Rahbar Travels

Rahbar Travels হজ-উমরাহ সফরে সততা ও বিশ্বস্ততার প্রতিশ্রুতি
* হজ-উমরাহ প্যাকেজ
* ভিসা প্রসেসিং
* এয়ার টিকেটিং
(1)

বিদেশে ট্রানজিট মিস হলে করণীয়: আপনার সম্পূর্ণ গাইড ✈অনেক ভ্রমণকারী আন্তর্জাতিক গন্তব্যে যাওয়ার জন্য এক বা একাধিক ট্রানজি...
20/02/2025

বিদেশে ট্রানজিট মিস হলে করণীয়: আপনার সম্পূর্ণ গাইড ✈
অনেক ভ্রমণকারী আন্তর্জাতিক গন্তব্যে যাওয়ার জন্য এক বা একাধিক ট্রানজিট ফ্লাইট ব্যবহার করেন। কিন্তু কখনো কখনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে ট্রানজিট ফ্লাইট মিস হতে পারে। এটি হতাশাজনক হলেও, সঠিক পদক্ষেপ নিলে সমস্যা সমাধান করা সম্ভব।
এই গাইডে আমরা বিস্তারিত জানাচ্ছি, কীভাবে ট্রানজিট মিস হলে তা মোকাবিলা করবেন এবং ভবিষ্যতে এমন পরিস্থিতি এড়ানোর উপায় কী।
🔵 কেন ট্রানজিট ফ্লাইট মিস হতে পারে?
ট্রানজিট ফ্লাইট মিস হওয়ার বেশ কিছু সাধারণ কারণ আছে, যেমন:
✅ প্রথম ফ্লাইটের দেরি হওয়া (যান্ত্রিক সমস্যা, আবহাওয়া, এয়ারলাইনসের বিলম্ব ইত্যাদি)।
✅ ইমিগ্রেশন বা নিরাপত্তা চেকপয়েন্টে দীর্ঘ লাইন।
✅ এয়ারপোর্টের এক টার্মিনাল থেকে অন্য টার্মিনালে যেতে বেশি সময় লাগা।
✅ ভুল গেটে চলে যাওয়া বা ভুল বোর্ডিং সময় জানা।
✅ ব্যক্তিগত অসাবধানতা বা সময়মতো এয়ারপোর্টে না পৌঁছানো।
🟢 ট্রানজিট মিস হলে কী করবেন?
⿡ শান্ত থাকুন এবং দ্রুত পদক্ষেপ নিন
ট্রানজিট মিস হয়ে গেলে প্রথমেই নার্ভাস না হয়ে ঠান্ডা মাথায় সমস্যার সমাধান খুঁজতে হবে।
⿢ এয়ারলাইন কাউন্টারে যোগাযোগ করুন
ফ্লাইট মিস হলে সংশ্লিষ্ট এয়ারলাইনসের হেল্প ডেস্কে যান এবং সমস্যাটি জানিয়ে দ্রুত সমাধানের অনুরোধ করুন। সাধারণত এয়ারলাইনের পলিসি অনুযায়ী তারা বিকল্প ফ্লাইট বা অন্যান্য সুবিধা প্রদান করে।
⿣ এয়ারলাইনের নিয়ম ও বিকল্প ফ্লাইটের সুযোগ বুঝুন
🛫 যদি প্রথম ফ্লাইটের দেরির কারণে ট্রানজিট মিস হয় এবং উভয় ফ্লাইট একই এয়ারলাইনের হয়ে থাকে, তাহলে বেশিরভাগ ক্ষেত্রেই এয়ারলাইন নতুন ফ্লাইটের ব্যবস্থা করবে বিনা খরচে।
🛫 কিন্তু, যদি আপনি আলাদা এয়ারলাইনসের ফ্লাইট ব্যবহার করে থাকেন এবং ব্যক্তিগত কারণে ফ্লাইট মিস করেন, তাহলে নতুন টিকিট কিনতে হতে পারে।
⿤ আপনার ট্রানজিট ভিসা প্রয়োজন কি না, নিশ্চিত করুন
কিছু দেশে দীর্ঘ সময়ের ট্রানজিট থাকলে এয়ারপোর্টের বাইরে যেতে হলে ট্রানজিট ভিসার প্রয়োজন হয়।
🔹 সংযুক্ত আরব আমিরাত (দুবাই), যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, কানাডা ইত্যাদি দেশে দীর্ঘ ট্রানজিটের জন্য ভিসা লাগতে পারে।
🔹 যদি এয়ারলাইনের হোটেল সুবিধা পাওয়া যায়, তাহলে ট্রানজিট ভিসা লাগতে পারে কি না, তা যাচাই করুন।
⿥ নতুন ফ্লাইটের কনফার্মেশন নিন
এয়ারলাইনের পক্ষ থেকে নতুন ফ্লাইটের ব্যবস্থা করা হলে, সেটি নিশ্চিত করুন এবং নতুন বোর্ডিং পাস সংগ্রহ করুন। প্রয়োজনে এয়ারলাইনের মোবাইল অ্যাপে চেক করুন।
⿦ এয়ারপোর্টে থাকা ব্যবস্থা করুন (প্রয়োজনে)
আপনার পরবর্তী ফ্লাইট যদি অনেক ঘণ্টা পরে হয়, তাহলে এয়ারপোর্টের লাউঞ্জে অবস্থান করতে পারেন।
🔹 কিছু এয়ারলাইন বিনামূল্যে হোটেল, খাবার ও ট্রান্সপোর্ট দেয় (যেমন কাতার এয়ারওয়েজ, এমিরেটস ইত্যাদি)।
🔹 যদি লাউঞ্জ বা হোটেল না পাওয়া যায়, তবে এয়ারপোর্টের নিরাপদ জায়গায় বিশ্রাম নিতে পারেন।
⿧ ট্রাভেল ইন্স্যুরেন্স থাকলে চেক করুন
অনেক ট্রাভেল ইন্স্যুরেন্স কোম্পানি ফ্লাইট মিস হলে ক্ষতিপূরণ বা বিকল্প ফ্লাইটের খরচ বহন করে।
📌 আপনার ইন্স্যুরেন্স পলিসি অনুযায়ী কী সুযোগ-সুবিধা আছে, তা যাচাই করুন।
🔴 ভবিষ্যতে ট্রানজিট মিস এড়ানোর টিপস
✔ ট্রানজিট টাইম পর্যাপ্ত রাখুন – অন্তত ৩-৪ ঘণ্টার গ্যাপ রাখুন, বিশেষ করে যদি বড় এয়ারপোর্ট হয়।
✔ ফার্স্ট ফ্লাইটের দেরির আপডেট রাখুন – মোবাইল অ্যাপে ফ্লাইট স্ট্যাটাস চেক করুন।
✔ এয়ারপোর্ট ম্যাপ চেক করুন – বড় এয়ারপোর্ট হলে আগেভাগে গেটে যাওয়ার পথ চিনে নিন।
✔ গুরুত্বপূর্ণ ডকুমেন্ট হাতের কাছে রাখুন – বোর্ডিং পাস, পাসপোর্ট, ভিসা, টিকিট প্রিন্ট কপি সাথে রাখুন।
✔ সংকটকালীন জরুরি নম্বর সংরক্ষণ করুন – এয়ারলাইনের কাস্টমার সার্ভিস নম্বর সংগ্রহে রাখুন।
✔ অতিরিক্ত পোশাক ও চার্জার সাথে রাখুন – লম্বা অপেক্ষার সময় কাজে আসতে পারে।
✨ শেষ কথা
ট্রানজিট মিস হওয়া একটি সাধারণ সমস্যা হলেও, সচেতন হলে এর সমাধান সম্ভব।
📌 পরিকল্পনা ও পর্যাপ্ত প্রস্তুতি থাকলে যেকোনো যাত্রী ট্রানজিট সংক্রান্ত সমস্যার সমাধান করতে পারবেন।
📌 ভবিষ্যতে এ ধরনের পরিস্থিতি এড়ানোর জন্য বুকিংয়ের সময় ট্রানজিট টাইম ঠিকমতো যাচাই করুন। (©copy)
#ট্রানজিটম্যানেজমেন্ট #ট্রানজিটমিস

অনলাইনে ভিসা চেক করার ৪২টি দেশের ওয়েব এড্রেস। এবার নিজেই অনলাইনে ভিসা চেক করে নিন। ১।  -সৌদি আরব https://saudi-arabia-ev...
19/02/2025

অনলাইনে ভিসা চেক করার ৪২টি দেশের ওয়েব এড্রেস। এবার নিজেই অনলাইনে ভিসা চেক করে নিন।

১। -সৌদি আরব https://saudi-arabia-evisa.com/visa-status/

২। -কাতার http://www.moi.gov.qa/VsaWeb/Actions?action=geteServiceVisaInfoInput&language=english

৩। -কুয়েত http://www.moi.gov.kw

৪। -পাকিস্তান http://www.moitt.gov.pk/

৫। তানজানিয়া http://www.tanzania.go.tz

৬। -দুবাই/আরব আমিরাত http://www.moi.gov.ae

৭। -মিশর http://www.moiegypt.gov.eg/english/

৮। -বাংলাদেশ http://www.moi.gov.bd

৯।- সাইপ্রাস http://moi.gov.cy/

১০। -নেপাল http://www.moic.gov.np/

১১। -আলবেনিয়া http://www.moi.gov.al/

১২। -জাম্বিয়া http://www.moi.gov.gm/

১৩। -জর্দান http://www.moi.gov.jo/

১৪। -ইন্ডিয়া https://www.ivacbd.com/

১৫। -কেনিয়া http://www.labour.go.ke/

১৬। -ইতালী https://visa.vfsglobal.com/

১৭। -সিংগাপুর http://www.mom.gov.sg/

১৮। -গ্রীস http://www.mddsz.gov.si/en

১৯। -শ্রীলংকা http://www.labourdept.gov.lk/

২০। -দক্ষিণ আফ্রিকা http://www.labour.gov.za/

২১। -ইরান http://www.irimlsa.ir/en

২২। -ঘানা http://www.ghana.gov.gh/

২৩। -থাইল্যান্ড http://www.mfa.go.th

২৪। -বাহরাইন http://www.mol.gov.bh।

২৫। -ভূটান http://www.molhr.gov.bt/

২৬। -কলম্বিয়া http://www.labour.gov.bc.ca/esb/ http://www.gov.bc.ca/citz

২৭। -কানাডা http://www.labour.gov.on.ca/english/

২৮। -বারবাডোস http://www.labour.gov.bb/

২৯। -কোরিয়া http://www.moel.go.kr/english

৩০। -জাপান http://www.mhlw.go.jp/english/

৩১। -সাইপ্রাস http://www.mfa.gov.cy/

৩২। -ভিয়েতনাম english.molisa.gov.vn/

৩৩।- নিউজিল্যান্ড http://www.dol.govt.nz/

৩৪। -নামিবিয়া http://www.mol.gov.na/

৩৫। -মালদ্বীপ mhrys.gov.mv/

৩৬। -মিয়ানমার http://www.mol.gov.mm/

৩৭। -লেবানন http://www.labor.gov.lb/

৩৮। -পোল্যান্ড http://www.mpips.gov.pl/en

৩৯। -ইংল্যান্ড http://www.ukba.homeoffice.gov.uk

৪০। -বুলগেরিয়া http://www.mlsp.government.bg/en

৪১। -আমেরিকা http://www.dvlottery.state.gov/ESC http://www.dol.gov/

৪২। -স্পেন http://www.mtin.e
(copy)

রাহবার ট্রাভেলসের হাজিদের নিয়ে মক্কার পথে। যুলহুলাইফা মিকাত মসজিদ থেকে উমরাহর নিয়ত করলাম।
18/02/2025

রাহবার ট্রাভেলসের হাজিদের নিয়ে মক্কার পথে। যুলহুলাইফা মিকাত মসজিদ থেকে উমরাহর নিয়ত করলাম।

সবুজ গম্বুজের এত সুন্দর দৃশ্য আগে খুব কমই চোখে পড়েছে। মুগ্ধ হয়ে তাকিয়েই আছি। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। (Click : R...
15/02/2025

সবুজ গম্বুজের এত সুন্দর দৃশ্য আগে খুব কমই চোখে পড়েছে। মুগ্ধ হয়ে তাকিয়েই আছি।
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
(Click : RK/S24 Ultra)

মদিনার পূর্ণিমার চাঁদের সৌন্দর্যই অন্যরকম! মদিনার চাঁদ, নিশ্চয় তুমি মদিনার আলোয় আলোকিত হয়েছ, তাই তোমার সৌন্দর্য এত বেশি!
14/02/2025

মদিনার পূর্ণিমার চাঁদের সৌন্দর্যই অন্যরকম!

মদিনার চাঁদ, নিশ্চয় তুমি মদিনার আলোয় আলোকিত হয়েছ, তাই তোমার সৌন্দর্য এত বেশি!

মদিনার পথে...
12/02/2025

মদিনার পথে...

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারবেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়১১ ফেব্রুয়ারি ২০২৫বিষয়: আকাশপথের যাত্রীসাধারণের স্...
11/02/2025

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়

১১ ফেব্রুয়ারি ২০২৫

বিষয়: আকাশপথের যাত্রীসাধারণের স্বার্থ সংরক্ষণে এয়ার টিকিটের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি রোধকল্পে নির্দেশনা

সরকার আকাশপথের যাত্রীসাধারণের স্বার্থ সংরক্ষণের লক্ষ্যে এয়ার টিকিটের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি রোধকল্পে নিম্নোক্ত নির্দেশনাসমূহ জারি করিল:

(ক) অনতিবিলম্বে গ্রুপ-টিকিট বুকিংসহ যেকোনো প্রকার টিকিট বুকিংকালে ভ্রমণেচ্ছু যাত্রীর নাম, পাসপোর্ট নম্বর ও পাসপোর্টের ফটোকপিসহ বুকিং সম্পন্ন করিতে হইবে। বুকিং প্রদানের তিন দিনের মধ্যে সংশ্লিষ্ট যাত্রীর নামে টিকিট ইস্যু না হইলে উক্ত তিন দিন বা ৭২ ঘন্টা উত্তীর্ণ হইবার সঙ্গে সঙ্গে এয়ারলাইন্স স্বয়ংক্রিয় পদ্ধতিতে উক্ত টিকিট বাতিলকরণ নিশ্চিত করিবে;

(খ) এই পরিপত্র জারির তারিখ পর্যন্ত এয়ারলাইন্স। ট্রাভেল এজেন্সি কর্তৃক গ্রুপ-বুকিং এর মাধ্যমে ইতোমধ্যে ব্লককৃত টিকিট আগামী সাত দিনের মধ্যে ভ্রমণেচ্ছু যাত্রীর নাম, পাসপোর্ট নম্বর এবং পাসপোর্টের কপিসহ বিক্রয় নিশ্চিত করিতে হইবে। অন্যথায় পরবর্তী তিন দিনের মধ্যে সংশ্লিষ্ট এয়ারলাইন্স এরূপ টিকিটসমূহ স্বয়ংক্রিয় পদ্ধতিতে বাতিল নিশ্চিত করিবে;

(গ) গ্রুপ-বুকিং এর ক্ষেত্রে টিকিটের প্রকৃত বিক্রয়মূল্য বিক্রয়ের সঙ্গে সঙ্গে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়কে অবহিত করিতে হইবে এবং মন্ত্রণালয় উহা জনগণের অবগতির জন্য নিজস্ব ওয়েবসাইটে প্রকাশ করিবে;

(ঘ) সকল প্রকার এয়ার টিকিট অনলাইনে বিক্রয়ের ব্যবস্থা করিতে হইবে এবং বিক্রয়কৃত টিকিটের মূল্য অনলাইনে এবং টিকিটের গায়ে প্রদর্শিত থাকিতে হইবে;

(ঙ) এয়ারলাইন্স এবং ট্রাভেল এজেন্সিসমূহ আবশ্যিকভাবে বেসামরিক বিমান চলাচল বিধিমালা, ১৯৮৪ এর বিধি ২৮৯ এ বর্ণিত বাধ্যবাধকতা অনুযায়ী যথাযথভাবে Tariff filling এর বিধান প্রতিপালন করিবে এবং বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) অনুমোদিত Tariff বেবিচকের নিজস্ব ওয়েবসাইটে প্রকাশ করিবে;

(চ) এয়ারলাইন্স কিংবা ট্রাভেল এজেন্সিসমূহ সংশ্লিষ্ট বিমানসংস্থা কর্তৃক বেবিচক বরাবর দাখিলকৃত ভাড়ার অতিরিক্ত ভাড়ায় টিকিট বিক্রয় করা হইতে বিরত থাকিবে। একইসাথে ট্রাভেল এজেন্সিসমূহ বাধ্যতামূলকভাবে যাত্রীকে এয়ারলাইন্স হইতে প্রাপ্ত মূল্য-সম্বলিত টিকিট প্রদান এবং উক্ত টিকিট বিক্রয়ের রশিদ প্রদান করিবে;

(ছ) চাহিদা না থাকা সত্ত্বেও কিংবা চাহিদার অতিরিক্ত টিকিট মজুদ করিয়া অন্য এজেন্টের মাধ্যমে এয়ার টিকিট বিক্রয়ের কারণে টিকিটের মূল্য বৃদ্ধি পাইলে বাংলাদেশ ট্রাভেল এজেন্সি (নিবন্ধন ও নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০২২ এর বিধি-১৫ অনুযায়ী মূল ট্রাভেল এজেন্সির নিবন্ধন সনদ স্থগিত/ বাতিল করা হইবে;

(জ) বাংলাদেশে ফ্লাইট পরিচালনাকারী এয়ারলাইন্স এবং ট্রাভেল এজেন্সিসমূহ ওয়ার্ক ভিসা নিয়ে বিদেশগামী শ্রমিক/ কর্মীদের জন্য বিশেষ বিমান ভাড়ার (special airfare) ব্যবস্থা করিবে;

(ঝ) মধ্যপ্রাচ্য ও মালয়েশিয়াসহ প্রবাসী কর্মীদের টিকিট ভাড়া কমানোর জন্য আগামী সাত দিনের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সসহ সকল এয়ারলাইন্স ও বোর্ড অব এয়ারলাইন্স রিপ্রেজেন্টেটিভস (বিএআর) পদক্ষেপ গ্রহণ করিবে;

(ঞ) বাংলাদেশ ট্রাভেল এজেন্সি (নিবন্ধন ও নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ অনুযায়ী অনিবন্ধিত ট্রাভেল এজেন্সির মাধ্যমে টিকিট বিক্রয় বন্ধ করিতে হইবে।

০২। ইহা অবিলম্বে কার্যকর হইবে।

আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ তাঁর ঘরের ছায়ায় একটুখানি আশ্রয় দিয়ে ধন্য করেছেন। রাহবার ট্রাভেলস-এর হাজিদের উমরাহ সম্পন্ন কর...
10/02/2025

আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ তাঁর ঘরের ছায়ায় একটুখানি আশ্রয় দিয়ে ধন্য করেছেন।
রাহবার ট্রাভেলস-এর হাজিদের উমরাহ সম্পন্ন করার তাওফিক দিয়েছেন।
এপ্রিল প্যাকেজের জন্য দ্রুত বুকিং দিন।

Rahbar Travels -এর ফেব্রুয়ারি কাফেলার হাজিদের নিয়ে আমার ফেবারিট এয়ারলাইনস এমিরেটসে এবারের উমরাহ সফর। গন্তব্য জেদ্দা। দোয়...
08/02/2025

Rahbar Travels -এর ফেব্রুয়ারি কাফেলার হাজিদের নিয়ে আমার ফেবারিট এয়ারলাইনস এমিরেটসে এবারের উমরাহ সফর। গন্তব্য জেদ্দা। দোয়া চাই, আল্লাহ যেন আমাদের উমরাহ কবুল করেন এবং পুরো সফরটা ইবাদত-বন্দেগিতে কাটানোর তাওফিক দেন।

আপডেট নিউজ সৌদিতে উমরাহ ভিসা বা অন্য যে কোনো ভিসা দিয়ে প্রবেশ করার ক্ষেত্রে ভ্যাকসিন গ্রহণ করার যে বাধ্যবাধকতা ছিল, তা ...
06/02/2025

আপডেট নিউজ

সৌদিতে উমরাহ ভিসা বা অন্য যে কোনো ভিসা দিয়ে প্রবেশ করার ক্ষেত্রে ভ্যাকসিন গ্রহণ করার যে বাধ্যবাধকতা ছিল, তা এখন আর নেই।
ভ্যাকসিন সংক্রান্ত সকল কার্যক্রম স্থগিত করা হয়েছে।

Address

H#1, R#1, 128 Adorshonogor, Mollapara, Middle Badda
Dhaka
1212

Website

Alerts

Be the first to know and let us send you an email when Rahbar Travels posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category