Taqwa Travels & Tours Ltd

Call Directions Contact the business

Taqwa Travels & Tours Ltd It is a travel agent in bangladesh for process air ticket,Hotel Booking & Visa processing student, professional and tourist visa

Its a travel agency for buy airlines ticket and Hotel booking for any country and place

ঢাকা টু কক্সবাজার বিমান ভাড়া ও মোবাইল নাম্বার সহ নিচে বিস্তারিত দেওয়া হলো :-ফ্লাইটের সময়সূচি ও ভাড়া:....।বিমান বাংলাদে...
17/10/2026

ঢাকা টু কক্সবাজার বিমান ভাড়া ও মোবাইল নাম্বার সহ নিচে বিস্তারিত দেওয়া হলো :-

ফ্লাইটের সময়সূচি ও ভাড়া:....।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স (Biman Bangladesh Airlines)

ফ্লাইট সংখ্যা: প্রতিদিন ৪টি ফ্লাইট

সময়সূচি: সকাল ৭:১৫, সকাল ১১:১৫, বিকেল ৩:৩০, বিকেল ৫:২০

ভাড়া: ৪,০০০ থেকে ১০,০০০ টাকা (পরিবর্তনশীল)

ইউএস-বাংলা এয়ারলাইন্স (US-Bangla Airlines)

ফ্লাইট সংখ্যা: প্রতিদিন ৭টি ফ্লাইট

সময়সূচি: সকাল ৭:১৫, সকাল ৯:৩০, দুপুর ১২:৩০, দুপুর ২:০০, বিকেল ৩:৪৫, বিকেল ৫:১৫, সন্ধ্যা ৬:৩০

ভাড়া: ৪,৫০০ থেকে ৯,০০০ টাকা (পরিবর্তনশীল)

নভোএয়ার (NOVOAIR)

ফ্লাইট সংখ্যা: প্রতিদিন ৩টি ফ্লাইট

সময়সূচি: সকাল ১১:০০, দুপুর ১২:০০, বিকেল ৪:৩০

ভাড়া: ৪,০০০ থেকে ১০,০০০ টাকা (পরিবর্তনশীল)

এয়ার অ্যাস্ট্রা (Air Astra)

ফ্লাইট সংখ্যা: প্রতিদিন ৫টি ফ্লাইট

সময়সূচি: সকাল ৭:১৫, সকাল ১০:০০, দুপুর ১:০০, বিকেল ৩:৩০, বিকেল ৫:২০

ভাড়া: ৫,৫০০ থেকে ৮,৫০০ টাকা (পরিবর্তনশীল)

---

যোগাযোগের তথ্য:

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স

মোবাইল: 01777715577

ফোন: 02-996687097/98

ইমেইল: [email protected]

ইউএস-বাংলা এয়ারলাইন্স

মোবাইল: 01777777800 থেকে 01777777806

ইমেইল: [email protected]

নভোএয়ার

ফোন: 13603, 09638-013603, 09666722224

ইমেইল: [email protected]

এয়ার অ্যাস্ট্রা

ফোন: 09678222888

ইমেইল: [email protected]

বিঃদ্রঃ ফ্লাইটের সময়সূচি ও ভাড়া পরিবর্তন হতে পারে। টিকিট বুকিংয়ের আগে সংশ্লিষ্ট এয়ারলাইন্সের সাথে যোগাযোগ করে নিশ্চিত হয়ে নিন।

27/09/2026
04/08/2026

🔥 মালয়েশিয়া শ্রমবাজার: বাস্তবতা বনাম প্রচারণা 🔥
বাংলাদেশ থেকে আবার কর্মী যাচ্ছে মালয়েশিয়ায়—
কিন্তু প্রশ্ন হচ্ছে: এই মার্কেট কি সত্যিই প্রস্তুত?

📢 ঢাকঢোল পিটিয়ে যেভাবে মার্কেটিং করা হচ্ছে,
বাস্তবতা কিন্তু সম্পূর্ণ ভিন্ন!

❗ মালয়েশিয়ায় এখনো অনেক বাংলাদেশি কর্মী— – কাজ ছাড়া বেকার আছে।
– পারমিট ছাড়া অনিশ্চয়তায় ভুগছে।
– খেয়ে না খেয়ে দিন কাটাচ্ছে।

👉 অথচ বাংলাদেশের অনেক এজেন্সি। স্যোসাল মিডিয়া গুলোতে বিজ্ঞাপন দিয়ে নতুন করে কর্মী টোকাচ্ছে।

💰 অথচ খরচ কত? এখনো পরিষ্কার না!

কিন্তুু যারা যাবে-
তারা কি হিসাব করছে?
মালয়েশিয়ায় মিনিমাম বেতন: ১৭০০ রিংগিত
👉 বাংলাদেশি টাকায় ~৫২-৫৩ হাজার
👉 খাওয়া, থাকা, খরচ বাদে কত থাকবে?
🏠 মালিক যদি থাকা দেয়, তবুও-খরচ আছে।
👉 সেভিংস কত হবে?
👉 ইনভেস্টমেন্ট উঠতে কত বছর লাগবে?

⚠️ আরেকটা বড় বিষয়:
মালয়েশিয়ান গভর্নমেন্টের লেভি (ফি) বাবদ প্রতি বছরের খরচ ৩৫ পয়ত্রিশ থেকে ৪ হাজার রিংগিত। যা প্রতি দিনে ১১–১২ রিংগিত দিতে হবে (কাজ থাকুক বা না থাকুক!)

🚨 ভিসা আছে, কিন্তু কাজ নাই—
👉 পরের বছর রিনিউ করতে পারবে না
👉 অবৈধ হয়ে যাবে
🚔 আর মালয়েশিয়ায় ধরপাকর ব্যাপক আকারে ?
👉 অবৈধ হলে থাকার কোনো সুযোগ নাই!
👉 এক কোম্পানির ভিসা নিয়ে অন্য কোম্পানি তে কাজ করতে পারবে না। কাজ করলে অবৈধ।
👉 মালয়েশিয়ার ইমিগ্রেশন ক্যাম্প এবং জেল খানা খুবই খারাপ অবস্থা যে গেছে সে যানে।

💣 সবচেয়ে বড় প্রশ্ন:
বাংলাদেশে যে রেমিট্যান্স আসবে—
👉 তার চেয়ে বেশি টাকা কি সিন্ডিকেটের মাধ্যমে বের হয়ে যাচ্ছে না?

📌 এখনই সময়—বাস্তবতা বুঝে সিদ্ধান্ত নেওয়ার!

📌 সরকারের উচিত এই বিষয়টা গুরুত্ব দিয়ে বিবেচনা করা।
👉 নতুন করে কর্মী পাঠিবে? না যারা ওখানে অবৈধ আছে, তাদের কে বৈধতা করবে?

01/07/2026

🇮🇩 ইন্দোনেশিয়া ট্যুরিস্ট ভিসা – নিজে আবেদন করার সম্পূর্ণ অভিজ্ঞতা, ডকুমেন্ট চেকলিস্ট, খরচ ও গুরুত্বপূর্ণ পরামর্শ।
আপনার পরিবারসহ ইন্দোনেশিয়া ট্যুরিস্ট (C1) ভিসা নিজ হাতে জমা দিন এবং সহযে ভিসা পাবেন। পুরো আবেদন প্রক্রিয়াটি কোনো এজেন্সির সাহায্য ছাড়াই নিজেই সম্পন্ন করতে পারবেন। ১৫ দিনের মধ্যেই ভিসা পাবেন দূতাবাসে পাসপোর্ট ও প্রয়োজনীয় ডকুমেন্টস জমা দিয়ে।

এই পোস্টটি মূলত তাঁদের জন্য, যারা নিজেরাই ইন্দোনেশিয়া ভিসার আবেদন করতে চান। এখানে আমি পুরো প্রক্রিয়া, প্রয়োজনীয় ডকুমেন্টস, সাক্ষাৎকার, খরচ এবং কিছু বাস্তব অভিজ্ঞতা একসঙ্গে তুলে ধরার চেষ্টা করেছি। এটি সম্পূর্ণ আমার ব্যক্তিগত অভিজ্ঞতার ভিত্তিতে লেখা। তাই সময়ের সঙ্গে কোনো নিয়ম পরিবর্তিত হলে অবশ্যই দূতাবাসের সর্বশেষ নির্দেশনাকে প্রাধান্য দেবেন।

📝 ধাপ–১: অনলাইন আবেদন
বাংলাদেশি আবেদনকারীদের জন্য ইন্দোনেশিয়া ট্যুরিস্ট ভিসার আবেদন করার একটি নির্দিষ্ট অনলাইন পোর্টাল রয়েছে। আবেদনের সময় সাধারণত নিচের তথ্যগুলো প্রয়োজন হয়—

আবেদনকারীর ব্যক্তিগত তথ্য (নাম, জাতীয়তা, জন্ম তারিখ ও স্থান)
পাসপোর্টের স্ক্যান কপি (প্রথম দুই পৃষ্ঠা ও দুটি খালি পৃষ্ঠাসহ)
গত পাঁচ বছরের ভ্রমণ ইতিহাস (Travel History)
বাসার ঠিকানা ও ফোন নাম্বার
পেশা ও কর্মস্থলের তথ্য
অনলাইন আবেদনের সময় পূর্ববর্তী আন্তর্জাতিক ভ্রমণের তথ্য (Travel History) দিতে হয়। অন্তত একটি আন্তর্জাতিক ভ্রমণের ইতিহাস থাকলে আবেদন প্রক্রিয়াটি তুলনামূলকভাবে সহজ হয়। পরিবারের ক্ষেত্রে মূল আবেদনকারীর ভ্রমণ ইতিহাসই গ্রহণ করা হয়।

📅 ধাপ–২: অ্যাপয়েন্টমেন্ট ও পেমেন্ট
অনলাইন আবেদন সম্পন্ন করার পর অ্যাপয়েন্টমেন্ট বুক করতে হয়। সাধারণত ১–২ কর্মদিবসের মধ্যেই খালি স্লট পাওয়া যায়। প্রতিদিন সীমিতসংখ্যক (৬০টি) আবেদন গ্রহণ করা হয়, তাই সুবিধাজনক তারিখ পেলে দ্রুত বুক করে নেওয়াই ভালো।

অনলাইনে বাংলাদেশের যেকোনো ডেবিট বা ক্রেডিট কার্ড দিয়ে ভিসা ফি পরিশোধ করা যায়।

প্রতি আবেদনকারীর খরচ:
🛂 ট্যুরিস্ট ভিসা ফি — ৳৮,০০০
💳 ভ্যাট ও ট্যাক্স — ৳৫৭৫
🖥️ সার্ভিস চার্জ — ৳৪০০
মোট: ৳৮,৯৭৫
🏢 ধাপ–৩ (শেষ ধাপ): দূতাবাসে ডকুমেন্টস জমা ও সাক্ষাৎকার
নির্ধারিত দিনে দূতাবাসে গিয়ে মোবাইল ফোন ও ব্যাগ লকারে রেখে অপেক্ষা করতে হয়। এরপর ডকুমেন্টস যাচাই এবং একটি সংক্ষিপ্ত সাক্ষাৎকার নেওয়া হয়।

📋 ডকুমেন্টস চেকলিস্ট
ব্যক্তিগত ডকুমেন্টস
মূল পাসপোর্ট (কমপক্ষে ৬ মাস মেয়াদ ও ২টি খালি পৃষ্ঠা)
পাসপোর্টের ফটোকপি
গত ৫ বছরের ট্রাভেল হিস্ট্রি (এর পূর্বের হিস্ট্রি থাকলে দেখানো ভাল)
গত ৩ মাসের ব্যাংক স্টেটমেন্ট (প্রায় USD ২,০০০ বা সমপরিমাণ অর্থ প্রদর্শন করা বাঞ্ছনীয়)
ব্যাংকের মূল চেকবই বা একটি চেকের পাতা
সাম্প্রতিক তোলা ২ কপি সাদা ব্যাকগ্রাউন্ডের পাসপোর্ট সাইজ ছবি
সহায়ক ডকুমেন্টস
কভার লেটার (ভ্রমণের উদ্দেশ্য, সম্ভাব্য তারিখ, কে খরচ বহন করবে এবং ভ্রমণ শেষে ফিরে আসার অঙ্গীকারের কথা উল্লেখ করতে হবে)
ভ্রমণসূচি (Itinerary)
কনফার্মড যাওয়া-আসার বিমান টিকেট (সাধারণত আবেদন জমা দেওয়ার ১৫–৩০ কর্মদিবস পরের ভ্রমণ তারিখ রাখা উত্তম)
কনফার্মড হোটেল বুকিং ও হোটেলের Confirmation Email
ট্রাভেল ইন্স্যুরেন্স (QR Code-সহ ও পুরো ভ্রমণকাল কভার করতে হবে)
প্রযোজ্য ক্ষেত্রে
বিবাহ নিবন্ধন সনদ (Marriage Certificate) — যদি স্বামী/স্ত্রী একসঙ্গে ভ্রমণ করেন
সন্তানের জন্ম নিবন্ধন সনদ এবং সর্বশেষ শিক্ষাগত ডকুমেন্ট (স্কুল সার্টিফিকেট, স্টুডেন্ট আইডি অথবা শিক্ষা প্রতিষ্ঠানের প্রত্যয়নপত্রের ফটোকপি) — প্রযোজ্য ক্ষেত্রে।
অনাপত্তিপত্র (NOC)/ চাকরির প্রত্যয়নপত্র (Employment Letter) এবং কর্মী পরিচয়পত্র (Employee ID Card)-এর ফটোকপি (চাকরিজীবীদের জন্য)
হালনাগাদ ট্রেড লাইসেন্স এবং TIN সার্টিফিকেটের ফটোকপি (ব্যবসায়ীদের জন্য)
ইংরেজি ভাষায় নয় এমন সব ডকুমেন্টের সঙ্গে ইংরেজি অনুবাদ সংযুক্ত করুন
✅ দূতাবাসে যাওয়ার আগে শেষবারের মতো যাচাই করুন
✔ সব ডকুমেন্ট A4 সাইজের কাগজে প্রিন্ট করা হয়েছে।
✔ সব ডকুমেন্টে নাম, পাসপোর্ট নম্বর, ভ্রমণের তারিখ, হোটেল ও ফ্লাইটের তথ্য একে অপরের সঙ্গে সম্পূর্ণ মিল রয়েছে।
✔ প্রয়োজনীয় মূল কপি ও ফটোকপি—দুটিই সঙ্গে নিয়েছেন।
✔ নির্ধারিত সময়ের অন্তত ১৫ মিনিট আগে দূতাবাসে উপস্থিত হবেন। পরিবারসহ আবেদন করলে সবাইকেই যেতে বলা হয়।
✔ ফর্মাল বা স্মার্ট ক্যাজুয়াল (টি-শার্ট ও খোলা জুতা পরিহার করে) পোশাক পরিধান করবেন।
✔ ভ্রমণ পরিকল্পনা সম্পর্কে সহজ ইংরেজিতে প্রশ্নের উত্তর দেওয়ার জন্য প্রস্তুত থাকবেন।

💬 সম্ভাব্য সাক্ষাৎকারের কিছু প্রশ্ন
আপনি কী করেন? (What do you do?)
আপনি কেন ইন্দোনেশিয়া ভ্রমণে যেতে চান? (Why are you visiting Indonesia?)
আপনি কতদিন অবস্থান করবেন? (How many days will you stay?)
আপনার ভ্রমণের তারিখ কী? (What are your travel dates?)
ইন্দোনেশিয়ার কোন কোন শহর বা এলাকায় ভ্রমণ করবেন? (Which cities will you visit?)
কোন হোটেলে থাকবেন? (Which hotel will you stay at?)
আপনার ভ্রমণের খরচ কে বহন করবেন? (Who will bear your travel expenses?)
📌 দ্রষ্টব্য: সাক্ষাৎকারে সাধারণত খুবই সহজ কিছু প্রশ্ন করা হয়, যা আপনার কভার লেটার, ভ্রমণসূচি (Itinerary) ও অন্যান্য জমা দেওয়া ডকুমেন্টের তথ্যের ভিত্তিতেই হয়ে থাকে। তাই মুখস্থ উত্তর দেওয়ার পরিবর্তে নিজের ভ্রমণ পরিকল্পনা সম্পর্কে পরিষ্কার ধারণা রাখুন।

আমার ক্ষেত্রে অফিসার জানতে পারেন যে আমি কোনো এজেন্সির সাহায্য ছাড়াই নিজেই আবেদন করেছি। বিষয়টি শুনে তিনি প্রশংসা করেন এবং সৌজন্যবশত ডকুমেন্টগুলোও নিজেই সুন্দরভাবে গুছিয়ে নেন। কভার লেটারে সব তথ্য স্পষ্টভাবে উল্লেখ থাকায় তিনি মাত্র কয়েকটি সাধারণ প্রশ্ন করেন।

যদিও আমার পরিবারের অন্য সদস্যদের আলাদা করে কোনো প্রশ্ন করা হয়নি, তবে অন্য আবেদনকারীদের ক্ষেত্রে করতে দেখেছি। আমার পর্যবেক্ষণে, তাঁরা মূলত যাচাই করেন আবেদনকারী নিজের ভ্রমণ পরিকল্পনা সম্পর্কে অবগত কিনা এবং সাধারণ ইংরেজিতে প্রয়োজনীয় কথোপকথন করতে পারেন কিনা।

📌 কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ
✅ সাক্ষাৎকারে সংক্ষিপ্ত, আত্মবিশ্বাসী ও সত্য উত্তর দিন।

✅ কভার লেটার, ভ্রমণসূচি (Itinerary), হোটেল বুকিং, ফ্লাইট বুকিং এবং ব্যাংক স্টেটমেন্ট—সব ডকুমেন্টে নাম, তারিখ ও অন্যান্য তথ্যের মিল নিশ্চিত করুন।

✅ পরিবারসহ আবেদন করলে প্রত্যেক সদস্যের জন্য ছবি, পাসপোর্টের ফটোকপি, আবেদনপত্র, কভার লেটার, ব্যাংক স্টেটমেন্ট, হোটেল বুকিং ও ফ্লাইট বুকিংসহ একটি পূর্ণ সেট ডকুমেন্ট প্রস্তুত রাখুন। আমরা এক সেট নিয়ে গিয়েছিলাম, পরে অতিরিক্ত ফটোকপি করতে হয়েছিল।

✅ হোটেল বুকিংয়ের Confirmation Letter-এর পাশাপাশি Confirmation Email-এর প্রিন্ট কপিও সঙ্গে রাখুন।

✅ ট্রাভেল ইন্স্যুরেন্সের একটি ফটোকপি সঙ্গে রাখুন। মূল কপি দেখে ফেরত দেওয়া হয়, যা ভ্রমণের সময় সঙ্গে রাখতে হবে। অনলাইনে আবেদন করলে সাধারণত ২ কর্মদিবসের মধ্যে ইন্স্যুরেন্স ডকুমেন্ট পাওয়া যায়। ১৫ দিনের জন্য আনুমানিক খরচ প্রায় ৳১,৪৮৫।

✅ একাধিক শহর বা দ্বীপ ভ্রমণের পরিকল্পনা থাকলে সংশ্লিষ্ট লোকাল ফ্লাইট বা ফেরির বুকিংও প্রস্তুত রাখুন। আমার ক্ষেত্রে এটি দেখতে চাওয়া হয়েছিল। তবে ব্যক্তিগত অভিজ্ঞতায় বলব, একটি হোটেল বুকিং দেখালে অতিরিক্ত লোকাল ট্রান্সপোর্ট বুকিং দেখানোর প্রয়োজন নাও হতে পারে।

💰 মোট আনুমানিক খরচ (প্রতি ব্যক্তি)
🛂 ভিসা ফি (সব চার্জসহ)- ৳৮,৯৭৫
🛡️ ট্রাভেল ইন্স্যুরেন্স- ৳১,৪৮৫
মোট: ৳১০,৪৬০
⏳ প্রসেসিং সময়
আমাদের ক্ষেত্রে পাসপোর্ট ও ডকুমেন্ট জমা দেওয়ার ১৫ দিন পর ভিসাসহ পাসপোর্ট ফেরত দেওয়া হয়েছে।

🌿 শেষ কথা
নিজে আবেদন করার পুরো অভিজ্ঞতাটি আমার কাছে অত্যন্ত ইতিবাচক ছিল। সঠিক ডকুমেন্ট, সুসংগঠিত কভার লেটার, বাস্তবসম্মত ভ্রমণ পরিকল্পনা এবং আত্মবিশ্বাসের সঙ্গে সাক্ষাৎকারে অংশ নিলে পুরো প্রক্রিয়াটি অনেক সহজ হয়ে যায়।

তবে মনে রাখবেন, প্রতিটি আবেদনই স্বতন্ত্র এবং চূড়ান্ত সিদ্ধান্ত সম্পূর্ণভাবে দূতাবাসের বিবেচনার ওপর নির্ভর করে।

আশা করি আমার এই অভিজ্ঞতা ভবিষ্যতের আবেদনকারীদের জন্য কিছুটা হলেও সহায়ক হবে। যদি কারও কোনো প্রশ্ন থাকে, মন্তব্যে জানাতে পারেন। আমার অভিজ্ঞতার আলোকে যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করব।

সবার জন্য আন্তরিক শুভকামনা। আল্লাহ্‌ আপনাদের আবেদন সহজ করুন এবং নিরাপদ, সুন্দর ও আনন্দময় ভ্রমণের তাওফিক দান করুন। আমীন।

ধন্যবাদ। 🇮🇩✈️

ঢাকা টু কক্সবাজার ট্রেনে ভ্রমণ: সময়সূচি ও ভাড়ার বিস্তারিত তথ্য জেনে নিন!ঢাকা থেকে কক্সবাজার যেতে এখন আরও সহজ ও আরামদায়ক!...
13/06/2026

ঢাকা টু কক্সবাজার ট্রেনে ভ্রমণ: সময়সূচি ও ভাড়ার বিস্তারিত তথ্য জেনে নিন!

ঢাকা থেকে কক্সবাজার যেতে এখন আরও সহজ ও আরামদায়ক! বর্তমানে এই রুটে চলাচল করছে দুটি আধুনিক আন্তঃনগর ট্রেন — কক্সবাজার এক্সপ্রেস ও পর্যটক এক্সপ্রেস। নিচে সময়সূচি ও ভাড়ার তালিকা দেওয়া হলো:

🔹 কক্সবাজার এক্সপ্রেস

ঢাকা → কক্সবাজার
▪️ প্রস্থান: রাত ১০:৩০
▪️ পৌঁছানো: ভোর ৬:৪০
▪️ যাত্রাবিরতি: বিমানবন্দর ও চট্টগ্রাম
▪️ সাপ্তাহিক বন্ধ: সোমবার

কক্সবাজার → ঢাকা
▪️ প্রস্থান: দুপুর ১২:৪০
▪️ পৌঁছানো: রাত ৯:১০
▪️ সাপ্তাহিক বন্ধ: মঙ্গলবার

🔹 পর্যটক এক্সপ্রেস

ঢাকা → কক্সবাজার
▪️ প্রস্থান: ভোর ৬:১৫
▪️ পৌঁছানো: বিকাল ৩:০০
▪️ যাত্রাবিরতি: বিমানবন্দর ও চট্টগ্রাম
▪️ সাপ্তাহিক বন্ধ: রবিবার

কক্সবাজার → ঢাকা
▪️ প্রস্থান: রাত ৮:০০
▪️ পৌঁছানো: ভোর ৪:৩০

🎫 টিকিট মূল্য (প্রতি যাত্রী):

শোভন চেয়ার: ৬৯৫ টাকা

স্নিগ্ধা: ১,৩২৫ টাকা

এসি সিট: ১,৫৯০ টাকা

এসি বার্থ: ২,৩৮০ টাকা

🖥️ টিকিট কাটুন অনলাইনে:
➡️ eticket.railway.gov.bd

📌 ভ্রমণের আগে সময়সূচি ও ভাড়া যাচাই করে নিন, কারণ তা পরিবর্তন হতে পারে।

🌏 বাংলাদেশ থেকে মায়ানমার ভ্রমণ করতে চান? ভিসা নিয়ে চিন্তা করছেন?চিন্তা বাদ দিন—Myanmar e-Visa এখন অনেক সহজ! 👇📌 আমি নিজে ...
19/03/2026

🌏 বাংলাদেশ থেকে মায়ানমার ভ্রমণ করতে চান? ভিসা নিয়ে চিন্তা করছেন?
চিন্তা বাদ দিন—Myanmar e-Visa এখন অনেক সহজ! 👇

📌 আমি নিজে তথ্য নিয়ে আপনাদের জন্য সহজভাবে ধাপে ধাপে বুঝিয়ে দিচ্ছি—

🟢 Step 1:
👉 https://evisa.moip.gov.mm/
এই অফিসিয়াল ওয়েবসাইটে ঢুকে “Tourist Visa” সিলেক্ট করুন

🟢 Step 2:
📝 আপনার তথ্য পূরণ করুন (পাসপোর্ট অনুযায়ী)
✔️ নাম
✔️ পাসপোর্ট নম্বর
✔️ জন্ম তারিখ
✔️ ট্রাভেল প্ল্যান

🟢 Step 3:
📸 সাদা ব্যাকগ্রাউন্ডের রিসেন্ট ছবি আপলোড করুন

🟢 Step 4:
🛂 পাসপোর্টের প্রথম পেজ (Bio page) ক্লিয়ার স্ক্যান করে আপলোড দিন

🟢 Step 5:
🏨 হোটেল বুকিং + ✈️ রিটার্ন টিকিটের তথ্য দিন
(Booking.com এর বুকিং দিলেও সাধারণত চলে)

🟢 Step 6:
💳 অনলাইনে পেমেন্ট করুন (প্রায় 50 USD)

🟢 Step 7:
⏳ ২–৩ কর্মদিবস অপেক্ষা করুন
✔️ ইমেইলে Approval Letter পাবেন

🟢 Step 8:
🖨️ সেই কাগজটা প্রিন্ট করে সাথে রাখবেন
👉 এয়ারপোর্টে দেখাতে হবে

✈️ গুরুত্বপূর্ণ তথ্য:
✔️ ভিসার মেয়াদ 3 মাস
✔️ 28 দিনের স্টে-পারমিট
✔️ শুধু Yangon / Mandalay / Naypyidaw Airport দিয়ে প্রবেশ করা যাবে

⚠️ ভুল করলে ভিসা রিজেক্ট হতে পারে:
❌ স্ক্রিনশট আপলোড
❌ ঝাপসা ছবি
❌ ভুল তথ্য

🔥 আমার পরামর্শ: ✔️ ৭–১০ দিনের ট্রিপ প্ল্যান দেখান
✔️ ভালো হোটেল বুকিং দিন
✔️ রিটার্ন টিকিট রাখুন
তাহলে ভিসা পাওয়ার সম্ভাবনা অনেক বেশি 👍

মায়ানমার এখনও অনেকটাই আনএক্সপ্লোরড—
ভ্রমণপ্রেমীদের জন্য একদম অন্যরকম অভিজ্ঞতা অপেক্ষা করছে! 🇲🇲✨

‘আহলান সাহলান- মাহে রমাদান’
18/02/2026

‘আহলান সাহলান- মাহে রমাদান’

14/02/2026

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ এ যারা জনগণের ভোটে (কারচুপি বা ইঞ্জিনিয়ারিং ইলেকশন ছাড়া) নির্বাচিত হয়েছেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।

দীর্ঘ বিরতির পর নবযাত্রার সূচনা...২৯ জানুয়ারি ২০২৬ থেকে শুরু হচ্ছেবিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকা–করাচি-ঢাকা সরাসরি ফ্ল...
08/01/2026

দীর্ঘ বিরতির পর নবযাত্রার সূচনা...
২৯ জানুয়ারি ২০২৬ থেকে শুরু হচ্ছে
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকা–করাচি-ঢাকা সরাসরি ফ্লাইট।

Address

Friends Super Market, 2nd Floor(S-20-21) Gobindopur Bazar, Shonir Akhra, Jatrabari
Dhaka
1204

Opening Hours

Monday 10:00 - 20:00
Tuesday 10:00 - 20:00
Wednesday 10:00 - 20:00
Thursday 10:00 - 20:00
Saturday 10:00 - 20:00
Sunday 10:00 - 20:00

Telephone

008801866363511

Website

Alerts

Be the first to know and let us send you an email when Taqwa Travels & Tours Ltd posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Taqwa Travels & Tours Ltd:

Shortcuts

Share

Category

Nearby travel agencies