E X P L O R E beauty

E X P L O R E beauty Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from E X P L O R E beauty, Travel Company, 29/2 (Ground floor), Pilkhana Road, Azimpur, Dhaka.

✈️বান্দরবান এ ডে ট্যুর✈️*যারা সময়ের কারণে বান্দরবান ট্যুর দিতে পারছেন না তাদের জন্য মেইনলি এই ট্যুরের প্ল্যান করা। একদি...
18/03/2021

✈️বান্দরবান এ ডে ট্যুর✈️

*যারা সময়ের কারণে বান্দরবান ট্যুর দিতে পারছেন না তাদের জন্য মেইনলি এই ট্যুরের প্ল্যান করা।
একদিনে যাতে বান্দরবানের বেশ কিছু জায়গা দেখা যায় সেভাবেই প্ল্যানটা রেডি করা হয়েছে।

এই ট্যুরে আমরা যাকিছু দেখবো-
*নীলাচল
*নীলগিরি
*চিম্বুক
*স্বর্ণমন্দির
*শৈলপ্রপাত


🚌ঢাকা বাস কাউন্টার থেকে ০১/০৪/২০২১ বৃহস্পতিবার রাতে বান্দরবানের উদ্দেশ্যে আমাদের যাত্রা শুরু হবে,০৩/০৪/২০২১ শনিবার ভোরে আমরা ঢাকা থাকবো ইনশাল্লাহ।

সকালে বান্দরবান পৌঁছে ফ্রেশ হয়ে সকালের নাস্তা করে নেবো।

🚒এরপর আমাদের আগে থেকে ঠিক করে রাখা চাঁদের গাড়িতে উঠবো।প্রথমে নীলাচল এ গিয়ে পাহাড়ের আদিম সৌন্দর্য দেখে সারারাতের বাস জার্নির ধকল টা পুষিয়ে নেবো ।নীলাচল এর চূড়া থেকে বান্দরবন শহরটা দেখা যায় ।
নীলাচলে কিছুক্ষণ অতিবাহিত করে আমরা স্বর্ণমন্দির এ ঢুকবো যদি অনুমতি পাওয়া যায়।
⛰এরপর চিম্বুক ও নীলগিরির পথে যাত্রা।পাহাড়ি আঁকাবাঁকা রাস্তার দুপাশে নৈসর্গিক সৌন্দর্য অবলোকন করতে থাকবো।
🍛দুপুর দুইটার সময় আমরা আমাদের সুবিধমতো কোনো হোটেলে ভারী মধ্যাহ্নভোজ সেরে নেবো , আমরা এরপর সরাসরি চলে যাব নীলগিরি এরসাথে চিম্বুক ও শৈলপ্রপাত দর্শন করবো।
🎸নীলগিরিতে সূর্যাস্ত দেখবো একসাথে, কিছুক্ষণ গানের আড্ডা বসাবো সেখানে।
সাতটার দিকে শহরের উদ্দেশ্য আমরা রওনা দেবো ।
🥘শহরে পৌঁছে ভালো মানের কোনো রেস্টুরেন্ট এ ডিনার সেরে নেবো ।

#প্যাকেজের অন্তর্ভূক্তঃ
১. ঢাকা-বান্দরবন-ঢাকা নন এসি বাস
২.বান্দরবন সাইট সিং (চাঁদের গাড়ি)
৩.তিন বেলা মূল খাবার
৪. বিকেলের নাস্তা
৫. যেসব স্থানে প্রবেশ করতে ফি লাগবে সেই খরচ
৬.ফাস্ট এইড মেডিসিন

এই ট্যুরে সময় নষ্ট করা যাবেনা । টিম লিডারকে সর্বোচ্চ সহযোগিতা করার মনোভাব থাকতে হবে।

#বাজেট- 2700 টাকা মাত্র।

এই টাকায় যা যা থাকছে নাঃ
•কোন ধরনের ব্যক্তিগত খরচ।

যোগাযোগ -
01832689987
01731470111
01619940428
* বুকিং এর নিয়মঃ বুকিং চার্জ জন প্রতি 1000/- টাকা।
* সরাসরি অফিসে এসে বুকিং দিতে পারেন অথবা বিকাশেও বুকিং করতে পারেন।
বিকাশ নাম্বার- 01619940428 / 01674981499
নগদঃ 01619940428
রকেটঃ 016749814991
🏢 অফিসের ঠিকানাঃ 225/1 ,নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা
আয়োজনে : Sourav Ishtiak ভাই ♥️

📣📣 ভ্রমন পিপাসুদের জন্য আরো একটি দুর্দান্ত চমক😍সীতাকুণ্ড ভ্রমণ মাত্র  ১১০০/= টাকায় (চন্দ্রনাথ পাহাড়+গুলিয়াখালি+মহামায...
18/03/2021

📣📣 ভ্রমন পিপাসুদের জন্য আরো একটি দুর্দান্ত চমক😍

সীতাকুণ্ড ভ্রমণ মাত্র ১১০০/= টাকায় (চন্দ্রনাথ পাহাড়+গুলিয়াখালি+মহামায়া লেক)

বাংলাদেশে ডে ট্যুরের জন্য আদর্শ জায়গা হলো চন্দ্রনাথ পাহাড় আর গুলিয়াখালী সী-বীচ ও মহামায়া লেক। তাই এবার ঘুড়িং ফিরিং টিম একটি ডে ট্যুর এর আয়োজন করেছে।

ঘুরিং ফিরিং এর এবারের আয়োজন “চন্দ্রনাথ পাহাড়,গুলিয়াখালী সী-বীচ ও মহামায়া লেক”

➡ভ্রমণের ধরণঃ এডভেঞ্চার ও হালকা ট্রেকিং।

আগ্রহী যেকেউ (ছেলে-মেয়ে, কাপল, ফ্যামেলী সহ যেকোন বয়সী মানুষ) জয়েন্ট করতে পারেন আমাদের এই ট্যুরে। আপনার আসন কনফার্ম করার আগে অবশ্যই ইভেন্ট বিস্তারিত ভালো ভাবে পড়ে নিন।

🚌 যাত্রার তারিখঃ

১ এপ্রিল বৃহস্পতিবার রাত ১১ টা

🚌ফেরার তারিখঃ
২ এপ্রিল শুক্রবার রাত ১১ টা


➡ #ইভেন্ট_ফি জনপ্রতি ১১০০/= মাত্র
আসন সংখ্যা ৪০
বুকিং মানি ৫১০/= (অফেরতযোগ্য)


#বুকিং_এর_নিয়মাবলী:
যেতে চাইলে আসন ফিলাপ হওয়ার আগে ৫০০ টাকা+ বিকাশ খরচ অগ্রিম দিয়ে আপনার আসনটি কনফার্ম করুন। (বুকিং মানি অফেরৎযোগ্য)
বুকিংয়ের ডেট অনুযায়ী বাসের আসন বিন্যাস হবে। আসন পূর্ণ হয়ে গেলে আমরা ইভেন্ট ক্লোজ করে দেওয়া হবে,সেটা যেকোন তারিখেই হতে পারে। বিকাশ এর মাধ্যমে আপনারা বুকিং করতে পারেন, অথবা আমাদের সাথে দেখা করে ও বুকিং করতে পারেন।

💵বিকাশ নাম্বারঃ
01674981499
01709148290
01726010391

#অফিসঃ 225/1 ,নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা
➡যেকোন প্রয়োজনে উপরোক্ত যেকোনো নাম্বারে যোগাযোগ করুন

⬛ভ্রমণের স্থানঃ

🔵সীতাকুন্ড
🔵চন্দ্রনাথ মন্দির
🔵চন্দ্রনাথ পাহাড
🔵গুলিয়াখালি সী বিচ
🔵মহামায়া লেক

#ভ্রমণ_বিস্তারিত:

১ লা এপ্রিল রোজ (বৃহস্পতিবার) রাত ১১ টায় ঢাকা সায়েদাবাদ বাস টার্মিনাল থেকে আমরা সীতাকুন্ডের উদ্দেশ্যে যাত্রা শুরু করবো,মাঝে কুমিল্লাতে কোন এক রেস্টুরেন্টে হবে আমাদের যাত্রা বিরতি

যাত্রা বিরতি শেষে আবারও আমরা ছুটে চলবো আমাদের গন্তব্যের উদ্দেশ্যে আশা করি আমরা সকাল ৬ টার মধ্যে সীতাকুণ্ডে পৌঁছে যাব। স্থানীয় কোন এক রেস্টুরেন্টে সকালের নাস্তা সেরে সেখান থেকে শুরু হবে আমাদের চন্দ্রনাথ মন্দির ও চন্দ্রনাথ পাহাড় ভ্রমণ।

চন্দ্রনাথ পাহাড় চন্দ্রনাথ মন্দির ভ্রমণ শেষে আমরা চলে যাব আমাদের পরবর্তী গন্তব্যে গুলিয়াখালি সী বিচে সেখান থেকে ফিরে এসে দুপুরে লাঞ্চ করে আমরা চলে যাব মহামায়া লেকে ।

আমাদের নির্দিষ্ট স্থান ভ্রমণ শেষে সন্ধ্যা ৫/৬ আমরা ঢাকার উদ্দেশ্যে যাত্রা করব আশা করি রাত ১১ টার মধ্যে আমরা ঢাকায় থাকবো ইনশাআল্লাহ।



🚩এই প্যাকেজে যা যা থাকছেঃ

🔹ঢাকা থেকে সীতাকুন্ডে বাসে যাওয়া আসা রিজার্ভ বাস।
🔹সকালের নাস্তা ও দুপুরের খাবার।
🔹মহামায়া লেক এন্ট্রি ফি।


🚩এই প্যাকেজে যা যা নেইঃ

🔹নিজের ব্যক্তিগত খরচ
🔹যাওয়া ও আসার সময় হাইওয়ে রেষ্টুরেন্টে খাবার খরচ।
🔹গুলিয়াখালি সি বিচ যাওয়া আসা।


#খাবার_মেনু

🔹১.সকালের নাস্তা- পরোটা+ভেজিটেবল+ডাল+ডিম।
🔹২.দুপুরের খাবার-ভাত+ভর্তা+ভেজিটেবল+ মাংস+ ডাল +সালাত


✅সাথে যা যা থাকা প্রয়োজন

🔹সানগ্লাস, ক্যাপ
🔹ক্যামেরা ( ছবি তো তুলতেই হবে)
🔹প্রয়োজনীয় কাপড়, লুঙ্গী/ গামছা (গোসল এর জন্য
🔹পানির বোতল
🔹গ্লুকোজ/ স্যালাইন
🔹ভ্রমণের উপযোগী হাল্কা জুতা বা স্যান্ডেল
🔹প্রয়োজনীয় ঔষধপত্র
🔹ওডোমস ক্রিম
🔹পাওয়ার ব্যাংক
🔹মনে রাখবেন (ব্যাগ/প্যাক) যত হালকা হবে আপনার ভ্রমণ ততটাই সহজ ও আনন্দদায়ক হবে।


🔰কিছু শর্তাবলী

🔸 যেহেতু এটা একটা গ্রুপ ট্যুর সে ক্ষেত্রে সকল পরিস্থিতিতে মানিয়ে নেওয়ার মানসিকতা থাকতে হবে।
🔸 মজার ছলে ট্যুর মেট দের সাথে খারাপ আচরণ করা যাবে না।
🔸বড়দের সম্মান ও ছোটদের স্নেহ করতে হবে।
🔸স্থানীয়দের সাথে কোন রকমের বাজে আচরণ করা যাবে না।
🔸বিপদে আপদে একে অপরের পাশে থাকতে হবে।
🔸মাদকদ্রব্য সেবন সম্পূর্ণ নিষিদ্ধ।
🔸হোস্ট অথবা গাইড এর অনুমতি ব্যতীত গ্রুপ থেকে আলাদা হওয়া যাবে না।
🔸ঘুরতে গিয়ে যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলে পরিবেশ নষ্ট করা যাবে না

একদিনে চন্দ্রনাথ পাহাড়, গুলিয়াখালি সমুদ্র সৈকত, বাঁশবাড়িয়া সমুদ্র সৈকত। ⛰🏝🏖♠ কিভাবে যাবেন:দেশের যে প্রান্তেই থাকেন না...
06/03/2021

একদিনে চন্দ্রনাথ পাহাড়, গুলিয়াখালি সমুদ্র সৈকত, বাঁশবাড়িয়া সমুদ্র সৈকত। ⛰🏝🏖

♠ কিভাবে যাবেন:
দেশের যে প্রান্তেই থাকেন না কেনো, আপনাকে প্রথমে চট্রগ্রাম জেলার সীতাকুণ্ডে উপজেলায় যেতে হবে। সীতাকুণ্ড থেকে সিএনজি ভাড়া করে চলে যেতে পারবেন চন্দ্রনাথ পাহাড়, গুলিয়াখালি সমুদ্র সৈকত, বাঁশবাড়িয়া সমুদ্র সৈকত

চট্টগ্রাম থেকে সীতাকুন্ড: চট্টগ্রাম থেকে সিএনজি রিজার্ভ নিয়ে সীতাকুণ্ডে আসতে ভাড়া লাগবে ২৫০ থেকে ৩০০ টাকা। আর বাসে করে যেতে চাইলে আপনাকে চট্টগ্রাম নগরীর অলংকার, এ কে খান মোড় অথবা কদমতলী যেতে হবে। লোকাল বাসে সীতাকুণ্ড যেতে পারবেন ৪০- ৮০ টাকা ভাড়ায়।

ঢাকা থেকে বাসে সীতাকুন্ড: ঢাকার গাবতলী, সায়েদাবাদ, ফকিরাপুল, মহাখালি যে কোন বাস স্ট্যান্ড থেকে চট্রগ্রাম গামী যে কোন বাসে করেই যেতে পারবেন সীতাকুন্ড। বিভিন্ন পরিবহনের নন এসি বাস ভাড়া ৪২০- ৪৮০ টাকা। এসি বাসের ভাড়া ৮০০-১১০০ টাকা।

ঢাকা থেকে ট্রেনে সীতাকুন্ড: ঢাকা থেকে চট্রগ্রাম গামী যে কোন আন্তঃনগর ট্রেনে এসে ফেনী স্টেশনে নামতে হবে। শ্রেনী ভেদে ট্রেন ভাড়া জন প্রতি ২৬৫-৮০০ টাকা। ফেনী স্টেশন থেকে ১০-১৫ টাকা রিক্সা/অটো দিয়ে ফেনী মহিপাল বাস স্ট্যান্ড যেতে হবে। সেখান থেকে লোকাল বাসে ৫০-৮০ টাকা ভাড়ায় সীতাকুন্ড যেতে পারবেন।

⛰️চন্দ্রনাথ পাহাড়:

দেশের যে কোন প্রান্ত থেকে আপনাকে সীতাকুণ্ড শহরে আসতে হবে।চট্টগ্রামমুখী রাস্তার বাম পাশ দিয়ে একটু নিচে নামলেই অনেক সিএনজি এবং অটো পাবেন।জনপ্রতি ভাড়া ২০/-। সিএনজি আপনাকে একদম চন্দ্রনাথের দোরগোরায় নিয়ে যাবে।

এরপর নিজের পায়ের উপর ভড় করে উঠতে হবে ১২০০ ফুট(প্রায়)।
১. সবসময় চেস্টা করবেন কমপক্ষে ৪-৫ জন এর গ্রুপ করে যেতে।
২.উঠার জন্য প্রথমে ডান দিকের বড় মন্দীর এর সিঁড়ি ধরে হাটবেন।
৩. মন্দীর পার হয়ে ২টা রাস্তা আছে। বাম দিকের টা'র সিড়িগুলোর ধাপ ছোটো, আর ডান দিকের টা-র বড়। যেকোনো পথে-ই চন্দ্রনাথ এর চূড়ায় ওঠতে পারবেন এবং দুটা-ই সেফ। তবে বাম দিক ধরে ওঠা আমার কাছে তুলনামূলক সোজা মনে হয়েছে। আর ডান দিকের সিঁড়ি গুলো পিছলা এবং বড় ধাপ হবার কারণে- উঠতে কস্ট বেশী হবে, মাসেলের উপর প্রচুর চাপ পড়বে, ডান দিক দিয়ে নামার সময় নিজের পায়ের উপর কন্ট্রোল রাখতে হবে। পড়ে গেলে কয়েক খানা হাড় যে নিশিচ ভাঙ্গবে, এতে ভুল নাই।
৫.সাথে বাঁশ এর লাঠি নিয়ে নিবেন, যা আপনাকে উপরে উঠতে ভর দিতে সাহায্য করবে।
৬. সাথে পানি-শুকনা খাবার নিয়ে নিবেন।
৭. গ্রুপে মেয়ে থাকলে সবসময় তাকে সামনে বা মাঝে
৮. উপরে খাবার পানির পর্যাপ্ত ব্যবস্থা আছে তাই নিচে থেকে টেনে নিয়ে উপরে ওঠার কোন মানে হয়না।(খাবার পানি, কোক, শশা, গাজর, মালটা, কলা সহ আরো খাবার ব্যবস্থা হয়েছে এখন)
দাম নরমাল দাম থেকে ৫/- বেশি মাত্র।
৯. অনেকটা পথ উপরে উঠার পর পুরো শরীর কাঁপতে শুরু করবে। তাই ধীরে ধীরে উঠুন। তাড়াহুড়া করবেন না। যথেষ্ট মাথা ঠান্ডা রাখুন।
১০.বর্ষায় কিংবা বৃষ্টির পর এই পাহাড়ে না উঠাই ভালো। তবে রিস্ক নিয়ে যেতে পারেন।
(আমরা গিয়েছি তখন সমুদ্রবন্দর এর ৪নং বিপদ সংকেত ছিল এবং বৃষ্টি ছিল যেমন তেমন কিন্তু বাতাসের তীব্রতা ছিল অনেক)

🎯ওয়াশরুমঃ🚽🧻
১) সীতাকুণ্ড বাজারে নামার সময় হাতের বাম পাশে রয়েছে পাবলিক টয়লেট🧻🚽
(টাকার বিনিময়ে কর্ম সম্পাদান করবেন)

২) সর্বোপরি যারা অতি উৎসাহিত হয়ে ভুলে যাবেন এবং চলে যাবেন পাহাড় ট্রেকিং এ তাদেরও ভয়ের কোন কারন নেই ট্র‍্যাকিং শুরু করার মাত্র ১৫ মিনিটের মত 👣হাটিলেই পিচ ঢালা পাহাড়ি রাস্তায় এক দোকানের পাশেই সমাজ সেবার জন্য একটি প্রতিষ্ঠান সেখানেও এই ব্যবস্থা রেখেছেন।🧻🚽

🏝গুলিয়াখালি সমুদ্র সৈকত:

চন্দ্রনাথ থেকে নেমে সিএনজি দরদাম করে সোজা গুলিয়াখালি। মাঝে দুপুরের খাবার খাওয়ার জন্য একটা বিরতি।
প্রকৃতি ও গঠনগত দিক থেকে এটি অন্যান্য সমুদ্র সৈকত থেকে সম্পূর্ণ আলাদা। এর একদিকে দিগন্ত জোড়া জলরাশি, অন্যদিকে আছে কেওড়া বন। কেওড়া বনের মাঝ দিয়ে বয়ে যাওয়া খালের চারদিকে কেওড়া গাছের শ্বাসমূল দেখা যায়। এই বন সমুদ্রের অনেকটা গভীর পর্যন্ত চলে গেছে। এর পরিবেশ সোয়াম্প ফরেস্ট ও ম্যানগ্রোভ বনের মত। সৈকত জুড়ে সবুজ গালিচার বিস্তীর্ণ ঘাস একে অন্যান্য সমুদ্র সৈকত থেকে করেছে অন্যন্য। এই সবুজের মাঝ দিয়ে এঁকে বেঁকে গেছে সরু নালা। নালাগুলো জোয়ারের সময় পানিতে ভরে উঠে। পাখি, ঢেউ আর বাতাসের মিতালীর অনন্য অবস্থান দেখা যায় এই সমুদ্র সৈকতে। বাংলাদেশের চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় নদীর মোহনায় অবস্থিত। এটি মুরাদপুর বীচ নামেও পরিচিত। সীতাকুণ্ড বাজার থেকে ৫ কিলোমিটার দূরত্বে এটি অবস্থিত।

চন্দ্রনাথ থেকে নামার পর সিএনজি ঠিক করে নিতে পারেন পরবর্তী গন্তব্য গুলিয়াখালি এবং বাঁশবাড়িয়ার জন্য। ভারা ৫০০-৭০০ টাকা।
গুলিয়াখালি জোয়ারের সময় ৩টা থেকে ৫টা (স্থানিয়দ্র মতে)।

🏖বাঁশবাড়িয়া সমুদ্র সৈকত:

গুলিয়াখালি পর্ব শেষ করে হাল্কা কিছু খেয়ে আবার সিএনজি যাত্রা.. উদ্দেশ্য বাঁশবাড়িয়া সমুদ্র সৈকত। সিএনজি চলা শুরু করার ২০-৩০ মিনিটের মধ্যে চলে আসবে বাঁশবাড়িয়া।
সমুদ্রের বুকে আধা কিলোমিটার পর্যন্ত এই ব্রিজের মাধ্যমে হেঁটে যেতে পারবেন ভাটার সময়,,আর জোয়ারের সময় পানির ঢেউ বাড়ার সাথে সাথে কিনারায় চলে আসতে হবে😊
অন্যরকম এক রোমাঞ্চকর অনুভূতি পাবেন জোয়ারের পানির ঢেউয়ের মধ্যে সমুদ্রের বুকে হেঁটে বেড়াতে😊

আর আপনি চাইলে ১০০ টাকায় টিকেট কেটে স্প্রিট বোটে করে সমুদ্রের বুকে ঘুরে বেড়তে পারবেন

বাঁশবাড়িয়া জোয়ারের সময় সকাল ১১-১২:৩০ এবং বিকেল ৪-৫টা (স্থানিয়দ্র মতে)।

বিশেষ নোট: আমরা যেখানেই ভ্রমন করি না কেন উক্ত স্থানে ভ্রমনের আদর্শ সময় সমন্ধে জেনে নেব।

🌳💚🌴 ভ্রমণে গিয়ে প্লাস্টিকের প্যাকেট, বোতল বা কোনো অপচনশীল দ্রব্য ফেলে সেখানকার সৌন্দর্য এবং পরিবেশ নষ্ট করবেন না।
কারন দেশটা আমাদের, প্রাকৃতিক সৌন্দর্য রক্ষার দায়িত্বটাও আমাদের।

#হ্যাপী_ট্রাভেলিং😁

05/03/2021

A clam place 🏝
#ছেরাদ্বীপ

আমরা ফেব্রুয়ারি 18 তারিখ রাতে বান্দরবন যাচ্ছি, উদ্দেশ্য নাফাখুম ,আমিয়াখুম ,সাতভাইখুম, ভেলাখুম। তিনদিন থেকে 21 তারিখ রাতে...
10/02/2021

আমরা ফেব্রুয়ারি 18 তারিখ রাতে বান্দরবন যাচ্ছি, উদ্দেশ্য নাফাখুম ,আমিয়াখুম ,সাতভাইখুম, ভেলাখুম।
তিনদিন থেকে 21 তারিখ রাতে আবার বান্দরবন ব্যাক করে ঢাকা চলে আসবো ইনশাআল্লাহ্‌ 22 তারিখ ...
খরচ ৫৯০০ টাকা 😊

আমাদের গ্রুপের সাথে জয়েন করতে চাইলে জয়েন করতে পারেন ,আমাদের সব কিছু এরেঞ্জ করা আছে।
যোগাযোগ : 01731470111

https://m.facebook.com/groups/217715025347517/permalink/1108235892962088/

23/01/2021

অনেকদিন কোন টুর হয় না 😐
যাওয়ার জন্য রেডি আছেন নাকি কোন ব্যক্তি 😁

27/09/2020

সাজেক যাচ্ছি... 🤘
বিস্তারিত আসছে 📶

“নাফাখুম ভ্রমণের ইতিকথা”কথায় আছে “থানছি যে দেখে নাই সে বাংলাদেশ দেখে নাই”। তাই ছুটির এডভেঞ্চার প্রিয় ১৫জন ট্রাভেলার নিয়ে...
15/06/2020

“নাফাখুম ভ্রমণের ইতিকথা”

কথায় আছে “থানছি যে দেখে নাই সে বাংলাদেশ দেখে নাই”। তাই ছুটির এডভেঞ্চার প্রিয় ১৫জন ট্রাভেলার নিয়ে ঘুরে আসলাম বাংলার ভূস্বর্গ বান্দরবান, থানচি, তিন্দু, রাজাপাথর, রেমাক্রি ও নাফাখুম। নাফাখুম মূলত বান্দরবান জেলার থানচি উপজেলায় অবস্থিত। প্রায় ৩০ ফুট জলপ্রপাতটি রেমাক্রি হয়ে সাঙ্গু নদীতে মিলেছে যেখানে মিলনস্থলে প্রাকৃতিক ভাবেই কয়েকধাপ সিঁড়ির মত করে হেলে দুলে নৃত্যের ছন্দে সাঙ্গু তে মিশে গেছে। আর এই নৃত্যের দলে এখানে সৃষ্টি হয়েছে আরেকটি ফলস যার নাম রেমাক্রি খুম। খুবই দৃষ্টিনন্দন দুটি ফলস দেখাই একমাত্র উদ্দেশ্যে হলেও বান্দরবান থেকে থানচি তারপর নৌকায় করে তিন্দু, রেমাক্রি যাওয়া সেখান থেকে ২ ঘন্টা ট্রেকিং করে নাফাখুম যাওয়ার পথ যেনো স্বর্গের থেকে সুন্দর, তার থেকেও মনোরম।

নাফাখুম, বান্দরবান, থানচি, রেমাক্রি, ট্যুর, ভ্রমণ
বান্দরবান নেমে সকালেই যাই চিম্বুক
রেমাক্রি, নাফাখুম ঘুরে আসা খুব কঠিন কিছু না তবে দরকার নিজের প্রতি বিশ্বাস আর মনোবল। অনেকেই বলেন আগে ২/১ টা ঝর্ণা ঘুরার অভিজ্ঞতা থাকা দরকার আমিও সেই কথাই বলবো। আসলে ঝর্ণা মানেই ট্রেকিং সেটা পাহাড়ের উচু নিচু বাক, কঠিন পথ পেরিয়েই যেতে হয়। যদি ছোট ২/১ টা ঝর্ণায় যাওয়ার অভিজ্ঞতা থাকে তাহলে খুবই ভালো তা না হলেও কোন সমস্যা নেই যদি একটু সাহস থাকে।

ট্যুর প্ল্যানঃ

ট্যুর প্ল্যান আসলে নিজেদের সময় ও সুবিধে মতো সাজিয়ে নিতে হয়। যেভাবে সময় বাচবে এবং অর্থ সাশ্রয় হবে আমি সেভাবে প্ল্যান করে দিচ্ছি। যদি আপনাদের বান্দরবান ঘুরার উদ্দেশ্যে থাকে তাহলে প্ল্যান একরকম হবে আর যদি বান্দরবান বাদ দিয়ে সরাসরি নাফাখুমের পথ ধরতে চান তাহলে প্ল্যান আরেক রকম হবে।

নাফাখুম, বান্দরবান, থানচি, রেমাক্রি, ট্যুর, ভ্রমণ
থানচি থেকে নৌকায় রেমাক্রি যেতে পথে
অবশ্যই রাত ১০টার বাসে রওনা দিন তাহলে জ্যাম না থাকলে সকাল ৬ টায় পৌছে যাবেন বান্দরবান শহরে।বান্দরবান শহরে ঘুরার মতো নীলাচল, মেঘলা, শৈলপ্রপাত যা ১২টার মধ্যে ঘুরা শেষ হয়ে যাবে। তারপর শহরে ব্যাক করে লাঞ্চ করে থানচির পথে রওনা হবেন। থানচি পৌছতে সন্ধ্যা হবে তাই এখানে থানচি কুটির / বিজিবি কটেজ এ রাত কাটিয়ে দিন। পরদিন সকালে থানচি ঘাট থেকে নৌকা নিয়ে রওনা দিন রেমাক্রির পথে।

নাফাখুম, বান্দরবান, থানচি, রেমাক্রি, ট্যুর, ভ্রমণ
রাজাপাথর এলাকায় রেস্ট নেয়ার সময় ছবিটি তোলা
রেমাক্রি পৌছাতে কমপক্ষে ৩ঘন্টা। আর যদি তিন্দু এবং রাজাপাথর সময় ব্যয় করে তাহলে ৪ঘন্টার মতো। সকাল ৬টায় রওনা দিলে ১০টার মধ্যে রেমাক্রি। এবার চাইলে এখনি ট্রেকিং করে নাফাখুম যেতে পারেন এবং সন্ধ্যার মধ্যে ফিরে আসবেন। অথবা, রাত রেমাক্রি থেকে পরদিন সকালে নাফাখুম ঘুরে আসলেন। রেমাক্রি থেকে নাফাখুম ঘুরে আসতে আসা যাওয়া দুই ঘন্টা করে চার ঘন্টা আর, যতক্ষন থাকবেন ততক্ষন সময়। মোট ৬ ঘন্টা ধরলেই হবে। নিজেদের মতো সাজিয়ে নিন সময়। তবে এই প্ল্যানটা খুব একটা ভালো প্ল্যান নয়।

নাফাখুম, বান্দরবান, থানচি, রেমাক্রি, ট্যুর, ভ্রমণ
সাঙ্গু শুকিয়ে যাওয়ায় কিছু জায়গা হেটে পার হই
বেস্ট প্ল্যান হবে যদি শহরে না ঘুরে ১ম দিন বান্দরবান পৌছে সকালেই চান্দের গাড়ি করে থানচির পথে রওনা দিয়ে দেন। যাওয়ার পথে চিম্বুক আর নীলগিরি আধা ঘন্টা করে দেখে যেতে পারেন। পৌছাতে দুপুর ১২টা বাজবে। থানচি পৌছে কোন একটা হোটেলে খেয়ে নৌকায় উঠে পরুন। নৌকা তিন্দু, রাজাপাথর হয়ে সন্ধ্যার মধ্যে রেমাক্রি চলে যাবে। রেমাক্রি রাত কাটিয়ে সকালে ৬ টার মধ্যে নাফাখুমের পথে ট্রেকিং শুরু করবেন।

নাফাখুম, বান্দরবান, থানচি, রেমাক্রি, ট্যুর, ভ্রমণ
থানচি থেকে রেমাক্রি যেতে নৌকায় অসাধারন দৃশ্য
দুপুর ১২/১ টার মধ্যে রেমাক্রি ফেরত এসে নৌকায় করে বিকেল ৩-৪টার মধ্যে থানচি ব্যাক করে পূর্বে ঠিক করে রাখা চান্দের গাড়ি করে ৭-৮ টার মধ্যে বান্দরবান শহরে ফেরত এসে ডিনার করে রাত ১০টার গাড়িতে ঢাকা ব্যাক করার গাড়ি ধরলেন। এতে সময় বাচবে এবং দ্রুত সব কভার করতে পারবেন।

নাফাখুম, বান্দরবান, থানচি, রেমাক্রি, ট্যুর, ভ্রমণ
বিকেলে রেমাক্রি পৌছেই আগে গোসল সেরে নেই ফলসে
কিভাবে যাবেন?

আগেই বলেছি অবশ্যই রাতের ৯-১০টার গাড়িতে (কলাবাগান, গাবতলি, ফকিরাপুল থেকে শ্যামলি, ইউনিক, হানিফ সহ অনেক বাস ছেড়ে যায় প্রতিদিন।) রওনা দিন যাতে জ্যামে পরলেও সকালে ৬-৭টার মধ্যে বান্দরবান পৌছে যান। সেখান থেকে থানচি বাস স্ট্যান্ড যেতে পারেন ১০-১৫টাকা সিএনজি ভাড়া। তবে ১০জন হলে চান্দের গাড়ি নিয়ে যাওয়া বেস্ট হবে। কারন, থানচির বাস গুলো স্লো এবং অনেক সময় লাগায় পৌছাতে। চান্দের গাড়িতে ১০জন আরামে বসা যায়। একটু কষ্ট হলেও সর্বোচ্চ ১২জন আর সামনে ১জন সহ ১৩ জন যেতে পারবেন। ঢাকা থেকেই থানচি গাইড ঠিক করে যাবেন তাহলে ঝামেলা কমবে।

নাফাখুম, বান্দরবান, থানচি, রেমাক্রি, ট্যুর, ভ্রমণ
খুব ভোরে পাহাড়ি এই স্বর্গের রাস্তা ধরেই নাফাখুম ট্রেকিং শুরু করি

কোথায় থাকবেন?

থানচি থাকতে চাইলে – থানচি কুটির / বিজিব কটেজ।
রেমাক্রিতে – নাফাখুম গেস্ট হাউজ।

কোথায় খাবেন?

১মদিন নাস্তা – কলাপাতা রেস্টুরেন্ট (বাসস্ট্যান্ডে)
১ম দিন লাঞ্চ – থানচিতে যেকোন হোটেলে।
১ম দিন ডিনার – রেমাক্রিতে (গাইড নিয়ে যাবে)

২য়দিন নাস্তা – রেমাক্রিতে (গাইড নিয়ে যাবে)
২য় দিন লাঞ্চ – থানচি ফিরে থানচিতে।
২য়দিন ডিনার – কলাপাতা রেস্টুরেন্ট (বাসস্ট্যান্ডে)

নাফাখুম, বান্দরবান, থানচি, রেমাক্রি, ট্যুর, ভ্রমণ
অবশেষে ক্লান্তিকর ট্রেকিং শেষে দেখা পাই নাফাখুম ঝর্ণার

খরচাপাতিঃ

১০জনের একটা দলের জন্য ১রাত – ২দিনের ট্যুরের পুরো খরচ তুলে ধরছি।
বাস ভাড়া ৬২০*২ = ১২৪০ আপডাউন।
চান্দের গাড়ি ৬০০০ * ২ = ১২,০০০ (জনপ্রতি ১২০০ টাকা)
থানচি গাইড খরচ ৮০০ টাকা ১ম দিন, ৭০০ টাকা ২য় দিন = ১৫০০ টাকা (জনপ্রতি ১৫০টাকা)
রেমাক্রি গাইড খরচ ৫০০ টাকা (জনপ্রতি ৫০ টাকা)
রেমাক্রি থাকার খরচ জনপ্রতি ২০০ টাকা।
১ম দিনের খাবার খরচ ৮০+১৫০+১৫০ = ৩৮০ টাকা জনপ্রতি।
২য় দিনের খাবার খরচ ৮০+১৫০+২০০=৪৩০ টাকা জনপ্রতি।
থানচি – রেমাক্রি – থানচি নৌকার খরচ ৩টা = ১২,০০০ টাকা (জনপ্রতি ১২০০ টাকা)
সর্বমোট খরচ = ৪৮৫০ টাকা জনপ্রতি ( ~৫০০০ টাকা)

প্রয়োজনীয় তথ্যাবলীঃ

থানচি গাইড – 01849556340 (হারুন ভাই), 01833846234 (হাসান), 01885088796 (নথি ক্রিপুরা)।
থানচি বাস বান্দরবান থেকে ছাড়ে – সকাল ৮ টায়, ৯ টা ৩০, ১০ টা ৪৫, ১২ টা, ১ টা ৩০, ৩ টা।
থানচি থেকে বান্দরবান ছাড়ে – সকাল ৭টায়, ৮টা ৩০, ১০ টা, ১১ টা ৩০, ১টা, ৩টা।
চান্দের গাড়ি – বান্দরবান পৌছে জীপ সমিতি থেকে নিবেন।
বাসের ফিরতি টিকেট – ১ম দিন পৌছে নাস্তা করেই টিকেট কেটে নিবেন।
রেমাক্রি থাকা – থানচি গাইড ঠিক করে দিবে।
রেমাক্রি গাইড – থানচি গাইড ঠিক করে দিবে।
নৌকা ভাড়া – থানচি গাইড ঠিক করে দিবে।

বিশেষ নির্দেশনাঃ

১/ জাতীয় পরিপত্রের বা, পাসপোর্টের ১টা ফটোকপি নিবেন।

২/ Cap Doxycycline 100 mg এই ওষুধটি ৩০টা (৩পাতার মতো) কিনে নিবেন ট্যুরের ৪-৫দিন আগেই। এটি ম্যালেরিয়া প্রতিরোধ করে এবং যেকোন ফার্মেসীতে পাবেন। ট্যুরে যাওয়ার ২ দিন আগে থেকে রাতের খাবার খাওয়ার পর প্রতিরাতে একটি করে খাওয়া শুরু করবেন এবং ট্যুরের দিনগুলোতেও রাতের খাবার খেয়ে প্রতিদিন একটি ক্যাপসুল খাবেন এবং ট্যুর থেকে ফিরে আসার টানা ২৮ দিন পর্যন্ত প্রতি রাতে খাবার খাওয়ার পর একটি করে ঔষধ খাবেন। ওডোমস, মোজা, গ্লোভস, গামছা, শীতের কাপড়, হাফপ্যান্ট।

৩/ কেউ যদি সাতার না জানেন তাহলে লাইফ জ্যাকেট নিতে পারেন। তবে লাইফ জ্যাকেট ম্যান্ডাটরি নয় কারন শীতে সাঙ্গু শান্ত থাকে। তবে কারো নিজের এক্সট্রা সিকিউরিটি লাগলে অবশ্যই নিবেন। শীত ছাড়া গেলে অবশ্যই লাইফ জ্যাকেট লাগবে। থানচিতে ৫০ টাকা দৈনিক ভাড়া পাওয়া যায়।

৪/ অবশ্যই পাওয়ার ব্যাংক নিতে হবে কারন ইলেকট্রিসিটি তেমন পাবেন না এবং সাথে ওয়াটারপ্রুফ ব্যাগ নিতে হবে মোবাইল / ইলেকট্রনিক্স জিনিস সুরক্ষার জন্য। অন্যের ভরসায় থাকবেন না।

Address

29/2 (Ground Floor), Pilkhana Road, Azimpur
Dhaka
1205

Opening Hours

Monday 10:00 - 22:00
Tuesday 10:00 - 22:00
Wednesday 10:00 - 22:00
Thursday 10:00 - 22:00
Friday 10:00 - 22:00
Saturday 10:00 - 22:00
Sunday 10:00 - 22:00

Telephone

+8801830253886

Website

Alerts

Be the first to know and let us send you an email when E X P L O R E beauty posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to E X P L O R E beauty:

Shortcuts

Share

Category