Al Mahmud Overseas

Al Mahmud Overseas Al Mahmud Overseas (AMO) is one of the leading Government approved Manpower Agencies in Bangladesh with License No. RL-1412. Govt. Approved Recruiting Agency.

License No: RL – 1412

আপনাদের সদয় অবগতির জন্য জানাচ্ছি নিম্নলিখিত কোম্পানিতে ক্লিনার হিসেবে কিছু সংখ্যক শ্রম‍িক নিয়োগ দেওয়া হবে।আপনারা যারা ...
02/08/2026

আপনাদের সদয় অবগতির জন্য জানাচ্ছি নিম্নলিখিত কোম্পানিতে ক্লিনার হিসেবে কিছু সংখ্যক শ্রম‍িক নিয়োগ দেওয়া হবে।আপনারা যারা আগ্রহী তারা যোগাযোগ করার অনুরোধ জানাচ্ছি… ধন্যবাদ সবাইকে
#সৌদিশ্রমবাজার #আলমাহমুদ_ওভারসীজ

আপনাদের সকলের দৃষ্টি আকর্ষণ করছি……
30/07/2026

আপনাদের সকলের দৃষ্টি আকর্ষণ করছি……

08/07/2026
24/06/2026

সৌদি ফ্যামিলি ভিজিট ভিসা আবেদন ও প্রসেসিং নিয়মাবলি (১৪৪৮ হিজরি)
🇸🇦🇸🇦🇸🇦সৌদি আরবের ফ্যামিলি ভিজিট ভিসার ক্ষেত্রে নতুন নিয়মাবলি সংযুক্ত করা হয়েছে। আবেদন ও প্রসেসিংয়ের বিস্তারিত ধাপ নিচে দেওয়া হলো:
১. ভিসা আবেদন প্রক্রিয়া
ইকামার মেয়াদ: ইকামার মেয়াদ অন্তত ৩ মাস থাকা আবশ্যক।
🇸🇦🇸🇦🇸🇦MOFA আবেদন: MOFA (Ministry of Foreign Affairs) থেকে ভিসার আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।
চেম্বার: আবেদন নাম্বারের ওপর ভিত্তি করে কফিল বা কোম্পানির মাধ্যমে ভিসা চেম্বার করতে হবে।
সময়কাল: চেম্বার হওয়ার পর ভিসা পেতে সাধারণত ৭ থেকে ১৫ দিন সময় লাগে।
প্রসেসিং সময়: ভিসা পাওয়ার পর থেকে ১ মাস সময়ের মধ্যে ভিসা প্রসেসিং সম্পন্ন করতে হবে।
২. প্রয়োজনীয় নথিপত্র (ডকুমেন্টস)
ক. সৌদি প্রবাসীর জন্য (সৌদিতে অবস্থানরত):
পাসপোর্টের রঙিন ফটোকপি।
আকামার রঙিন ফটোকপি।
ভোটার আইডি কার্ড অথবা জন্ম নিবন্ধনের রঙিন ফটোকপি।
খ. বাংলাদেশ থেকে ভ্রমণকারী যাত্রীর জন্য:
পাসপোর্টের রঙিন ফটোকপি।
ভোটার আইডি কার্ডের রঙিন ফটোকপি।
জন্ম নিবন্ধনের রঙিন ফটোকপি (অবশ্যই অনলাইন থাকতে হবে)।
অরিজিনাল কাবিননামা (অবশ্যই অনলাইনে ভেরিফাইড হতে হবে)।
পাসপোর্ট সাইজের ছবি – ৪ কপি (ল্যাব প্রিন্ট, সাদা ব্যাকগ্রাউন্ড)।
🇧🇩🇧🇩🇧🇩
গ. পরিবারের অন্য সদস্য সাথে থাকলে (বাবা-মা, শ্বশুর-শাশুড়ি, ভাই-বোন):
রিলেশনশিপ অ্যাফিডেভিট (৩০০ টাকার স্ট্যাম্পে)।
জেলা ম্যাজিস্ট্রেটের মাধ্যমে এটেস্টেশন (সত্যায়ন)।
পররাষ্ট্র মন্ত্রণালয় (MOFA) কর্তৃক সত্যায়ন।
নোট: স্বামী-স্ত্রী হলে উপরের ৩টি ডকুমেন্টের প্রয়োজন নেই।
🇧🇩🇧🇩৩. কাবিননামা অনলাইন করার নিয়ম
বর্তমানে ভিসা প্রসেসিংয়ের জন্য কাবিননামা অনলাইন থাকা বাধ্যতামূলক, নতুবা ফাইল বাতিল হয়ে যাবে।
১. কাবিননামা জেনুইন বা আসল হতে হবে।
২. জেলা রেজিস্ট্রারের কার্যালয়ে কাবিননামা অনলাইনের জন্য আবেদন করতে হবে।
৩. আবেদন যাচাইয়ের সময় বিয়ে সম্পাদনকারী কাজীর কাছে ভেরিফিকেশন কল যাবে। কাজীর কল রিসিভ ও ভেরিফিকেশন সম্পন্ন হলে ২-৩ দিনের মধ্যে কাবিননামা অনলাইনে সাবমিট হয়ে যাবে।
(পরামর্শ: কাজীকে আগে থেকে অবগত করে রাখুন, যেন তিনি ফোন রিসিভ করেন।)
🇧🇩🇧🇩৪. গুরুত্বপূর্ণ আপডেট: ই-অ্যাপোস্টিল (e-Apostille)
ভিসা সংক্রান্ত সকল ডকুমেন্ট অবশ্যই ই-অ্যাপোস্টিল করতে হবে।
ই-অ্যাপোস্টিল ছাড়া তাশির সেন্টার (Tasheer Center) ফাইল গ্রহণ করবে না।
ভিসা বাতিলের ঝুঁকি এড়াতে অবশ্যই ১০০% অরিজিনাল বা জেনুইন ই-অ্যাপোস্টিল জমা দিতে হবে। ডুপ্লিকেট বা ক্লোন কপি গ্রহণযোগ্য নয়।
🇧🇩🇧🇩৫. তাশির সেন্টারে ভিসা প্রসেসিং (ধাপসমূহ)
১. সকল অরিজিনাল ডকুমেন্ট সংগ্রহ করুন।
২. নির্ধারিত তাশির সেন্টারে সশরীরে উপস্থিত হয়ে ডকুমেন্ট জমা দিন।
৩. ভিসা ফি (বয়সভেদে ১৬,৫০০ টাকা থেকে ৩০,০০০ টাকা) নিজ দায়িত্বে জমা দিন।
৪. সেন্টারে ফিঙ্গারপ্রিন্ট সম্পন্ন করুন।
৫. ভিসা ইস্যু হলে নিজ দায়িত্বে এয়ার টিকিট সংগ্রহ করুন।
🇧🇩🇧🇩🇸🇦🇸🇦বিঃদ্রঃ ভিসা প্রসেসিংয়ের সাধারণ সময় ১৫ কর্মদিবস (পরিবর্তনশীল)। ভিসা পাওয়া সম্পূর্ণ সৌদি সরকারের সিদ্ধান্তের ওপর নির্ভরশীল। বর্তমানে কফিল চেম্বার ছাড়া আউট চেম্বারের ভিসা কার্যক্রম বন্ধ থাকায় গ্রাহকদের অপেক্ষা কঅনুরোধ জানাচ্ছি।

প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের জন‍্য শুভকামনা রইলো…
20/06/2026

প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের জন‍্য শুভকামনা রইলো…

20/03/2026

আসসালামু আলাইকুম
রহমত , মাগফিরাত ও নাজাতের মধ্য দিয়ে শেষ হয়ে গেল মুসলিম জাহানের শ্রেষ্ঠ ইবাদতের মাস " মাহে রমজান "
ধর্ম বর্ন নির্বিশেষে সবাইকে জানায় পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ও
" ঈদ মোবারক "

11/03/2026

🔹 বকেয়া বিল সম্পর্কে ইসলামের নির্দেশনা:
ইসলামে ঋণ বা পাওনা পরিশোধ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব। হাদিসে এসেছে, “সামর্থ্য থাকা সত্ত্বেও ঋণ পরিশোধে বিলম্ব করা জুলুম।” (সহিহ বুখারি)
অতএব, যাদের বকেয়া বিল রয়েছে, অনুগ্রহ করে দ্রুত পরিশোধ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে।
আল্লাহ তায়ালা আমাদের সকলের আমল কবুল করুন এবং হালাল রিজিকের বরকত দান করুন। 🤲🌙

Address

Ridge Ahmed Square (10th Floor/North Side), 50/1 Inner Sircular (VIP) Road, Nayapaltan
Dhaka
1000

Opening Hours

Monday 09:00 - 21:00
Tuesday 09:00 - 21:00
Wednesday 09:00 - 21:00
Thursday 09:00 - 21:00
Saturday 09:00 - 21:00
Sunday 09:00 - 09:00

Telephone

+8801973030281

Alerts

Be the first to know and let us send you an email when Al Mahmud Overseas posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Al Mahmud Overseas:

Shortcuts

Share

Category