Weekend Fun - ছুটির মজা

Weekend Fun - ছুটির মজা Have Fun With Weekend Fun - ছুটির মজা

25/05/2021
07/01/2019

Fresh CoCo BD

16/09/2018

Happy Week End.

বর্ষায় মেঘ, ঝর্ণা আর চায়ের রাজ্য সিলেট ভ্রমন।Detailsবর্ষায় মেঘ, ঝর্ণা আর চায়ের রাজ্য সিলেট ভ্রমন।৩রা আগস্ট রাত ১০টা থেকে...
22/07/2017

বর্ষায় মেঘ, ঝর্ণা আর চায়ের রাজ্য সিলেট ভ্রমন।

Details
বর্ষায় মেঘ, ঝর্ণা আর চায়ের রাজ্য সিলেট ভ্রমন।

৩রা আগস্ট রাত ১০টা থেকে ৬ই আগস্ট সকাল ৫ টা পর্যন্ত।

ট্যুর প্যাকেজ: ৫০০০ /- টাকা। (এসি রুমে থকার ব্যবস্থা, প্রতিরুমে ৪ জন)
৫৫০০/- টাকা।(এসি রুমে থাকার ব্যবস্থা, প্রতিরুমে ২ জন)

যেখানে যেখানে ঘুরবো: রাতারগুল, বিছানাকান্দি, পান্তুমাই ঝর্ণা, সংগ্রামপুঞ্জি ঝর্ণা, জাফলং জিরো পয়েন্ট, হযরত শাহজালাল (রা) এর দরগাহ, চা বাগান। এছাড়াও আরো অনেকগুলো ঝর্ণা দেখা হবে যেগুলো ভারতীয় সীমানায় অবস্থিত।

যাদের যাওয়ার আগ্রহ আছে কিন্তু নিশ্চিত না তারা interested এ ক্লিক করে রাখলে সব আপডেট পাবেন। আর যারা নিশ্চিত যাচ্ছেন তারা Going এ ক্লিক করে রাখলে সফরসঙ্গী সম্পর্কে ধারনা পাওয়া যাবে এবং আমাদের জন্য যোগাযোগের সুবিধা হবে।

বিস্তারিত ট্যুর প্লান:

৩রা আগস্ট
রাত ১০ টায় ঢাকা কলাবাগান থেকে নন এসি চেয়ার কোচ বাসে যাত্রা শুরু।

৪ঠা আগস্ট
ভোরে সিলেট পৌছে রিজার্ভ লেগুনা করে চলে যাবো নির্ধারিত হোটেলে। হোটেলে ফ্রেশ হয়ে সকালের নাস্তা খেয়ে লেগুনা করে চলে যাবো হাদারপাড় বাজার। সেখান থেকে ট্রলারে করে পান্তুমাই ঝর্ণা। ঝর্ণাটা ইন্ডিয়ার সীমানায়। মন ভরে ঝর্ণা দেখে ট্রলারে করে চলে যাবো বিছানাকান্দি। সেখানে গোসল করে কিছুক্ষন সময় কাটিয়ে হাদারপাড় বাজারে দুপুরের খাবার খেয়ে রাতারগুলের উদ্দেশ্যে রওনা দিব। নৌকায় রাতারগুল ঘুরে ফিরে আসবো সিলেট শহরে। রাতের খাবার পাচ ভাই বা পানশী হোটেলে। রাতে হোটেলে থাকার ব্যবস্থা। এসি রুম। প্রতিরুমে ৪ জন।

৫ই আগস্ট
সকালের নাস্তা করে লেগুনা করে জাফলং এর উদ্দেশ্যে যাত্রা। ট্রলারে করে ঘুরবো জাফলং জিরো পয়েন্ট, সংগ্রামপুঞ্জি ঝর্ণা। জাফলং এ দুপুরের খাবার খেয়ে বিকালে যাবো চা বাগান ঘুরতে। সন্ধায় হযরত শাহজালালের মাজার জিয়ারত করবো। এরপর হোটেল রুমে ফ্রেশ হয়ে রাতের খাবার খেতে বের হবো। এরপর ঢাকার উদ্দেশ্যে যাত্রা।

৬ আগস্ট
সকাল ৫ টার আগেই ঢাকা পৌছে যাবো ইনশাল্লাহ।

প্যাকেজে যা যা থাকছে:
# ঢাকা – সিলেট – ঢাকা নন এসি চেয়ার কোচ বাসের টিকিট
# দুই দিনের জন্য রিজার্ভ লেগুনা
# পান্তুমাই ঝর্ণা ও বিছানাকান্দি যাওয়ার রিজার্ভ ট্রলার
# রাতারগুলে রিজার্ভ নৌকা
# জাফলং জিরো পয়েন্ট ও সংগ্রামপুঞ্জি যাওয়ার রিজার্ভ ট্রলার
# প্রতিদিন তিনবেলা খাবার
# রাতে থাকার জন্য হোটেল রুম। (এসি রুম)।
# অভিজ্ঞ সমন্বয়কারী।

খাবার:
সকালে: ডিম, পরটা/রুটি, সবজি/ডাল, চা।
দুপুর: মাছ/মাংস, সবজী/ভর্তা, ডাল, ভাত
রাত: মাছ/মাংস, সবজী/ভর্তা, ডাল, ভাত

যা যা মনে রাখা দরকার:
# ভ্রমন পিপাসু মন থাকতে হবে। যেখানে সেখানে অপচনশীল দ্রব্য ফেলে প্রকৃতিকে নষ্ট করা যাবে না।
# সিলেটে এখন প্রতিদিন যখন তখন বৃষ্টি হচ্ছে। রাস্তায় যে কোন সময় বৃষ্টির দেখা পেতে পারি। ফলে ছাতা বা রেইন কোট সাথে নিতে হবে। হ্যাট ও সানগ্লাস সাথে নিতে পারেন।
# ট্যুরে অনেকটা সময় কাটবে ট্রলারে এবং পনিতে। সাতার জানা না থাকলে নিজের নিরাপত্তার জন্য লাইফ জ্যাকেট সাথে নিতে পারেন।
# যার যার প্রয়োজন মত ঔষধ সাথে নিতে হবে। হাঁটাহাটির জন্য আরামদায়ক স্পঞ্জের /রাবারের স্যান্ডেল নিতে হবে।
# রাতারগুলে যাওয়ার রাস্তার অবস্থা ভালো না। বেশ ভালো রকমের ঝাক্কি পোহাতে হবে।

বুকিং এর শেষ সময় ৩১ শে জুলাই ২০১৭।

01972897787 (পারসোনাল) এই নম্বরে ২৫৫০ টাকা বিকাশ করে অথবা সরাসরি অফিসে এসে ২৫০০ টাকা বুকিং দিতে পারেন।

09/06/2017

9th match Cardiff and vs newzealand all sounds good to me.

আপনার কি মন খারাপ? বাসায় মন বসছে না? অফিসের কাজে মন বসে না? হতাশাবোধ করছেন? তাহলে চলুন ঘুরে আসি সাজেক ভ্যালির মনোরম পরিব...
26/11/2016

আপনার কি মন খারাপ?
বাসায় মন বসছে না?
অফিসের কাজে মন বসে না?
হতাশাবোধ করছেন?
তাহলে চলুন ঘুরে আসি সাজেক ভ্যালির মনোরম পরিবেশে। এর মন কারা দৃশ্য আপনার সকল ক্লান্তি ও অবশাদ দূর করে আপনাকে দিবে আনন্দের এক নতুন তৃপ্ততা।
খাগড়াছড়ির দিঘীনালা থেকে মারিশ্যা রাস্তার উপর দিয়ে কাচালাং পার হয়ে মাচালাং হয়ে রুইলুই পাড়ায় রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার সবচেয়ে বড় ইউনিয়ন সাজেক ভ্যালীতে আসতে হবে।
সাজেকে কি আছে যা নিয়ে এত হাউ কাউ?
সাজেকের পাহাড় চূঁড়া থেকে মিজোরামের লুসাই পাহাড়ের অদ্ভুত দৃশ্য দেখে সকল ক্লান্তি ও কষ্ট নিমিষেই মিলিয়ে যায়।

সাজেক ভ্যালী ভ্রমণের বিস্তারিত পোষ্টঃ
সাম্প্রতিক সময়ে ভ্রমণ পিপাসু মানুষদের কাছে যে কয়টি ভ্রমণ গন্তব্য সবচেয়ে জনপ্রিয় হয়ে উঠেছে তার মধ্যে অন্যতম হল সাজেক ভ্যালী। তাই আমরা আপনাদের ভ্রমণের সুবিধার্থে নিয়ে এলাম সাজেক ভ্রমণের বিস্তারিত ।
প্রকৃতির অপার সৌন্দর্য্যের এক অনন্য আঁধার আমাদের মাতৃভূমি রূপসী বাংলা । আমরা বিভিন্ন দেশের গ্রীন ভ্যালী দেখতে যাই বা দেখার স্বপ্ন দেখি। কিন্তু আমাদের দেশেও আছে তেমনই এক অপরূপা গ্রীন ভ্যালী, যার নাম সাজেক। ঢাকা থেকে মাত্র ৭/৮ ঘণ্টা দূরত্বে পার্বত্য অঞ্চলের রাঙামাটি জেলার সাজেক ভ্যালী অবস্থান। হাতে দুই দিন সময় নিয়ে বেড়িয়ে পড়ুন এ সৌন্দর্য অবলোকন করার জন্য, যা আপনার কল্পনায় গেঁথে থাকবে অনেক অনেক দিন।
সাজেক রাঙামাটি জেলার বাঘাইছড়ি উপজেলায় অবস্থিত । সাজেক হলো বাংলাদেশের সবচেয়ে বড় ইউনিয়ন । যার আয়তন ৭০২ বর্গমাইল । সাজেকের উত্তরে ভারতের ত্রিপুরা , দক্ষিনে রাঙামাটির লংগদু , পূর্বে ভারতের মিজোরাম , পশ্চিমে খাগড়াছড়ির দীঘিনালা । সাজেক রাঙামাটি জেলায় অবস্থিত হলেও এর যাতায়াত সুবিধা খাগড়াছড়ির দীঘিনালা থেকে । রাঙামাটি থেকে নৌপথে কাপ্তাই হয়ে এসে অনেক পথ হেঁটে সাজেক আসা যায় । খাগড়াছড়ি জেলা সদর থেকে এর দূরত্ব ৭০ কিলোমিটার । আর দীঘিনালা থেকে ৪৯ কিলোমিটার । বাঘাইহাট থেকে ৩৪ কিলোমিটার ।
খাগড়াছড়ি থেকে দীঘিনালা আর্মি ক্যাম্প হয়ে সাজেক যেতে হয় । পরে পরবে ১০ নং বাঘাইহাট পুলিশ ও আর্মি ক্যাম্প । যেখান থেকে আপনাকে সাজেক যাবার মূল অনুমতি নিতে হবে । তারপর কাসালং ব্রিজ, ২টি নদী মিলে কাসালং নদী হয়েছে । পরে টাইগার টিলা আর্মি পোস্ট ও মাসালং বাজার । বাজার পার হলে পরবে সাজেকের প্রথম গ্রাম রুইলুই পাড়া যার উচ্চতা ১৮০০ ফুট । এর প্রবীণ জনগোষ্ঠী লুসাই । এছাড়া পাংকুয়া ও ত্রিপুরারাও বাস করে । ১৮৮৫ সালে এই পাড়া প্রতিষ্ঠিত হয় । এর হেড ম্যান লাল থাংগা লুসাই । রুইলুই পাড়া থেকে অল্প সময়ে পৌঁছে যাবেন সাজেক । সাজেকের বিজিবি ক্যাম্প বাংলাদেশের সর্বোচ্চ বিজিবি ক্যাম্প । এখানে হেলিপ্যাড আছে । সাজেকের শেষ গ্রাম কংলক পাড়া । এটিও লুসাই জনগোষ্ঠী অধ্যুষিত পাড়া । এর হেড ম্যান চৌমিংথাই লুসাই । কংলক পাড়া থেকে ভারতের লুসাই পাহাড় দেখা যায় । যেখান থেকে কর্ণফুলী নদী উৎপন্ন হয়েছে ।সাজেক বিজিবি ক্যাম্প এর পর আর কোন ক্যাম্প না থাকায় নিরাপত্তা জনিত কারনে কংলক পাড়ায় মাঝে মাঝে যাওয়ার অনুমতি দেয় না । ফেরার সময় হাজাছড়া ঝর্ণা , দীঘিনালা ঝুলন্ত ব্রিজ ও দীঘিনালা বনবিহার দেখে আসতে পারেন । একদিনে এই সব গুলো দেখতে হলে যত তারাতারি সম্ভব বেড়িয়ে পড়বেন ।
খাগড়াছড়ি থেকে জীপগাড়ি (লোকাল নাম চাঁন্দের গাড়ি) রিজার্ভ নিয়ে একদিনে সাজেক ভ্যালী ঘুরে আসতে পারবেন । ভাড়া নিবে ৫০০০-৫৫০০ টাকা । এক গাড়িতে ১৫ জন বসতে পারবেন । অথবা খাগড়াছড়ি শহর থেকে দীঘিনালা গিয়ে সাজেক যেতে পারবেন । বাসে দীঘিনালা জন প্রতি ৪৫ টাকা এবং মোটর সাইকেলে জন প্রতি ভাড়া ১০০ টাকা । দীঘিনালা থেকে ১০০০-১২০০ টাকায় মোটর সাইকেল রিজার্ভ নিয়েও সাজেক ঘুরে আসতে পারবেন । ফেরার সময় অবশ্যই সন্ধ্যার আগে আপনাকে বাঘাইহাট আর্মি ক্যাম্প পার হতে হবে । তা না হলে অনেক প্রশ্নের সম্মুখীন হতে হবে । ক্যাম্পের ছবি তোলা নিষেধ। এই বিষয়টি অবশ্যই মাথায় রাখবেন ।

ফোন: 01972897787,
E-mail:[email protected]
https://www.facebook.com/Weekend-Fun-ছুটির-মজা-1606011533028522

জেনে নিন কিভাবে কম খরচেই কক্সবাজার, মহেশখালী, হিমছড়ি ও ইনানী ঘুরে আসবেন (কোথায় কত টাকা এবং কত সময় লাগবে)ঢাকা থেকে সরাসরি...
10/11/2016

জেনে নিন কিভাবে কম খরচেই কক্সবাজার, মহেশখালী, হিমছড়ি ও ইনানী ঘুরে আসবেন (কোথায় কত টাকা এবং কত সময় লাগবে)

ঢাকা থেকে সরাসরি কক্সবাজার যেতে ভাড়া পড়বে ৭০০ টাকা থেকে ৮৫০ টাকার মধ্যে (নন এসি)। সৌদিয়া, এস আলম , হানিফ এন্টারপ্রাইজ, শ্যামলী পরিবহন, সোহাগ পরিবহন, মডার্ন লাইন, শাহ্ বাহাদুর, সেন্টমার্টিনসহ বিভিন্ন বাসে সব সময় আসা যাওয়া করা যায়। বেশ কিছু ভাল এসি বাস-ও চলে এই রুটে, ভাড়া ১৫০০-২০০০ টাকা । যদি ট্রেনে যেতে চান, তাহলে কমলাপুর থেকে উঠতে হবে, চট্টগ্রাম নেমে ওখান থেকে কক্সবাজারের জন্যে বাসে উঠতে হবে, ভাড়া ২৪০ টাকা ।
১ । সকালে গাড়ি থেকে নেমে যেকোনো হোটেলে উঠতে পারেন । ফ্রেশ হয়ে হাল্কা নাশতা করে নেমে যেতে পারেন সমুদ্রে তবে নামার আগে অবশ্যই জোয়ার ভাঁটার সময় জেনে নিবেন।
২। তারপর হোটেল এ এসে কাপড় পরিবর্তন করে শৈবাল সুইমিং পুল এ যেতে পারেন ।জন প্রতি ১৫০ টাকা লাগবে প্রবেশ মূল্য।
৩। দুপুরের খাবার যেকোনো বাংলা হোটেল থেকেই খেতে পারেন খুবই কম খরচে।
৪। খাবার খেয়ে হালকা রেস্ট নিয়ে চলে যেতে পারেন দেশের একমাত্র পাহাড়ী দ্বীপ মহেশখালীর উদ্দেশ্যে । ৬ নং ঘাট নামক স্থান থেকে মাত্র ১৫ মিনিট স্পীড বোটে চড়ে যেতে পারেন এই দ্বীপে, ভাড়া নিবে জনপ্রতি ৭৫ টাকা । মহেশখালী ঘাটে নেমে একটা রিক্সা বা অটো নিয়ে আশেপাশের স্পট গুলো ঘুরে দেখতে পারেন, ভাড়া ২০০-৩০০ টাকা, অবশ্যই ভাল মত দরদাম করে নিবেন । স্পীড বোটে চড়ার অনুভুতিটার সাথে কোন কিছুর তুলনা হবে না, একবার গিয়েই দেখুন না ।
৫ । সন্ধ্যার আগেই মহেশখালী থেকে ফিরে বাকিটা সময় ব্যয় করতে পারেন কেনাকাটা করার জন্য । কম টাকায় কেনাকাটা করতে চাইলে আপনাকে যেতে হবে বার্মিজ মার্কেটে ।
৬। রাতের বেলা সমুদ্র পাড়ে বসে কাটাতে পারেন আর শুনতে পারেন সমুদ্রের শো শো গর্জন ।বসে থাকার জন্য চেয়ার ভাড়া করা প্রতি ঘণ্টা মাত্র ৩০ টাকা ।
৭। পরের দিন সকালে সূর্যোদয় দেখতে চাইলে খুব ভোরেই আপনাকে যেতে হবে সমুদ্র পাড়ে।
৮। সকাল বেলার নাশতা টা খুব কম খরচে করতে পারেন যেকোনো বাংলা হোটেল থেকেই । রিটার্ন টিকেট কেটে হোটেলে এসে সকাল সকাল বেরিয়ে পড়তে পারেন হিমছড়ি, ইনানির উদ্দেশে।
তবে যাবার আগে অবশ্যই হোটেল চেক আউট করে যাবেন আর ব্যাগপত্র লবিতে চেক-আউট লাগেজ হিসেবে রেখে যেতে পারেন। ফিরে এসে নিতে পারবেন, এই জন্য আপনাকে কোন অতিরিক্ত টাকা পয়সা দিতে হবে না ।
কক্সবাজার শহর থেকে ইনানীর দূরত্ব মাত্র ২২ কিলোমিটার। খোলা জীপ, রিকশা কিংবা ব্যাটারী চালিত রিকশাতে করে সেখানে যাওয়া যাবে। খোলা জীপে গেলে জনপ্রতি ভাড়া ১৫০-১৭০ টাকা পড়বে। রিজার্ভ নিলে এটি পড়বে ১২০০ -১৫০০টাকা।রিকশা করে যেতে হলে ভাড়া লাগবে ৩০০-৪০০ টাকা। আর সি এন জি নিয়ে গেলে আসা যাওয়ার ভাড়া পড়বে ৫০০-৬০০টাকা। সৈকত লাগোয়া আকাশ ছোঁয়া পাহাড় এর সৌন্দর্য উপভোগ করতে পারবেন যাওয়ার পথেই।
যাত্রা পথেই কক্সবাজার শহর থেকে মাত্র ১২ কিলোমিটার আসলেই পাবেন হিমছড়ি । উপভোগ করতে পারবেন পাহাড়ের হিম শীতল ঝরণা।
হিমছড়ি পাড় হয়ে আরও ৮কি.মি গেলেই আপনি পৌছে যাবেন ইনানী, যাকে বলা হয়, মিনি সেন্টমার্টিন। উপভোগ করতে পারবেন বিস্তীর্ণ পাথুরে সৈকত। সমুদ্র থেকে ভেসে এসে প্রচুর প্রবাল বেলাভূমিতে জমা হয়েছে । বিচে চলার উপযোগী চার চাকার বেশ কয়েকটি বাইক সৈকতে চলাচল করে। ১ কিলোমিটার দূরত্বে ভ্রমণ করতে রাউন্ড প্রতি ৫০ টাকা করে দিতে হবে আপনাকে।
কক্সবাজার শহরে ফিরে আপনি হোটেল থেকে ব্যাগ পত্র বুঝে নিয়ে বিকেল এর সময়টা কেনা কাটা করতে পারেন অথবা সমুদ্র পাড়ে চেয়ার ভাড়া করে শেষ সময় টা সূর্যাস্ত দেখতে পারেন গাড়ির সময় এর আগ পর্যন্ত।
Mobile: 01712897787

Address

Dhaka
1222

Website

Alerts

Be the first to know and let us send you an email when Weekend Fun - ছুটির মজা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Weekend Fun - ছুটির মজা:

Shortcuts

Share

Category