Rimini Tours & Travels

Rimini Tours & Travels বিনোদন ও জ্ঞান অর্জনের জন্য ভ্রমন Visit and Learn

🏝 বরিশাল বিভাগের অতি পরিচিত একটি জেলা পিরোজপুর । স্থল ও জল দুই পথেই চলে যাওয়া যায় । প্রাচীন বাংলার অনেক ঐতিহাসিক স্থাপনা...
18/08/2026

🏝 বরিশাল বিভাগের অতি পরিচিত একটি জেলা পিরোজপুর । স্থল ও জল দুই পথেই চলে যাওয়া যায় । প্রাচীন বাংলার অনেক ঐতিহাসিক স্থাপনা রয়েছে এই জেলায় । বিশেষ করে শাহী মসজিদ, মহকুমা জজ আদালত ও বাউবরার পূরাকীর্তি । পায়রা নদীর নীল জল আমাদের পিরোজপুরকে দুহাত ভরে দিয়েছে । প্রচুর পরিমানে দেশি মাছ পাওয়া যায় পায়রা নদীতে । আমাদের আমিষের চাহিদার একটা বড় অংশ পূরণ হয় পায়রা নদীর কল্যানে । আপনারা যারা পিরোজপুর ঘুরে দেখতে চান তারা হাতে সময় নিয়ে লঞ্চে চলে আসুন । মুক্তিযুদ্ধে এই জেলার মানুষের যথেষ্ট অবদান রয়েছে । আপনাদের সবাইকে পিরোজপুর ভ্রমনের দাওয়াত ।

01866-002648

🚑আমরা বাংলাদেশ থেকে বিদেশে যাওয়ার সময় ঔষধ সহ বিভিন্ন পণ্য পরিবহন করি । আমরা ভালো করে জানারও চেষ্টা করি না আমরা যা বহন কর...
18/08/2026

🚑আমরা বাংলাদেশ থেকে বিদেশে যাওয়ার সময় ঔষধ সহ বিভিন্ন পণ্য পরিবহন করি । আমরা ভালো করে জানারও চেষ্টা করি না আমরা যা বহন করছি সেগুলো বহন করার অনুমতি রয়েছে কিনা । আমরা সবচেয়ে বেশি বহন করি ঔষধ । আর কোন ঔষধ গুলো নেয়ার অনুমতি আছে বা নেই তার বিষয়ে তেমন একটা তথ্য জানি না । একজন ব্যক্তি যদি ঔষধ সাথে নিতে চায় তাহলে অবশ্যই তার সাথে প্রেসক্রিপশন থাকা উচিত । অ-অনুমোদিত ঔষধ পরিবহণ করলে বিমানবন্দরে আটক হতে পারেন । পড়তে পারেন শাস্তির আওতায় । বিগত সময় নিষিদ্ধ ঔষধ পরিবহণ করে অনেকেই শাস্তি পেয়েছেন । কোন ঔষধে যদি এলকোহল থাকে সেই ঔষধ পরিবহনের কারনে শাস্তি হতে পারে । তাই প্রবাসী ভাই ও বোনদের অনুরোধ করবো আপনারা ঔষধ বহনের ক্ষেত্রে সতর্ক থাকবেন ।

01866-002648

সৌদি আরবে ওষুধ নিয়ে প্রবেশের ক্ষেত্রে নতুন নির্দেশনা জারি | Saudi A...

🚘যারা স্বপ্নের আমেরিকা গিয়ে নানা অনিয়মে জড়িত আছেন তাদের ভিসা ও গ্রীনকার্ড বাতিল করে দেশে ফেরত পাঠাচ্ছে ট্রাম্প সরকার । স...
18/08/2026

🚘যারা স্বপ্নের আমেরিকা গিয়ে নানা অনিয়মে জড়িত আছেন তাদের ভিসা ও গ্রীনকার্ড বাতিল করে দেশে ফেরত পাঠাচ্ছে ট্রাম্প সরকার । স্টুডেন্ট ভিসা, ইমিগ্রেন্ট ভিসা, গ্রীনকার্ড হোল্ডার, ভ্রমন ও বিজনেস ভিসার জন্য যুক্তরাষ্ট্রের সুনিদিষ্ট কিছু নীতিমালা রয়েছে । পর্যবেক্ষণে দেখা গিয়েছে যারা এই সকল ভিসার সুবিধা নিচ্ছেন ও যুক্তরাষ্ট্রে বসবাস করছেন তারা অনেক তথ্য গুপন করছেন । বর্তমানে আমেরিকাতে ৪ কোটির বেশি অভিবাসী বসবাস করছে । তার মধ্যে ২ লাখ ৭০ হাজারের মতো বাংলাদেশি । ট্রাম্পের নতুন অভিবাসন নীতির কারনে অবৈধদের ডিপোটেশনের পরিমাণ বেড়েছে । বিশেষ করে ইমিগ্রেশন থেকে অনেকের ভিসা ক্যানসেল করে দিয়েছে ও বিমানবন্দর থেকেও ফেরত পাঠিয়ে দিচ্ছে । আশ্রয় আবেদন গুলো খুব কঠোর নজরদারির মধ্যে রাখা হয়েছে । আবেদনকারীর পক্ষে অ্যাটর্নিদের খুব বেশি কথা বলার সুযোগ দেয়া হয় না । আরো অনেক অবৈধ অভিবাসী বাংলাদেশীকে দেশে ফিরতে হবে । আপনারা যারা অবৈধভাবে আমেরিকাতে বসবাসের চিন্তা করছেন তারা সতর্ক হোন ।

01866-002648

এক সাথে দুই বউ রাখা যাবে না যুক্তরাষ্ট্রে আরও ব...

🌃বাংলাদেশ থেকে অনেকেই মালয়শিয়াতে উচ্চশিক্ষার জন্য যায় । আমরাও উৎসাহিত করি যাদের সামর্থ আছে তারা বাইরে গিয়ে উচ্চ শিক্ষা গ...
17/08/2026

🌃বাংলাদেশ থেকে অনেকেই মালয়শিয়াতে উচ্চশিক্ষার জন্য যায় । আমরাও উৎসাহিত করি যাদের সামর্থ আছে তারা বাইরে গিয়ে উচ্চ শিক্ষা গ্রহণ করুক । যে কোন বিষয়ে উচ্চ শিক্ষা গ্রহণের ক্ষেত্রে কেউ গতানুগতিক বিষয় নির্বাচন করুক তা আমরা চাই না । আপনি যদি এই যুগেও বিবিএ, এমবিএ করার জন্য বাবার টাকা খরচ করে বিদেশে যান তাতে আমাদের কোন কোন ক্ষতি হবে না । এসব বিষয়ে শিক্ষা নিয়ে যেন বেকার বসে থাকতে না হয় সেই বিষয়টা মাথায় রাখবেন । এখন জব মার্কেটে টিকতে হলে স্কিল অর্জন করেই টিকে থাকতে হবে । আশা করি সবাই উচ্চ শিক্ষার ক্ষেত্রে টেকনিক্যাল সেক্টর গুলো নির্বাচন করবেন । মনে রাখবেন আপনি স্নাতক ডিগ্রি অর্জন করেও চাকরি পাচ্ছেন না । আর একজন ফর্কলিফট অপারেটর সম্মানের সাথে ফ্যাকটোরিতে কাজ করছে । একজন দক্ষ ইলেকট্রিশিয়ান কাজ করছে । আর আপনি ডিপ্লোমা করে নামের আগে ইঞ্জিনিয়ার যোগ করে রাস্তায় ঘুরছেন । কাজকে সম্মান করে দক্ষতা অর্জন করতে হবে । দেশে ও বিদেশে সম্মানজনক স্থানে যেতে হলে শিক্ষা, ব্যবহার, কর্মদক্ষতা ও ভাষাগত দক্ষতাকে সবার আগে কাজে লাগাতে হবে । মোঃ আখসানুর রহমান ২০১৬ সালের ০৭ মার্চ উচ্চ শিক্ষার জন্য মালয়শিয়ার স্টুডেন্ট ভিসা পেয়েছিলেন । তিনি সেখানে ইউনিভার্সিটি অব ম্যানেজমেন্ট এবং ট্যাকনোলজিতে ভর্তি হয়েছিলেন ।

01866-002648

🚆 স্বপ্ন সবাই দেখে । কিন্তু বাংলাদেশের তরুণদের স্বপ্ন গুলো একটু আলাদা । তাদের শিক্ষা, যোগ্যতা, কর্মদক্ষতা ও ভাষাগত দক্ষত...
16/08/2026

🚆 স্বপ্ন সবাই দেখে । কিন্তু বাংলাদেশের তরুণদের স্বপ্ন গুলো একটু আলাদা । তাদের শিক্ষা, যোগ্যতা, কর্মদক্ষতা ও ভাষাগত দক্ষতা থাক বা না থাক তাদের সম্পদের মালিক হতে হবে বা ক্ষমতার মালিক হতে হবে । প্রয়োজনে কাউকে পথ থেকে সরিয়ে হলেও ক্ষমতা অর্জন করতে হবে । বিশেষ করে বিশ্ববিদ্যালয় গুলোর ছাত্র সংগঠন গুলোর দিকে তাকালেই বুঝা যায় । পড়ালেখার চেয়ে চামচামিতেই তাদের মনযোগ বেশি । আর নামের আগে আম-জাম-কাঁঠাল নেতা পদ যোগ করেই রাস্তাতে ভিক্ষা করতে নেমে পড়ে । কাজ করে খেতে হবে সেই চিন্তা যখন মাথায় আসে তখন বুঝতে পারে দেশে আর তার কিছু করার নাই । বিদেশে গিয়ে কাজ করা ছাড়া উপায় নাই । জমিদারি মনোভাব নিয়ে গিয়ে তারা আবার ঠিকমতো কাজও করতে পারে না । অনেকেই টিকতে না পেরে দেশেও চলে আসে । অন্য দেশের তরুণরা যেখানে এ-লেভেল বা এইচএসসি শেষ করেই কর্মসংস্থানের কথা ভাবছে সেখানে আমাদের দেশের তরুণরা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় অংশ গ্রহণে ব্যস্ত সময় পার করছে । আর চার বছরের অনার্স শেষ করে সার্টিফিকেট নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরছে । আর স্কিল ও কাজের অভিজ্ঞতা না থাকায় কোন কাজও পাচ্ছে না । আর বিপরীত দিকে অনেক বাংলাদেশি তরুণ প্রয়োজনীয় শিক্ষাটুকু গ্রহণ করেই কাজ শিখতে শুরু করেছে । দেশে কিছু দিন কাজ করে পাড়ি জমিয়েছেন উন্নত কোন দেশে । নিজের অভিজ্ঞতা ও কর্মদক্ষতাকে কাজে লাগিয়ে স্থায়ীও হয়েছেন অনেকেই । আমাদের শিক্ষা ব্যবস্থা এখনো সময় উপযোগি না । আর আমরা এই ধরনের শিক্ষা ব্যবস্থার আলোকেই ইউরোপের স্বপ্ন দেখছি বলেই বেকার থেকে যাচ্ছি । শিক্ষা অর্জনের পাশাপাশি নিজেকে কর্মী হিসেবে গড়ে তুলতে হবে । কর্ম দিয়েই নিজেকে উচ্চস্থানে নিয়ে যেতে হবে ।

01866-002648

ইউরোপে ভবিষ্যৎ গড়া অনেকের কাছেই স্বপ্নের৷ যে কোনো মূল্যে সেখানে যেত...

🎡 জীবন চর্কির মতো ঘুরছে । আর ইতালির নেশা মাদারীপুর ও গোপালগঞ্জের তরুণদের মাথায় ঘুরছে । কয়েকটি জেলার তরুণরা ইতালি যাওয়ার ...
16/08/2026

🎡 জীবন চর্কির মতো ঘুরছে । আর ইতালির নেশা মাদারীপুর ও গোপালগঞ্জের তরুণদের মাথায় ঘুরছে । কয়েকটি জেলার তরুণরা ইতালি যাওয়ার উদ্দেশ্যে অনিয়মিত উপায়ে লিবিয়াতে প্রবেশ করছে । বাংলাদেশি দালালদের সহযোগিতায় ভারত, দুবাই, সৌদি আরব, ওমান, নেপাল ও শ্রীলংকা হয়ে তারা লিবিয়া যাচ্ছে । বিভিন্ন চুক্তির মাধ্যমে দালালরা তাদেরকে অবৈধভাবে ইতালি পৌছে দেয়ার প্রলোভন দেখাচ্ছে । দালাল রহিম শেখ ও মোশাররফ কাজীর নেতৃত্বে মাদারিপুরের 
🛶আপন
🛶রিফাত শেখ
🛶রাসেল শেখ

গোপালগঞ্জের

🛶মামুন শেখ
🛶সজল বৈরাগি
🛶কায়সার খলিফা
🛶সজিব কাজী
🛶নয়ন বিশ্বাস

ইতালির উদ্দেশ্যে ঘর ছেড়েছিল । পরিবার গুলোও বিভিন্ন চুক্তিতে দালালদের হাতে টাকা তুলে দিয়েছিল । মাদারিপুর ও গোপালগঞ্জের ৮ যুবক ২০২৪ সালের ১৪ ফ্রেব্রুয়ারি ইতালির উদ্দেশ্যে লিবিয়া থেকে রওনা হয়েছিল । প্রতিটি পরিবার তাদের যাত্রা উপলক্ষে দোয়ার আয়োজনও করেছিল । কিন্তু কিছু দূর যাওয়ার পর নৌকাতে আগুন ধরে যায় ও নৌকা ডুবে যায় । আর সবাই সাগরে ডুবে যায় । কোস্টগার্ড কয়েকজনকে উদ্ধার করতে পারলেও বাকিদের কোন সন্ধান পাওয়া যায় নি । ঘটনাটি দুই বছর আগের হলেও মাদারিপুর, শরীয়তপুর, ফরিদপুর ও গোপালগঞ্জ থেকে অবৈধভাবে ইউরোপে যাওয়ার ঘটনা কমে নি । এখনো অনেকেই লিবিয়াতে আছে গেম দেয়ার আশায় । কয়লা ধুলে যেমন ময়লা যায় না । ঠিক তেমনি অবৈধভাবে তাদের ইতালি যাত্রাও বন্ধ হবে না । পরিবাগুলো যেহেতু এই পুরো প্রক্রিয়াতেই যুক্ত থাকে সেহেতু আইনগত ভাবেও সহযোগিতা পায় না ।

01866-002648

...

🏖বাংলাদেশের বঙ্গোপসাগর তীরবর্তী জেলা গুলোর মধ্যে পটুয়াখালী জেলার একটা আলাদা ভৌগলিক সুন্দর্য রয়েছে । কুয়াকাটার সমুদ্র সৈক...
15/08/2026

🏖বাংলাদেশের বঙ্গোপসাগর তীরবর্তী জেলা গুলোর মধ্যে পটুয়াখালী জেলার একটা আলাদা ভৌগলিক সুন্দর্য রয়েছে । কুয়াকাটার সমুদ্র সৈকত থেকে সুর্যউদয় ও সুর্যাস্ত উভয়ই দেখা যায় । নদী ও বনের কারনে এই এলাকার মাটি অনেক উর্বর । সবুজ ফসলী জমির সুন্দর্য সবাইকে মুগ্ধ করে । ১৮০০ শতকের বারুপ কাঠি মসজিদ, পটুয়াখালী রাজবাড়ি, বারাবারি ডাকবাংলো ইতিহাস ও ঐতিহ্যকে ধারণ করে এখনো টিকে আছে । আপনারা যারা লঞ্চে ভ্রমন করতে পছন্দ করেন তারা সহজেই চলে যেতে পারেন পটুয়াখালী । সড়ক পথেও আগের তুলনায় খুব সহজেই পৌছা যায় । প্রতিবছর সাগর ও কুয়াকাটা সমুদ্র সৈকতের টানে অনেক পর্যটক পটুয়াখালী ভ্রমনে যায় । আপনারাও চাইলে একদিনের ডে-টুর করে আসতে পারেন ।

01866-002648

🤑আমাদের যে সকল প্রবাসী ভাইয়েরা শর্ট টাইমে বড় লোক হেতে চান তারা জুয়া ও লটারিতে সবচেয়ে বেশি আগ্রহী থাকেন । জীবনে কষ্ট করে ...
15/08/2026

🤑আমাদের যে সকল প্রবাসী ভাইয়েরা শর্ট টাইমে বড় লোক হেতে চান তারা জুয়া ও লটারিতে সবচেয়ে বেশি আগ্রহী থাকেন । জীবনে কষ্ট করে যা আয় করেন তার একটা অংশ নেশা, জুয়া ও লটারিতে বিনিয়োগ করেন । কিছুদিন আগে নীলফামারীর কিছু মানুষ থাই লটারি কিনে লাখ টাকার মালিক হতে গিয়ে এখন দেনায় জর্জরিত । কতিপয় তরুণ বিদেশী কোর্ড নাম্বার ব্যবহার করে থাই লটারির বিজ্ঞাপন করে প্রতারণার ছক আঁকে । তারা বিভিন্ন জেলার মানুষের কাছ থেকেও টাকা আদায় করে । আর প্রবাসীদের কাছে নানা আশ্বাস দিয়ে লটারি বিক্রয় করে । থাইল্যান্ডে মাসে দুইবার লটারির ড্র অনুষ্ঠিত হয় । সেই আদলে দেশে বসেই বাটপারি শুরু করে কয়েকজন । প্রতারনা করে নীলফামারীর অনেকেই হয়ে গেছেন বাড়ি ও গাড়ির মালিক । যারা প্রবাসে কষ্ট করে আয় করছেন তারা চিন্তা ভাবনা করে খরচ করবেন । দেশে যেন খালি হাতে ফিরতে না হয় সেটা মাথায় রাখবেন । লোভে পড়ে নিঃস্ব হবেন না । শর্টকাটে বিদেশ যাবেন না ও বড় লোক হতে যাবেন না ।

01866-002648

পুরো পর্বটি দেখুন: https://youtu.be/lGNNk-lZCxAথাই লটারির চটকদার ...

📺যারা লাওসে গিয়ে ডলার কামানোর চিন্তা করছেন তাদের জন্য আজকের পোস্টটি সিদ্ধান্ত নিতে সহযোগিতা করবে । যে ভাইটি লাওসে যাবে স...
14/08/2026

📺যারা লাওসে গিয়ে ডলার কামানোর চিন্তা করছেন তাদের জন্য আজকের পোস্টটি সিদ্ধান্ত নিতে সহযোগিতা করবে । যে ভাইটি লাওসে যাবে সে নিজেও জানে না সে কোন দেশে যাচ্ছে ও কি কাজে যাচ্ছে । পরিবারটি নিতান্ত দরিদ্র হওয়ায় আরিফ ও দুলাল নামে দুই দালাল মিলে উনাদেরকে ঠকিয়েছে । ভিসা, টিকিট, ম্যানপাওয়ার ও জব কন্টাকের কোন কাগজপত্র ছাড়াই তাকে বিমানবন্দরে ডেকে নিয়ে এসেছে । আর সু-কৌশলে তাদের কাছ থেকে আরো কিছু টাকা হাতিয়ে নেয়ার চেষ্টা করেছে । আবার এক পাঠাও রাইডার ভাইয়ের মাধ্যমে বিমানবন্দরে পাসপোর্ট পৌছে দিতে পাঠিয়ে দিয়েছে চতুর দালাল । এ যুগেও এত সহজেই যে প্রতারনা করা যায় তা জানা ছিল না । আপনারা যারা বিদেশে যাওয়ার সিদ্ধান্ত নিবেন সবার আগে একটি প্রতিষ্ঠান থেকে প্রশিক্ষণ গ্রহণ করবেন । প্রশিক্ষণ চলাকালে অনেক মানুষের সাথে পরিচিত হওয়ার সুযোগ তৈরি হবে । বিভিন্ন এজেন্সি লোক নিয়োগ করতে ট্রেনিং সেন্টার গুলোতে যায় । আপনারা চাইলে পরীক্ষা দিয়ে কম খরচে বিদেশে যেতে পারবেন । কোন দেশের শ্রমবাজার সম্পর্কে না জেনে সেই দেশে যাবেন না । লাওস, কম্বোডিয়া, ভিয়েতনাম ও মালদ্বীপে যাওয়ার বিষয়ে সতর্ক থাকবেন ।

01866-002648

ভুয়া ভিসা! দালালের প্রতারণায় ছেলের বিদেশযাত্রার স্বপ্নভঙ্গে মায়ের ক...

🕰আস্তে আস্তে আমাদের তথ্য ভান্ডার সমৃদ্ধ হচ্ছে । আমরা বিভিন্ন ধরনের সেবা আপনাদেরকে দেয়ার চেষ্টা করছি । বিশেষ করেঃ🔑 এয়ার ...
14/08/2026

🕰আস্তে আস্তে আমাদের তথ্য ভান্ডার সমৃদ্ধ হচ্ছে । আমরা বিভিন্ন ধরনের সেবা আপনাদেরকে দেয়ার চেষ্টা করছি । বিশেষ করেঃ
🔑 এয়ার টিকিট
🔑 ভ্রমন ভিসা
🔑 ওয়ার্ক ভিসা
🔑 স্টুডেন্ট ভিসা
🔑 জার্মানিতে ভোকেশনাল ট্রেনিং ভিসা
🔑 জার্মান ভাষা সহ অন্য ভাষা শেখার সুযোগ
🔑 স্কিল মাইগ্রেশন
🔑 ফ্যামিলি ভিসা প্রসেসিং
🔑 বিভিন্ন দেশের দূতাবাসের এপয়েন্টমেন্ট সাপোর্ট

এছাড়াও বেশ কিছু প্রতিষ্ঠানে আপনাদেরকে কারিগরি প্রশিক্ষণ গ্রহনের সুযোগ করে দিচ্ছি । আমাদের উদ্দেশ্য দক্ষ জনশক্তি তৈরি করে নিরাপদ প্রবাস জীবন নিশ্চিত করা । মোঃ আখসানুর রহমান ভ্রমন ভিসাতে মালয়শিয়া গিয়েছিলন ২০১৬ সালের ২৮ জানুয়ারি । তিনি ঘুরে এসে পরবর্তীতে ব্যবসার উদ্দেশ্যে মালয়শিয়া যান । দীর্ঘদিন ব্যবসা করে তিনি আশানুরুপ সফলতা অর্জন করতে সক্ষম হন । আমরা তার সার্বিক সফলতা কামনা করি ।

01866-002648

Address

H-717/1, Ashkona
Dhaka
1230

Alerts

Be the first to know and let us send you an email when Rimini Tours & Travels posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Rimini Tours & Travels:

Shortcuts

Share

Category