Indian Train & Flight Ticket Booking From Bangladesh

Indian Train & Flight Ticket Booking From Bangladesh If India is Your Next Destination for Travelling & Medication. And if you are worried about train and air tickets, then you can contact us directly.

20/01/2023

Book your Indian Train Tickets From Bangladesh WhatsApp: +918538031461

ভারতীয় রেল 😍ভারতীয় রেলওয়ে হল এক বিশাল ব্যবস্থা! এর ট্রেনগুলো হল ভারতের পরিবহণের এক প্রধান মাধ্যম, যে-দেশে ১০০ কোটিরও বেশ...
16/08/2018

ভারতীয় রেল 😍

ভারতীয় রেলওয়ে হল এক বিশাল ব্যবস্থা! এর ট্রেনগুলো হল ভারতের পরিবহণের এক প্রধান মাধ্যম, যে-দেশে ১০০ কোটিরও বেশি জনসংখ্যা রয়েছে। আর প্রতিদিন এই বিপুল জনসংখ্যাকে সেবা দিয়ে যাচ্ছে ভারতীয় রেল।

প্রতিদিন গড়ে ৮,৩৫০ এর ও বেশি ট্রেন প্রায় ৮০,০০০ কিলোমিটার দীর্ঘ কার্যকারী রেললাইনের ওপর দিয়ে ১ কোটি ২৫ লক্ষের ও বেশি যাত্রী বয়ে নিয়ে যায়। মাল গাড়িগুলো ১৩ লক্ষ টন মালপত্র বহন করে। প্রতিদিন এই দুই প্রকারের ট্রেন, পৃথিবী থেকে চাঁদের দূরত্বের সাড়ে তিন গুণ সমান দূরত্ব পাড়ি দেয়!

৬,৮৬৭ টা স্টেশন, ৭,৫০০ টা ইঞ্জিন, ২,৮০,০০০ এর ও বেশি কোচ ও মালবাহী বগি এবং মোট ১,০৭,৯৬৯ কিলোমিটার দীর্ঘ রেললাইন ।

পঁচিশটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরিতে (পূর্বনাম পন্ডিচেরি) প্রায় ৯০০০টি যাত্রীবাহী ট্রেন এক কোটি আশি লক্ষ যাত্রী নিয়ে চলাচল করে। সিকিম, অরুণাচল প্রদেশ ও মেঘালয় রাজ্যে কেবল কোনো রেল যোগাযোগ ব্যবস্থা নেই।

দেশের অধিকাংশ অঞ্চলে যাত্রীবাহী বিভাগটি দূরপাল্লার যাতায়াতের জন্য সর্বাধিক জনপ্রিয়।

একটি সাধারণ যাত্রীবাহী ট্রেনে আঠারোটি কোচ থাকে। তবে কোনো কোনো জনপ্রিয় ট্রেনে ২৪টি পর্যন্ত কোচও দেওয়া হয়। একটি কোচ এমনভাবে প্রস্তুত করা হয় যাতে সেই কোচে ১৮ থেকে ৮১ জন যাত্রী অবস্থান করতে পারেন। তবে ছুটির মরসুমে বা অন্য ব্যস্ত সময়ে আরও অনেক যাত্রী একটি কোচে ভ্রমণ করতে পারেন।

আর সিট এর ক্লাস / শ্রেণীকরণ করা হয়েছে ১১ টা ভাগে তার মধ্যে প্রায় ৮ টি সব ট্রেন এ পাওয়া যেতে পারে কিন্তু বেশিরভাগ ট্রেনে প্রথম ৬ টি আছে।

ক্লাস গুলো হলো-

01- Unreserved General Class
02- Second Class (2S)
03- Sleeper Class (SL)
04- Three Tier Air Conditioned Class (3AC)
05- Two Tier Air Conditioned Class (2AC)
06- First Class Air Conditioned (1AC)

07-Executive Air Conditioned Chair Car (1A)
Executive Class is only found on Shatabdi Express trains.

08-Air Conditioned Chair Car (CC)
Only available for Short Distance services.

আর প্রদত্ত যেকোনো ক্লাসের টিকিট যাতে আপনি বাংলাদেশে বসে কাটতে পারেন সেজন্য আমাদের এই উদ্যোগ।

সাধারণত ভারতে এসে তারপর টিকিট কাটার সময় অনেক লম্বা Waiting এ পড়ে থাকতে হয় যার Confirm হোওয়ার Possibility অনেক কম থাকে ।

যেভাবে টিকিট বুকিং দিবেন -

১) আমাদের কে আপনার প্রিয়জনীয় তথ্য দিন।

২) টিকিট যদি Available থাকে Booking Confirm করুন,টিকিট আপনার Email/Whatsapp/Messenger এ পাঠিয়ে দেয়া হবে।

৩) টিকিট এর PNR Code, Indian Rail এর Website এ চেক করে নিশ্চিত হন।

৫) যদি সব কিছু ঠিক থাকে তারপর Indian Rail এর নির্ধারিত টিকিট এর মুল্য এবং আমাদের সার্ভিস চার্জ পরিশোধ করুন।

বিভিন্ন রুট এবং ক্লাসের ভিন্নতা অনুযায়ী Indian rail দ্বারা প্রদত্ত মূল্যে টিকিট কাটুন

যেকোনো তথ্যের জন্য আমাদের সাথে যোগাযোগ করুন, আমরা দায়িত্বশীলতার সাথে প্রয়োজনীয় সহযোগিতা করার জন্য সর্বদা প্রস্তুত ।

30/05/2018

#ঝর্ণার_গাঘেঁষা_রেলপথ 😲😲👌

#ভারতের_সবচেয়ে_সুন্দর_ট্রেন_ভ্রমণ 😃👌

দুধসাগর জলপ্রপাত পৃথিবীর অন্যতম বিখ্যাত জলপ্রপাত গুলোর মধ্যে একটি। এটি কর্ণাটক গোয়া সীমানায় অবস্থিত। উচ্চতায় এটি ভারতবর্ষের পঞ্চম। প্রায় ৩০ মিটার প্রস্থের সমগ্র মান্দভি বা মানদবী নদী ৩১০ মিটার উচ্চতা থেকে বিশাল জলরাশি নিয়ে এই জলপ্রপাতের সৃষ্টি করেছে। এই জলপ্রপাতটি “সি অফ মিল্ক” নামেও পরিচিত।

দুধসাগর জলপ্রপাতটি (Dudhsagar Waterfalls) নিয়ে স্থানীয় একটি কল্পকথা প্রচলিত আছে, প্রাচীনকালে এই জলপ্রপাতের স্থানে একটি রাজার প্রাসাদ ছিল। প্রাসাদ সংলগ্ন সরোবরে রাজকুমারী স্নান করে সোনার পাত্রে দুধ পান করতেন। একদিন স্নানরতা নগ্না রাজকুমারীকে এক রাজকুমার গাছের আড়াল থেকে লুকিয়ে দেখতে থাকলে রাজকুমারী ব্যাপারটি বুঝতে পেরে, সোনার পাত্রে রাখা দুধ নিজের উপর ঢেলে লজ্জা ঢাকলেন। কথিত আছে সেই দুধের স্রোত থেকে এই জলপ্রপাতের সৃষ্টি হয়েছে।

দুধসাগর জলপ্রপাতের বৈশিষ্ট এর জলধারার স্বচ্ছতা। পাহাড়ি নদীর জল পাথরের উপর দিয়ে বসে আসার ফলে এর জল কর্দমাক্ত নয়, কিন্তু বারংবার পাথরে ধাক্কা খাবার ফলে ফেনিল। দেখে মনে হয় সত্যি যেন রাশি রাশি দুধ পাহাড় থেকে আছড়ে পড়ছে। সেই অর্থে এই নামকরণ যথার্থ।

াবেনঃ

দুধসাগর জলপ্রপাত দেখার উপযুক্ত সময় হলো বর্ষাকাল। জুলাই থেকে সেপ্টেম্বর।

#কিভাবে_যাবেনঃ

দুধসাগর যাবার জন্য অনেক উপায় আছে। পুনে বা বেলগাঁও থেকে প্রতি শনিবার/রবিবার পূর্না এক্সপ্রেস এ যাওয়া যেতে পারে। এই ট্রেনটি রাত্রে পুনে থেকে ছাড়ে, ৭-৩০ এ বেলগাঁও ছাড়ে, সকাল ১১টা নাগাদ দুধসাগর পৌছায়। দুধসাগর এ কোনো স্টেশন না থাকলেও সেখানে ভ্রমনপিপাসুদের জন্য ট্রেনটি থামে। আবার বিকাল ৫টা নাগাদ গোআ এক্সপ্রেস দুধসাগর এর যাত্রীদের নেবার জন্য এখানে থামে। কাললেম অবধি রিটার্ন কাটতে হয়, যদি রিটার্ন টিকেট কাটা না হয় তাহলে দুধ্সাগর হল্ট এ রেলওয়ে স্টাফ টিকেট করে দেয়।

যারা ট্রেকিং করতে ভালবাসেন তারা কাস্তারেক স্টেশন এ নেমে রেলওয়ে ট্রাক ধরে ট্রেকিং করে দুধসাগরে পৌছাতে পারেন। দুরত্ব ১৪ কিলোমিটার। পৌছাতে ৫-৬ ঘন্টা লাগে। কুলেম স্টেশন থেকেও ট্রেকিং করে ১১ কিমি যেতে হয়, সময় লাগে ৪-৫ ঘন্টা , কুলেম এ ট্যাক্সি স্ট্যান্ড থেকে ট্যাক্সি নিয়ে যাওয়া যায়, ট্যাক্সি দুধসাগরের ১ কিলোমিটার দুরে নামিয়ে দেয়, সেখান থেকে হেঁটে যেতে হয়। দুধসাগরে খাবার বা জল পাওয়া যায়না, তাই খাবার বা জল নিজেকে নিয়ে যেতে হয়।

এ ছাড়াও যারা কলকাতা থেকে সরাসরি গোয়া (Goa) যেতে পারবেন ১৮০৪৭ অমরাবতী এক্সপ্রেস। ট্রেনটি হাওড়া থেকে সোম,বৃহ,শনি রাত ১১.৩০ মিনিটে ছেড়ে ভাস্কো ডা গামা পৌঁছায় বেলা ৩.০৫ মিনিটে। গোয়া পৌছাতে ৩৫ ঘন্টা কলকাতা থেকে।

22/05/2018

দেখে নিন কেমন হয় ভারতীয় রেল এর -

ফার্স্ট ক্লাস এয়ার কন্ডিশনাল (1AC)

ফার্স্ট ক্লাস এয়ার কন্ডিশনাল, যা 1AC নামে পরিচিত, শুধুমাত্র সর্বাধিক জনপ্রিয় ইন্টার-স্টেট ট্রেন রুটগুলিতে পাওয়া যায়। খরচ প্রায় 2AC এর ডাবল এবং ফ্লাইটিং এর সাথে তুলনীয়। টেবিলগুলির আকৃতি যথেষ্ট বড়ো, লক করা দরজা, গালিচা এবং দুটি বা চারটি বিছানা রয়েছে। বিছানা অন্যান্য ক্লাসের চেয়ে বৃহত্তর। শীট, বালিশ, কম্বল, টাওয়েল এবং রুম ফ্রেশনারও সরবরাহ করা হয়। 1AC carriages ভাল এবং পরিষ্কার বাথরুম আছে, ঝরনার ব্যবস্থা আছে ।

ভারতীয় ট্রেন এবং বিমান সম্পর্কিত যেকোনো তথ্য জানতে আমাদের পেইজ কে Follow করুন ☺

Address

Road No 10, Sector 4, Uttara
Dhaka

Telephone

+918538031461

Website

Alerts

Be the first to know and let us send you an email when Indian Train & Flight Ticket Booking From Bangladesh posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category