09/04/2026
ঢাকা ট্রাভেল মার্ট ২০২৬ উপলক্ষে ট্যুরিজম মালয়েশিয়া – “ট্রুলি এশিয়া” প্রচারের অংশ হিসেবে মালয়েশিয়া থেকে আমাদের সম্মানিত বিজনেস পার্টনার ও সহকর্মী, আমার প্রিয় ভাই মোহাম্মদ নূর, এশিয়ান ওভারল্যান্ড সার্ভিস-এর প্রতিনিধি হিসেবে বাংলাদেশে এসেছিলেন।
আমাদের এই সৌহার্দ্যপূর্ণ সাক্ষাৎ ছিল অত্যন্ত আন্তরিক ও হৃদ্যতাপূর্ণ। কোভিড-১৯ পরবর্তী সময়ে বিভিন্ন ব্যস্ততা ও পথ পরিক্রমার মাঝে এই সাক্ষাৎ আমাদের অনেক মধুর স্মৃতির কথা মনে করিয়ে দেয়।
ভাই নূরের সাথে আমার সম্পর্ক দীর্ঘদিনের। যখনই প্রয়োজন হয়েছে, শুধু একটি ফোন কলেই ওপার থেকে তার মধুর কণ্ঠে ভেসে এসেছে—“হ্যালো ব্রাদার, এনি প্রবলেম?” পর্যটকদের জন্য যখনই যা প্রয়োজন হয়েছে, তিনি আন্তরিকভাবে সবকিছু সঠিকভাবে সম্পন্ন করেছেন। ফলে আমাদের গেস্টরা সন্তুষ্ট মনে ফিরে এসেছেন, ইতিবাচক মতামত দিয়েছেন, এমনকি অনেক রিপিট গেস্টও পেয়েছি।
বাংলাদেশে বসে মালয়েশিয়ায় গেস্ট পাঠানোর ক্ষেত্রে আমি সবসময়ই আত্মবিশ্বাসী থেকেছি, কারণ জানতাম—আমার ভাই নূর আছেন।
তবে আজকের এই দেখা হলেও আমরা খুব বেশি সময় একসাথে কাটাতে পারিনি। আশা করছি, ইনশাআল্লাহ সামনে আবারও দেখা হবে।
ঢাকার বাইরে নারায়ণগঞ্জ থেকে আউট বাউন্ড ট্যূরের ডেসটিনেশন হিসেবে মালয়েশিয়াকে কেন্দ্র করে আমরা বেশ কিছুদিন ধরে ট্যূর অপারেটর করে যাচ্ছি।
হয়তো এর পরিধি এখনো বড় নয়, কিন্তু আশার আলো জ্বলছে—এটাই আমাদের শক্তি। আমরা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি এবং ইনশাআল্লাহ ভবিষ্যতে এই কাজের পরিধি আরও বিস্তৃত হবে।
ধন্যবাদ, ভাই নূর।
On the occasion of Dhaka Travel Mart 2026, as part of promoting Tourism Malaysia – “Truly Asia,” our esteemed business partner and colleague, my dear brother Mohammad Noor, visited Bangladesh from Malaysia representing Asian Overland Services.
Our meeting was warm, cordial, and deeply heartfelt. After the challenges and journeys following COVID-19, this reunion brought back many cherished memories.
I have shared a long-standing relationship with Brother Noor. Whenever I needed support, a simple phone call would be enough to hear his comforting voice saying, “Hello brother, any problem?” He has always fulfilled every requirement for tourists with sincerity and professionalism. As a result, our guests have returned happy, shared positive feedback, and many have even become repeat clients.
From Bangladesh, while sending guests to Malaysia, I have always felt confident knowing that my brother Noor is there.
Although we met today, we couldn’t spend much time together. InshaAllah, we hope to meet again soon.
We have been operating as a tour operator for quite some time, focusing on Malaysia as an outbound tour destination from Narayanganj outside of Dhaka.
The scale may not be very large yet, but even a small light of hope is encouraging. We are continuing our efforts, and InshaAllah, the scope of our work will expand further in the future.
Thank you, Brother Noor.🌹🌹