Walk with Eash

Walk with Eash Hey there, people! If you love travel stories & daily life vlogs, then you should check my page. It won’t bore you.

06/08/2026

New day, Old routine!

30/07/2026

Spend a productive day with me!

12/07/2026

It's just me vs me ✋!

09/04/2026

Life update | March 2026

15/11/2025

'sbazar....

যে ঘুমে ঘুম হবে না!!! ঘুম স্টেশন, দার্জিলিং।খুবি ছোট্ট একটা স্টেশন, সমতল থেকে সাত হাজার চারশ  সাত ফুট উপরে। স্টেশনের স্প...
13/10/2025

যে ঘুমে ঘুম হবে না!!!

ঘুম স্টেশন, দার্জিলিং।
খুবি ছোট্ট একটা স্টেশন, সমতল থেকে সাত হাজার চারশ সাত ফুট উপরে। স্টেশনের স্পেশালিটি এটাই। আর টয় ট্রেন আসা যাওয়া করে ঘুম থেকে দার্জিলিং এ। দার্জিলিং শহর থেকে বিশ মিনিটের দূরত্বে ঘুম স্টেশন। দার্জিলিং এর পাহাড়ী পথ বেয়ে আসা যাওয়ার পথে কিঞ্চিত ঘুম এসেই যায় সবার। আমিও তার ব্যতিক্রম নই। তো যখনি ঘুমে চোখ ডুবে আসে, তখনি ড্রাইভার খুব জোরে কানের পাশে "ম্যাডাম জি, ও দেখিয়ে ঘুম স্টেশন আ গায়া ! ও বারফি ফিল্ম হ্যা না, রানবীর কা, উসকা শুটিং ইহা পার হুয়া থা "
হঠাত ঘুম ভেঙ্গে গেলে, কি কারণে ঘুম ভাঙ্গলো সেটা একটা মূখ্য বিষয় হয়ে দাড়ায় কারণ ঘুমের কাছে সবই ফিকে!! তো রানবীরের ২০১২ সালে রিলিজ হওয়া সিনেমার শুটিং স্পট আমার কাছে ২০১৮ সালে কতটুকু জরুরী সেটা আর এখন বলে কি লাভ, ঘুম তো ভেঙ্গেই গেল ঘুমে এসে !!

12/10/2025

Winter reminds me of my Childhood!!!

কনকনে ঠান্ডার মধ্যে কোনমতে রাতের খাওয়া শেষ করেই কম্বলের নিচে ঢুকে যেতাম সেবা প্রকাশনীর বই হাতে নিয়ে। এক হাত বই ধরার জন্য কম্বলের বাইরে রাখতেই হত আর সেটা ঠান্ডায় জমে অনুভূতিহীন হয়ে থাকত 🤣। তবুও গল্প পড়া থামানো যাবে না। বালিশের পাশে তখন মোবাইল না, গল্পের বই থাকত আমাদের। সাধারণত ঘরে ঢোকার পরে দরজার ডানে বা বামে সুইচ বোর্ড থাকে। আমাদের বাড়ি যখন বানানো হয়, আমি আব্বুকে বললাম, আমার বিছানার পাশেও একটা সুইচ বোর্ড লাগবে। আব্বু তখন কিছু জিজ্ঞেস করেনি কিন্তু আমার ঘরে দুইটা সুইচ বোর্ড পেয়ে গেলাম আমি। তো বিছানার পাশের সুইচ বোর্ডটার উদ্দেশ্যেই হল, শীতের রাতে বই পড়তে পড়তে ঘুম পেলে যেন বিছানা থেকে নামতে না হয়।হাত বাড়ালেই যাতে লাইট অফ করতে পারি। কিছুদিন পরে দেখলাম আব্বু আম্মুর ঘরেও আব্বু তার বিছানার মাথার পাশে আরেকটা সুইচ বোর্ড লাগানোর ব্যবস্থা করছে 🤣এবং আম্মুকে বলছে মেয়ে আগে থেকে ঠিক কাজই করছে দেখো। রাতে লাইট অফ করার জন্য বিছানা থেকে যাতে নামতে না হয় ঠান্ডার মধ্যে সেই ব্যবস্থা 😄। আসলে আব্বুর ও সাংঘাতিক রকমের বই পড়ার অভ্যাস ছিল যে! সে নিজেও রাতে বই পড়ত ঘুমানোর আগে। এই হচ্ছে আমাদের বাসার দুই ঘরের দুইটা করে সুইচ বোর্ড থাকার রহস্য 🤪! সেইসব শীতের দিনগুলো.... কি ভাল ছিল।

এমন ছোট ছোট অনেক মোমেন্টোস আছে যা মনে করতে ভালো লাগে... and then winter reminds me of my childhood and everything reminds me of my dad!!

07/12/2023

Address

Dhaka
1211

Website

Alerts

Be the first to know and let us send you an email when Walk with Eash posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category