13/10/2026
উমরা ভিসা রিজেকশন সম্পর্কিত বেশকিছু তথ্য দৃষ্টিগোচর হচ্ছে। ইদানিং ভিসাও রিজেক্ট হচ্ছে অনেকের। বাস্তবে রিজেকশনের প্রকৃত কারণ কেউই বলতে পারবেন না, কারণ কর্তৃপক্ষ/এম্বাসী জানায় না কখনো। তবে সতর্কতার জন্য সবাইকে বলা হয় ভালোভাবে পাসপোর্টের স্ক্যান কপি দেয়া (গতদিন একটা পাসপোর্ট অনেকবার আপলোড করার পরেও এক্সপায়ার ডেট রিড করতে পারছে না, এরকম বিভিন্ন ডাটা ভালো মানের ছবি না পেলে রিড করতে সমস্যা হয়। একাধিক স্ক্যান ও ছবি তোলার পরে কাজ হয়েছে, সুতরাং ভালো স্ক্যানার দিয়ে অথবা মোবাইলে সুন্দর করে ছবি তুলে দিতে হবে, নয়তো অনেকসময় ডাটা রিড করে না সার্ভারে)। মোবাইল দিয়ে স্ক্যান করা কোয়ালিটিগুলো সুবিধাজনক নয়, বরং ফিজিকাল তথা মূল স্ক্যানার ব্যবহার করা।
এছাড়াও বায়োমেট্রিক করার সময় পেছনে সাদা ব্যাগ্রাউন্ড ব্যবহার করা গুরুত্বের সাথে। এ্যাপসে গোল অংশটিই কেবল সাদায় আবৃত হওয়া যথেষ্ট নয়, বরং মাথা থেকে কোমড় পর্যন্ত অংশ পেছনের ব্যাগ্রাউন্ড সাদা হওয়া জরুরী। এছাড়াও ব্যান করা কোন নামের সাথে মিল থাকায়ও রিজেকশন হতে পারে। সুতরাং প্রকৃত কারণ কেউ জানে না, এম্বাসীও বলে না, তবে আমাদের এসব বিষয়ে সতর্ক থাকতে হবে।
- পাসপোর্টের ভালো স্ক্যান/ফটো
- পেছনে ফুল সাদা ব্যাগ্রাউন্ড
- দক্ষ কারো মাধ্যমে বায়োমেট্রিক ও স্ক্যান বা ছবি তোলা
- ব্যাপারটা সহজ কিন্তু পরিস্থিতি সবসময় একরকম থাকে না
-@| Awareness