A shop1102

A shop1102 Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from A shop1102, House/842, Road/12, Av./3, Mirpur DOHS, Dhaka.

20/03/2024

Chaina Visa
Only 5900 taka

Welcome everyone to travel with us and explore the beauty of diverse nations.
20/08/2023

Welcome everyone to travel with us and explore the beauty of diverse nations.

07/09/2020

পাসস্পোর্ট রি-ইসু মাত্র ৫ দিনে এবং যে কোনো সমস্যায় যোগাযোগ করুন
01966004008

পাসপোর্ট হারিয়ে গেছে? নতুন পাসপোর্ট পাবেন যেভাবেহারিয়ে গেছে দরকারি পাসপোর্ট? নতুন পাসপোর্ট প্রয়োজন? এজন্য নির্ধারিত ফরমে...
20/12/2019

পাসপোর্ট হারিয়ে গেছে? নতুন পাসপোর্ট পাবেন যেভাবে

হারিয়ে গেছে দরকারি পাসপোর্ট? নতুন পাসপোর্ট প্রয়োজন? এজন্য নির্ধারিত ফরমে আবেদন করে সহজেই পেতে পারেন পাসপোর্ট।

পাসপোর্ট হারিয়ে গেলে প্রথমেই কাছের থানায় সাধারণ ডায়েরি (জিডি) করতে হবে। এরপর পাসপোর্ট রি-ইস্যুর জন্য আবেদন করতে হবে।

যা লাগবে
পাসপোর্ট রি-ইস্যুর জন্য লাগবে সদ্য তোলা ছবি, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, সাধারণ ডায়েরির মূল কপি, হারিয়ে যাওয়া পাসপোর্টের ফটোকপি (যদি থাকে)।
01844254460

Haltrip Post
সময় ও খরচ
সাধারণ সময়ে (২১ দিন) পাসপোর্ট পেতে খরচ হবে ৩৪৫০ টাকা। তবে জরুরি প্রয়োজনে ৬৯০০ টাকা ফি দিয়ে ৭ দিনের মধ্যে পাসপোর্ট পাওয়া যায়। জাতীয় পরিচয়পত্র বা জন্মনিবন্ধন সনদের নাম অনুযায়ী নির্ধারিত ব্যাংকে নির্ধারিত টাকা জমা দিতে হবে। সোনালী ব্যাংকের পাশাপাশি ওয়ান ব্যাংক, ট্রাস্ট ব্যাংক, ব্যাংক এশিয়া, প্রিমিয়ার ব্যাংক ও ঢাকা ব্যাংকের যে কোন শাখায় টাকা জমা দিতে পারবেন।

ফরম পূরণ
এই ঠিকানা (bit.ly/2PWScxw) থেকে পাসপোর্ট ফরম এবং এই ঠিকানা থেকে (bit.ly/2pO9cdZ) থেকে পাসপোর্ট রি-ইস্যু ফরম ডাউনলোড করে প্রিন্ট করে পূরণ করুন।

পাসপোর্ট ফরমের উপর সদ্য তোলা ছবি ও টাকা জমার মূল রশিদ আঠা দিয়ে যুক্ত করুন। এরপর ফরমে উল্লেখিত ব্যক্তিদের মাধ্যমে ছবি সত্যায়িত ও ফরমের নির্ধারিত অংশটুকু (তৃতীয় পৃষ্ঠা) পূরণ করুন।

কোথায় জমা দেবেন
দেশের প্রত্যেক বিভাগীয় শহরে রয়েছে বিভাগীয় পাসপোর্ট অফিস (bit.ly/2DI1g6l)। এছাড়া ঢাকার কেরানীগঞ্জ, যাত্রাবাড়ীসহ দেশের ৫৮টি জেলা শহরে রয়েছে আঞ্চলিক পাসপোর্ট অফিস (bit.ly/2DVP7M2)।

সরকারি ছুটির দিন বাদে সপ্তাহের বাকি পাঁচদিন সব পাসপোর্ট অফিস খোলা থাকে। অফিস চলাকালীন পূরণকৃত ফরম জমা দিতে পারবেন। সাধারণত ১২টা – ১টা পর্যন্ত ফরম জমা নেয়া হয়। জমা দেয়া ফরম ও কাগজপত্র যাচাই করে সংশ্লিষ্ট কমকর্তা আপনাকে পরবর্তী কাজের নির্দেশনা দেবেন।

কখন পাবেন
সব কাজ শেষ হলে আপনাকে নতুন পাসপোর্ট প্রদানের সম্ভাব্য তারিখসহ ‘স্লিপ’ দেয়া হবে। ওই তারিখে এই স্লিপ জমা দিয়ে পাসপোর্ট গ্রহণ করতে হবে।

18/12/2019

সব থেকে কম খরচে ইয়ার টিকিটের জন্য যোগাযোগ করুন ডোমেস্টিক & ইন্টারন্যাশনাল
০১৮৪৪২৫৪৪৬৩

ঢাকার কাছাকাছি রিসোর্ট | Best Resorts Near Dhaka (Gazipur, Munsiganj, Tangail)ভ্রমণ গাইডের আজকের আয়োজন ঢাকার আশেপাশে ভ্...
04/10/2019

ঢাকার কাছাকাছি রিসোর্ট | Best Resorts Near Dhaka (Gazipur, Munsiganj, Tangail)

ভ্রমণ গাইডের আজকের আয়োজন ঢাকার আশেপাশে ভ্রমণের জন্যে গাজীপুর, মুন্সিগঞ্জ ও টাঙ্গাইলের সুন্দর ও জনপ্রিয় কিছু রিসোর্ট সম্পর্কে। আপনার ছুটির দিনটি কাটাতে পারেন নান্দনিক ও প্রাকৃতিক পরিবেশের এই রিসোর্ট গুলোতে। রিসোর্ট গুলোর খরচ , যাওয়ার উপায় ও অন্যান্য সুযোগ সুবিধা জানতে রিসোর্ট এর বিস্তারিত লিংক এ গিয়ে পড়ে নিন।

যদি আমাদের এই প্রচেষ্টা ভালো লাগলে ভিডিওটি শেয়ার করুন এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুনঃ https://www.youtube.com/c/VromonGuide...

✿ নক্ষত্রবাড়ি রিসোর্ট, গাজীপুর / Nokkhottrobari Resort
রিসোর্টে রয়েছে দিঘী, কৃত্রিম ঝর্ণা, কনফারেন্স হল, সুইমিং পুল, রেস্টুরেন্ট, একটি আবাসিক ভবন বা বিল্ডিং কটেজ এবং কাঠ, বাঁশ ও ছনের তৈরী শীতাতপ নিয়ন্ত্রিত ১১ টি কটেজ। অবসর কাটানোর জন্যে সকল ধরণের আনন্দ আয়োজন নিয়েই প্রস্তুত নক্ষত্রবাড়ি রিসোর্ট। ভ্রমণ বিস্তারিতঃ https://vromonguide.com/place/nokkhot...

✿ ছুটি রিসোর্ট, গাজীপুর / Chuti Resort
ভাওয়াল জাতীয় উদ্যান সংলগ্ন গ্রামীণ আবহে তৈরী এই অবকাশ কেন্দ্রে রয়েছে নৌ ভ্রমণ এবং সংরক্ষিত বৃক্ষের বনে তাঁবু টানানোর ব্যবস্থা। আছে ছনের তৈরী ঘর, কটেজ, মাছ ধরার ব্যবস্থা, বার্ড হাউস, ফল ও ফুলের বাগান, আধুনিক রেস্টুরেন্ট, পিকনিক স্পট, গ্রামীণ পিঠা, দুটি খেলার মাঠ এবং কিডস জোন। ভ্রমণ বিস্তারিতঃ https://vromonguide.com/place/chuti-r...

✿ জল জঙ্গলের কাব্য, গাজীপুর / Jol o Jongoler Kabbo
জল ও জঙ্গলের কাব্য বা পাইলট বাড়ি খ্যাত রিসোর্টটি গাজীপুর জেলাস্থ টংগীর পুবাইলে ৯০ বিঘা জমির উপর গড়ে তোলা হয়েছে। এই রিসোর্টি প্রকৃতিকে অবিকৃত রেখে বাঁশ আর পাটখড়ি দিয়ে সাজানো হয়েছে। রাজধানী ঢাকার কাছে অল্প সময় ও স্বল্প খরচে সারাদিন কাটানোর জন্য জল জঙ্গলের কাব্য একটি চমৎকার স্থান। বিস্তারিতঃ https://vromonguide.com/place/jol-o-j...

✿ রাজেন্দ্র ইকো রিসোর্ট, গাজীপুর / Rajendro Eco Resort
গাজীপুর জেলায় রাজেন্দ্রপুর ক্যান্টনমেন্ট থেকে মাত্র ৮ কিলোমিটার দূরে শালবনের ভিতরে প্রায় ৮০ বিঘা জমির ওপর গড়ে উঠেছে এই ইকো রিসোর্ট। এ রিসোর্টের বিশেষত্ব হচ্ছে এখানে অর্গানিক ফার্মে উৎপাদিত প্রাকৃতিক খাদ্যের স্বাদ পাওয়ার যায়। বিস্তারিতঃ https://vromonguide.com/place/rajendr...

✿ পদ্মা রিসোর্ট, মুন্সিগঞ্জ / Padma Resort
ঢাকা থেকে মাত্র ৫০ কিলোমিটার মুন্সিগঞ্জ জেলার লৌহজং উপজেলায় পদ্মা নদীর পাড়ে গড়ে তোলা হয়েছে নয়নাভিরাম পদ্মা রিসোর্ট। কটেজগুলো বেশ সাজানো-গুছানো এবং পরিষ্কার-পরিছন্ন। নৌকা ভ্রমণ করতে চাইলে বিভিন্ন ছোট বড় নৌকার ব্যবস্থা করা আছে এই পদ্মা রিসোর্টে। বিস্তারিতঃ https://vromonguide.com/place/padma-r...

✿ মাওয়া রিসোর্ট, মুন্সিগঞ্জ / Mawa Resort
ঢাকা থেকে মাত্র ৩৮ কিলোমিটার দূরে মুন্সিগঞ্জ জেলার লৌহজং উপজেলার কান্দিপাড়া গ্রামে নির্মিত মাওয়া রিসোর্ট। সবুজে মোড়া মাওয়া রিসোর্টে সারি সারি নারিকেল ও সুপারি গাছে ঘেড়া একটি সুন্দর দীঘি রয়েছে। বিস্তারিতঃ https://vromonguide.com/place/mawa-re...

✿ যমুনা রিসোর্ট, টাঙ্গাইল / Jamuna Resort
বঙ্গবন্ধু সেতুর কাছে টাংগাইল ও সিরাজগঞ্জ জেলার মাঝামাঝি স্থানে থ্রি স্টার মানের যমুনা রিসোর্টি অবস্তিত। রয়েছে জিম, হেলথ ক্লাব, সুইমিংপুল, বেকারি, নৌভ্রমণ এবং রিসোর্টের সাইট ভ্রমণের ব্যবস্থা। বিস্তারিত জানতে পড়ুনঃ https://vromonguide.com/place/jamuna-...

✿ স্প্রিং ভ্যালী রিসোর্ট, গাজীপুর / Springvalley Resort
রাজধানী ঢাকার অদূরে গাজীপুরের সালনাতে গড়ে তোলা হয়েছে স্প্রিং ভ্যালি রিসোর্ট। যেকোন ধরণের অনুষ্ঠান, পিকনিক কিংবা পরিবার নিয়ে আনন্দঘন সময় কাটিতে এই রিসোর্ট হতে পারে একটি আদর্শ স্থান। স্প্রিং ভ্যালী রিসোর্ট বিস্তারিত তথ্যঃ https://vromonguide.com/place/springv...

✿ সোহাগ পল্লী রিসোর্ট, গাজীপুর / Shohag Palli, Gazipur
১১ একর সবুজে ঘেরা সোহাগ পল্লী রিসোর্টের অপরূপ সৌন্দর্যমণ্ডিত ঝুলন্ত সাঁকো ও বেলকনিতে খোঁদাই করা বিভিন্ন কারুকাজ দর্শনার্থীদের বেশি আকৃষ্ট করে। যেন এটি ইতালির কোন সাজানো গ্রামের প্রতিচ্ছবি। আর কটেজগুলোর ঠিক সামনে দিয়ে বয়ে গেছে লেক।

✿ আনন্দ রিসোর্ট ,গাজীপুর / Ananda Resort, Gazipur
প্রায় ৪২ বিঘা জমিতে গড়ে উঠা এই রিসোর্টের অবস্থান কালিয়াকৈরের সিনাবহের তালতলি এলাকায়। আনন্দ পার্ক রিসোর্টে রয়েছে বিভিন্ন প্রজাতির ফলজ গাছ, ফুলের বাগান, বাচ্চাদের খেলার বিভিন্ন উপকরন ও আকর্ষণীয় রাইড, মাছ ধরার ব্যবস্থা ও সুইমিংপুল। বিস্তারিতঃ https://vromonguide.com/place/ananda-...

******

যদি আমাদের এই প্রচেষ্টা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি শেয়ার করুন, লাইক দিন এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে আরও নতুন নতুন জায়গার তথ্যমূলক ভিডিও বানাতে উৎসাহিত করুন।

✿ ইউটিউব সাবস্ক্রাইব লিংকঃ https://www.youtube.com/c/VromonGuide...
✿ ফেসবুক পেইজঃ https://www.facebook.com/vromonguidebd
✿ ওয়েবসাইটঃ https://VromonGuide.com

---

ঢাকার কাছের রিসোর্ট, গাজীপুর জেলার রিসোর্ট, মুন্সিগঞ্জ জেলার রিসোর্ট, টাঙ্গাইল জেলার রিসোর্ট, ঢাকার আশেপাশের রিসোর্ট, জনপ্রিয় ও সুন্দর রিসোর্ট, একদিনে ঘুরে বেড়ানো, ঢাকার কাছে একদিনের ভ্রমণ স্থান, বাংলাদেশের রিসোর্ট, রিসোর্ট ভ্রমণ তথ্য, ভ্রমণ গাইড। list of resorts near dhaka, holiday resort near dhaka, best resorts in gazipur, resorts near gazipur, dhaka resort price, chuti resort gazipur, nokkhottrobari resort, jol o jonggoler kabbo, maowa resort, padma resort, gazipur resort list, ঢাকার আশেপাশে ঘোরাঘুরি, ঢাকার আশেপাশে দর্শনীয় স্থান, ঢাকার কাছে বেড়ানোর জায়গা, ঢাকায় বেড়ানোর জায়গা, গাজীপুরে ঘোরার জায়গা, ঢাকার আশেপাশে ঘুরতে যাওয়ার স্থান

বাংলাদেশের জনপ্রিয় ভ্রমণ স্থান, বিখ্যাত ঐতিহাসিক স্থাপনা ও দেশের বাইরের আকর্ষণীয় স্থান গুলোতে ঘুরে বেড়ানোর তথ্.....

Address

House/842, Road/12, Av./3, Mirpur DOHS
Dhaka
1216

Alerts

Be the first to know and let us send you an email when A shop1102 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to A shop1102:

Shortcuts

Share