Ghurning - ঘুর্নিং

Ghurning - ঘুর্নিং TRAVEL. LEARN. GROW. TOGETHER.

চায়না বিজনেস (M) ভিসা – নিজে নিজেই করে ফেলুন,গতবার একটা পোস্ট করেছিলাম চায়না ভিসা নিয়ে, অনেকেই মেসেজ দিয়েছেন, আলহামদুলিল...
13/04/2025

চায়না বিজনেস (M) ভিসা – নিজে নিজেই করে ফেলুন,

গতবার একটা পোস্ট করেছিলাম চায়না ভিসা নিয়ে, অনেকেই মেসেজ দিয়েছেন, আলহামদুলিল্লাহ সময়।অনুযায়ী যা পারছি করে দেয়ার চেষ্টা করেছি। তবে এখন সবাইকে রিপ্লাই দেওয়া আর একে একে করে দেওয়া সত্যি সময়সাপেক্ষ হয়ে যাচ্ছে। তাই ভাবলাম আরেকটা পোস্ট করে পুরো প্রসেসটা বুঝিয়ে দেই যেনো সবাই নিজেই করতে পারে। এতে করে টাকা বাঁচবে, সময়ও বাঁচবে।

১. ইনভাইটেশন সংগ্রহ (Canton Fair)

প্রথমে আপনাকে Canton Fair থেকে ইনভাইটেশন নিতে হবে। এই ইনভাইটেশন ছাড়া আবেদন করা যাবে না।
ওয়েবসাইটে গিয়ে Overseas Buyer Registration করে একাউন্ট খুলুন,তারপর ইনভাইটেশন ডাউনলোড করে রাখুন।

🔗 https://www.cantonfair.org.cn/en-US

২. ভিসা আবেদন ফর্ম ফিলআপ (চায়না ভিসার পোর্টাল)
অনলাইনে একাউন্ট খুলে ফর্ম ফিলাপ করতে হবে। ফর্মের একদম শেষে ইনভাইটেশন আপলোড করতে বলে – তখন Canton Fair থেকে পাওয়া ইনভাইটেশন আপলোড দিবেন।
🔗 https://bio.visaforchina.cn/DAC3_EN/qianzhengyewu

ফর্ম সাবমিট করার ১-২ দিনের মধ্যে মেইলে রেজাল্ট চলে আসে।

৩. যদি ইন্টারভিউ চায়
সবাইকে না, তবে কারো কারো ক্ষেত্রে ইন্টারভিউ ডাকে।
অনেকেই মনে করেন ভিডিও ইন্টারভিউ হবে – আসলে না, সরাসরি বারিধারার এম্বাসিতে যেতে হয়।
ইন্টারভিউতে যা প্রশ্ন করে খুবই সাধারণ – আপনি কী করেন, কেন যাচ্ছেন, আগে কোথাও গেছেন কিনা – এই টাইপ।

উত্তরগুলো কনফিডেন্স দিয়ে বললেই যথেষ্ট।
ইন্টারভিউতে শুধু আবেদন ফর্ম, ইনভাইটেশন, আর পাসপোর্ট নিতে হয়।

ইন্টারভিউ দেওয়ার ৫-১৫ মিনিটের মধ্যেই মেইলে এপ্রুভাল চলে আসে।

৪. এপ্রুভাল পেলে করণীয়

Approval, ইনভাইটেশন লেটার, আবেদন ফর্ম আর পাসপোর্ট নিয়ে বনানিতে গিয়ে জমা দিতে হবে।

৬৮২০ টাকা ক্যাশ নিবে।

৪ দিনের মধ্যে ভিসা সহ পাসপোর্ট হাতে পেয়ে যাবেন ইনশাআল্লাহ।

***আমি যাদের হেল্প করেছি, কারো ট্রেড লাইসেন্স, ব্যাংক স্টেটমেন্ট, হোটেল বুকিং বা টিকিট কিছুই লাগে নাই। (আপনার ক্ষেত্রে চাইলে নিয়ে যেতে পারেন)
সবচেয়ে জরুরি হলো ইনভাইটেশন, ফর্ম আর কনফিডেন্স।
আর হ্যাঁ, আমি কোনো চার্জ নেই নাই, নেবোও না।
এজেন্সিগুলা যেখানে ৩০-৪০ হাজার টাকা নেয়, আমি চাই মানুষ নিজেরাই করে ফেলুক একদম ফ্রিতে।

আর যদি কোনো তথ্য বা সহযোগিতা প্রয়োজন হয় ইনবক্সে মেসেজ দিবেন, সময় করে অবশ্যই হেল্প করবো, তবে এই পোস্ট দেখে নিজেই করলে সবচেয়ে ভালো।
সবাইকে দোয়া ও শুভকামনা।

Credit: Hussain Ahmed

সিঙ্গাপুর আমার দেখা সবচেয়ে সাজানো গোছানো শহর কিংবা দেশ যেটাই বলেন। সিঙ্গাপুরের ভিসাটা আমি নিয়েছিলাম থাইল্যান্ড থেকে ভিজি...
15/03/2025

সিঙ্গাপুর
আমার দেখা সবচেয়ে সাজানো গোছানো শহর কিংবা দেশ যেটাই বলেন।
সিঙ্গাপুরের ভিসাটা আমি নিয়েছিলাম থাইল্যান্ড থেকে ভিজিটি ভিসায় থাকা অবস্থায় মাত্র দুই কর্মদিবসে। এমনকি মালয়েশিয়া থেকেও সিঙ্গাপুর ভিসা নেয়া যায়।

ডিটেইলস জানতে চাইলে কমেন্ট করতে পারেন। সেক্ষেত্রে পরবর্তী পোস্টে বিস্তারিত জানিয়ে দিবো ইনশাআল্লাহ।

17/11/2024

শুনুন এক ওয়ান ম্যান আর্মির গল্প

Malaysia Multiple Entry Tourist Visa ❤️🇲🇾মাত্র এক ঘন্টা লাগলো মালয়েশিয়ার মাল্টিপল এন্ট্রি ই ভিসা করতে। ৩:২৫ এ সাবমিট করে...
02/10/2024

Malaysia Multiple Entry Tourist Visa ❤️🇲🇾

মাত্র এক ঘন্টা লাগলো মালয়েশিয়ার মাল্টিপল এন্ট্রি ই ভিসা করতে। ৩:২৫ এ সাবমিট করে পেমেন্ট দিয়েছি, ৪:২৭ এপ্রুভাল মেইল এসেছে।

কিভাবে করবেন?

মালয়েশিয়ার ভিসা আবেদন পোর্টালে আপনার পাসপোর্ট ডিটেইলস দিয়ে সাইন আপ করবেন।

তারপর ইমেইল ভেরিফিকেশন শেষে লগইন করে ছবি পাসপোর্ট সহ নিচের ডকুমেন্টস আপলোড করবেন।

সব আপলোড শেষ হয়ে গেলে পেমেন্ট অপশনে চলে গিয়ে পেমেন্ট করে দিবেন। সেক্ষেত্রে ডুয়েল কারেন্সি কার্ড লাগবে।

প্রয়োজনীয় ডকুমেন্টসঃ (আমি যা দিয়েছি)

১. ছবির স্ক্যান কপি (৫০/৩৫)

২. পাসপোর্ট স্ক্যান কপি

৩. এয়ার টিকিট বুকিং কপি

৪. হোটেল বুকিং কপি

৫. ব্যাংক স্টেটমেন্ট এবং সলভেন্সি

৬. পূর্বের ভিসা স্ক্যান কপি

৭. কভার লেটার, অফিস আইডি, অফিস এনওসি, ইনভাইটেশন

৮. ব্যাবসায়ীদের ক্ষেত্রে ট্রেড লাইসেন্সের ইংরেজি কপি, বিজনেস প্যাড

আমার ছবিটা ইনস্ট্যান্ট মোবাইলে তুলে রিসাইজ করে আপলোড করা, আপনারা প্রফেশনাল স্টুডিও থেকে ছবি তুলে দিবেন।

**পাসপোর্টে ট্রাভেল হিস্ট্রি বাড়ানোর সঠিক উপায়**অনেকেই আমরা পাসপোর্টের ট্রাভেল হিস্ট্রি বাড়াতে চাই, কিন্তু কিছু ভুলের...
26/09/2024

**পাসপোর্টে ট্রাভেল হিস্ট্রি বাড়ানোর সঠিক উপায়**

অনেকেই আমরা পাসপোর্টের ট্রাভেল হিস্ট্রি বাড়াতে চাই, কিন্তু কিছু ভুলের কারণে সঠিকভাবে তা করতে পারি না। এখানে কিছু গুরুত্বপূর্ণ টিপস রয়েছে যা আপনাকে ট্রাভেল হিস্ট্রি শক্তিশালী করতে সহায়তা করবে:

1. **নূন্যতম ৭২ ঘন্টা অবস্থান করুন:**
যখন আপনি একটি দেশে ভ্রমণ করতে যান, বিশেষ করে ভিসা-অন-অ্যারাইভাল বা ভ্রমণ ভিসায়, সেখানে নূন্যতম ৭২ ঘন্টা অবস্থান করা উচিত। মাত্র একদিনের জন্য গিয়ে ফিরে আসা আপনার ট্রাভেল হিস্ট্রিকে শক্তিশালী করবে না।

2. **গ্রুপ ট্যুরের সময় পরিকল্পিত থাকুন:**
অনেক সময় আমরা গ্রুপ ট্যুরের মাধ্যমে ভ্রমণ করি কিন্তু সঠিকভাবে সময় না কাটানোর কারণে ট্রাভেল হিস্ট্রি তৈরি হয় না। গ্রুপ ট্যুরেও চেষ্টা করুন প্রতিটি দেশে ৩ রাত করে অবস্থান করতে।

3. **ট্রাভেল ডকুমেন্ট সঠিকভাবে রেকর্ড করুন:**
অনেক দেশে পরবর্তী ভিসার জন্য আপনার পূর্বের ভ্রমণের দিনগুলো এবং সময়কাল সঠিকভাবে দেখাতে হয়। সেজন্য নিশ্চিত হন যে আপনার পাসপোর্টে সিল সঠিকভাবে লেগেছে এবং সেই অনুযায়ী সব তথ্য লিখে রাখুন।

4. **কম খরচের প্যাকেজ ট্যুর এবং ট্রাভেল হিস্ট্রি:**
কম খরচে প্যাকেজ ট্যুর খুঁজতে গিয়ে ভুল করে বসবেন না। আপনার মূল লক্ষ্য হওয়া উচিত একটি ভালো ট্রাভেল হিস্ট্রি তৈরি করা, যার জন্য পর্যাপ্ত সময় প্রতিটি দেশে থাকা জরুরি।

5. **একসাথে একাধিক দেশ ভ্রমণ:**
থাইল্যান্ড, কম্বোডিয়া, লাওস, ভিয়েতনাম এই চারটি দেশ একসাথে ঘুরে আসতে পারেন। এছাড়া ফিলিপাইন, সিঙ্গাপুর, মালয়েশিয়া এবং ইন্দোনেশিয়া মিলিয়ে ট্রাভেল প্ল্যান করতে পারেন। তবে প্রতিটি দেশে অন্তত ৩ রাত থাকা আবশ্যক।

6. **ট্যুরের মধ্যে সময়ের গ্যাপ রাখুন:**
টানা ট্যুর প্ল্যান না করে একবার ভ্রমণের পর অন্তত ২-৩ মাসের গ্যাপ দিন। এতে আপনার ট্রাভেল হিস্ট্রি আরও শক্তিশালী হবে।

আপনার পাসপোর্টের ট্রাভেল হিস্ট্রি বাড়াতে হলে এই টিপসগুলো অনুসরণ করুন, তাতে আপনার ভ্রমণ অভিজ্ঞতাও সমৃদ্ধ হবে এবং ভবিষ্যতে ভিসা পাওয়ার ক্ষেত্রে সুবিধা হবে!

✈️ **সস্তায় বিমান টিকিট কেনার ৭টি কার্যকর টিপস!** ✈️আপনি কি সবসময় বিমান টিকিটের জন্য বেশি টাকা খরচ করে ফেলছেন? চিন্তা ...
26/09/2024

✈️ **সস্তায় বিমান টিকিট কেনার ৭টি কার্যকর টিপস!** ✈️

আপনি কি সবসময় বিমান টিকিটের জন্য বেশি টাকা খরচ করে ফেলছেন? চিন্তা নেই! এখানে ৭টি সহজ টিপস দিয়েছি, যা আপনাকে সস্তায় টিকিট পেতে সাহায্য করবে:

1. **মঙ্গলবার ও বুধবার বুক করুন** - এই দিনগুলোতে এয়ারলাইনস সস্তা টিকিট অফার করে। 📅

2. **আগে বুক করুন, তবে খুব বেশি আগে নয়** - ভ্রমণের কমপক্ষে ২১ দিন আগে টিকিট বুক করুন। 📆

3. **উড়ার জন্য সঠিক দিন বেছে নিন** - মঙ্গলবার বা বুধবার উড়তে চেষ্টা করুন, সস্তা টিকিট পেতে এই দিনগুলোই সেরা! 🛫

4. **আন্তর্জাতিক ফ্লাইটের জন্য 'বেস্ট ডিল'** - ১১ থেকে ১২ সপ্তাহ আগে টিকিট বুক করলে ভালো অফার পেতে পারেন! 🌍

5. **ছোট এয়ারপোর্ট বেছে নিন** - বড় এয়ারপোর্টের পরিবর্তে কাছাকাছি ছোট এয়ারপোর্টে নামুন, সস্তায় টিকিট পেতে পারেন। 🛬

6. **'কুকিজ' ক্লিয়ার করুন** - কুকিজ মুছে ফেললে এয়ারলাইন্স ওয়েবসাইটে বারবার ঢুকেও দাম বেশি দেখাবে না। 🍪

7. **দাম তুলনা করুন** - বিভিন্ন ওয়েবসাইটে তুলনা করে টিকিটের দাম দেখুন। Skyscanner, CheapFlight, Momondo এর মতো প্ল্যাটফর্ম ব্যবহার করতে পারেন। 💻

এই টিপসগুলো মেনে চলুন, আপনার টিকিটের খরচ কমিয়ে ফেলুন! 😎

I need this kind of peace.. 🥰💚
06/06/2024

I need this kind of peace.. 🥰💚

Just beautiful! 😍
29/05/2024

Just beautiful! 😍

Address

174, Arambag High School Road, Motijheel
Dhaka
1000

Website

Alerts

Be the first to know and let us send you an email when Ghurning - ঘুর্নিং posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category