21/01/2026
ছোট বড় নারী পুরুষ সকল বয়সের সবাইকে নিইয়ে ক্যাম্পিংয়ের সরঞ্জাম সঙ্গে বেড়িয়ে পড়তে যাচ্ছি তাঁবু উৎসবে বদ্বীপ ক্যাম্প করতে।
গতানুগতিক ভ্রমণ থেকে ক্যাম্পিং এমনিতেই একটু আলাদা, এখানে নিজেদের প্রয়োজনীয় জিনিস ছাড়াও সাথে রাখতে হয় ক্যাম্পের কিছু সরঞ্জাম, রান্না করার লোকজন, টয়লেট এবং সব থেকে জরুরী নিরাপত্তা। তবে সেসব দায়ীত্ব আমাদের, আপনাকে শুধু তাবু নিয়ে যেতে হবে। নিজের জন্যে কিনে বা ভাড়াতেও পেয়ে যাবেন তাবু।
বঙ্গোপসাগরের বুকে ছবির মত সুন্দর এক দ্বীপচর, নির্জন সাদা বালীর বীচ, ঝিনুকে ছাওয়া লাল কাঁকড়ার সৈকত, সাগর লতার ফুল ফোটা ঝাড়, ম্যানগ্রোভ, জোয়ারের সময় নির্জনতা ভাঙ্গা সাগরের গর্জন, রাতের পরিষ্কার আকাশে লক্ষ তারার মেলা, উল্কাপাত, সবুজ বনের ভেতরে হেটে ঘুরার পথ। লম্বা লম্বা ঝাও গাছের সারি ঐশ্বরিক এক জায়গা। কেবল এই একটি ট্যুর বছরের সকল ক্লান্তি দূর করে দিবে আপনার।
ঢাকা থেকে রওনাঃ ২৯ জানুয়ারি বৃহঃবার সন্ধ্যা ৬ টার লঞ্চে,
(সদরঘাটের রাস্তাঘাটগুলো ভীষণ ভীর থাকে তাই দুপুরের পরপরই রওনা দিবেন প্লিজ)
থাকবোঃ ৩০ ও ৩১ জানুয়ারি ২ রাত,
ফেরার লঞ্চ ১ ফেব্রুয়ারী,
ঢাকায় পৌছানোঃ ২ ফেব্রুয়ারী সোমবার সকালে ৭ টায়।
এর মানে আমরা সেখানে থাকবো ৩০, জানু থেকে ১ ফেব্রুয়ারী পর্যন্ত
ভ্রমণের টাইপঃ ক্যাম্পিং
এটি ট্রাভেলার্স হুইসেল গ্রুপের একটি নিজস্ব ক্যাম্পিং ইভেন্ট। আমাদের অন্যান্য ইভেন্ট সম্পর্কে জানতে বা আমাদের সম্পর্কে জানতে
আমাদের পেজ ও গ্রুপে এড হয়ে থাকতে পারেন।
আমাদের গ্রুপঃ https://www.facebook.com/groups/768808669858355
আমাদের পেজঃ https://www.facebook.com/Sajib072
ভ্রমন খরচঃ
বাচ্চা পার্টি ৪০০০- টাকা ৫-৯ বছর পর্যন্ত
জনপ্রতিঃ ৬৮০০/- টাকা
(ক্যাবিন লাগলে আগে থেকে জানাতে হবে। যাওয়া বা আসা সিঙ্গেল ক্যাবিন ভাড়া ১২০০, ডাবল ২৪০০, ভিআইপি ৫০০০৳)
নিবন্ধন করার নিয়মাবলীঃ
================
যেতে আগ্রহী অবশ্যই ৩০০০/- জমা দিয়ে আপনার আসন নিশ্চিত করবেন।
ব্যাংকঃ
অ্যাকাউন্টের নাম- Md Syfur Rahman Sajib
অ্যাকাউন্ট নম্বর 116 151 0020195
ডাচ বাংলা ব্যাংক লিমিটেড
গুলশান ব্রাঞ্চ।
অথবা
পার্সোনাল বিকাশঃ
01711978072
(দয়াকরে বিকাশে টাকা পাঠালে খরচ সহ পাঠাবেন এবং পাঠানোর পর অবশ্যই উপোরোক্ত বিকাশ নাম্বারে আপনার নামঃ ঠিকানাঃ কন্টাক্ট নাম্বার সহ একটা এসএমএস করবেন। এবং বুকিং মানি ভ্রমণের ৩ দিনের কম হলে অফেরতযোগ্য)
তাঁবু উৎসবে বদ্বীপ ক্যাম্প প্ল্যানঃ
====================
(১ম দিন) – সকাল ৮টায় চরফ্যাশন বাজারে পৌঁছে সকালের নাস্তা শেষে ০৩দিনের জন্য বাজার করে ১১টার মধ্যে কচ্ছপিয়ার উদ্দেশ্যে রওনা। সেখান থেকে ট্রলারে নির্ধারিত ক্যম্প সাইটে চর হেয়ার যাবো। রাতভর আড্ডা ও গান। ক্যাম্প ফায়ার, ফানুস, ইকো লাইটিং ইত্যাদি।
(২য় দিন) – ২য় রাত থাকবো, চাইলে নিজেরা একটা রান্না করবো। আশেপাশে বীচে গ্রামের, জঙ্গলে ঘুরে বেড়াবো ।
(৩য় দিন) - সকালে উঠে নাস্তা করে ক্যাম্প সাইট গুছিয়ে আশেপাশে পরিষ্কার করে ফেরার উদ্দেশ্যে যাত্রা শুরু করব বিকেল ০৩ টায় ঢাকাগামী লঞ্চ ধরবো।
(৪র্থ দিন) সোমবার সকাল ০৭ টায় সদরঘাট পৌঁছে যার যার গন্তব্যে যাবো।
এক্টিভিটিসঃ
হুইল ছিপে মাছ ধরা (সাথে নিয়ে আসা লাগবে)
জাল দিয়ে মাছ ধরা
ফুটবল খেলা
চরাঞ্চলের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ
মন খুলে আড্ডা আর গান
অতিথি পাখি দেখা
ট্রলারে সমুদ্র উপকূলে বেড়ানো
লাল কাঁকড়ার দ্বীপটি ঘুরে দেখা
তাবুতে থাকা
গাছপালা ও প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ
হ্যামকে দোল খাওয়া
ক্যাম্প প্রদীপ জ্বালানো
সামুদ্রিক মাছ খাওয়া
ঘুড়ি ওরানো
ফানুস ওড়ানো
এই খরচে যা যা থাকবেঃ
২৯ তারিখ রাতের খাবার দিয়ে শুরু করে ১ তারিখ রাত পর্যন্ত সকল বেলার খাবার।
(কোনো খাবার কিনে খাওয়া লাগবে না, তবে আপনারা শুকনো খাবার, সাথে রাখতে পারেন। ক্যাম্পিং এর শুরুর দিন দুপুরের খাবার তৈরিতে ২ ঘণ্টা দেরি হতে পারে প্রথম দিন হিসেবে)
ঢাকা থেকে লঞ্চের ডেকে যাতায়াত সহ সকল প্রকার যাতায়াত।
৩ দিনের জন্যে রিজার্ভ ট্রলার।
পর্যাপ্ত পরিমাণ মিনারেল পানি
(তাই বলে হাত ধোয়ার কাজে কেও ব্যাবহার করলে ৫০০ টাকা জরিমানা।)
বাবুর্চি ও একজন হেল্পার
লোকাল ট্রান্সপোর্ট সিএনজি/ অটো/ লেগুনা/ ট্রলার
স্বাস্থ্য সম্মত টয়লেট
জেলেদের নৌকা থেকে মাছ কিনে খাওয়ার ব্যাবস্থা হবে।
ক্যাম্প সাইটের পাশে চুলাতে নিজেদের ব্যাবস্থায় চা
✅যা যা থাকছেনা, কি থাকছে না সেটা বেশি জরুরী✅
❌কোনো ক্যাবিন
❌টেন্ট এবং সাথের ম্যাট
❌বারবিকিউ
❌সকাল/ দুপুর/রাত ছাড়া খাবার
❌ক্যাম্প সাইট ছাড়া যেকোনো চা নাস্তা
❌কোন ব্যক্তিগত খরচ
❌কোন ঔষধ