Taz Tourism

Taz Tourism All Kind of Visa And Air Ticket Related Service Provider. Your Best Travel Partner.

25/07/2026

উমরা ভিসার নতুন আপডেট
১. ভিসার মেয়াদ: ৩৬৫ দিন (১ বছর)
ভিসা ইস্যুর তারিখ থেকে ১ বছর পর্যন্ত বৈধ থাকবে।
এই সময়ের মধ্যে একাধিকবার সৌদি আরবে প্রবেশ করা যাবে (Multiple Entry)।
২. সর্বোচ্চ থাকা যাবে: মোট ৯০ দিন
পুরো ১ বছরের মধ্যে মোট ৯০ দিন সৌদি আরবে থাকা যাবে।
এটি একবারে ৯০ দিন নয়, বরং যতবার প্রবেশ করবেন, প্রতিবারের থাকার দিন যোগ হয়ে ৯০ দিন পূর্ণ হবে।
উদাহরণ:
প্রথমবার থাকলেন ২০ দিন → বাকি থাকবে ৭০ দিন।
দ্বিতীয়বার থাকলেন ৩০ দিন → বাকি থাকবে ৪০ দিন।
তৃতীয়বার থাকলেন ৪০ দিন → মোট ৯০ দিন পূর্ণ।
৩. দ্বিতীয়বার (এবং পরবর্তীবার) প্রবেশের জন্য নতুন নিয়ম
প্রথমবার প্রবেশের পর আবার সৌদিতে যেতে চাইলে শুধু ভিসা থাকলেই হবে না।
অবশ্যই করতে হবে:
Nusuk-এর মাধ্যমে একটি Umrah Service Package কিনতে হবে।
Umrah Permit (উমরাহ পারমিট) নিতে হবে।
অর্থাৎ, প্রথম প্রবেশের পর প্রতিবার পুনরায় প্রবেশের আগে Nusuk থেকে প্যাকেজ ও পারমিট বাধ্যতামূলক।
৪. হজ মৌসুমে এই ভিসা ব্যবহার করা যাবে না
উমরাহ ভিসাধারী ১ জিলকদ থেকে ১৩ জিলহজ্জ পর্যন্ত সৌদি আরবে থাকতে পারবেন না।
অর্থাৎ এই সময়ে প্রবেশ করা যাবে না।
যদি আগে থেকেই সৌদিতে থাকেন, তাহলে ১ জিলকদের আগেই দেশ ত্যাগ করতে হবে।
এটি হজ মৌসুমে ভিড় নিয়ন্ত্রণের জন্য করা হয়েছে।
📞 Contact: 01841-438160
Taz Tourism
Your Journey, Our Smile. 🌍✈️


✈️ ০৮ আগস্ট থেকে Riyadh Air-এর যাত্রা শুরু !Riyadh Air টিকিট ও সম্পূর্ণ B2C সাপোর্ট এখন তাজ ট্যুরিজমে।Riyadh Air-এর মাধ্...
20/07/2026

✈️ ০৮ আগস্ট থেকে Riyadh Air-এর যাত্রা শুরু !

Riyadh Air টিকিট ও সম্পূর্ণ B2C সাপোর্ট এখন তাজ ট্যুরিজমে।

Riyadh Air-এর মাধ্যমে সহজ কানেক্টিভিটি উপভোগ করুন —
🌍 Dubai 🇦🇪
🌍 Jeddah 🇸🇦
🌍 Cairo 🇪🇬
🌍 Madrid 🇪🇸
🌍 Kuala Lumpur 🇲🇾
🌍 Dhaka 🇧🇩

এছাড়াও Riyadh হাবের মাধ্যমে বিশ্বের আরও অনেক জনপ্রিয় গন্তব্যে সুবিধাজনক কানেকশন উপভোগ করা যাবে।

✅ Ticket Booking Support
✅ Best Available Fare
✅ Reissue & Refund Assistance
✅ Fast B2B & B2C Service

📩 Riyadh Air-এর যে কোনো বুকিং বা ইনকোয়ারির জন্য আজই যোগাযোগ করুন।

একই রুট, একই তারিখ, একই ইকোনমি ক্লাস। তবুও ভাড়ার পার্থক্য প্রায় ১২ হাজার টাকা। কেন?টিকিট কেনার সময় আমরা বেশিরভাগ মানু...
13/07/2026

একই রুট, একই তারিখ, একই ইকোনমি ক্লাস। তবুও ভাড়ার পার্থক্য প্রায় ১২ হাজার টাকা। কেন?
টিকিট কেনার সময় আমরা বেশিরভাগ মানুষই প্রথমে ভাড়া দেখি। কম দামের টিকিট দেখলে মনে হয় সেটিই সবচেয়ে লাভজনক। কিন্তু টিকিটের প্রকৃত মূল্য শুধু ভাড়ায় নয়, তার Fare Rules-এর মধ্যেও লুকিয়ে থাকে।
এই উদাহরণ দিয়ে দেখা যাক ঢাকা-মাদ্রিদ রুটে Etihad Airways-এর ভাড়া ৯৯,৭৪৩ টাকা, আর Turkish Airlines-এর ভাড়া ১,১১,৮৩২ টাকা। অর্থাৎ Turkish-এর টিকিট কিনতে প্রায় ১২,০৮৯ টাকা বেশি খরচ হবে। প্রশ্ন হলো, এই অতিরিক্ত টাকার বিনিময়ে কী সুবিধা পাওয়া যাচ্ছে?
Etihad-এর এই Fare-এ ভ্রমণের তারিখ বা ফ্লাইট পরিবর্তন করা যাবে, তবে এর জন্য USD 170, অর্থাৎ প্রায় ২১,০৮০ টাকা Penalty দিতে হবে। আবার যদি টিকিট বাতিল করতে হয়, তাহলে মূল ভাড়া ফেরত পাওয়া যাবে না। শুধুমাত্র প্রযোজ্য Government Tax ফেরত পাওয়ার সুযোগ থাকতে পারে। অর্থাৎ টিকিট পরিবর্তনের সুযোগ থাকলেও সেটি ব্যয়বহুল, আর Cancellation করলে পুরোটাই লস।
অন্যদিকে Turkish Airlines-এর এই Fare-এ তারিখ বা ফ্লাইট পরিবর্তনের জন্য Penalty মাত্র USD 90, অর্থাৎ প্রায় ১১,১৬০ টাকা। অর্থাৎ Etihad-এর তুলনায় প্রায় ১০ হাজার টাকা কম খরচে টিকিট পরিবর্তন করা সম্ভব। আবার ভ্রমণ বাতিল করতে হলে USD 180, অর্থাৎ প্রায় ২২,৩২০ টাকা Penalty দিয়ে Refund-এর আবেদন করা যাবে। অর্থাৎ পুরো টিকিটের মূল্য হারানোর ঝুঁকি নেই।
এখন একটু হিসাব করে দেখুন। শুরুতে Etihad বেছে নিয়ে আপনি প্রায় ১২ হাজার টাকা সাশ্রয় করলেন। কিন্তু পরে যদি একবার তারিখ পরিবর্তনের প্রয়োজন হয়, তাহলে Etihad-এ Penalty দিতে হবে প্রায় ২১ হাজার টাকা, যেখানে Turkish-এ লাগবে প্রায় ১১ হাজার টাকা। অর্থাৎ শুধু Change Fee-তেই প্রায় ১০ হাজার টাকার পার্থক্য।
আর যদি কোনো কারণে ভ্রমণই বাতিল করতে হয়, তখন পার্থক্যটি আরও বড় হয়ে যায়। Etihad-এর এই Fare-এ মূল ভাড়া Refund হবে না, কিন্তু Turkish-এ নির্ধারিত Penalty কেটে বাকি অর্থ ফেরত পাওয়ার সুযোগ রয়েছে।
এর মানে এই নয় যে Turkish Airlines সবসময় ভালো, বা Etihad সবসময় খারাপ। যদি আপনার ভ্রমণের পরিকল্পনা শতভাগ নিশ্চিত থাকে, তাহলে কম দামের Etihad Fare-ই যুক্তিযুক্ত হতে পারে। কিন্তু যদি ভিসা, অফিসের ছুটি, ব্যক্তিগত পরিকল্পনা বা অন্য কোনো কারণে পরিবর্তনের সম্ভাবনা থাকে, তাহলে শুধু টিকিটের দাম নয়, Fare Rules-ও বিবেচনায় নেওয়া উচিত।
টিকিট কেনার আগে যেটা জরুরী যে, আমি কি আজ ১২ হাজার টাকা সাশ্রয় করতে চাই, নাকি ভবিষ্যতে প্রয়োজনে পরিবর্তনের সুবিধাটিও নিশ্চিত রাখতে চাই?
একজন সচেতন যাত্রী হিসেবে শুধু ভাড়া না দেখে, Fare Rules-ও জানাটা খুব জরুরী।
A Better Journey Begins with Better Knowledge

সেপ্টেম্বর থেকে কাঠমান্ডু ফ্লাইট পুনরায় শুরু করছে ইউএস-বাংলা
12/07/2026

সেপ্টেম্বর থেকে কাঠমান্ডু ফ্লাইট পুনরায় শুরু করছে ইউএস-বাংলা

12/07/2026

ভারতীয় ট্যুরিস্ট ও মেডিকেল ভিসার জন্য এখনই যোগাযোগ করুন
তাজ ট্যুরিজমে।
আমরা আপনাদের সেবায় আছি ২৪/৭।
যোগাযোগ: গ-৭৩, লিংক রোড, পূবালী ব্যাংকের পিছনে, মধ্যবাড্ডা, ঢাকা।
01841-438160

03/05/2026

🇮🇳 ভারতীয় Tourist Visa করার জন্য প্রয়োজনীয় কাগজপত্র 📄

ভারত ভ্রমণের জন্য ট্যুরিস্ট ভিসা আবেদন করতে নিচের কাগজপত্রগুলো প্রস্তুত রাখুনঃ

✅ আবশ্যিক কাগজপত্র

1️⃣ মূল পাসপোর্ট
▪️ পাসপোর্টের মেয়াদ ন্যূনতম ৮ মাস থাকতে হবে।

2️⃣ জাতীয় পরিচয়পত্র (NID) এর ফটোকপি

3️⃣ ২×২ ইঞ্চি রঙিন ছবি
▪️ সাদা ব্যাকগ্রাউন্ড হতে হবে।

4️⃣ ইউটিলিটি বিলের ফটোকপি
▪️ বিদ্যুৎ/গ্যাস/পানি বিল গ্রহণযোগ্য।



💼 পেশা অনুযায়ী প্রয়োজনীয় কাগজপত্র

🔹 চাকরিজীবী হলে — NOC (No Objection Certificate)
🔹 ব্যবসায়ী হলে — আপডেট ট্রেড লাইসেন্স
🔹 কৃষক হলে — জমির পর্চা
🔹 স্টুডেন্ট হলে — স্টুডেন্ট আইডি কার্ড



💳 আর্থিক সচ্ছলতার প্রমাণ

নিচের যেকোনো একটি প্রয়োজন হবেঃ

✔️ কমপক্ষে ৬ মাসের ব্যাংক স্টেটমেন্ট
অথবা
✔️ মিনিমাম ১৫০ ডলার সমপরিমাণ ডলার এন্ডোর্সমেন্ট / MTE
অথবা
✔️ SBI Travel Card



📑 অতিরিক্ত প্রয়োজনীয় কাগজপত্র

🔸 পূর্বের ভারতীয় ভিসা থাকলে তার ফটোকপি
🔸 পাসপোর্ট হারিয়ে গেলে —
▪️ জিডি কপি
▪️ নোটারি
▪️ লস্ট সার্কুলেশন কপি
(আগারগাঁও পাসপোর্ট অফিস অথবা যেখান থেকে পাসপোর্ট করা হয়েছে সেখান থেকে সংগ্রহ করা যাবে)

🔸 পাসপোর্টে কোনো তথ্য পরিবর্তন করা হলে
(যেমন: নিজের নাম, বাবা/মায়ের নাম, বয়স ইত্যাদি)
▪️ কোর্ট এফিডেভিট প্রয়োজন হবে।
(যেকোনো এডভোকেটের মাধ্যমে করা যাবে)

⚠️ ভিসা আবেদন করার আগে সব কাগজপত্র ভালোভাবে যাচাই করে নিন।।

বিঃদ্রঃ ভিসা চালু হলে। এখনও টুরিস্ট ভিসা চালু হয়নি।
01841-438160

Call now to connect with business.

৬ মে থেকে চালু হচ্ছে ভারতীয় ট্যুরিষ্ট ভিসা, পাওয়া যাবে ৩ দিনের মধ্যে।মেডিকেল, এন্ট্রি, ট্যুরিষ্ট সহ যেকোনো ভারতীয় ভিসার ...
02/05/2026

৬ মে থেকে চালু হচ্ছে ভারতীয় ট্যুরিষ্ট ভিসা, পাওয়া যাবে ৩ দিনের মধ্যে।
মেডিকেল, এন্ট্রি, ট্যুরিষ্ট সহ যেকোনো ভারতীয় ভিসার সমস্যার সমাধান পেতে আজই যোগাযোগ করুন।
01841-438160

নতুন তালিকায় ভিসা ছাড়াই বাংলাদেশিরা যেসব দেশে যেতে পারবেনদুই ধাপ পিছিয়ে বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্ট সূচকে বাংলাদেশ...
15/04/2026

নতুন তালিকায় ভিসা ছাড়াই বাংলাদেশিরা যেসব দেশে যেতে পারবেন

দুই ধাপ পিছিয়ে বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্ট সূচকে বাংলাদেশের অবস্থান এখন ৯৫তম, আগের সূচকে যা ছিল ৯৩তম। নতুন তালিকায় বাংলাদেশের পাসপোর্টধারী ব্যক্তিরা আগাম ভিসা ছাড়া এখন বিশ্বের ৩৬টি দেশ ভ্রমণ করতে পারবেন। হেনলি অ্যান্ড পার্টনার্স-এর সম্প্রতি প্রকাশিত বৈশ্বিক পাসপোর্ট র‌্যাংকিংয়ের তালিকায় দেখা গেছে এটি।

তালিকা অনুযায়ী, আগাম ভিসা ছাড়া এবার বাংলাদেশিদের ভ্রমণের তালিকায় আছে বার্বাডোজ, ভুটান, ব্রিটিশ ভার্জিন আইল্যান্ড, বুরুন্ডি, কম্বোডিয়া, কেপ ভার্দ আইল্যান্ডস, কোমোরো আইল্যান্ডস, কুক আইল্যান্ডস, জিবুতি, ডমিনিকা, ফিজি, গ্রেনাডা, গিনি-বিসাউ, হাইতি, জ্যামাইকা, কেনিয়া, কিরিবাতি, মাদাগাস্কার, মালদ্বীপ, মাইক্রোনেশিয়া ও মন্টসেরাট।

এছাড়াও আছে নেপাল, নিউই, রুয়ান্ডা, সামোয়া, সেশেলস, সিয়েরা লিওন, শ্রীলঙ্কা, সেইন্ট কিটস অ্যান্ড নেভিস, সেন্ট ভিনসেন্ট অ্যান্ড দ্য গ্রেনাডাউন, বাহামাস, গাম্বিয়া, তিমুর, ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো, টুভ্যালু এবং ভানুয়াতু। এর মধ্যে কিছু দেশ ও অঞ্চলে অন-অ্যারাইভাল বা বিমানবন্দরে নামার পর ভিসার সুবিধা এবং কয়েকটি দেশের ক্ষেত্রে নিতে হবে ই-ভিসা।

এদিকে হেনলি পাসপোর্ট ইনডেক্সে এর আগের সবশেষ তালিকার মতো নতুন তালিকায়ও এক নম্বরে রয়েছে সিঙ্গাপুর। আর দুই নম্বরে রয়েছে তিনটি দেশ যথা জাপান, দক্ষিণ কোরিয়া ও সংযক্ত আরব আমিরাত।

সূচক অনুযায়ী, তৃতীয় অবস্থানে রয়েছে সুইডেন। তালিকার চতুর্থ অবস্থানে আছে বেলজিয়াম, ডেনমার্ক, ফিনল্যান্ড, ফ্রান্স, জার্মানি, আয়ারল্যান্ড, ইতালি, লুক্সেমবার্গ, নেদারল্যান্ডস, নরওয়ে, স্পেন এবং সুইজারল্যান্ড। এছাড়া পঞ্চম স্থানে আছে অস্ট্রিয়া, গ্রিস, মাল্টা ও পর্তুগাল। হাঙ্গেরি, মালয়েশিয়া, পোল্যান্ড, যুক্তরাজ্য আছে ষষ্ঠ অবস্থানে।

আজ পহেলা বৈশাখ ১৪৩৩সবাইকে নতুন বছরের শুভেচ্ছা ও অভিনন্দন
14/04/2026

আজ পহেলা বৈশাখ ১৪৩৩
সবাইকে নতুন বছরের শুভেচ্ছা ও অভিনন্দন

Address

Ga-73, Beside Pubali Bank And Panshi Building, Link Road, Middle Badda
Dhaka
1212

Website

Alerts

Be the first to know and let us send you an email when Taz Tourism posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category