31/03/2021
আসছে ভ্রমনপিপাসুদের জন্য ট্রাভেলারস বী।
অনেকেই হতাশ হয়ে পরি সাতপাঁচ ভেবে চাকুরি হয না, সংসারের খরচ চলে না, একটু যদি বাড়তি আয়ের সুযোগ পেতাম আরো কত কী ভাবনা!! আমার ছোট একটা পরিকল্পনা যেখানে কাজ করতে বা বাড়তি আয় করতে লাগবে না আপনার কোন experience বা কোন পুজি। শুধু প্রয়োজন হবে আপনার সুন্দর একটা মন আর সে মনটাই হবে আপনার বাস্তবিক পুজি। চুলুন না সবাই মিলে মিশে এক হয়ে আগামীর স্বপ্নিল বাংলাদেশের কল্পনা করি।
গ্রামের সৌন্দর্য যে কাউকেই মুগ্ধ করে। বিশেষ করে যারা শহরে থাকেন তাদের অনেকেরই মন কিন্তু পড়ে থাকে গ্রামের মেঠো পথে প্রান্তরে। গ্রাম-পল্লী প্রকৃতির এক অবিচ্ছেদ্য অংশ এবং সৃষ্টিকর্তার অপরূপ নিদর্শনগুলোর একটি। ‘God made the village and man made the town’ পাশ্চাত্যের দেশগুলোতে তাই এই কথাটি বেশ জনপ্রিয়। গ্রামীণ জীবন প্রকৃতির সঙ্গে সম্পর্কযুক্ত। গ্রাম মানেই সবুজ-শ্যামল, শান্ত, ছায়াঘেরা, মনোরম এক জনপদ। দিগন্তজোড়া ফসলের মাঠ, টইটুম্বুর খাল-বিলে নয়নাভিরাম শাপলা পদ্ম! গ্রাম মানেই পাখিদের কোলাহল, ঝিঁঝির ডাক আর জোনাকির ওড়াউড়ি। প্রত্যেকটি ঋতুর পরিবর্তনের সাথে তারা পাল্টে যায় নতুন রুপে, নতুন বৈশিষ্ট্যে। তার কতটুকুই বা উপভোগ করি আমরা?
"আমার দেশ আমার গর্ব,
দেখবে তুমি দেখাবো আমি, না দেখা বাংলাদেশ"। এই স্লোগান কে ধারন করে ট্রাভেলারস বী বদ্ধ পরিকার দেশের ৬৪ টি জেলার ৬৮ হাজার গ্রামের সাথে ভ্রমণ পিপাসু পর্যটকদের সংযোগ স্থাপন করতে। আমরা সারা দেশের গ্রামগুলোকে সারাদেশের মানুষের কাছে তুলে ধরবো। এতে যেমন আনন্দময় হবে ভ্রমনকারীদের জীবন ঠিক তেমনি কর্মময় হবে হাজারো বেকারের জীবন। এটি যেমন হবে পর্যটকদের জন্য মন জুড়ানো আকর্ষণ অপরদিকে ঠিক তেমনিভাবে গড়ে উঠবে ৬৮ হাজার বেকার যুবকের কর্মসংস্থান।
এটি বাস্তবায়িত করতে শীঘ্রই চালু করতে যাচ্ছি ট্রাভেলস-বি নামে একটি প্লাটফর্ম। আমরা ৬৮ হাজার গ্রাম থেকে ৬৮ হাজার সৎ, নিষ্ঠবান, শিক্ষিত বেকার যুবককে নিয়ে আমাদের এই পথচলা শুরু করবো।
বিষয়টি বুঝিয়ে বলি আপনাকে, মনে করেন, আপনার গ্রামটি অনেক সুন্দর, মনোমুগ্ধকর পরিবেশে ঘেরা। এমন সুন্দর একটি গ্রামে আপনার সুন্দর একটি বাড়ি আছে। আর সেই বাড়িতে মেহমান হিসেবে অবস্থান করে আপনার গ্রামটি ঘুরে ঘুরে উপভোগ করবে দেশের বিভিন্ন স্থান থেকে আসা টুরিস্টগণ। এর জন্য যাবতীয় খরচ সহ আপনার পারিশ্রমীক বহন করবে “ট্রাভেলস-বি। আপনি আপনার কর্মস্থান ঠিক রেখে বাড়িতে অবস্থানরত শিক্ষার্থী ছোট ভাইটিকে কাজে লাগাতে পারেন। আপনার গ্রাম, আপনার বাড়ি, আপনার ঘর, আপনার মায়ের/বোনের হাতের রান্নায় আসবে স্বচ্ছলতা ।
বেকারত্ব কোনো অভিশাপ নয়, আমাদের ক্রিয়েটিভ ধারণাগুলোর মাধ্যমেই সৃষ্টি হবে হাজারো কর্মসংস্থান।
জীবিকা নির্বাহের তাগিদে কর্মের সন্ধানে দেশের আনাচে কানাচে থেকে আসা প্রায় ২ কোটি মানুষের বসবাস স্বপ্নের এই ঢাকা শহরে। কর্মব্যাস্ত এই শহরে ছুটতে ছুটতে জরাজীর্ন এই পরিবেশের সাথে জড়িয়ে যায় সকলে, শুরু হয় জীবন যুদ্ধ। নিজের উপার্জনের সামান্য অর্থ দিয়ে অনেককেই চালাতে হয় নিজের সন্তান, ছোট ভাই-বোনদের লেখাপড়ার খরচ সহ পরিবারের যাবতীয় খরচ। এভাবেই কোনরকমে কেটে যায় তাদের জীবন।
আবার অনেকেই অনেক ত্যাগ, সাধনার ফলে প্রতিষ্ঠিত করতে পেরেছে নিজেকে। কাটাচ্ছে চার দেয়ালের মধ্যে বিলাশ বহুল জীবন। তাদের অনেকের মনের চাওয়া হাজারো ব্যাস্ততার মাঝে যদি কয়েকদিনের জন্য নির্মল পরিবেশে ঘেড়া, অনিদ্যম্য সুন্দর বৃক্ষে আবিষ্ট বাংলার অপরুপ সৌন্দর্য্যের কোনো গ্রামে যেতে পারতাম! যদি গ্রামের ঐতিহ্যবাহী খাবার গুলো খেয়ে তৃপ্তির ঢেকুর তুলতে পারতাম তাহলে কতোই না মজা হতো! আনন্দময় স্মৃতি হয়ে থাকতো বাকীটা জীবন।
অনেকের মনের এই আকাংক্ষা দেখে নীরবে-নিভৃতিতে ভাবতে থাকি। হঠাত আমার মাথায় চিন্তা এলো যেহেতু বাংলার ৬৮ হাজার গ্রামেই অপরুপ সৌন্দর্য্যে মণ্ডিত সেহেতু যদি গ্রাম গুলোতে থাকা-খাওয়া সহ যাতায়াতের সুব্যাবস্থা করা যেতে পারে তবে তাদের মনের চাওয়াটা পুরন করা সম্ভব হবে। এটি বাস্তবায়ন করতে বিস্তারিত কথা বললাম “মাহিমা ট্যুরস অ্যাণ্ড ট্রাভেলস” Managing Director মনির ভাইয়ের সাথে । তিনিও আমার সাথে সহমত পোষণ করলেন। Travels Bee
Managing partner Monir ভাই এবং আমার ভাবনা ৬৫ হাজার গ্রাম নিয়ে -বেকার শিক্ষিত যুবক দের কি ভাবে কাজে লাগানো যায় তা নিয়ে। ১৬ কোটি লোকের বসবাস ৫৬ হাজার বর্গ মাইলে । বেকারদের কাজে লাগিয়ে কর্ম সংস্থান সৃষটি করা ক্ষুধা দারিদ্র মুক্ত সমাজ সৃষ্টি
সবুজ-শ্যামলে ভরা ধান ক্ষেত, মাছ ভরা দিঘি, অপরুপ সুন্দর শরীষা ক্ষেতের মাঝ দিয়ে এঁকে-বেঁকে চলা মেঠো পথ, মাটি ও লোহা দিয়ে বিভিন্ন তৈজসপত্র তৈরী করা কামার-কুমার, গ্রামের পাশ দিয়ে বয়ে চলা সেই ছোট্ট নদীতে জেলেদের মাছ ধরা, ভাটিয়ালী গানের সুরে ভাটির পানে ছুটে চলা মাঝির নৌকা বাইচ, জ্যোৎস্না রাতে গ্রামের সেই বৃদ্ধ দাদুর পুথি পাঠ, নিজস্ব আঞ্চলিক নানান রকমের ভাওয়াইয়া গান, শীতের আমেজে শত রকমের নকশী পিঠা, নিজ নিজ ঐতিহ্যের নানা রকমের ভর্তা-ভাত, শত আইটেমের খাবার সহ আপনার নিজের গ্রামকে দেশবাসীর কাছে এবং নিজের দেশকে বিশ্ববাসীর কাছে তুলে ধরতে ও বেকারত্ব দূর করে আর্থিকভাবে স্বচ্ছল হতে “ট্রাভেলস-বি” তে নিজে রেজিস্ট্রেশন করুন এবং অন্যকে রেজিস্ট্রেশন করতে উৎসাহিত করুন।
Traveler's Bee
BEE Family