13/07/2026
লায়ন্স ইন্টারন্যাশনাল ইউরোপা ফোরাম–২০২৬
(Germany ২২–২৫ অক্টোবর ২০২৬)
"""""""""""""""""""""""""""""""""""""""""""""
সম্মানিত সুধী,
আসসালামু আলাইকুম।
আপনাদের জ্ঞাতার্থে জানানো যাচ্ছে যে, আগামী ২২ থেকে ২৫ অক্টোবর ২০২৬ জার্মানিতে লায়ন্স ইন্টারন্যাশনাল ইউরোপা ফোরাম–২০২৬ অনুষ্ঠিত হবে।
যারা এই আন্তর্জাতিক ফোরামে অংশগ্রহণে আগ্রহী, তাদেরকে দ্রুত Early Bird Registration সম্পন্ন করার জন্য অনুরোধ করা হচ্ছে। লায়ন্স সদস্যদের পাশাপাশি Lion Guest হিসেবেও আবেদন করার সুযোগ রয়েছে। রেজিস্ট্রেশন সম্পন্ন হওয়ার পর ইনভাইটেশন লেটার, প্রয়োজনীয় Requirements সহ শেনজেন ভিসার জন্য আবেদন করতে হবে।
রেজিস্ট্রেশন ও ভিসা প্রসেসিংয়ের সম্ভাব্য খরচ:
Early Bird Registration Fee: USD 300 (প্রায় ৳৩৮,১০০)
শেনজেন ভিসা ফি: ৳১২,০০০
VFS সার্ভিস চার্জ: ৳ ৩,০০০
ট্রাভেল ইন্স্যুরেন্স: গড়ে ৳৪,৫০০ (বয়স ভেদে পরিবর্তিত হতে পারে)
প্রসেসিং ফি: ৳৬,০০০
সর্বমোট আনুমানিক খরচ: ৳ ৬৩,৬০০/-
যারা অংশগ্রহণে আগ্রহী, তাদেরকে আগামী ২০ জুলাই ২০২৬-এর মধ্যে রেজিস্ট্রেশন সম্পন্ন করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে, যাতে সময়মতো ইনভাইটেশন লেটার সংগ্রহ ও ভিসা প্রক্রিয়া সম্পন্ন করা যায়।
ধন্যবাদান্তে,
এম সাহিদুজ্জামান রুবেল
ট্যুর ভিশন