Travelers of Daffodil International University

Travelers of Daffodil International University চলুন জগৎটাকে দেখি , উন্মোচন করি আমাদের বদ্ধ মন।

শ্রদ্ধা ও কৃতজ্ঞতা 'পাপেটম্যান'...ছেলেবেলায় বিটিভির পর্দায় বিস্ময়ভরে তাকিয়ে দেখতাম তার সৃষ্টিগুলো। পাপেট শো চলত, পাশাপাশ...
29/06/2026

শ্রদ্ধা ও কৃতজ্ঞতা 'পাপেটম্যান'...

ছেলেবেলায় বিটিভির পর্দায় বিস্ময়ভরে তাকিয়ে দেখতাম তার সৃষ্টিগুলো। পাপেট শো চলত, পাশাপাশি তিনি চমৎকার সব ছবি আঁকতেন। কেন্দ্রীয় শহীদ মিনারের লাল সূর্যের স্থপতিদের একজন তিনি, ‘পারুল’ আর 'বাউল'-এর স্রষ্টা, ‘মীনা’র সঙ্গেও ছিলেন সম্পৃক্ত... আরও কত কিছু করেছেন...!

R.I.P Sir 🥹

মুক্তিযোদ্ধা টেপরী রাণী চলে গেলেন। কে এই নারী জানবেন না?? জানতে ইচ্ছা করে না???..যুদ্ধ চলছে। টেপরী রাণীর বয়স তখন মাত্র ১...
14/05/2026

মুক্তিযোদ্ধা টেপরী রাণী চলে গেলেন। কে এই নারী জানবেন না?? জানতে ইচ্ছা করে না???
..যুদ্ধ চলছে। টেপরী রাণীর বয়স তখন মাত্র ১৭। আতঙ্কে দিন কাটাচ্ছে তার পরিবার। তখনই পরিবারকে বাঁচানোর নাম করে এগিয়ে এল এক রাজাকার। সে টেপরীর বাবাকে বলল—
“তোমার মেয়েকে যদি পাকিস্তানি ক্যাম্পে দাও, তাহলে পুরো পরিবার বেঁচে যাবে।”

পরিবারকে রক্ষা করতে টেপরীকে ‘বিসর্জন’ দেওয়ার কথা ভাবল তার অসহায় বাবা। বাবার কথা শুনে কিশোরী টেপরীও আর বাধা দিল না। সে জানত ক্যাম্পে গেলে কি হবে তার সঙ্গে। তবু পরিবারকে বাঁচাতে হবে। নিজের বাবা তার মেয়ের হাত ধরে পৌঁছে দিলো ক্যাম্পে, জমের মুখে। সেদিন সারাটা পথ বাবা-মেয়ে একটিও কথা বলেনি। মেয়েকে তুলে দেওয়া হচ্ছে পাকিস্তানি ক্যাম্পে। পাকসেনারা তাকে ধ*র্ষণ করবে, ধ*র্ষণের পর মেরেও ফেলতে পারে। এই যখন হবিতব্য, কি কথা বলবে বাবা মেয়েকে?

সেদিন টেপরিকে ক্যাম্পে তুলে দিয়ে মাথা নিচু করে ফিরে আসেন নির্বাক বাবা। এই নিরবতার অর্থ বোঝেন? নিজের মেয়ের দিকে তাকিয়ে (নিজেকে বাবা বা মেয়ের স্থানে বসিয়ে) কল্পনা করেন তো!!

টেপরী আর পাঁচটা মেয়ের মতো মরে যেত পারত। কিন্তু কপাল খারাপ তার, সে মরেনি। দীর্ঘ ছয় মাসের নরকযন্ত্রণা ভোগ করে ফিরে আসে সে। এমন কোনো রাত যায়নি, পাকসেনারা তাকে ধ*র্ষণ করেনি। আজ শুনতে ‘বাড়াবাড়ি’ মনে হচ্ছে না? ইয়েস, একাত্তর মিথ না, এই ‘বাড়াবাড়ির’ নামই একাত্তর!

মুক্তিযুদ্ধ শেষ হলে অন্তঃসত্ত্বা অবস্থায় বাড়ি ফেরেন টেপরী। শুরু হয় আরেক যন্ত্রণা। অনাগত সন্তানকে গ্রহণ করতে প্রস্তুত না সমাজ। সন্তানকে ‘নষ্ট’ করে ফেলার জন্য নানা আসে চারদিক থেকে। তখন মেয়ের পাশে দৃঢ়ভাবে দাঁড়ান তার বাবা। তিনি বলেছিলেন, “না মা, রাখ। এ-ই হবে তোর সম্বল। তোকে তো আর কেউ গ্রহণ করবে না। শেষ বয়সে এই সন্তানই হবে তোর বেঁচে থাকার অবলম্বন হবে।”

হয়েছেও তাই। ছেলে সুধীর বর্মনের আশ্রয়েই তার বাকি জীবনটা কেটেছে।

কিন্তু সমাজের কটূক্তি সুধীরেরও পিছু ছাড়েনি। সুধীরকে ‘পাঞ্জাবির বাচ্চা’ বলে অপমান করা হয়েছে নিয়ত। একবার তাকে প্রশ্ন করা হয়েছিল, সে প্রতিবাদ করে না কেনো?

সুধীরের উত্তর—“ঝগড়া করতে তো লোক লাগে, কিন্তু আমার কে আছে?”

না, সুধীরের পাশে কেউ নেই। তখনও ছিল না, এখনও নেই। কিন্তু এরপরও সুধীর বেঁচে আছে মাথা উঁচু করে। তার একটা মেয়ে আছে, নাম—‘জনতা’।

জনতা কি ভাবে জানেন? তাকে প্রশ্ন করা হয়েছিল তার দাদিকে নিয়ে। সে দৃঢ় কণ্ঠে বলেছিল—
“দেশে যদি আবার যুদ্ধ হয়, দাদীর মতো আমিও দেশের জন্য নিজের সব কিছু বিসর্জন দিতে দ্বিতীয়বার ভাববো না।”

এই আমাদের ‘জনতা’, একাত্তরের উত্তরসূরি।

দীর্ঘ অবহেলার পর ২০১৭ সালে রাষ্ট্রীয়ভাবে বীরাঙ্গনা (হওয়ার উচিত ‘মুক্তিযোদ্ধার’) স্বীকৃতি পান টেপরী রাণী।

তাকে তখন জিজ্ঞাসা করা হয়েছিল, কি চান তিনি। বৃদ্ধবয়সী টেপরী রানী বলেছিলেন: মৃত্যুর পর তাঁর দেহটাকে লাল-সবুজের পতাকায় মুড়িয়ে জাতি বিদায় জানাবে। এর চেয়ে আর বেশি কিছু তার চাওয়া নেই।

তার সেই চাওয়া পূরণ হয়েছে।

আসেন আমরা অন্তর থেকে তাঁকে স্যালুট জানাই। তাঁর স্মরণে একা একা এক মিনিট নিরবতা পালন করি। একশো থেকে এক হাজার, এক হাজার থেকে এক লক্ষ, লক্ষ থেকে কোটি মানুষ নিরবতা পালন করুন এই মায়ের জন্য। সুধীর ও জনতার জন্য।

[এই রাজাকারের আব্বা এবং বাচ্চারা শুনে রাখ, তোদের কারণেই আমাদের মুক্তিযুদ্ধটা আরো বেশি কঠিন, আরো বেশি ক্ষয় ও যন্ত্রণার হয়ে উঠেছিল। শেষ কথা, এই দেশটার উপর তোদের চেয়ে টেপরী রাণী, সুধীর ও জনতার অধিকার ও হক শতগুণ বেশি।]

You may share this post (usually i don’t request, but this is something we all need to know)

26/04/2026

Celebrating my 8th year on Facebook. Thank you for your continuing support. I could never have made it without you. 🙏🤗🎉

সম্প্রতি নিজের জীবন দিয়ে বীরত্বের এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করল ওড়িশার ময়ূরভঞ্জ জেলার একটি পথকুকুর।  বিষধর সাপটি যখন শিশ...
26/04/2026

সম্প্রতি নিজের জীবন দিয়ে বীরত্বের এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করল ওড়িশার ময়ূরভঞ্জ জেলার একটি পথকুকুর। বিষধর সাপটি যখন শিশুদের দিকে ধেয়ে আসছিল, তখন কালি নিজেই সাপের সামনে ঝাঁপিয়ে পড়ে এবং লড়াই করে সাপটিকে মে'রে ফেলে। তবে লড়াইয়ের সময় সাপের কামড়ে বিষক্রিয়ায় মৃ'ত্যু হয় কালির। তার এই অসীম ত্যাগে শোকাতুর গ্রামবাসী তাকে ফুল দিয়ে সাজিয়ে এক রাজকীয় শেষ বিদায় জানায়। শিশুদের প্রাণ বাঁচানো এই 'হিরো' এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশংসায় ভাসছে।

লাগেজ নিয়ে বান্দরবানের পাহাড়ে গেছে ট্রেকিং ট্রিপে...!!!
28/03/2026

লাগেজ নিয়ে বান্দরবানের পাহাড়ে গেছে ট্রেকিং ট্রিপে...!!!

07/03/2026
বিদায় নিলেন ১৯৭১ সালের রাজকুমার! 🇧🇩💔মহান মুক্তিযুদ্ধের সেই ঐতিহাসিক ছবির সাহসী মুখ,বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান নান্টু আ...
28/02/2026

বিদায় নিলেন ১৯৭১ সালের রাজকুমার! 🇧🇩💔
মহান মুক্তিযুদ্ধের সেই ঐতিহাসিক ছবির সাহসী মুখ,বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান নান্টু আর আমাদের মাঝে নেই।
ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার কয়রাডাঙ্গা গ্রামের এই বীর সন্তান ছিলেন ৮নং সেক্টরের কুষ্টিয়া অঞ্চলের মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক। ১৯৭১ সালে যখন বাংলার আকাশ ছিল বারুদের গন্ধে ভারী, তখন তিনি ছিলেন সাহসের প্রতীক—একটি ছবিতে ধরা পড়া এক “রাজকুমার”, যে আসলে ছিল স্বাধীনতার সৈনিক।
আজ আমরা যে লাল-সবুজ পতাকার নিচে দাঁড়িয়ে কথা বলি, তার পেছনে আছে তাঁর মতো অসংখ্য বীরের রক্ত, ত্যাগ আর আত্মদান।
একজন বীর চলে গেলেও তাঁর গল্প, তাঁর চেতনা,তাঁর আত্মত্যাগ চির অম্লান হয়ে থাকবে ইতিহাসের পাতায় এবং আমাদের হৃদয়ে।
আল্লাহ তাঁকে জান্নাতুল ফেরদৌস দান করুন। 🤲
বীরের প্রতি বিনম্র শ্রদ্ধা ও সালাম। 🫡🇧🇩
📌 শেয়ার করে নতুন প্রজন্মকে জানিয়ে দিন।
#নুরুজ্জামান_নান্টু
#মুক্তিযুদ্ধ১৯৭১
#বীর_মুক্তিযোদ্ধা
#বাংলাদেশ
#শ্রদ্ধাঞ্জলি
#আমরাভুলবোনা

জীবন নিয়ে কত শত অভিযোগ আমাদের। আমার এটা নেই, ওটা নেই, ভাগ্য সহায় নয়, অথচ দেখুন সুলাইমানের  একটা পা নেই তবুও তার কোনো অভি...
24/02/2026

জীবন নিয়ে কত শত অভিযোগ আমাদের। আমার এটা নেই, ওটা নেই, ভাগ্য সহায় নয়, অথচ দেখুন সুলাইমানের একটা পা নেই তবুও তার কোনো অভিযোগ নেই, সে দিব্যিই হেটে চলে বেড়াচ্ছে, তার এক পা দিয়েই সাইকেল চালাচ্ছে, দিন রাত ফুড ডেলিভারি করে পরিবারের জন্য অর্থ উপার্জন করছে। কিন্তু দেখুন তার মধ্যে অভাববোধ জিনিস টা নেই।

আচ্ছা প্রকৃত অর্থে আপনি আমি কি দুনিয়ার সবচাইতে সুখী লোক টা নয় কি? আপনার আমার হাত পা সবই আছে কিন্তু আমাদের জীবন নিয়ে অভিযোগের শেষ নেই। আজ এটা আছে তো কাল এটা নেই।।💝

পাখির চোখে সেন্টমার্টিন দারুচিনি বীচ🌴🌊
27/01/2026

পাখির চোখে সেন্টমার্টিন দারুচিনি বীচ🌴🌊

সকাল ৬:৩০ মিনিটে কক্সবাজার নুনিয়ারছড়ার ঘাটে সেন্টমার্টিনগামী দ্য আটলান্টিক ক্রুজ শীপে ভয়াবহ আগুন।🔥  #কক্সবাজার  #সেন্...
27/12/2025

সকাল ৬:৩০ মিনিটে কক্সবাজার নুনিয়ারছড়ার ঘাটে সেন্টমার্টিনগামী দ্য আটলান্টিক ক্রুজ শীপে ভয়াবহ আগুন।🔥

#কক্সবাজার #সেন্টমার্টিন

Address

Shukrabad
Dhaka
1207

Telephone

+8801955770545

Website

Alerts

Be the first to know and let us send you an email when Travelers of Daffodil International University posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Travelers of Daffodil International University:

Shortcuts

Share

Category