AL-Sami Air Travels & Tours

AL-Sami Air Travels & Tours All Kind Of Tours,Travels & Visa Processing Related assistance is Provided.

মধ্যপ্রাচ্যের ৪টি দেশে অবস্থানরত বাংলাদেশীদের জন্যে  বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয় পক্ষ থেকে ইমার্জেন্সি হটলাইন চালু করা...
02/03/2026

মধ্যপ্রাচ্যের ৪টি দেশে অবস্থানরত বাংলাদেশীদের জন্যে বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয় পক্ষ থেকে ইমার্জেন্সি হটলাইন চালু করা হয়েছে। যে কোন পরিস্থিতি বিবেচনায় নগদ টাকা, রেসিডেন্সি আইডি, পাসপোর্ট, প্রয়োজনীয় ওষুধ, মোবাইল চার্জার ও পাওয়ার ব্যাংক, পানি ও শুকনো খাবারসহ প্রয়োজনীয় জিনিসপত্র সবসময় নিজের সঙ্গে রাখার পরামর্শ দিয়েছে বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়। জরুরি যোগাযোগের নম্বরসমুহ

সংযুক্ত আরব আমিরাত

আবুধাবীতে যোগাযোগের হটলাইন নম্বর ও হোয়াটসঅ্যাপ নম্বর হচ্ছে: +৯৭১ ৫৬৬১১ ৭২১৫, +৯৭১০২৪৪৬ ৫১০০, +৯৭১ ৫৪ ৭৪৩ ৯৩৯২ এবং +৯৭১ ৫০ ২৬৪ ৩৩৯৬। ইমেইল:[email protected]

দুবাই কনস্যুলেটের হটলাইন নম্বর- +৯৭১ ৫০৮১৬৮২৫৩ ও +৯৭১৫০৮১৬৮৩৬৩ এবং ইমেইল:[email protected]

ইরাক

ইরাকে জরুরি প্রয়োজনে বাংলাদেশ হটলাইন (+9647827883680 Whatsapp) এবং ইমেইল:[email protected]

কুয়েত

জরুরি প্রয়োজনে দূতাবাসের হটলাইন নম্বরসমূহ: +965 69920013, +965 66516404 এবং +965 50895161 ইমেইল: [email protected]

বাহরাইন

জরুরি প্রয়োজনে দূতাবাসের হেল্পলাইন নম্বর: +৯৭৩ ৩৩৩৭৫১৫৫ এবং ইমেইল:[email protected]
©

১ নভেম্বর ২০২৫ হতে সৌদি আরবে যারা প্রবেশ  করবেন - পুরাতন প্রবাসী , নতুন প্রবাসী, ভিজিট ভিসা  কিংবা উমরা বা হজ্জ যাত্রী- ...
02/11/2025

১ নভেম্বর ২০২৫ হতে সৌদি আরবে যারা প্রবেশ করবেন - পুরাতন প্রবাসী , নতুন প্রবাসী, ভিজিট ভিসা কিংবা উমরা বা হজ্জ যাত্রী- তারা ঔষধ নিয়ে আসার ক্ষেত্রে সতর্ক থাকবেন। আপনার নিকট যদি এমন কোন ঔষধ থাকে যাতে এলকোহল এর উপস্থিতি আছে, তাহলে রেজিস্ট্রার ডাক্তার এর প্রেসক্রিপশন সহ সৌদি ফুড এন্ড ড্রাগ অথরিটির ওয়েবসাইটে আপলোড করে অনুমতি নিয়ে তার কপি সাথে নিবেন।

কিছু কমন ঔষধ বাংলাদেশীরা নিয়ে আসেন। যেমন= রিভোট্রিল (Rivotril) ট্যাবলেট যার জেনেরিক নাম ক্লোনাজিপাম (Clonazepam)। এটি বাংলাদেশে ঘুমের ঔষধ হিসেবে বহুল ব্যবহৃত। কিন্তু, সৌদি আরবে এটি মাদকদ্রব্য হিসেবে নথিভুক্ত।
= ট্রামাডোল ৫০ এম জি ক্যাপসুল (Tramadol 50 MG Capsule) আরবীতে الترمادول। এটি ব্যথা নিরোধক ঔষধ হিসেবে ব্যবহৃত হয়। এই ঔষধের আরও বিভিন্ন নাম ট্রামাল (Tramal), কিংডল (Kingdol)।

= “এ্যালজোলাম” ট্যাবলেট যার জেনেরিক নাম আলপ্রাজোলাম (Alprazolam 0.25 MG Tablet)। আরবীতে البروزولام/ألبرازولام।

এ ঔষধ কিংবা এসব উপাদান বিদ্যমান অন্য যে কোন নামের ঔষধ সৌদি এয়ারপোর্ট দিয়ে বহন করতে হলে সফরের আগে এর প্রেসক্রিপশন সৌদি কাস্টমস এর ওয়েবসাইটে আপলোড করে পারমিশন নিতে হবে। অন্যথায় মাদকদ্রব্য পাচারের মামলায় আটক হতে পারেন। তাছাড়া সৌদিতে প্রেসক্রিপশন ছাড়া এই ঔষধ বহন করার কারণে যে কোনো সময় যে কেউ আটক হতে পারেন।

যদি কেউ এমন মামলায় আটক হন তাহলে সংশ্লিষ্ট প্রেসক্রিপশন বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়, সৌদি এ্যাম্বাসি, সৌদি পররাষ্ট্র মন্ত্রনালয়ের সত্যায়নের পর সৌদি ফুড এ্যান্ড ড্রাগ অথরিটি থেকে অনুমোদন করিয়ে নিতে হবে। এবং লাইসেন্সধারী অনুবাদ সেন্টার থেকে অনুবাদ করে সৌদি কোর্টে সাবমিট করতে হবে।

ট্রাভেল এজেন্ট এবং রিক্রুটিং এজেন্টদের প্রতি অনুরোধ হলো, এই বিষয়ে যাত্রীদের টিকেট নেয়ার সময়ই সচেতন করে দিবেন।
©

বিমান টিকিটের সিন্ডিকেটের সাথে জড়িত থাকায় নিচের এই ১৩ টি এজেন্সির নিবন্ধন বাতিল করা হয়েছে। তাই উক্ত এই এজেন্সিগুলোর স...
27/09/2025

বিমান টিকিটের সিন্ডিকেটের সাথে জড়িত থাকায় নিচের এই ১৩ টি এজেন্সির নিবন্ধন বাতিল করা হয়েছে। তাই উক্ত এই এজেন্সিগুলোর সাথে যে কোন ধরণের লেনদেন থেকে বিরত থাকুন তানা হলে আপনি প্রতারিত হতে পারেন।

জেনে রাখুনঃপাসপোর্টে ইমিগ্রেশন থেকে "অফলোড" (Offload) মানে হচ্ছে, আপনি আন্তর্জাতিক ফ্লাইটে উঠতে চেয়েও উঠতে পারেননি—কারণ ...
01/09/2025

জেনে রাখুনঃ

পাসপোর্টে ইমিগ্রেশন থেকে "অফলোড" (Offload) মানে হচ্ছে, আপনি আন্তর্জাতিক ফ্লাইটে উঠতে চেয়েও উঠতে পারেননি—কারণ ইমিগ্রেশন অফিসার আপনাকে অনুমতি দেননি।

🔍 কেন ইমিগ্রেশনে "অফলোড" দেওয়া হয়?
নিচের কারণগুলো সাধারণত দেখা যায়:
১. ডকুমেন্ট বা ভিসার সমস্যা
পাসপোর্টে বৈধ ভিসা না থাকা বা ভিসায় ভুল তথ্য
ট্রাভেল প্ল্যানের সাথে ডকুমেন্ট মিলছে না (যেমন: হোটেল বুকিং, রিটার্ন টিকিট)
২. ট্যুরিস্ট ভিসা হলেও কাজ করতে যাওয়ার সন্দেহ
আপনি বলছেন ট্যুরিস্ট, কিন্তু অফিসার ভাবছেন আপনি কাজ করতে যাচ্ছেন
আগে অবৈধভাবে বিদেশে ছিলেন বা ওভারস্টে করেছিলেন
৩. সাধারণ সন্দেহভাজন কার্যকলাপ বা আচরণ
আপনি ঘাবড়ে যাচ্ছেন বা প্রশ্নের সঠিক উত্তর দিতে পারছেন না
ভুল তথ্য দিয়েছেন বা উত্তর গুলিয়ে ফেলেছেন
৪. স্পন্সর বা ইনভাইটেশনের তথ্য অস্পষ্ট
যিনি ইনভাইট করেছেন তার তথ্য যাচাই করে সন্দেহ হলে
৫. মানি ট্রেইল বা ফিনান্সিয়াল প্রমাণ দুর্বল
আপনার কাছে যথেষ্ট টাকা নেই বোঝাতে (যেমন: ব্যাংক স্টেটমেন্ট)
স্পন্সরের ব্যাংক স্টেটমেন্ট বা ইনকাম প্রমাণ নেই
৬. হিউম্যান ট্র্যাফিকিং সন্দেহ
তরুণী বা অল্প বয়সী মেয়ে, একা যাচ্ছে, কাজের কোনো প্রমাণ নেই – ট্র্যাফিকিং সন্দেহ হলে

✅ সমাধান কী?
১. সঠিক ও পূর্ণ ডকুমেন্ট তৈরি করুন
রিটার্ন টিকিট, হোটেল বুকিং, ব্যাংক স্টেটমেন্ট, ট্রাভেল ইনস্যুরেন্স, স্পন্সরশিপ পেপার ঠিকভাবে নিন
২. ইমিগ্রেশনের প্রশ্নের জন্য প্রস্তুত থাকুন
কোথায় যাচ্ছেন, কেন যাচ্ছেন, কবে ফিরবেন — এসব প্রশ্নে স্পষ্ট উত্তর দিন
৩. যদি অফলোড হয়ে যান, পরেরবার আরও শক্তভাবে প্রস্তুতি নিন
ইমিগ্রেশন রিপোর্ট সংগ্রহ করুন
ঠিক কী কারণে অফলোড হয়েছেন, সেটা জানলে সমাধান সহজ হয়
৪. প্রয়োজনে অভিজ্ঞ ট্রাভেল এজেন্টের সহায়তা নিন
তারা কনসাল্ট করে আপনাকে সঠিকভাবে প্রস্তুত করতে পারে
৫. অফলোড হলে রিপোর্ট রাখুন
ইমিগ্রেশন থেকে কোনো কাগজ দেওয়া হলে সেটি ভবিষ্যতের জন্য জরুরি

🚫 মনে রাখবেন:
বারবার অফলোড হলে আপনার নাম "ওয়াচ লিস্ট"-এ চলে যেতে পারে, যা ভবিষ্যতের জন্য সমস্যা তৈরি করতে পারে।

ঘরে বসেই বিভিন্ন দেশের ভিসা চেক করুন:১। তানজানিয়া www.tanzania.go.tz২। কাতার www.moi.gov.qa/site/english৩। কুয়েত www.m...
27/02/2025

ঘরে বসেই বিভিন্ন দেশের ভিসা চেক করুন:
১। তানজানিয়া www.tanzania.go.tz
২। কাতার www.moi.gov.qa/site/english
৩। কুয়েত www.moi.gov.kw
৪। পাকিস্তান www.moitt.gov.pk/
৫। সৌদি আরব www.moi.gov.sa/
৬। দুবাই/আরব আমিরাত www.moi.gov.ae
৭। মিশর www.moiegypt.gov.eg/english/
৮। বাংলাদেশ www.moi.gov.bd
৯। সাইপ্রাস http://moi.gov.cy/
১০। নেপাল http://www.moic.gov.np/
১১। আলবেনিয়া http://www.moi.gov.al/
১২। জামবিয়া http://www.moi.gov.gm/
১৩। জর্দান http://www.moi.gov.jo/
১৪। ইন্ডিয়া http://labour.nic.in/
১৫। কেনিয়া www.labour.go.ke/
১৬। ইটালী https://www.visaservices.org.in/Italy-Bangladesh-Tracking/
১৭। সিংগাপুর: www.mom.gov.sg/
সিঙ্গাপুরের ভিসা চেক করতে: http://singapore.embassyhomepage.com/
১৮। গ্রীস www.mddsz.gov.si/en
১৯। শ্রীলংকা: www.labourdept.gov.lk/
২০। দক্ষিণ আফ্রিকা www.labour.gov.za/
২১। ইরান: www.irimlsa.ir/en
২২। গানা www.ghana.gov.gh/
২৩। থাইল্যান্ড: www.mfa.go.th
২৪। বাহরাইন: www.mol.gov.bh
২৫। ভূটান www.molhr.gov.bt/
২৬। কলমবিয়া www.labour.gov.bc.ca/esb/ www.gov.bc.ca/citz
২৭। কানাডা: www.labour.gov.on.ca/english/
২৮। বারবাডোস www.labour.gov.bb/
২৯। কোরিয়া: www.moel.go.kr/english
৩০। জাপান www.mhlw.go.jp/english/
৩১। সাইপ্রাস www.mfa.gov.cy/
৩২। ভিয়েতনাম english.molisa.gov.vn/
৩৩। নিউজিল্যান্ড www.dol.govt.nz/
৩৪। নামিবিয়া www.mol.gov.na/
৩৫। মালদ্বীপ mhrys.gov.mv/
৩৬। মায়ানমার www.mol.gov.mm/
৩৭। লেবানন www.labor.gov.lb/
৩৮। পোল্যান্ড www.mpips.gov.pl/en
৩৯। ইংল্যান্ড www.ukba.homeoffice.gov.uk
৪০। বুলগেরিয়া www.mlsp.government.bg/en
৪১। আমেরিকা www.dvlottery.state.gov/ESC www.dol.gov/
৪২। স্পেন: www.mtin.es/en
৪৩। ইউক্রেইন www.mlsp.gov.ua/
৪৪। উগান্ডা www.mglsd.go.ug/
৪৫। পেলেস্তাইন www.mol.gov.ps/
৪৬। ব্রুনাই: www.labour.gov.bn/
৪৭। ইয়ামেন: www.dol.gov/
৪৮। নেদারল্যান্ড: english.szw.nl/
৪৯। জামবিয়া: www.mlss.gov.zm
৫০। অষ্ট্রেলিয়া: www.workplace.gov.au/
৫১। জিমবাবুয়ে www.dol.gov/
৫২। ফিলিফাইন: www.dole.gov.ph/
৫৩। মালয়েশিয়া: www.mohr.gov.my
৫৪। রাশিয়া: www.labour.gov.on.ca/
৫৫। ভারতীয় ভিসা আবেদন: www.indianvisaonline.gov.in/visa/
http://indianvisaonline.gov.in/visa/indianVisaReg.jsp
৫৬।UAE ভিসা চেক: http://united-arab-emirates.visahq.com/
৫৭।কানাডা : www.cic.gc.ca/english/index.asp
৫৮।ওমান : www.rop.gov.om/english/onlineservices-visastatus.asp
৫৯। ওমানের ভিসা : www.rop.gov.om/
৬০। Entry Permit চেক করার জন্য www.moi.gov.ae/
৬১। বাহরাইন www.markosweb.com/www/mol.gov.sa/
৬২। সৌদি আরব: www.saudiembassy.net/
৬৩। হাঙ্গেরী: www.huembwas.org/

Address

48/A-B, Baitul Khair Building, Room No-702, Purana Paltan
Dhaka

Opening Hours

Monday 09:00 - 17:00
18:00 - 19:00
Tuesday 09:00 - 17:00
18:00 - 19:00
Wednesday 09:00 - 17:00
18:00 - 19:00
Thursday 09:00 - 17:00
18:00 - 19:00
Saturday 09:00 - 17:00
18:00 - 19:00
Sunday 09:00 - 17:00
18:00 - 19:00

Telephone

+8801817674134

Website

Alerts

Be the first to know and let us send you an email when AL-Sami Air Travels & Tours posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category