Migration Bangla

Migration Bangla Migration Bangla — Stories That Move People hello

ফ্রান্সের রিফুজি পাসপোর্ট দেখতে কেমন?
12/08/2026

ফ্রান্সের রিফুজি পাসপোর্ট দেখতে কেমন?

বাংলাদেশি ফ্রান্স নাগরিকের সাথে প্রবাসী আব্দুল মজিদ চাচার মেয়ের বিয়ে ভেংগে গেলো!

আমাদের কাছে ফোন এলো সৌদি প্রবাসী আব্দুল মজিদ চাচার। এবার তিনি তার বড় মেয়ের বিয়ের দাওয়াত দিলেন। একই সাথে মেয়ের হবু বরের তথ্য যাচাই করতে সহায়তা চাইলেন।

প্রবাসী আব্দুল মজিদ চাচা জানালেন পাত্র ফান্সে গেছে ৮ মাস আগে এখন সে ফ্রান্সের নাগরিক। পাত্রের নাম বনি আমিন। ফ্রান্সে সে যেখানে চাকরি করে, সেখানে খুব গুরুত্বপূর্ণ পদে আছে। তাই মালিক তাকে চাইলেই এখন ছুটি দেবে না। এই কারণে পাত্র পক্ষের প্রস্তাব হলো—টেলিফোনেই এখন বিয়েটা হোক। পরবর্তীতে সুযোগ বুঝে ছেলে দেশে এসে ধুমধাম করে মেয়েকে তুলে নিয়ে যাবে। আর মেয়ের ডকুমেন্ট রেডি হলে ফ্রান্সেও নিয়ে যাবে।

যাচাই করার জন্য আব্দুল মজিদ চাচা আমাদের কাছে পাত্র বনি আমিনের পাসপোর্ট ছবি সহ তথ্য দিলেন।

এবার বাংলা এভিয়েশনের অনুসন্ধানের পালা শুরু।
ফ্রান্সের গিয়ে ৮ মাসেই নাগরিকত্ব পেয়েছে শুনেই বুঝলাম কোন কিন্তু আছে।কারণ ফ্রান্স ৮/১০ মাসে কাউকে নাগরিকত্ব দেয় না। মজিদ চাচা আমাদের ৩টি ছবি দিয়েছেন।একটি ছেলের ছবি। ২য়টি ফ্রান্সের লাল পাসপোর্ট হাতে ছবি। ৩য় টি পাসপোর্ট এর কভার এর ছবি।

অনুসন্ধান করে আমরা যা পেলাম তা আমরা প্রবাসী আব্দুল মজিদ চাচাকে জানালাম। চাচার আকাশ ভেঙে পড়লো। তিনি সিদ্ধান্ত নিলে বনি আমিনের সাথে মেয়ে বিয়ে দিবেন না।

প্রবাসী আব্দুল মজিদ চাচার মতো অনেকেই এই ইস্যুতে জানতে চান। অনেকের মধ্যে বিভ্রান্ত আছে। এই বিষয়ে পরিষ্কার করতে আমরা বিস্তারিত তুলে ধরলাম।

শুরুতেই যেটা বললাম ফ্রান্স ৮/১০ মাসে কাউকে নাগরিকত্ব দেয় না। মূলত বনি আমিন ফ্রান্সে গিয়ে আশ্রয় চেয়েছেন যেটা এসাইলাম হিসেবে বেশি পরিচিত।

বনি আমিন ফ্রান্সের কোনো নাগরিক নন। "বাংলাদেশে সে নিরাপদ নয়" উপস্থাপন করে ফ্রান্সে আশ্রয় ছেড়েছেন। বাংলাদেশিরা বেশির ভাগ ক্ষেত্রে রাজনৈতিক হুমকির আশ্রয় চায়। বিএনপির আমলে আওয়ামী লীগ কর্মী হিসেবে উপস্থাপন করে। আর আওয়ামী লীগ আমলে বিএনপি জামাত কর্মী হিসেবে উপস্থাপন করে। নন মুসলিমরা সং্খ্যালঘু হিসেবে নিরাপদ নয় উপস্থাপন করে আশ্রয় চায়। আবার অনেকেই সমকামী হিসেবে নিজেকে উপস্থাপন করেন।

এরকম আবেদনকারীদের ফ্রান্সে সরকার শরণার্থী বা রিফুজি (Refugee) হিসেবে আশ্রয় দেয়। তাদের হুমকির তথ্য যাচাই বাছাই করে।

জাতিসংঘের শরনার্থী নীতি অনুসারে ফ্রান্সে শরণার্থীদের 'ট্রাভেল ডকুমেন্ট' দেওয়া হয়, সেটি দেখতে ফ্রান্সের সাধারণ নাগরিকদের জন্য ইস্যুকৃত পাসপোর্টের মতোই লাল রঙের। আর তাদের বাংলাদেশি পাসপোর্ট জমা রাখা হয়।

লাল ট্রাভেল ডকুমেন্টস দেখে অনেকেই বিভ্রান্ত হয়ে পড়েন। অনেকেই সেটিকে ফ্রান্সের নাগরিকত্ব পাবার পর পাসপোর্ট হিসেবে উপস্থাপন করেন।

প্রবাসী আব্দুল মজিদ চাচার ক্ষেত্রেও ঠিক এই বিভ্রান্তিই হয়েছিল।

ফ্রান্স নাগরিক ছেলে কেন টেলিফোনে বিয়ে করতে চায়?

উত্তর হচ্ছে -ফ্রান্সে আশ্রয়প্রার্থী ব্যক্তিদের ফরাসি সরকার যে ‘ট্রাভেল ডকুমেন্ট’ (Travel Document for Refugees) দেয়, সেটির বিশ্বের অনেক দেশেই ভ্রমণ করা সম্ভব। তবে সেটি দিয়ে বাংলাদেশে যাওয়া যাবে না।কারণ পাসপোর্টধারী তো বলেছেন- সে বাংলাদেশে নিরাপদ না।

যেহেতু ওই ব্যক্তি নিজেই প্রমাণ করেছেন যে তিনি বাংলাদেশে নিরাপদ নন, তাই ফরাসি সরকার বা ওই ট্রাভেল ডকুমেন্ট তাকে কখনোই বাংলাদেশে যাওয়ার অনুমতি দেবে না। আর যদি তিনি কোনোভাবে লুকিয়েও যান, তবে ফ্রান্সে তার অর্জিত আশ্রয়ের অধিকার ও স্ট্যাটাস চিরতরে বাতিল হয়ে যাবে।

মালিক ছুটি দিচ্ছে না বা কোম্পানির বড় দায়িত্ব—এগুলো সব বনি আমিনের সাজানো গল্প ও অজুহাত মাত্র। আসল সত্যি হলো, সে ভালো করেই জানে যে শরণার্থী ট্রাভেল ডকুমেন্ট নিয়ে তার পক্ষে বাংলাদেশে যাওয়ার কোনো আইনি সুযোগই নেই। সে চাইলেও নিজের দেশে পা রাখতে পারবে না। নিজে দেশে এসে বিয়ে করার কোনো উপায় নেই জেনেই সে এখন সুকৌশলে ‘টেলিফোনে বিয়ে’-র এই ফাঁদ পেতেছে।

ফ্রান্সের শরণার্থী' ট্রাভেল ডকুমেন্ট চেনার সহজ উপায়

সোশ্যাল মিডিয়ায় প্রায়ই দেখবেন ফ্রান্সের পাসপোর্টের ছবি আপলোড করা হয়। কিন্তু একটা মজার বিষয় লক্ষ্য করবেন। ছবিগুলোতে পাসপোর্টের ঠিক নিচের অংশটি প্রায়শই হাত বা অন্য কোনো কিছু দিয়ে ঢাকা থাকে।

কেন জানেন? কারণ আসল সত্যটা ঠিক ওই ঢাকা অংশেই লুকিয়ে আছে।

আমরা এখানে ফ্রান্সের একটি 'শরণার্থী ট্রাভেল ডকুমেন্টের' (Titre de Voyage pour Réfugié) কভার পেজের ছবি দিয়েছি।

নিচের অংশে কী লেখা আছে।
ফরাসি নাগরিকদের পাসপোর্টের নিচে শুধু 'Passeport' লেখা থাকে।

কিন্তু এই ডকুমেন্টের নিচে ফরাসি ভাষায় খুব স্পষ্ট করে লেখা রয়েছে দুটি তথ্য।

প্রথমে লেখা TITRE DE VOYAGE" (ভ্রমণ দলিল)
এবং তার ঠিক নিচে— "POUR RÉFUGIÉ" (শরণার্থীর জন্য)।

সহজ কথায়, এটি কোনো পাসপোর্ট নয়, বরং এটি একটি আন্তর্জাতিক সনদের অধীনে শরণার্থীদের দেওয়া ভ্রমণের অনুমতিপত্র।

আর এই কারণেই আসল পরিচয় লুকাতে অনেক সময় পাসপোর্টের নিচের ওই অংশটি ঢেকে ছবি তোলা হয়, যাতে সবাই মনে করে এটি একটি সাধারণ ফরাসি পাসপোর্ট। তাই এখন থেকে এমন ছবি দেখলে সতর্ক হোন এবং পুরোটা দেখার চেষ্টা করুন।

#বাংলাএভিয়েশন

🎸 লিসবন মাতাতে আসছেন নগর বাউল জেমস! ইউরোপের যেকোনো প্রান্ত থেকে টিকেট কাটুন এখনইপর্তুগালসহ পুরো ইউরোপে বসবাসকারী প্রবাসী...
06/06/2026

🎸 লিসবন মাতাতে আসছেন নগর বাউল জেমস! ইউরোপের যেকোনো প্রান্ত থেকে টিকেট কাটুন এখনই

পর্তুগালসহ পুরো ইউরোপে বসবাসকারী প্রবাসী বাঙালি ভাই-বোনদের জন্য বছরের সবচেয়ে জাকজমকপূর্ণ আয়োজন।

আগামী ২৬শে জুলাই লিসবনে অনুষ্ঠিত হতে যাচ্ছে ঐতিহাসিক বাংলা লাইভ কনসার্ট।

আর এই মঞ্চ কাঁপাতে বাংলাদেশ থেকে সরাসরি আসছেন সবার প্রিয় রক সুপারস্টার নগর বাউল জেমস🤘🔥

ইউরোপের অন্যান্য দেশ (যেমন: ফ্রান্স, জার্মানি, স্পেন, ইতালি) থেকে যারা এই কনসার্টে আসার পরিকল্পনা করছেন, তাদের সুবিধার্থে অনলাইন এবং স্থানীয়ভাবে অফলাইনে টিকেট বিক্রি শুরু হয়ে গেছে।

টিকেট পাওয়া যাচ্ছে মোট ৩টি ক্যাটাগরিতে:
👑 **VIP**
✨ **Golden Circle** (স্টেজ ফ্রন্ট)
🎫 **Regular**

ইউরোপ ও পর্তুগালের যেখানে পাবেন টিকেট:
পর্তুগালের ইতিহাসে এই প্রথম কোনো বাংলাদেশী সাংস্কৃতিক অনুষ্ঠানের টিকেট স্থানীয় ও আন্তর্জাতিক নামী-দামী সব হাইপারমার্কেট এবং চেইন শপে অফিশিয়ালি পাওয়া যাচ্ছে। আপনি চাইলে পর্তুগালে এসে অথবা নিজ দেশ থেকেই অনলাইনের মাধ্যমে

আসন নিশ্চিত করতে সরাসরি এই লিংকে ক্লিক করে টিকেট কাটুন 👉 https://www.ticketline.pt/en/evento/nagarbaul-james-104613/sessao/126198_3370_1785081600 🌐

🚨 **বিশেষ সতর্কবার্তা:** পুরো ইউরোপ জুড়েই জেমস ভক্তদের ব্যাপক আগ্রহের কারণে টিকেট সংখ্যা কিন্তু অত্যন্ত সীমিত! শেষ মুহূর্তের ভিড় এড়াতে আজই আপনার, আপনার পরিবার ও বন্ধুদের টিকেট নিশ্চিত করে রাখুন।

ইউরোপের বুকে জেমসের গিটারে আর কণ্ঠে মেতে উঠুক এক টুকরো বাংলাদেশ। দেখা হচ্ছে লিসবনে! 🎉

তাদের টার্গেট ছিল সাগর পাড়ি দিয়ে ইতালি যাবার।কিন্তু তারা এখন ফিরছে বাড়ি। অবৈধ পথে ইউরোপ যাওয়ার স্বপ্ন অনেকের জীবন ধ্বংস ...
24/05/2026

তাদের টার্গেট ছিল সাগর পাড়ি দিয়ে ইতালি যাবার।
কিন্তু তারা এখন ফিরছে বাড়ি। অবৈধ পথে ইউরোপ যাওয়ার স্বপ্ন অনেকের জীবন ধ্বংস করছে।
সচেতন হোন, বৈধ পথে বিদেশ যান। ⚠️

লিবিয়ার ভয়াবহ অনিশ্চয়তা, নির্যাতন ও ঝুঁকিপূর্ণ পরিস্থিতি থেকে আরও ১৭০ জন বাংলাদেশিকে দেশে ফিরিয়ে আনা হচ্ছে বাংলাদেশ দূতাবাস, ত্রিপলী এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (IOM)-এর সহযোগিতায়।

📌 প্রত্যাবাসিতদের মধ্যে:
▪️ ত্রিপলী থেকে — ৬২ জন
▪️ বেনগাজী থেকে — ১০৮ জন
▪️ শারীরিকভাবে অসুস্থ — ১৬ জন
▪️ স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনীর হেফাজত থেকে মুক্ত হওয়া বাংলাদেশি — ৩৭ জন

🛬 তারা বুরাক এয়ারের ফ্লাইটে ২৫ মে ২০২৬ ভোরে ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।

বাংলাদেশ দূতাবাস জানিয়েছে, মানবপাচারকারী ও দালাল চক্রের প্রলোভনে পড়ে অনেক তরুণ লিবিয়ায় গিয়ে আটক, নির্যাতন ও মৃত্যুঝুঁকির মুখোমুখি হচ্ছেন।

📢 আগামী ৩১ মে আরও ১৭৫ জন বাংলাদেশিকে লিবিয়া থেকে দেশে ফিরিয়ে আনার প্রচেষ্টা চলছে।

নিজে সচেতন হোন, অন্যকেও সচেতন করুন।

#বাংলা_মাইগ্রেশন #লিবিয়া #ইতালি #মানবপাচার #অভিবাসন
:::

স্পেনে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের এই পোস্টে সংযুক্ত ছবিসমূহে উল্লেখকৃত প্রক্রিয়া অনুসরণ করে পুলিশ ক্লিয়ারেন্স সনদ ও পর...
15/05/2026

স্পেনে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের এই পোস্টে সংযুক্ত ছবিসমূহে উল্লেখকৃত প্রক্রিয়া অনুসরণ করে পুলিশ ক্লিয়ারেন্স সনদ ও পররাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক ই-অ্যাপোস্টিল সত্যায়নের আবেদনের জন্য অনুরোধ করা যাচ্ছে।

আবেদনের জন্য লিঙ্ক:

https://www.mygov.bd/services/form?id=BDGS-1778164449

জীবিকার তাগিদে মাত্র ১০–১৫ দিন আগে পর্তুগালে পাড়ি জমিয়েছিলেন টাঙ্গাইলের রাম প্রসাদ সরকার। কিন্তু প্রবাস জীবনের স্বপ্ন শু...
15/05/2026

জীবিকার তাগিদে মাত্র ১০–১৫ দিন আগে পর্তুগালে পাড়ি জমিয়েছিলেন টাঙ্গাইলের রাম প্রসাদ সরকার। কিন্তু প্রবাস জীবনের স্বপ্ন শুরু হতেই নির্মম সড়ক দুর্ঘটনায় থেমে গেল তাঁর জীবন।

পর্তুগালের ফারো ও পর্তিমাও এর মাঝামাঝি এলাকায় তাদের বহনকারী প্রাইভেট কারটির সাথে একটি ট্রেনের ভয়াবহ সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই মারা যান রাম প্রসাদ সরকার। গাড়িতে থাকা আরও চার বাংলাদেশির অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

বর্তমানে তাঁর মরদেহ Faro হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

টাঙ্গাইলের কেউ পরিচিত থাকলে অনুগ্রহ করে পরিবার পর্যন্ত খবরটি পৌঁছে দিতে পোস্টটি শেয়ার করুন।

রাম প্রসাদের পাসপোর্ট অনুযায়ী জন্ম তারিখ: ০৩ ডিসেম্বর ১৯৯০, পিতার নাম: নৃপেন্দ্র সরকার, মাতার নাম: অঞ্জলি রানী সরকার, স্থায়ী ঠিকানা: গ্রাম: সারিশা দাইর, ডাকঘর: মির্জাপুর, উপজেলা: মির্জাপুর - ১৯৪০, জেলা: টাঙ্গাইল।

প্রবাস জীবনের সংগ্রাম অনেক সময় কতটা নির্মম হতে পারে, এই ঘটনা তারই আরেকটি বেদনাদায়ক উদাহরণ।

🇩🇪 জার্মান সীমান্তে  কড়াকড়ি ১ বছরে আটক ৩৫ হাজার২০২৫ সালের মে থেকে চলতি বছরের ১১ মে পর্যন্ত প্রায় ৩৫ হাজার মানুষকে সীমান্...
13/05/2026

🇩🇪 জার্মান সীমান্তে কড়াকড়ি
১ বছরে আটক ৩৫ হাজার

২০২৫ সালের মে থেকে চলতি বছরের ১১ মে পর্যন্ত প্রায় ৩৫ হাজার মানুষকে সীমান্ত পার হওয়ার সময় আটকে দিয়েছে জার্মানি। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত বছরের ৮ মে থেকে এখন পর্যন্ত অনিয়মিত প্রবেশের চেষ্টা ধরা পড়েছে ৪৭ হাজার ৬৫৯টি।

এই সময়ে ১,৪১৫ জন সন্দেহভাজন মানবপাচারকারী গ্রেপ্তার হয়েছে। গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত ৮,৮৪২ জন আটক হয়েছেন।

জার্মানি বলছে, ইউরোপীয় ইউনিয়নের অভিন্ন আশ্রয়নীতিতে বড় সংস্কার ছাড়া সীমান্ত নিয়ন্ত্রণ শিথিল করা হবে না। আগামী ১২ জুন থেকে নতুন অভিন্ন আশ্রয়নীতি কার্যকর হওয়ার কথা রয়েছে।

📌 ইউরোপে অভিবাসন নীতির কঠোরতা দিন দিন বাড়ছে। বৈধ কাগজপত্র ও সঠিক প্রক্রিয়া ছাড়া যাত্রা এখন আগের চেয়ে অনেক বেশি ঝুঁকিপূর্ণ।

#বাংলামাইগ্রেশন #বাংলাএভিয়েশন

বিদেশের মাটিতে রোদে পুড়ে,ঘামে ভিজে যে হাত কাজ করে সেই হাতেই দাঁড়িয়ে আছে 🇧🇩বাংলাদেশপ্রবাসী শ্রমিকরা শুধু অর্থ পাঠান না...
01/05/2026

বিদেশের মাটিতে রোদে পুড়ে,ঘামে ভিজে যে হাত কাজ করে সেই হাতেই দাঁড়িয়ে আছে 🇧🇩বাংলাদেশ

প্রবাসী শ্রমিকরা শুধু অর্থ পাঠান না —তাঁরা পাঠান সাহস, ত্যাগ আর ভালোবাসা।

তাঁদের প্রতিটি কষ্টের বিনিময়ে গড়ে উঠছে কোটি পরিবারের স্বপ্ন, শক্তিশালী হচ্ছে আমাদের দেশের ভিত্তি।

আপনারাই বাংলাদেশের আসল গর্ব।
আপনারাই দেশের সত্যিকারের বীর। 🏆

বাংলা মাইগ্রেশন পরিবারের পক্ষ থেকে প্রতিটি প্রবাসীকে জানাই অফুরন্ত শ্রদ্ধা ও ভালোবাসা ❤️

#বাংলামাইগ্রেশন


#আন্তর্জাতিক_শ্রমিক_দিবস
#প্রবাসী_শ্রমিক

🇷🇴🇧🇩 রোমানিয়ায় অবৈধ বাংলাদেশিদের জন্য বৈধ হওয়ার সুযোগ📢 পোস্টটি শেয়ার করুন — রোমানিয়ায় থাকা আপনার পরিচিতজনের কাজে ল...
28/04/2026

🇷🇴🇧🇩 রোমানিয়ায় অবৈধ বাংলাদেশিদের জন্য বৈধ হওয়ার সুযোগ

📢 পোস্টটি শেয়ার করুন — রোমানিয়ায় থাকা আপনার পরিচিতজনের কাজে লাগতে পারে।

রোমানিয়া সরকারের জরুরি অধ্যাদেশ নং–৩২ (২৩ এপ্রিল ২০২৬) অনুযায়ী, যেসব বাংলাদেশি কর্মী বৈধভাবে রোমানিয়ায় প্রবেশ করে পরবর্তীতে অনিচ্ছাকৃতভাবে অবৈধ হয়ে পড়েছেন, তাদের জন্য বৈধ হওয়ার বিশেষ সুযোগ এসেছে।

আপনি কি এই সুবিধা পাবেন?
যদি আপনি —
🔹 ওয়ার্ক ভিসায় রোমানিয়ায় এসে নিয়োগকর্তা সমস্যায় অবৈধ হয়েছেন
🔹 কোম্পানির গাফিলতিতে TRC হয়নি বা ট্যাক্স জমা হয়নি
🔹 ৯০ দিনের মধ্যে নতুন employer খুঁজে পাননি
— তাহলে আপনি এই সুযোগের আওতায় পড়তে পারেন।

⚠️ যারা সুযোগ পাবেন না:
❌ যারা ইতোমধ্যে Return Decision (দেশত্যাগের নির্দেশ) পেয়েছেন
❌ যারা অবৈধভাবে রোমানিয়ায় প্রবেশ করেছেন

📋 করণীয় কী?
১. নতুন ও বৈধ নিয়োগকর্তা খুঁজে নিন
২. Work Permit সংগ্রহ করুন
৩. TRC কার্ডের জন্য আবেদন করুন
৪. আইন কার্যকরের ৬০ দিনের মধ্যে রোমানিয়া ইমিগ্রেশনে যোগাযোগ করুন
⏳ এই সুযোগ বলবৎ থাকবে ৩১ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত।

🏢 সহায়তার জন্য যোগাযোগ করুন: বাংলাদেশ দূতাবাস, বুখারেস্ট, রোমানিয়া

#বাংলাএভিয়েশন #বাংলাএভিয়েশন #বাংলামাইগ্রেশন

ইউরোপে স্থায়ী হওয়ার স্বপ্ন ভাঙছে? পর্তুগালই দিচ্ছে সহজ সমাধানইউরোপে স্থায়ী বসবাসের স্বপ্ন অনেকের জন্য ক্রমশ কঠিনতর হয়ে প...
21/04/2026

ইউরোপে স্থায়ী হওয়ার স্বপ্ন ভাঙছে? পর্তুগালই দিচ্ছে সহজ সমাধান

ইউরোপে স্থায়ী বসবাসের স্বপ্ন অনেকের জন্য ক্রমশ কঠিনতর হয়ে পড়ছে। জার্মানি, ডেনমার্ক বা ফিনল্যান্ডের মতো দেশে পড়তে যাওয়া অনেকেই এখন কঠোর ইমিগ্রেশন আইনের যাঁতাকলে পড়ে সেই স্বপ্ন ভাঙার আশঙ্কা করছেন। শর্ত পূরণ করতে না পারলে কান্ট্রি আউট বা দেশ থেকে বের করে দেওয়ার নোটিশ পাওয়ার ভয় তাঁদের দৈনন্দিন জীবনকে বিষণ্ণ করে তুলছে। এমন পরিস্থিতিতে পর্তুগাল যেন এক নতুন আশার আলো।

পর্তুগালের সহজ মাইগ্রেশন পলিসি ইউরোপে স্থায়ী হওয়ার জন্য এক আদর্শ গন্তব্য করে তুলেছে। একই সাথে বাংলাদেশে থাকা পরিবারের সদস্যদের ইউরোপে নিয়ে আসার প্রক্রিয়া সহজ।

ইউরোপে স্থায়ী হওয়ার স্বপ্ন পুরোপুরি শেষ হয়ে যায়নি। সঠিক পরিকল্পনা, একটু ধৈর্য এবং পর্তুগালের সহজ মাইগ্রেশন পলিসি আপনাকে আপনার স্বপ্ন পূরণে সাহায্য করতে পারে। তাই আর দেরি না করে, পর্তুগালকে আপনার নতুন জীবন শুরুর করার গন্তব্য হিসেবে বেছে নিতে পারেন।

আরও বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করতে পারেন:

Estrela Migration 🇵🇹
+351 923 171 453

Address

127 Banani
Dhaka
1229

Website

Alerts

Be the first to know and let us send you an email when Migration Bangla posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Migration Bangla:

Shortcuts

Share