11/02/2020
ুরিষ্ট (B1-B2) ভিসাঃ
আজকে আমরা জানবো কিভাবে ইউএস টুরিষ্ট নিজেই নিজেরটা করবো।
প্রথমে জেনে নেই কয়টা ধাপে ভিসা প্রক্রিয়াটা সম্পন্ন হবে -
১। স্টুডিওতে গিয়ে ছবি তুলা।
২। DS-160 ফর্ম পূরণ করা।
৩। ভিসা ফি ব্যাংক জমা দেয়া।
৪। সাক্ষাৎকারের জন্য এপোয়েন্টমেন্ট নেয়া।
৫। বায়োমেট্রিক বা ফিঙ্গারপ্রিন্ট নেয়া।
৬। সাক্ষাৎকার প্রদান।
আমরা ছয়টি ধাপ জানলাম এবার প্রতিটি ধাপ কিভাবে সম্পন্ন করবেন তা জেনে নেই-
১। যেকোন ভালো স্টুডিওতে গিয়ে আপনি ইউএস ভিসার জন্য ছবি তুলবেন বললেই তারা তুলে দিবে। সেটা স্টুডিওগুলো সাধারণত জানে তারপরও আপনি জেনে রাখলে ভালো। আপনাকে ২ বাই ২ ইঞ্চি ছবি তুলতে হবে যার ব্যাকগ্রাইন্ড হবে সাদা। ছবির তুলার পর যদি স্টুডিওতে থাকে অথবা যেকোন স্থান থেকে স্ক্যান করে আপনার মেইল বা পেনড্রাইভে সংরক্ষণ করে নিবেন, কেননা অনলাইনে এপ্লিকেশনের সময় আপনাকে এপ্লিকেশনের এটাচ করতে হবে। ছবির সাইজ অবশ্যই যেন ২০৪ কেবির বেশী না হয়।
এই লিঙ্কে আপনি ছবি সম্পর্কে আরো বিস্তারিত জানতে পারবেনঃ https://travel.state.gov/content/travel/en/us-visas/visa-information-resources/photos/photo-examples.html
২। এবার অনলাইনে আপনাকে DS-160 ফর্ম পূরণ করতে হবে। ফর্ম পূরণ করার সময় আপনি একটি এপ্লিকেশন আইডি পাবেন, সেটা সংরক্ষণ করবেন। কেননা ফর্ম আপনি যেকোন তথ্য না জানা থাকলে যেন পরবর্তীতে আবার পূরণ করতে পারেন। ফর্ম পূরণ করার জন্য যেসব তথ্য প্রয়োজন তা আপনি আপনার নিজের পাশপোর্ট, এনআইডি কাছে রাখলেই হবে, এছাড়া আপনার বাবা-মা, বিবাহিত হলে স্বামী/স্ত্রী'র এবং সন্তান থাকলে তাদের প্রয়োজনীয় কাগজপত্রীদি যেমন- পাশপোর্ট, এনআইডি, অফিস আইডি অথবা স্কুল আইডি সাথে রাখবেন। কোন তথ্য তৎক্ষণাৎ না পেলে এপ্লিকেশন কন্টিনিউ করে রাখবে আবার পরে সেটা জেনে পূরণ করবেন সঠিক টা। ইউএসতে অবস্থান করেন এমন একজন যিনি আপনার পরিচিত তার নাম, ফোন নাম্বার, ঠিকানা এবং ইমেইল নাম্বার এর প্রয়োজন পড়বে, যিনি আপনাকে একটি সাদা কাগজে ইনভাইটেশন লেটার পাঠাবেন। ইনভাইটেশন লেটারের ফরমেট লিঙ্কঃ https://drive.google.com/open?id=1iZrylFTVgpaw-g-CXu9oRxPHMDSAgaDD
ফর্ম পূরণ করার পর আপনি একটি কনফার্মেশন পাবেন যা প্রিন্ট করে রাখতে হবে।
৩। এবার আপনার ব্যাংক ফি জমা দিতে, যা শুধু বাংলাদেশে একমাত্র ইবিএল ব্যাংকই জমা দিয়ে থাকে। তাদের যেকোন ব্রাঞ্চেই আপনি জমা দিতে পারবেন। জমা দেয়ার সময় আপনাকে আরো একটা কাজ করতে হবে অনলাইন তা হলো https://cgifederal.secure.force.com/ - এই লিঙ্কে আপনার একটা প্রফাইল ক্রিয়েট করতে হবে এবং ধাপে ধাপে সব ইনফো পূরণ করার পর আপনার ব্যাংক ফি'র জন্য একটা পেইজ আসবে যেখান থেকে আপনি ক্লিক করে একটা ডক পাবেন যা প্রিন্ট আউট করে পূরণ করে ব্যাংকে যাওয়ার পর ব্যাংক রশিদ পূরণ করে জমা দিতে হবে। দেয়ার ২৪ ঘণ্টার মধ্যে আপনি একটা মেইল পাবেন যে আপনার MRV FEE জমা হয়েছে। মেইলে আসা নাম্বারটা আপনাকে আবার প্রফাইলে ব্যাংক ফি'র পেইজে একটা শূন্যস্থান পাবেন সেখানে লিখে কন্টিনিউ করলেই আপনি ক্যালেন্ডার পাবেন যা থেকে আপনাকে ডেট কনফার্ম করে এপোয়েন্টমেন্ট নিয়ে আপনাকে সেই ডেটে এমব্যাসিতে যেতে হবে।
এবার আসি আপনি কি কি কাগজপত্র আপনার সাথে নিবেন।
১। ছবি
২। DS-160 এপ্লিকেশন কনফার্মের লেটার।
৩। ব্যাংক রশিদ।
৪। প্রফাইলে ব্যাংক ফি এবং এপোয়মেন্ট নেবার পর আপনি আরো একটি কনফার্মেশন লেটার পাবেন, তা নিতে হবে।
৫। ইউএস থেকে মেইলের মাধ্যমে আসা ইনভাইটেশনের কপি, আমন্ত্রণদাতার ব্যাংক স্টেটম্যান্ট, সোশ্যাল কার্ড, পার্শপোর্টের কপি। আপনার প্রফেশনাল সব ধরণের কাগজপত্র, ব্যাংক স্টেষ্টমেন্ট (ব্যাক্তিগত), শেষ ৩ বছরের ট্যাক্স রিটার্ন (ব্যাক্তিগত), চাকুরীজীবী হলে ছুটির দরখাস্ত, বেতনের পে-স্লিপ, ব্যাক্তিগত আইডেন্টিটির কাগজপত্র, যদি হোটেলে উঠেন তাহলে হোটেলের বুকিং, ফ্লাইট বুকিং।
যেকোন দেশের যেকোন ভিসা সম্পর্কিত সহযোগিতার জন্য যোগাযোগ করতে পারেন -
বদ্বীপ
বাড়ি - ৪৮৫, রোড - ৭, এভিনিউ - ৬, মিরপুর ডিওএইচএস, ঢাকা।
ফোন - ০১৬৭০১৫২৫৬২