পরিবেশ হওয়ায় রিসোর্টগুলো জনপ্রিয়তাও পেয়েছে বেশ । তেমনই একটি রিসোর্ট ‘মেঘবাড়ি’ ।

গাজীপুরের কালিগঞ্জে বেশ পরিপাটি পরিচ্ছন্ন করে গড়ে তোলা হয়েছে রিসোর্টটি । খুব একটা বড় না হলেও এইখানে সবুজের সমারোহ আর মনমুগ্ধকর দৃশ্য আপনাকে অবশ্যই বিমোহিত করবে। রিসোর্টটিতে আছে একটি কৃত্রিম টিলা। এখানে বসেই পুরো রিসোর্টের সৌন্দর্য পুরো উপভোগ করা যায়। এছাড়া রয়েছে বাচ্চাদের জন্য সুইমিং পুল ,শিশুপার্ক, আর খেলার মাঠ। বন্ধু কিংবা পরিবার বা প্রিয়জন নিয়ে সারাদিন আনন্দময় সময় কাটানোর একটি অপশন হতে পারে এই ‘মেঘবাড়ি রিসোর্ট।

এন্ট্রি ও প্যাকেজ ও খরচসমূহ :

এই রিসোর্টে প্রবেশ ফি জনপ্রতি ১০০ টাকা। এছাড়া রাতে থাকার প্যাকেজের জন্য ভিন্ন ভিন্ন মূল্যের ৫টি কটেজ রয়েছে।

নন এসি কটেজ রুম :

নন এসি কটেজ এ রুম ভাড়া মাত্র ৩০০০ টাকা । ভ্যাট সহ সার্ভিস চার্জ আলাদাভাবে প্রযোজ্য । ২টি গেস্ট রুমের প্রতিটিতে ডাবল বেড এবং রয়েছে জায়ান্ট ওয়াশরুম

এসি কটেজ রুম ভাড়া :

নন এসি কটেজ এ রুম ভাড়া মাত্র ৭০০০ টাকা । ভ্যাট ও সার্ভিস চার্জ আলাদাভাবে প্রযোজ্য ।

ডিলাক্স কটেজ ভাড়া :

ডিলাক্স কটেজে সর্বোচ্চ ৪ জন থাকা যাবে। খরচ পড়বে প্রায় ১৪০০০ টাকা । ভ্যাট ও সার্ভিস চার্জ আলাদা প্রযোজ্য । প্রতিটি রুমে একটি করে ২৪ ′′ এলসিডি টিভি,১ টি এসি, কুইন বেড, একটি পড়ার টেবিল, আলমারি , সংযুক্ত বাথরুম, ও গরম পানির গিজার আছে।

কিং ডিলাক্স কটেজ ভাড়া :

তিন জনের জন্য এই কিং ডিলাক্স কটেজে থাকতে খরচ পড়বে প্রায় ৭৯০০ টাকা । ভ্যাট ও সার্ভিস চার্জ আলাদাভাবে প্রযোজ্য । এই রুমটিতে একটি ৩২ ′′ এলসিডি টিভি,একটি এসি, কিং সাইজ এর বেড এবং ডাবল বেড , আলমারি , একটি পড়ার টেবিল, একটি টী টেবিল , কাউচ , এবং গরম পানির গিজার সুবিধা রয়েছে।

কুইন ডিলাক্স কটেজ ভাড়া :

কুইন ডিলাক্স কটেজ সাধারণত ২ জনের জন্য । এইখানে রাতে থাকার জন্য ভাড়া প্রায় ৬৫০০ টাকা । ভ্যাট এবং সার্ভিস চার্জ অবশ্যই প্রযোজ্য। প্রতিটি রুমের ৩২ ′′ এলসিডি টিভি,একটি এসি, কিং সাইজ একটি বিছানা, একটি পালঙ্ক , একটি পড়ার টেবিল, টী টেবিল, আলমারি , ওয়াসরুম, এবং পানির গরম গিজার ।

প্রেসিডেন্সিয়াল স্যুট:

চার জনের জন্য প্রেসিডেন্সিয়াল স্যুটের প্রতিদিনের ভাড়া প্রায় ১৪০০০ টাকা । ভ্যাট এবং সার্ভিস চার্জ প্রযোজ্য। প্রেসিডেন্সিয়াল স্যুইটে রয়েছে ২টি মাস্টার বেডরুম ও একটি লিভিং রুম এবং একটি ডাইনিং পাবেন ।

মাস্টার বেড রুমে রয়েছে একটি ৩২ ′′ এলসিডি টিভি , প্রতিটি রুম এসি দ্বারা নিয়ন্ত্রিত, একটি কুইন সাইজের বিছানা, একটি পালঙ্ক,টি টেবিল, একটি আলমারি, ওয়াসরুম এবং গরম পানির গিজার আছে ।

এইখানে একটি লিভিং রুম এবং একটি ডাইনিং রুম সুন্দর কাউচ ও খাবারের জন্য রয়েছে একটি বড় ডাইনিং টেবিল আছে।



রিসোর্টে চেক-ইন সময় সাধারণত সকাল ১২:০০টা ও চেক-আউটের সময় পরের দিন দুপুর ২:০০ টা । যারা মূলত কটেজ ভাড়া করেন তাদের জন্য, চেক-ইন সময় হল দুপুর ১২:০০টা ও চেক-আউট সকাল ১১:০০টা ।



অগ্রিম বুকিং ও যেকোনো বিষয়ে জানতে রিসোর্টের নম্বর 01781861452, 01728806291 অথবা 01816778364 নাম্বারে যোগাযোগ করতে পারেন । এছাড়াও রিসোর্টের নিজস্ব ওয়েবসাইট

www. meghbari.com

যেভাবে যাবেন এই রিসোর্টে :

কুড়িল বিশ্বরোড হতে বসুন্ধরা আবাসিক এলাকা হয়ে অথবা কাঞ্চন ব্রিজের ৩০০ ফিট রাস্তা দিয়ে গিয়ে মীরের বাজার নামতে হবে । ঐখান থেকে স্থানীয় পরিবহনে করে উলুখোলা ব্রিজের আগে ঠিক বাম পাশের রাস্তা দিয়ে ১০-১৫ মিনিট মতো গেলেই পেয়ে যাবেন এই রিসোর্ট।

21/12/2021

🟥সমুদ্রপৃষ্ঠ থেকে সাজেক এর উচ্চতা ১৮০০ ফুট বা ৬৫০মিটার৷ সমুদ্রপৃষ্ঠ থেকে দার্জিলিং এর উচ্চতা ২০৮২মিটার।

অথচ সাজেক যেতে গাড়ির ভাড়া ৮হাজার -১০ হাজার টাকা। আর দার্জিলিং এর ৮জন এর ভাড়া ৮×১৫০ রুপি = ১২০০রুপি।১২০০রুপি বনাম ৮০০০টাকা।

🟥ঢাকা টু দুবাই -৯৮ হাজার
ঢাকা টু সৌদি ১,১০,০০০ হাজার

কলকাতা টু দুবাই ২০ হাজার
কলকাতা টু সৌদি ২৫,০০০ হাজার

বর্তমান প্লেন ভাড়া।

দেশের পর্যটন এর এমন অবস্থা কেন? বিদেশী পর্যটকরা এইজন্যই আমাদের দেশে না এসে ভারত, নেপাল, ভূটানে যায়।

Address

Uttara Dhaka
Dhaka
1230

Alerts

Be the first to know and let us send you an email when Travel Bangladesh - ট্র্যাভেল বাংলাদেশ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Travel Bangladesh - ট্র্যাভেল বাংলাদেশ:

Share