HajiSeba.com-হাজী সেবা

HajiSeba.com-হাজী সেবা This is a online page for helping haji who are performing HAJJ and OMRAH. Stay with us.

মক্কায় আলোকিত রাত ❤️🕋❤️
01/09/2023

মক্কায় আলোকিত রাত ❤️🕋❤️

ফ্রিতে ট্রানজিট ভিসা পাবে বাংলাদেশীরা।
23/08/2023

ফ্রিতে ট্রানজিট ভিসা পাবে বাংলাদেশীরা।

03/08/2023

হজ্জ ২০২৪ এর ফাইনাল নিবন্ধন শুরু ১৬ সেপ্টেম্বর ২০২৩,শেষ হবে ৩১ মার্চ ২০২৪

02/08/2023

মুসলিম জনসংখ্যার ভিত্তিতে বাংলাদেশের হজযাত্রীদের কোটা

২০২৪ সালের জন্য পূর্বনির্ধারিত ১,২৭,১৯৮ জন

05/07/2023

আলহামদুলিল্লাহ,
ওমরাহ ভিসা দেওয়া শুরু করেছে সৌদি আরব।
ওমরাহ ভিসায় সৌদি প্রবেশ করা যাবে ১৯ জুলাই থেকে।

28/06/2023

শেয়ার করে খুজে পেতে সাহায্য করুন।
এই মহিলা মুজদালিফার মাঠে হারিয়ে গিয়েছে। ফজরের পর মুজদালিফা ছেড়ে জামারাতে যাওয়ার কথা কিন্তু এই ধু ধু মুজদালিফা প্রান্তরে পাগল প্রায় হাজি একাই ঘুড়ছেন।
নাম: লিলু
বাড়ীঃ টাঙ্গাইল
পাসপোর্ট নাম্বারঃ EF0189704

মসজিদ আল হারামে ইতিকাফের নিবন্ধন ১লা রমজান অর্থাৎ বৃহস্পতিবার থেকে শুরু হবে, আপনি নুসুক অ্যাপ ডাউনলোড করে আপনার স্লট নিব...
22/03/2023

মসজিদ আল হারামে ইতিকাফের নিবন্ধন ১লা রমজান অর্থাৎ বৃহস্পতিবার থেকে শুরু হবে, আপনি নুসুক অ্যাপ ডাউনলোড করে আপনার স্লট নিবন্ধন করতে পারবেন।

সৌদি আরব সেবামূল্য কমানোর কারণে চলতি বছর বাংলাদেশ থেকে সরকারি ও বেসরকারিভাবে হজ পালনে খরচ ১১ হাজার ৭২৫ টাকা কমেছে।বুধবার...
22/03/2023

সৌদি আরব সেবামূল্য কমানোর কারণে চলতি বছর বাংলাদেশ থেকে সরকারি ও বেসরকারিভাবে হজ পালনে খরচ ১১ হাজার ৭২৫ টাকা কমেছে।
বুধবার (২২ মার্চ) ধর্মবিষয়ক মন্ত্রণালয় থেকে এ বিষয়ে জরুরি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

এতে বলা হয়, সরকারি ব্যবস্থাপনা এবং বেসরকারি ব্যবস্থাপনার হিজরি ১৪৪৪ (২০২৩ সাল) সনের হজের জন্য ঘোষিত প্যাকেজে অন্তর্ভুক্ত মিনার ৪টি (এ, বি, সি, ডি) ক্যাটাগরির সেবার মূল্য বাংলাদেশসহ বিশ্বের অন্যান্য দেশের জন্য কমিয়েছে সৌদি সরকার।

এতে আরও বলা হয়, সরকারি ব্যবস্থাপনায় যেহেতু মিনার তাঁবু ‘সি’ ক্যাটাগরি ধরে প্যাকেজ নির্ধারণ করা হয়েছে, সেহেতু সরকারি প্যাকেজমূল্য ৪১৩ সৌদি রিয়াল সমপরিমাণ (২৮.৩৯ টাকা হিসাবে) ১১ হাজার ৭২৫ টাকা কমানো হলো। সেক্ষেত্রে সরকারি ব্যবস্থাপনায় বর্তমান হজ প্যাকেজ মূল্য (৬৮৩০১৫-১১৭২৫) ৬ লাখ ৭১ হাজার ২৯০ টাকা নির্ধারণ করা হলো।
বেসরকারি এজেন্সির ক্ষেত্রেও অনুরূপ পরিমাণ অর্থ কমানোর জন্য হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশকে (হাব) অনুরোধ করা হলো। এক্ষেত্রে, বেসরকারি ব্যবস্থাপনায় বর্তমান হজ প্যাকেজ মূল্য ৬ লাখ ৬০ হাজার ৮৯০ টাকা নির্ধারিত হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

24/10/2022
14/10/2022

যে দোয়া পড়লে কোনো বিপদে ক্ষতি হবে না

দোয়া :بِسْمِ اللَّهِ الَّذِى لاَ يَضُرُّ مَعَ اسْمِهِ شَىْءٌ فِى الأَرْضِ وَلاَ فِى السَّمَاءِ وَهُوَ السَّمِيعُ الْعَلِيمُ

উচ্চারণ : বিসমিল্লাহিল্লাজি লা ইয়া দুররু মাসমিহি শাইয়ূন ফিল আরদি ওয়ালা ফিসসামায়ি ওয়া হুয়াস সামিউল আলিম।

অর্থ : আমি আমার দিন বা রাতের সুচনা করছি] ওই আল্লাহর নামে যার নামের সঙ্গে আসমান জমিনের কোনো কিছু কোনো ধরণের ক্ষতি করতে পারে না। তিনি সর্বশ্রোতা ও সর্বাজ্ঞ।

ফজিলত : : কোনো ব্যক্তি প্রতিদিন সকাল সন্ধ্যায় এই দোয়াটি তিনবার পড়বে আর কোনো কিছু তাকে কোনো ধরণের ক্ষতি করবে এমনটি হতে পারে না । অন্য এক বর্ণনায় আছে: সকালে পড়লে সন্ধ্যা পর্যন্ত অতর্কিত কোনো বিপদে সে আক্রান্ত হবে না। আর সন্ধ্যায় পড়লে পরদিন সকাল পর্যন্ত অতর্কিত কোনো বিপদে সে আক্রান্ত হবে না। [তিরমিজি: ৩৩৮৮]

07/10/2022

অসংখ্য সওয়াব অর্জনের দোয়া

দোয়া : يَا رَبِّ لَكَ الْحَمْدُ كَمَا يَنْبَغِي لِجَلَالِ وَجْهِكَ، وَلِعَظِيمِ سُلْطَانِكَ

উচ্চারণ : ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইনবাগি লিজালালি ওয়াজহিকা ওয়ালি আজমাতি সুলতনিকা।

অর্থ : হে প্রতিপালক! প্রশংসা সব তোমারই। যেমনটা দাবি তোমার মহান রাজত্বের ও তোমার মহামহিম মর্যাদার। [বস্তুত আল্লাহ তায়ালার এই স্তুতিমূলক বাক্যগুলোর অন্য ভাষায় ভাষান্তর করাটা অসম্ভবই বটে। উপরে যা অনুবাদ করা হলো তা শুধু কেবল পাঠকের অনুমানের জন্য । বাংলা অনুবাদ দিয়ে এ শব্দগুলোর মূলভাবধারা পর্যন্ত পৌছা অসম্ভব। তাই দোয়ার প্রকৃত সওয়াব পেতে হলে তা আরবিতেই পড়তে হবে।]

ফজিলত : : হজরত আব্দুল্লাহ ইবনে উমর রা. বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর কোনো এক বান্দা উপরোক্ত দোয়াটি পড়লে দুজন ফেরেশ্তার জন্য তার সওয়াব লেখা কষ্টকর হয়ে দাড়াল। তাঁরা বুঝতে পারছিলেন না তার সওয়াবটি কীভাবে লিখবেন। তখন তাঁরা দুজনই আল্লাহ তায়ালার কাছে গিয়ে বলেন; হে আল্লাহ! তোমার এক বান্দা এমন একটি কালেমা পড়লো যার সওয়াব কী লেখব আমরা বুঝতে পারছি না। বান্দা কি বলেছেন আল্লাহ তায়ালা তো ভাল ভাবেই জানেন। তবুও তিনি ফেরেশতাদেরকে জিজ্ঞেস করলেন যে, আমার বান্দা কি বলেছে? তারা বললেন, সে বলেছে كَمَا يَنْبَغِي لِجَلَالِ وَجْهِكَ، وَلِعَظِيمِ سُلْطَانِكَ. তখন আল্লাহ তায়ালা বললেন, আমার বান্দার কথাগুলো সে যেভাবে বলেছে সেভাবেই লিখে রাখো। সে যখন আমার সঙ্গে সাক্ষাত করবে তখন আমি নিজ হাতেই তাকে তার প্রতিদান দেব।

03/10/2022

দুনিয়া ও আখেরাতের সমূহ কল্যাণ লাভের দোয়া

দোয়া : يَا حَيُّ يَا قَيُّوْمُ بِرَحْمَتِكَ أَسْتَغِيْثُ أَصْلِحْ لِيْ شَأْنٍيْ كُلَّهُ وَ لَا تَكِلْنِيْ إِلَى نَفْسِيْ طَرْفَةَ عَيْنٍ

উচ্চারণ : ইয়া হাইয়ু ইয়া কাইয়ূম বিরহমাতিকা আসতাগিছু আসলিহু লি শানি কুল্লাহু ওয়া লা তাকিলনি ইণা নাফসি তরফাতা আইনি।

অর্থ : হে চিরঞ্জীব! হে স্বপ্রিষ্ঠিত সর্বময় ক্ষমতার অধিকারী সত্তা! আমি তোমার রহমতের ফরিয়াদ করে বলছি; আমার সবকিছু তুমি সমাধা করে দাও, যথাযতভাবে ঠিক করে দাও। এবং এক মুহুর্তের জন্যও আমার কোনো কাজ আমার উপর চাপিয়ে দিয়ো না।

ফজিলত : : যে ব্যক্তি সকালে এই দোয়াটি একবার পড়বে সে যেনো আল্লাহ তায়ালার কাছে দুনিয়া ও আখেরাতের সমুহ কল্যাণ চেয়ে নিল। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর মেয়ে ফাতেমা [রা.] কে এ দোয়াটি সকাল সন্ধ্যা পড়ার জন্য অসিয়ত করেছিলেন।

Address

1/1 E SAT MASJID Road, MOHAMMADPUR
Dhaka
1207

Alerts

Be the first to know and let us send you an email when HajiSeba.com-হাজী সেবা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to HajiSeba.com-হাজী সেবা:

Share

Category