05/02/2024
Facts about Study abroad 👉🏻
🔥আপনি কি বাংলাদেশ থেকে বিদেশে পড়তে চাইছেন?
আপনার বিদেশে অধ্যয়নের সুযোগ সম্পর্কে আপনাকে সংক্ষিপ্ত করতে এবং বিদেশে অধ্যয়নের সমস্ত প্রয়োজনীয়তা সম্পর্কে আপনাকে অবহিত করতে আমাদের এই প্রচেষ্টা।🔥
1️⃣ প্রথমত, আপনাকে নিশ্চিত হতে হবে আপনি কোন দেশ, কোন বিষয় নিয়ে পড়তে চাচ্ছেন। ঐ দেশের বসবাসের খরচ, জীবন যাত্রার মান সম্পর্কে আপনাকে গবেষনা করতে হবে।
আপনি কোন বিষয় নিয়ে পড়তে চাচ্ছেন সেটা আপনাকে নিশ্চিত হতে হবে। আপনার ক্যারিয়ার জন্য সেটা কিভাবে কাজে লাগবে সে সম্পর্কে পুরোপুরি নিশ্চিত হলে ভাল ফলাফল ও ভাল বিশ্ববিদ্যালয় পেতে আপনাকে সহযোগিতা করবে।
2️⃣ দ্বিতীয়ত, বিভিন্ন বিশ্ববিদ্যলয়ের ভর্তির বিভিন্নরকম শর্ত থাকে। যেমন অনেক প্রতিষ্ঠান HSC তে নির্দিষ্ট GPA চায়, সাথে IELTS, TOEFL, GMAT, GRE এর গ্রেড। সবকিছু জানার পর আপনি প্রয়োজনীয় কাগজপত্রের একটি চেকলিস্ট গুছিয়ে নিলে আবেদন প্রক্রিয়া অনেক সহজ হবে।
3️⃣ তৃতীয়ত, আবেদন করার পর থেকে বিশ্ববিদ্যলয়ের প্রতিনিধির সাথে নিয়মিত ইমেইলে যোগাযোগ করুন; সাথে সাথে আপনার একাডেমিক স্কোর অনুযায়ী বৃত্তি সম্পর্কে অবহিত হোন।
4️⃣ চতুর্থত, অফার লেটার পাওয়ার পর ভিসা আবেদনের জন্য প্রয়োজনীয় কাগজ সংগ্রহ করুন। ভিসা পাওয়ার জন্য সবচেয়ে গুরুত্বপুর্ন হলো ব্যাংক একাউন্ট স্টেট্মেন্ট বা আপনার স্পন্সর এর আর্থিক সামর্থ প্রমান করা। ভিসা অফিসার নিশ্চিত হতে চায় আপনি পড়ালেখার ও বসবাসের খরচ বহন করতে সক্ষম এবং আপনি পড়ালেখা শেষে আবার নিজের দেশে ফেরত আসবেন।
🌸উচ্চশিক্ষা অর্জন করতে যেতে ইচ্ছুক সকল শিক্ষার্থীকে Arisha Tours & Travels Internationalপরিবারের পক্ষ থেকে শুভকামনা।🌸