IMA Overseas Tours & Travels

IMA Overseas Tours & Travels Dear Valued Clients
Warm greetings from IMA Overseas Tours & Travels Ltd
We offer a full range of travel services to our clients at the best possible price

IMA Overseas Tours& Travels Ltd. Established in 1983, situated hub of capital city Dhaka.We are providing a professional and dedicated service that are reliable, cost-effective and tailored to the unique requirement of individual customer.

ঈদ মানে আনন্দ। ঈদ মানে খুশির জোয়ার। ঈদ মানে সহমর্মিমতা ও সহযোগিতার অপূর্ব বন্ধন। এই আনন্দ ও উৎসব সবার জীবনে খুশীর বন্যা...
30/05/2019

ঈদ মানে আনন্দ। ঈদ মানে খুশির জোয়ার। ঈদ মানে সহমর্মিমতা ও সহযোগিতার অপূর্ব বন্ধন। এই আনন্দ ও উৎসব সবার জীবনে খুশীর বন্যা নিয়ে আসুক, ভুলিয়ে দিক সব বিভেদ- সেই প্রত্যাশায় ইমা ওভারসিস এর পক্ষ থেকে রইল ঈদের শুভেচ্ছা।

28/05/2019

|| ট্রাভেল ও ট্যুরিজম ব্যবসার বিস্তারিত ||

যারা ট্রাভেল এবং টুরিজম ব্যবসা করতে আগ্রহী এই ভিডিওটি তাদের জন্য।
কিভাবে ট্রাভেল ও ট্যুরিজম ব্যবসা করে লাগভান হবে বিস্তারিত দেখতে ভিডিওটা দেখুন।

বিমানের টিকিট ছাড়া হবে না হজ ভিসা!সরকারি-বেসরকারি হজযাত্রীদের ভিসার জন্য আশকোনা হজ ক্যাম্পে পাসপোর্ট জমা দেয়ার আগে আবশ...
23/05/2019

বিমানের টিকিট ছাড়া হবে না হজ ভিসা!

সরকারি-বেসরকারি হজযাত্রীদের ভিসার জন্য আশকোনা হজ ক্যাম্পে পাসপোর্ট জমা দেয়ার আগে আবশ্যিকভাবে বিমান টিকিট কিনতে হবে। বিমান টিকিট ছাড়া হজ ভিসার জন্য কোনো পাসপোর্ট জমা নেয়া হবে না। বিমান টিকিটের সংশ্লিষ্ট হজযাত্রী কোন দিন কোন ফ্লাইটে কয়টার সময় মক্কা কিংবা মদিনাতে যাচ্ছেন তার উল্লেখ থাকতে হবে।

চলতি বছর বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এবং সৌদি এরাবিয়ান এয়ারলাইন্স উভয়কে হজ এজেন্সির কাছে টিকিট বিক্রি করতে হবে। নির্দিষ্ট কোনো এজেন্সির কাছে টিকিট বিক্রি করা যাবে না। টিকিট ঠিকমতো বিক্রি হচ্ছে কিনা, কোন এয়ারলাইন্সে কোন দিন কোন সময় কত যাত্রী যাচ্ছেন তা মনিটরিং করার জন্য ধর্ম মন্ত্রণালয় কর্মকর্তাদের সমন্বয়ে তিনটি মনিটরিং টিম গঠন করা হয়েছে।
সোমবার সচিবালয়ে ধর্ম মন্ত্রণালয়ের সভাকক্ষে হজ কার্যক্রমের অগ্রগতি সম্পর্কিত এক জরুরি বৈঠকে এসব সিদ্ধান্ত হয়। বৈঠকে উপস্থিত ধর্ম মন্ত্রণালয়ের দায়িত্বশীল এক কর্মকর্তা জাগো নিউজকে এসব তথ্য জানান।

ধর্ম মন্ত্রণালয় প্রকাশিত হজ বুলেটিন সূত্রে জানা গেছে, গতকাল রোববার পর্যন্ত ১১৭টি এজেন্সি মোট ১৯ হাজার ১২৩ জন হজযাত্রী বিমান টিকিটের জন্য পে-অর্ডার করেছেন।

আজ থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স হজযাত্রীদের জন্য টিকিট বিক্রি শুরু করেছে। আগামীকাল থেকে সৌদি এরাবিয়ান এয়ারলাইন্স টিকিট বিক্রি শুরু করবে।

চলতি বছর পবিত্র হজ পালনে সরকারি ব্যবস্থাপনায় ৭ হাজার ১৯৮ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ১ লাখ ২০ হাজার জন হজযাত্রীসহ মোট ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন হজে যাওয়ার কথা রয়েছে।

হজ নীতিমালা অনুসারে রাষ্ট্রীয় বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ৫০ শতাংশ এবং সৌদি আরব এয়ারলাইন্সে অবশিষ্ট ৫০ শতাংশ যাত্রী পরিবহন করার কথা।

নাম প্রকাশ না করার শর্তে ধর্ম মন্ত্রণালয়ের একজন দায়িত্বশীল কর্মকর্তা সঙ্গে আলাপকালে জানান, প্রতিবছরই বিমানের টিকিট বিক্রিতে অনিয়মের অভিযোগ ওঠে। নির্দিষ্ট কয়েকজন এজেন্টের কাছে বিমানের টিকিট বিক্রির অনুমতি থাকায় পছন্দমতো দিনক্ষণ টিকিট পেতে বিড়ম্বনার শিকার হতে হয়। এ কারণে অনেক সময় ফ্লাইটও বাতিল হয়।

ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আব্দুল্লাহ প্রতিমন্ত্রী হিসেবে নিয়োগ পাওয়ার পর থেকেই বলে আসছেন, আসন্ন হজকে সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করার স্বার্থে প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করবেন।

আজকের বৈঠকের সিদ্ধান্ত অনুসারে, আগে থেকেই হজযাত্রীরা বিমানের টিকিট সংগ্রহ করে ভিসার জন্য পাসপোর্ট জমা দিলে ধর্ম মন্ত্রণালয়ের কর্মকর্তারা কোন দিন কোন যাত্রী কোন ফ্লাইটে যাচ্ছে সে ব্যাপারে আগাম তথ্য সংগ্রহ করে সুষ্ঠু ব্যবস্থাপনা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে পারবেন।

হজ কার্যক্রমের অগ্রগতি সম্পর্কিত আজকের এ বৈঠকে ধর্ম মন্ত্রণালয় প্রতিনিধি ছাড়াও বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ও সৌদি এরাবিয়ান এয়ারলাইন্সের দায়িত্বশীল কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

23/05/2019

Beautiful Bangladesh - অপরূপ বাংলাদেশ

23/04/2019

কক্সবাজারে তিনটি পর্যটন অঞ্চল হচ্ছে

সম্ভাবনা থাকলেও পর্যটন খাতে পিছিয়ে বাংলাদেশ। বিদেশি পর্যটকদেরও টানা সম্ভব হচ্ছে না কাঙ্ক্ষিত হারে। এই খাতের উন্নয়নে কক্সবাজারে তিনটি বিশেষায়িত পর্যটন অঞ্চল স্থাপন করছে সরকার। এর মধ্যে সাবরাং ট্যুরিজম পার্ক শুধু বিদেশি পর্যটকদের জন্য। আর নাফ ও সোনাদিয়া ট্যুরিজম পার্ক সবার জন্য।

বিশ্বের সবচেয়ে দীর্ঘতম সমুদ্র সৈকত বাংলাদেশের কক্সবাজারে। তবে থাইল্যান্ডে যেখানে মাত্র ২-৩ কিলোমিটারের সৈকতে ভীড় জমায় বিভিন্ন দেশের হাজার হাজার পর্যটক, সেখানে ১২০ কিলোমিটারের বিশ্বের সবচেয়ে দীর্ঘতম কক্সবাজার সমুদ্র সৈকতে সে তুলনায় পর্যটকের সংখ্যা একেবারে নগণ্য।

শুধু কক্সবাজার নয় বাংলাদেশে রয়েছে বৈচিত্রময় সুন্দরবন, বিভিন্ন সংস্কৃতি আর পাহাড়ী সৌন্দর্যে ভরপুর পার্বত্য অঞ্চল, ঝরনা-চা বাগানের জেলা সিলেট এবং কুয়াকাটা সমুদ্র সৈকত।

এরপরও পর্যটনে অন্যান্য অনেক দেশের চেয়েই এখনো বেশ পিছিয়ে বাংলাদেশ।

প্রধান কারণ হিসেবে উঠে আসছে অব্যবস্থাপনা, নোংড়া পরিবেশ, সার্বিকভাবে আন্তর্জাতিক মানসম্মত সেবা দিতে না পারার বিষয়টি।

তবে, পর্যটন খাতের বিকাশে এবং বিদেশী পর্যটক আকর্ষণে তিনটি পর্যটন পার্ক স্থাপনের কাজ করছে বিশেষ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা)।

এর মধ্যে সাবরাং ট্যুরিজম পার্ক উন্নত ও বিশ্বমানের সেবা নিয়ে বিশেষভাবে শুধুমাত্র বিদেশী পর্যটকদের জন্য গড়ে তোলা হচ্ছে। এখানে বিনিয়োগ হতে পারে ৩ বিলিয়ন ডলার। আর কর্মসংস্থান হতে পারে অন্তত ৪০ হাজার লোকের।

আর নাফ এবং সোনাদিয়া ট্যুরিজম পার্ক তৈরী করা হচ্ছে সবার জন্য। এ তিনটি স্থাপন হচ্ছে কক্সবাজারের বিভিন্ন জায়গায়।

নাফ ট্যুরিজম পার্কের আয়তন ২৭১ একর, সাবরাং ১০২৭ একর এবং সোনাদিয়া দ্বীপ ইকো পার্কের আয়তন ৯ বর্গকিলোমিটার।

সংশ্লিষ্টরা বলছেন, আন্তর্জাতিক মানের পর্যটন সেবা নিশ্চিত করা যাবে এর মাধ্যমে। বিশেষায়িত এসব পর্যটন অঞ্চলের ফলে বাড়বে বিনিয়োগ এবং তৈরী হবে নতুন কর্মসংস্থান।

পর্যটন পার্কগুলো স্থাপনের কাজ করছে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ-বেজা।

দেখুন ভিডিওতে...

২৯ মার্চ থেকে চালু হচ্ছে ঢাকা-কলকাতা লঞ্চ সার্ভিসভ্রমণ পিপাসুদের জন্য আরও একটি সুখবর রয়েছে। এখন থেকে কলকাতা যাওয়া যাবে ন...
14/03/2019

২৯ মার্চ থেকে চালু হচ্ছে ঢাকা-কলকাতা লঞ্চ সার্ভিস

ভ্রমণ পিপাসুদের জন্য আরও একটি সুখবর রয়েছে। এখন থেকে কলকাতা যাওয়া যাবে নৌপথে। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশনের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, আগামী ২৯শে মার্চ থেকে ঢাকার পাগলা মেরিএন্ডারসন জেটি থেকে রাত ৯ টায় এম ভি মধুমতি জাহাজটি ছেড়ে যাবে। জাহাজটি বরিশাল-মংলা-সুন্দরবন-আন্টিহারা-হলদিয়া রুট হয়ে কলকাতায় প্রবেশ করবে।

কেবিন ভাড়া তালিকা
ফ্যামিলি স্যুট (দুইজন)= ১৫০০০ টাকা
প্রথম শ্রেণি (যাত্রী প্রতি)= ৫ হাজার
ডিলাক্স শ্রেণি (দুইজন)= ১০ হাজার
ইকোনমি চেয়ার= ৮ হাজার
সুলভ শ্রেণি/ডেক (যাত্রী প্রতি)=১৫০০ টাকা।
এই সার্ভিস পরীক্ষামূলকভাবে চলবে বলে জানানো হয়।

সিলেট রুট দিয়ে আকাশে ডানা মেলছে ‘ময়ূরপঙ্খী’ছিনতাই চেষ্টার কবলে পড়া বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বোয়িং ৭৩৭-৮০০ উড়োজাহাজ ‘ময়...
07/03/2019

সিলেট রুট দিয়ে আকাশে ডানা মেলছে ‘ময়ূরপঙ্খী’

ছিনতাই চেষ্টার কবলে পড়া বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বোয়িং ৭৩৭-৮০০ উড়োজাহাজ ‘ময়ূরপঙ্খী’ আবারও উড়তে যাচ্ছে। বৃহস্পতিবার (৭ মার্চ) সকাল ১০টা ৪৫ মিনিটে বিজি ৬০১ ফ্লাইট হিসেবে ঢাকা থেকে সিলেট যাবে এই আকাশযান। এরপর আনুমানিক দুপুর ২টায় কক্সবাজার যাবে বিমানটি।
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের মহাব্যবস্থাপক (জনসংযোগ) শাকিল মেরাজ জানান, মেরামত কাজ শেষে মার্কিন বিমান প্রস্তুতকারক প্রতিষ্ঠান বোয়িং ও বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের অনুমতি পাওয়ায় আবারও বাণিজ্যিক যাত্রায় ফেরানো হচ্ছে ‘ময়ূরপঙ্খী’কে। এর রেজি. নং এস২এএইচভি।

গত ২৪ ফেব্রুয়ারি খেলনা পিস্তল ও বোমা সাদৃশ্য বস্তু নিয়ে ঢাকা থেকে দুবাইগামী ফ্লাইট ছিনতাইয়ের চেষ্টা করা হয়। এর জেরে বিমানটি চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করে।
ছিনতাই চেষ্টার সঙ্গে জড়িত মাহাদী ওরফে পলাশ আহমেদ কমান্ডো অভিযানে নিহত হয়। এ ঘটনায় দায়ের হওয়া মামলার এজাহারে বলা হয়েছে, ‘মাহাদী নামের দুষ্কৃতিকারী বোমাসদৃশ বস্তু ও অস্ত্র দেখিয়ে বিমানটি ছিনতাইয়ের চেষ্টা করে।’

বিমানটি প্রাথমিক মেরামত শেষে ২৭ ফেব্রুয়ারি রাতে ঢাকায় আনা হয়। বিমানের কর্মকর্তারা জানিয়েছেন, এর ককপিটের দরজায় গুলির আঘাত লেগেছিল। এছাড়া কেবিনের ফ্লোরে রক্তের চিহ্ন লেগে যাওয়ায় সেগুলো পরিবর্তন করা হয়েছে। পুরো বিমানই পরীক্ষা করে দেখা হয়েছে।

এদিকে বিমান ছিনতাই চেষ্টার ঘটনায় নিরাপত্তায় অবহেলার জন্য ইতোমধ্যে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কর্মরত বেবিচকের দুই নিরাপত্তা কর্মকর্তা ও তিন আনসার সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। একইসঙ্গে প্রত্যাহার করা হয়েছে বিমানবাহিনীর একজন সার্জেন্টকে।

ফুল ফুটুক আর নাই ফুটুক আজ বসন্ত ...আজি এই বসন্তে সবাইকে ইমা ওভারসিস টুরস অ্যান্ড ট্রাভেলস এর পক্ষ থেকে শুবেচ্ছা ।
13/02/2019

ফুল ফুটুক আর নাই ফুটুক আজ বসন্ত ...
আজি এই বসন্তে সবাইকে ইমা ওভারসিস টুরস অ্যান্ড ট্রাভেলস এর পক্ষ থেকে শুবেচ্ছা ।

05/02/2019

Tickets - From Dhaka, Bangladesh., ব্যবসার প্রয়োজনে বা ঘোরাঘুরিতে, আমরা দিচ্ছি দেশের ভেতর সবকটি রুটে সুলভ মূল্য! টিকেটের মূল্য শুরু হচ.....

ব্যবসার প্রয়োজনে বা ঘোরাঘুরিতে, আমরা দিচ্ছি দেশের ভেতর সবকটি রুটে সুলভ মূল্য!  টিকেটের মূল্য শুরু হচ্ছেঃ✿ঢাকা-সিলেট : ২,...
05/02/2019

ব্যবসার প্রয়োজনে বা ঘোরাঘুরিতে, আমরা দিচ্ছি দেশের ভেতর সবকটি রুটে সুলভ মূল্য! টিকেটের মূল্য শুরু হচ্ছেঃ

✿ঢাকা-সিলেট : ২,৫০০ টাকা
✿ঢাকা-চট্টগ্রাম : ২,৫০০ টাকা
✿ঢাকা-কক্সবাজার : ৩,৫০০ টাকা
✿ঢাকা-যশোর : ২,৫০০ টাকা
✿ঢাকা-সৈয়দপুর : ২,৫০০ টাকা
✿ঢাকা-বরিশাল : ২,৫০০ টাকা

টিকেট কিনতে কল করুনঃ ০১৭১৯১৮২০৮২ বা ০১৯২৫৪৭৩৫৯১ নম্বরে ।

★আপনার কাঙ্খিত তারিখে বিমান এর ভাড়ার উপর এর মূল্য পরিবর্তন হতে পারে।

Address

Hasney Tower (G. Floor) 3/A, Kawran Bazar, C/A
Dhaka
1215

Telephone

+8801719182082

Website

Alerts

Be the first to know and let us send you an email when IMA Overseas Tours & Travels posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to IMA Overseas Tours & Travels:

Share