03/08/2024
★রেমিট্যান্স শাটডাউন... >> আপনার করনীয়:
দ্বিতীয় মুক্তিযুদ্ধের প্রবাসীরা, শুরু অসহযোগ আন্দোলন।
🇧🇩 খুব শীঘ্রই দেশে বিশাল মুদ্রাস্ফীতি দেখা দিবে। দেশে জমানো আপনার টাকার মান কমে যাবে।
🇧🇩 নিজের কষ্টের অর্জিত রেমিট্যান্স আপাতত নিজের কাছেই রাখুন। যতদিন যাবে আপনার বৈদেশিক মুদ্রার দাম বাড়বে। দেশে আয়-উন্নতি, জমি-জমা কেনা, ঘরবাড়ি নির্মাণ ৬ মাস পরে করলেও চলবে।
>>মনে রাখবেন, এখন দেশের মানুষ একটি যুদ্ধের মধ্যে আছে। ২৫ শে মার্চ শেষ, এখন চলছে যুদ্ধ, সামনে ১৬-ই ডিসেম্বর আসবে, ইনশাআল্লাহ।
🇧🇩 আপাতত দেশে আপনার ডিপিএস / সঞ্চয়পত্র ভেঙ্গে সেই টাকা দিয়ে সংসার খরচ চালান অথবা আত্মীয়-স্বজন থেকে কয়েক মাসের জন্য হাওলাত নিন।
🇧🇩 বিকাশ নগদসহ যত প্রকার মোবাইল ব্যাংকিং আছে সবগুলি ব্যাংকের অন্তর্ভুক্ত এবং রেমিট্যান্স হিসেবে বাংলাদেশের জমা হয়।
🇧🇩 প্রত্যেকের পরিবারকে একটু মিতব্যয়ী হয়ে চলার পরামর্শ দিন। থাকা-খাওয়া ছাড়া অন্য খরচ এড়িয়ে চলুন।
🇧🇩 খুব বেশি প্রয়োজন হলে শুধুমাত্র সংসারে খাবার খরচ হুন্ডির মাধ্যমে পাঠান (যারা আগ থেকে এই ব্যবসা করে)। নতুন বা অপরিচিত কারো কাছে দিবেন না। সবচেয়ে ভালো হয় পরিচিত বাংলাদেশে কারো টাকা থাকলে তাদের সাথে এক্সচেঞ্জ করুন।
🇧🇩 যাদের আপনজন বাসা ভাড়া দিয়ে থাকতে হয়, তারা বাড়িওয়ালার সাথে নেগোচিয়েশন করুন, কয়েক মাসের টাকা পরবর্তীতে একসাথে দিয়ে দিবেন।
🇧🇩 এছাড়াও আপনার কাছে অতি জরুরী খরচের জন্য অন্য কোন আইডিয়া থাকলে সেটা বের করুন।
🇧🇩 প্রতি মাসে গড়ে ২ বিলিয়ন ডলার রেমিট্যান্স যায়। কমপক্ষে ৬ মাস ব্যাংকে টাকা পাঠানো বন্ধ রাখুন। রিজার্ভ জয় বাংলা হয়ে যাবে।
🇧🇩 শপথ নিন, আপনার পরিশ্রমের টাকায় যেন আর ১টি বুলেটও কেনা না হয়। শহীদের রক্তের সাথে বেইমানি করবেন না।
🇧🇩 প্রমাণ করে দিন দেশ স্বাধীন মুক্তিযোদ্ধারা করলেও, দেশকে বাঁচিয়ে রেখেছে প্রবাসীরা। প্রবাসীদের প্রতিটি
প্রবাসীদের অবহেলা ও হয়রানির দাঁতভাঙ্গা জবাব দিন। ৭১ সালে স্বাধীনতার জন্য সময় লেগেছে ৯ মাস, আরেকটি স্বাধীনতার জন্য কয়েক মাস সময় লাগতে পারে।
>>অন্য প্রবাসী ভাইদের জন্য এই পোস্ট কপি ও শেয়ার করুন।।