26/03/2024
ফ্রি মার্কেট ইকোনমিঃ খলিলের মাংসের দাম এবং বোজো জনগোষ্টির অজ্ঞানতা
আপ্নারা কেউ কি কখনো শার্ক ট্যাংক বা ড্রাগন্স ডেনস নামক রিয়ালিটি শো গুলো দেখেছেন? দেখবেন, সেখানে স্টার্টাপ বা এস এম ই ফাউণ্ডার রা আসেন, তাদের প্রোডাক্ট শোকেইজ করেন। এরপর ফান্ডিং চান শার্ক বা ড্রাগন দের কাছ থেকে। বেশ ইন্টারেস্টিং শো।
তবে এই শো'র একটা ইন্টারেস্টিং বিষয় আছে। যখন ইনভেস্টর রা জিজ্ঞেস করে, উৎপাদন খরচ কত তখন এর উপরে নির্ভর করে অনেক কিছু।
ইউজালি আপনার প্রোডাকশান কস্টের ৩ গুণ যদি রিটেইল সেলস ভেলু না হয়, তাহলে ধরে নিতে পারেন, সেই বিজনেস ফাণ্ড পাবেনা অর্থাৎ বিজনেস ভায়াবিলীটি নেই।
অনেক সময় দেখা যায়, প্রোডাক্ট কস্ট ১০ সেন্টস আর সেল হচ্ছে ৮ ডলারে। আসলে বিজনেস যতটা না প্রোডাক্ট সেল করে, তার চে বেশী সার্ভিস বা সলুইশান সেল করে। এক বয়াম আচার বানাতে ৮০ টাকা খরচ করলে, সেটা ২০০-৩০০ টাকা রিটেইল বা খুচ্রা সেল না করলে বিজনেস ভায়াবল বা সাস্টেইনেবল হবেনা।
আমি এক স্টার্টাপে কাজ করেছিলাম, আমাদের প্রোডাক্ট কস্টিং ছিলো ৮ ডলার, আমরা সেল করতাম মিনিমাম ৬৯ ডলারে!
আমার ছোটবোন ছাদের উপর মুরগি পালে। এভারেজে তার ১ কেজি ওজনের একটা মুরগি পালনের খরচ বিল্ডীং ভাড়া, পানি বিল, লেবার ওয়ার্ক বাদ দিলেও ৫০০ টাকার উপরে হয়। আমি হাসাহাসি করি, বিজনেস পয়েন্ট অফ ভিউ থেকে লস প্রজেক্ট বাট তার জন্য প্রফিটেবল কারন সে তার বাচ্চাকে সেফ ও সুস্থ ডিম মাংস খাওয়াচ্ছে।
তবে, আমার ছোট বোন কোন মতেই বুঝতে পারছেনা, তার এত খরচ কেন হচ্ছে, যেখানে আমার আম্মা গ্রামের বাড়িতে আগে কত সহজে মুরগি হাস পালত এবং সেগুলো আমাদের খরচ ছাড়াই মোটামুটি প্রফিটেবল থাকত।
এখানে আমাদের আসল সমস্যা।
আচ্ছা আরো একটু এক্সপ্লেইন করি- আমাদের দেশের অর্থাৎ এই বাংলাদেশের গরুর মার্কেট কিরকম ছিলো??? কৃষক তার বাড়ির উঠানে বা গোয়াল ঘরে একটা বা দুটো বা কয়েকটা গরু পালবেন। তার মাঠে উৎপাদিত ঘাস বা ধানের নাড়া খাবে সেই গরু। আর বাড়ির ভাতের মাড় দেয়া হবে , তরকারির এটা সেটা উচ্ছিষ্ট খাবে। খুব বেশী হলে ধান উঠার পর শুকনা ধানের গাছ বা আমরা যাকে খড় বলি! অর্থাৎ পুরো সিস্টেম টাই দাঁড়িয়ে ছিলো একটা ইকো সিস্টেমের উপর।
অর্থাৎ- কৃষক > কৃষি কাজ > ফ্যামিলি > বাড়ির এক্সট্রা খাবার দাবার > গৃহস্থের বেচে যাওয়া সময়
অর্থাৎ, আমাদের দেশের ইকো সিস্টেমে গরু পালনের খরচ বলতে কিছুই ছিলোনা।
২০১০/১২ এর পর হুট করে ধর্ম ভিত্তিক ফ্যানাটিক ইন্ডিয়ান সরকার পলিটিকাল ও আইডিওলজিকাল ইস্যু থেকে বাংলাদেশে গরু রপ্তানি বন্ধ ঘোষণা করল। আর এর সাথে ফেলানি হত্যা সহ বাংলাদেশের রাজনীতিতে ভারত ইস্যুকে কেন্দ্র করে বাংলাদেশী গরুর একটা ইউনিক ডিমান্ড তৈরি হলো।
এর ফলে কি হলো? সরকার এবং ব্যক্তি উদ্যোগে গরু মোটাতাজাকরন এবং ইণ্ডাস্ট্রিয়াল ফার্মিং এর এর একটা সিস্টেম দাঁড়িয়ে গেলো।
এখানে কিভাবে কাজ হচ্ছে?
# গরু কেনা হচ্ছে প্রচুর টাকা দিয়ে। আগে গরুর বাছুর ফ্রিতে পেতাম, ন্যাচারালি গরু বাচ্চা দিতো।
# গাভীকে কৃত্তিম ভাবে ইন্সেমেনিশান করানো হচ্ছে টাকা খরচ করে, আগে ষাঁড় ন্যাচারাল ওয়েতে সেক্স করে গাভীকে প্রেগ্নেন্ট করতো।
# গরুর জন্য্ টাকা খরচ করে শেড বানাতে হচ্ছে।
# লাইট ফ্যাণ দিতে হচ্ছে।
# রাখাল লাগছে , বেতন দিতে হচ্ছে।
# মেডিসিন লাগছে অনেক, ভেটের পয়সা।
# একদম জন্মের পর থেকে জবাইর আগ পর্যন্ত কৃত্তিম খাবার বা কাউ ফিড দিতে হচ্ছে, উচ্চ দামে। আগে আমরা চারনভূমিতে ছেড়ে দিতাম।
# ট্রাকে করে বাজারে নিতে হচ্ছে, ইত্যাদি!
অর্থাৎ, আমাদের ন্যাচারাল ওয়েতে পালন করা পশু এখন আমরা ইন্ডাস্ট্রিয়ালাইজেশান করে ফেলেছি। সব এখন টাকার খেলা।
এবার আসা যাক, ন্যাচারাল রিসোর্সে! আমাদের দেশে চারনভূমি কম! আমাদের না আছে নিউজিল্যান্ড বা অস্ট্রালিয়ার মত জমি, না আছে মংগোলিয়ার মত সবুজে মোড়ানো উপত্যকা! না আছে ইন্ডিয়ার মত বিশাল দেশের বিশাল বাথান!
তো ,আমাদের এই দেশে গরু কি পরিমান হবে এটার একটা অলিখিত নিয়ম আছে। কৃষক পরিবার যত কমতে থাকবে, গরু পালনের পরিমাণ ও কমতে থাকবে। কৃষি জমি যত কমবে, ন্যাচারাল ওয়েতে গরু পালন ও কমতে থাকবে।
এখন, আমাদের গরুর পরিমান অল্প রিসোর্সে বাড়ালে, আমাদের কি হবে? হয় গরু না খেয়ে মরবে, নাইলে কৃত্তিম ভাবে খাওয়াতে হবে।
এই পুরো ব্যাপার টার সিস্টেমেটিক নাম- ট্র্যাজেডি অফ কমন্স
"
১৮৩৩ সালে প্রথম ট্র্যাজেডি অব দ্য কমনসের ধারণা দেন ইংরেজ অর্থনীতিবিদ উইলিয়াম ফর্স্টার লয়েড। এই ট্র্যাজেডি অফ কমন্স ব্যাপার টা আসলে আমরা অনেকেই নিজের মত করে জানি! কিন্তু সিস্টেমেটিক ভাবে জানার জন্য, আমরা বলতে পারি- প্রকৃতি উৎপাদিত রিসোর্সের ক্যাটাস্ট্রোফিক বা আকস্মিক বিপর্যয়ের নামই হল ট্র্যাজেডি অব দ্য কমন্স। আমেরিকান রাষ্ট্রবিজ্ঞানী এবং রাজনৈতিক অর্থনীতিবিদ এলিনর অস্টর্ম ২০০৯ সালে 'ট্র্যাজেডি অব দ্য আনম্যানেজড কমন্সে' এর ধারণার জন্য অর্থনৈতিক বিজ্ঞানে নোবেল মেমোরিয়াল পুরস্কার লাভ করেন অলিভার ই. উইলিয়ামসনের সাথে মিলে। " - সিরাজুল হোসাইন
আপনার যায়গা নাই, বাথান নাই, চারনভুমি নাই, আপনাকে গরু পালবেন কেম্নে?
এখন, আমাদের এই ব্যালেন্স টা রক্ষা করা সম্ভব ছিলো, কারন ইন্ডিয়া আর মায়ানমার থেকে প্রচুর গরু আসত। সেটা বন্ধ হবার পর, আমাদের এই ন্যাচারাল রিসোর্স এর অভাব আর এক্সট্রা খরচের কারনে গরুর দাম বাড়তেই লাগলো!
এখন, আপনাকে গরুর মাংস কিনতে হবে, ৮০০-১০০০ টাকা ব্যায় করতেই হবে।
খলিল রা বাজারের মরা, বাজা, বন্ধ্যা, ধুকে ধুকে মরতে থাকা গরু আপনাকে আর কত খাওয়াবে? মানে খলিল দের স্টক ও তো এক সময় দুই নাম্বার গরুতে শেষ হবে তাইনা? ? খলিল রে এত এত মরা গরু সাপ্লাই কে দিবে???
এই কারনে , খলিল রা ৫৯৫ টাকা থেকে ৭০০ টাকা করবে গরুর কেজি। এরপর বিজনেস ছেড়ে দিবে!
গরুর বিজনেসের ইকো সিস্টেম সম্পর্কে জ্ঞান না রেখে, কেন দাম বেশী এটা নিয়ে জ্ঞান দেয়া থেকে বিরত থাকা উচিত আমাদের সবার।
আপনাদের আবারো মনে করিয়ে দেই- বাজারে পন্যের দাম কত হবে, সেটা ঠিক করবে বাজার! রাষ্ট্র যখন বাধ্য করবে , তখন খলিল দের মত বাটপার দের উদ্ভব হবে। দুই দিন মরা গরু খাওয়াবে, দুই দিন দাম বাড়াবে এরপর প্রেসারে পরে বিজনেস ছাড়বে।
আমাদের দেশে ইণ্ডিয়া থেকে গরু আমদানির সুযোগ করা হোক, দেখবেন গরুর দাম কই গিয়ে দাঁড়ায়!
গত কোরবাণীর সময় ও আমি সেইম আলাপ ই দিয়েছি। গরুর দাম কত হবে, এটা একমাত্র বিক্রেতাই ঠিক করবে।
সরকারের কাজ হবে, রাস্তায় রাস্তায় চাদাবাজি বন্ধ করা, সরকারের কাজ হবে সাপ্লাই চেইন ঠিক রাখা, সরকারের কাজ হবে ইন্ডিয়া থেকে গরু আমদানির পারমিশান দেয়া, সীমান্ত খুলে দেয়া।
আমি আমাদের দেশের বন্ধ কক্ষে পালিত ইন্ডাস্ট্রিয়াল ফার্মিং এ ক্যাটল ফিড খাইয়ে মোটাতাজা করা গরুর চেয়ে, ইন্ডিয়ার বনে বাদাড়ে ঘুরে বেড়ানো গরুর মাংস পছন্দ করব বেশী!
আমাদের দেশে অনেকেই সাবলম্বী হয়েছে গরু পালন করে এটাও সত্য আবার অনেকে বিপদে ও পড়েছেন।
ইন্ডাস্ট্রিয়াল গরু পালনে প্রচুর পানি দরকার হয়, উত্তরবংগে গরু পালন আর ইকো সিস্টেমের ১২টা বাজানো সেইম কথা।
যাই হোক, খলিলের মরা গরুর সাপ্লাই শেষ, তাই সে বিজনেস বাদ দিবে। আপনি কি করবেন?
আপনি হিসেব করে খাবেন! আপনার আয়ের সাথে সংগতি রেখেই রেড মিট খাবেন! আপনাকে বেশী দামে দেশী ইণ্ডাস্ট্রিয়াল গরু খাওয়ানোর জন্য আজকাল অনেক হাইপ দেখবেন। তারা মুখে বলবে - বয়কট ইন্ডিয়ান প্রোডাক্ট আবার স্লোগান তুলবে, গরু খাবে বাংলাদেশ, কান্না করবে পাশের দেশ।
সামনে কোরবানির ইদ। এখনি গ্রামে যান। গিয়ে গরু পালছে এমন কারো সাথে আলাপ সেরে নেন। দরকার হলে টাকা পয়সা দেন। তার গরু আগেই কিনে নেন! সেই দেশী গরু দিয়েই কোরবান করেন। ইন্ডাস্ট্রিয়াল মোটাতাজা করা গরু খাওয়া বাদ দিন। আপনার লাভ, কৃষকের ও লাভ। প্রফেশনাল খামারের মোটাতাজা করা গরু বাদ দিন হিসাব থেকে।
ও হ্যা, দরকার হলে ইন্ডিয়ান , বা বার্মার গরু কিনেন! দামে কম, মানে ভালো।
তবে ভুলেও, গরুর দাম বেশি বলে কান্নাকাটি করবেন না, সরকার আর ব্যাবসায়ীদের গালাগালি করবেন না। গরুর দালাল দের গাইলানো জায়েজ আছে যদিও, সেটা কইরেন।
আর সারা বছর গরুর মাংস কিনতে চাইলে? পাড়ার খলিল দের থেকে কিনবেন না। দরকার হলে ভালো নামকরা সুপারশপ থেকে কিনবেন!
দুনিয়ার সবচে বড় বাটপার এই খলিল রা।