Sardar Hajj & Umrah Service

Sardar Hajj & Umrah Service = সরদার হজ এন্ড ওমরাহ সার্ভিস =
বাংলাদেশ সরকার অনুমোদিত হজ-ওমরাহ, ভিসা প্রসেসিং এয়ার টিকেট এর একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান। Welcome to the official

22/07/2026

বেসরকারি হজ প্যাকেজ ঘোষণা

আজ ৮ যিলহজ্জ।হজের সফর শুরু হয়ে গেছে। 🕋🤍এই মুহূর্তে লাখো হাজী মিনার পথে…হাজার হাজার বাস এগিয়ে চলছে ইয়াওমুত তারওয়িয়াহ (Tar...
25/05/2026

আজ ৮ যিলহজ্জ।
হজের সফর শুরু হয়ে গেছে। 🕋🤍
এই মুহূর্তে লাখো হাজী মিনার পথে…
হাজার হাজার বাস এগিয়ে চলছে ইয়াওমুত তারওয়িয়াহ (Tarwiyah)-এর গন্তব্যে।
চারদিকে সাদা ইহরাম…
দোয়া… তালবিয়া…
আর এক অদ্ভুত অনুভূতি—
“এবার সত্যিই শুরু হয়ে গেল…”
অনেকেই ভাবেন,
হজের ধাপগুলো আসলে কীভাবে সম্পন্ন হয়?
একদম সহজভাবে দেখলে, হজের সফরটা এমন 👇
🕋 ৮ যিলহজ্জ ~ মিনা
→ ইহরাম
→ মিনায় গমন
→ অবস্থান, দোয়া ও ইবাদত
⛰️ ৯ যিলহজ্জ ~ আরাফাহ
→ আরাফাতে অবস্থান (হজের মূল অংশ)
→ সূর্যাস্তের পর মুযদালিফায় গমন
→ রাতযাপন ও কংকর সংগ্রহ
🪨 ১০ যিলহজ্জ ~ কুরবানি ও জামারাত
→ বড় জামারাতে পাথর নিক্ষেপ
→ কুরবানি
→ মাথা মুন্ডন / চুল কাটা
→ তাওয়াফে ইফাদা
🤍 ১১–১২ যিলহজ্জ (১৩ ঐচ্ছিক)
→ মিনায় অবস্থান
→ তিন জামারাতে পাথর নিক্ষেপ
শেষে;
🕋 বিদায়ী তাওয়াফ (তাওয়াফে ওয়াদা)
হজ ধাপে ধাপে বদলে যাওয়ার এক ইবাদতের পথ।
আজ যারা মিনায়…
ইয়া আল্লাহ, তাদের হজ কবুল করুন। আর একদিন আমাদেরও আপনার ঘরের মেহমান হওয়ার তাওফিক দিন। 🤍

25/05/2026

আল্লাহর অতিথি
আপনার সওয়াব ও প্রতিদান পূর্ণ করতে সাফা ও মারওয়ার মধ্যকার সঠিক সাঈ পদ্ধতি জেনে নিন।

25/05/2026

সূর্যের তাপ থেকে সুরক্ষা শুরু হয় কিছু সহজ পদক্ষেপের মাধ্যমে, যা আপনার স্বস্তি বজায় রাখে এবং শান্তিপূর্ণভাবে হজ সম্পন্ন করতে সহায়তা করে।

জামরায় পাথর মারায় ভুলভ্রান্তিচলার পূর্বে সে সম্পর্কে ভালভাবে জেনে নেয়া তার জন্য কি উচিৎ নয়?৬। আরো একটি ভুল হচ্ছে, তাদের ...
24/04/2026

জামরায় পাথর মারায় ভুলভ্রান্তি

চলার পূর্বে সে সম্পর্কে ভালভাবে জেনে নেয়া তার জন্য কি উচিৎ নয়?

৬। আরো একটি ভুল হচ্ছে, তাদের অনেকে সাতটি পাথর এক মুষ্টিতে নিয়ে একবারেই মেরে দেয়। ইহা বড় মারাত্মক ভুল। কারণ, আলিমগণ বলেছেন যে, একসাথে একাধিক পাথর মারলে তা একটি বলে গণ্য হবে। আর মনে রাখবেন যে, নাবী (সা.)-এর সুন্নাত মুতাবেক এক একটি করে পাথর নিক্ষেপ করা ওয়াজিব।

৭। জামরায় কংকর মারার সময় বাড়তি কিছু দু‘আ পাঠ করা, যা নাবী (সা.) থেকে মোটেই প্রমাণিত নয়। যেমন তারা অনেকে বানোয়াট দু‘আ বলে,

‘আল্লাহুম্মা ইজ্‌আলহা রিযান লিররাহমান, ওয়া গাযাবান লিশশায়তান’

অনেকে এ বিদআতী দু‘আ পড়ে কিন্তু নাবী (সা.) থেকে প্রমাণিত তাকবীর ছেড়ে দেয়। অথচ বাড়তি বা ঘাটতি না করে নাবী (সা.) থেকে বর্ণিত তাকবীরেই খ্যান্ত করা আবশ্যক।

৮। আরো একটি ভুল হচ্ছে, জামরায় পাথর নিজ হাতে মারার ক্ষেত্রে অনেকের অবহেলা করা। তারা নিজে কংকর মারতে সক্ষম হলেও অপর ব্যক্তিকে উকীল বানিয়ে ভীড়ের অবস্থায় কংকর মারার কষ্ট থেকে নিজেকে মুক্ত করতে চায়। অথচ ইহা মহান আল্লাহর এ বাণীর পরিপন্থী, যাতে তিনি হাজ্জ সম্পূর্ণ করার নির্দেশ প্রদান করেছেন। আল্লাহ পাক ইরশাদ করেন:

وَأَتِمُّواْ الْحَجَّ وَالْعُمْرَةَ لِلّهِ

তোমরা আল্লাহর উদ্দেশ্যে হাজ্জ ও উমরা সম্পূর্ণ কর।[6] তাই কষ্ট ও ক্লেশ বরদাশ্ত করে কংকর নিক্ষেপ করায় সক্ষম ব্যক্তির নিজ হাতে কংকর মারা আবশ্যক। কারণ, হাজ্জ এক প্রকারের জিহাদ, যাতে কষ্ট-ক্লেশ হওয়া স্বাভাবিক ব্যাপার। তাই হাজীগণ যেন আল্লাহকে ভয় করেন এবং আল্লাহর নির্দেশ অনুযায়ী স্বয়ং নিজেই যথাসাধ্য হজ্জের কার্যাবলী সম্পাদন করেন।

27/03/2026
27/03/2026
26/02/2026

🤲গুরুত্বপূর্ণ ৩টি দোয়াঃ-
রমজানে প্রতিদিন রাতে পড়ুন!
💎১| "রাব্বানা আতিক রিকাবানা মিনান্নার"
অর্থ :- "হে আল্লাহ! জাহান্নামের আগুন থেকে আমাদের ঘাড় মুক্ত করুন" (অর্থাৎ, আমাদের জাহান্নাম থেকে মুক্তি দিন)।
💎২। "আল্লাহুম্মা বাল্লিগনা লাইলাতুল কদর"
অর্থ:- "হে আল্লাহ, আমাকে (বা আমাদের) লাইলাতুল কদর বা ভাগ্য রজনী পাওয়ার তৌফিক দান করুন"
💎৩। "রাব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম"
অর্থ:- "হে আমাদের প্রতিপালক! আমাদের পক্ষ থেকে (এ নেক আমল/প্রচেষ্টা) কবুল করুন। নিশ্চয়ই আপনি সর্বশ্রোতা ও সর্বজ্ঞানী। 🤲🕋🤲

26/02/2026
24/02/2026

ওমরাহ করতে আসছেন?
উমরাহ পালনের সঠিক প্রস্তুতি আপনাকে সহজে ও প্রশান্ত মনে ইবাদত সম্পন্ন করতে সাহায্য করে।
আরও জানতে দেখুন উমরাহ ও ভিজিট গাইড https://haj.gov.sa/Guides

Address

House:-124/G, North Mugdapara, Wasa Road, PO-Bashabo, PS-Mugda
Dhaka
1214

Opening Hours

Monday 10:00 - 20:00
Tuesday 10:00 - 20:00
Wednesday 10:00 - 20:00
Thursday 10:00 - 20:00
Saturday 10:00 - 20:00
Sunday 10:00 - 20:00

Alerts

Be the first to know and let us send you an email when Sardar Hajj & Umrah Service posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Sardar Hajj & Umrah Service:

Shortcuts

Share