Visit In Beautiful Khulna

Visit In Beautiful Khulna Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Visit In Beautiful Khulna, dhaka tour travels 307 jalil tower khulna, Dhaka.

পীর খানজাহান আলী (রাঃ) এর পূণ্যভূমি খুলনা। বিশ্ব ঐতিহ্য ম্যানগ্রোভ ফরেস্ট সুন্দরবনের প্রবেশ দ্বার এই শহর। ইতিহাস, ঐতিহ্য...
12/08/2017

পীর খানজাহান আলী (রাঃ) এর পূণ্যভূমি খুলনা। বিশ্ব ঐতিহ্য ম্যানগ্রোভ ফরেস্ট সুন্দরবনের প্রবেশ দ্বার এই শহর। ইতিহাস, ঐতিহ্য আর অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি খুলনা আপনাকে হাতছানি দিয়ে ডাকছে।
এই আহবান উপেক্ষা করা একজন পরিব্রাজক হিসেবে আপনার জন্য দুরূহ। সুন্দরবনের ঘন সবুজ অরণ্যরাজি, জলে কুমির আর ডাঙ্গায় বাঘের হুংকার, মায়াবী চিত্রল হরিণের অবারিত আনাগোনা, বানরের দুষ্টামি, মৌমাছির গুণগুণ গুঞ্জরণ শুনতে শুনতে পৌছে যাবেন কটকা সী-বিচে। বঙ্গোপসাগরের উত্তাল জলরাশি সগর্জনে স্বাগত জানাবে আপনাকে।
শান্ত নিস্তরঙ্গ সবুজে ঘেরা শহর খুলনায় আপনার আগমন, অবস্থান ও ভ্রমণকে আরো সুন্দর ও আনন্দময় করে তুলতে পাশে আছে ঢাকা ট্যুরস এ্যান্ড ট্রাভেলস। সার্বক্ষণিকভাবে আমাদের সেবার দুয়ার রয়েছে আপনাদের জন্য উন্মুক্ত।
খুলনা শহরের একেবারে প্রাণকেন্দ্রে আধুনিক সকল সুযোগ সুবিধা সম্বলিত সদ্য নির্মিত আধুনিক স্থাপত্য শৈলের হোটেল জেএইচ ইন্টারন্যাশনাল। ঢাকা ট্যুরস এ্যান্ড ট্রাভেলস চুক্তিবদ্ধ হয়েছে হোটেল কর্তৃপক্ষের সাথে।
অতিথিদের জন্য রয়েছে সিঙ্গেল, কাপল ও টুইন রুম। এসি এবং নন-এসি দু’ধরনেরই রুম পাবেন এখানে। সিসি ক্যামেরায় সার্বক্ষণিক নিñিদ্র নিরাপত্তা ব্যবস্থা। ২৪ ঘন্টা আপনাদের জন্য রুম সার্ভিসের ব্যবস্থা রয়েছে। বাথরুমে পাবেন সার্বক্ষণিক ঠান্ডা ও গরম পানি। সর্বত্র ফ্রি ওয়াইফাই। রয়েছে কার পার্কিং এবং লন্ড্রী সার্ভিস। খুলনা শহর এবং আশেপাশের যে কোন পর্যটন স্পটে যাওয়ার জন্য থাকছে রেন্ট এ কার সার্ভিস।
আর ঢাকা ট্যুরস অ্যান্ড ট্রাভেলস তো থাকছেই আপনাদের পাশে। আর তাই নির্ভাবনায় চলে আসুন, খুলনায়, আমাদের আতিথেয়তায়।
call-01768455016

এক নজরে খুলনা বিভাগের সকল দর্শনীয় স্থানের নামের তালিকাখুলনা বিভাগ:বাগেরহাট ষাট গম্বুজ মসজিদ, খানজাহান আলীর (রহ.) মাজার,...
12/08/2017

এক নজরে খুলনা বিভাগের সকল দর্শনীয় স্থানের নামের তালিকা
খুলনা বিভাগ:
বাগেরহাট ষাট গম্বুজ মসজিদ, খানজাহান আলীর (রহ.) মাজার, সিঙ্গাইর মসজিদ, বিবি বেগনী মসজিদ, চুনখোলা মসজিদ, পীর আলী মুহাম্মদ তাহেরের সমাধি, এক গম্বুজ মসজিদ, নয় গম্বুজ মসজিদ, সাবেক ডাঙ্গা পুরাকীর্তি, রণবিজয়পুর মসজিদ, জিন্দাপীর মসজিদ, রেজা খোদা মসজিদ, খানজাহানের বসতভিটা, ঢিবি, কোদলা মঠ, ইংরেজ শাসনের বিরুদ্ধে বিদ্রোহী শহীদ কৃষক রহিমুল্লাহর বাড়ি, মোরেলের স্মৃতিসৌধ, ১৮৬৩ সালে তৎকালীন এসডিও মংলা পোর্ট, চিলা চার্চ, কবি রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহর সমাধি, প্রফুল্ল ঘোষের বসতবাড়ি, নীলসরোবর, জমিদার ক্ষিতিষ চন্দ্রের বসতবাড়ির ধ্বংসাবশেষ, শাহ আউলিয়াবাগ মাজার, হজরত খানজাহান আলীর (রহ.) সহচর পীর শাহ আউলিয়ার মাজার, নাটমন্দির, রামজয় দত্তের কাছারিবাড়ি। ব্রিটিশ সেনাদের পর্যবেক্ষণ টাওয়ার। কৃষ্ণমূর্তি, গোপাল জিউর মন্দির, লাউপালা, যাত্রাপুর, দুবলার চর, কটকা, কচিখালি, সুন্দরবন। চুয়াডাঙ্গা ঘোলদাড়ি জামে মসজিদ, তিয়রবিলা বাদশাহী মসজিদ, আলমডাঙ্গা রেলস্টেশন, হজরত খাজা মালিক উল গাউসের (রহ.) মাজার (গড়াইটুপি অমরাবতী মেলা), দর্শনা কেরু অ্যান্ড কোং লি., দর্শনা রেলস্টেশন, দর্শনা শুল্ক স্টেশন, দর্শনা ইমিগ্রেশন ও কাস্টমস চেকপোস্ট, নাটুদহ আটকবর, নাটুদহ, মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভ, চারুলিয়া, কার্পাসডাঙ্গা, তালসারি, দত্তনগর কৃষি খামার, ধোপাখালী মুক্তিযোদ্ধা কবরস্থান, কাশিপুর জমিদারবাড়ি, ধোপাখালী শাহী মসজিদ। যশোর হাজী মুহাম্মদ মহসিনের ইমামবাড়ী, মীর্জানগর হাম্মামখানা, ভরত ভায়না মাইকেল মধুসূদন দত্তের বাড়ি, ভাতভিটা, সীতারাম রায়ের দোলমঞ্চ, গাজী-কালু-চম্পাবতীর কবর, বাঘানায়ে খোদা মসজিদ, পাঠাগার মসজিদ, মনোহর মসজিদ, শেখপুরা জামে মসজিদ, শুভরাঢ়া মসজিদ, মীর্জানগর মসজিদ, ঘোপের মসজিদ, শুক্কুর মল্লিকের মসজিদ, নুনগোলা মসজিদ, কায়েমকোলা মসজিদ, বালিয়াডাঙ্গা সর্বজনীন পূজামন্দির, দশ মহাবিদ্যামন্দির, অভয়নগর মন্দির, পঞ্চরত্ন মন্দির, ভুবনেশ্বরী দেবীর মন্দির, রায়গ্রাম জোড়বাংলা মন্দির, লক্ষ্মীনারায়ণের মন্দির, মুড়লি শিবমন্দির, জোড়বাংলার দশভুজার মন্দির, চড়ো শিবমন্দির। ঝিনাইদহ নলডাঙ্গা মন্দির, মিয়ার দালান, কেপি বসুর বাড়ি, গোড়ার মসজিদ, মিয়ার দালান, গলাকাটা মসজিদ, জোড়বাংলা মসজিদ, সাতগাছিয়া মসজিদ, জাহাজঘাটা হাসিলবাগ গাজী-কালু-চম্পাবতীর মাজার, বলু দেওয়ানের বাজার, দত্তনগর কৃষি খামার, শৈলকুপা শাহী মসজিদ ও মাজার, শৈলকুপা রামগোপাল মন্দির, মরমি কবি পাঞ্জু শাহের মাজার, শৈলকুপা শাহী মসজিদ, কামান্না ২৭ শহীদের মাজার, সিরাজ সাঁইয়ের মাজার, ঢোলসমুদ্র দীঘি, মল্লিকপুরের এশিয়ার বৃহত্তম বটগাছ। খুলনা সুন্দরবন, রেলস্টেশনের কাছে মিস্টার চার্লির কুঠিবাড়ি, দক্ষিণডিহি, পিঠাভোগ, রাড়ুলী, সেনহাটি, বকুলতলা, শিরোমণি, বীরশ্রেষ্ঠ রুহুল আমিনের সমাধি সৌধ, চুকনগর, গল্লামারী, খানজাহান আলী কর্তৃক খননকৃত বড় দীঘি, মহিম দাশের বাড়ি, খলিশপুর সত্য আশ্রম। কুষ্টিয়া শিলাইদহ কুঠিবাড়ী, লালন শাহের মাজার, মীর মশাররফ হোসেনের বাস্ত্তভিটা, ঝাউদিয়ার শাহী মসজিদ, আড়-য়া পাড়ার নফর শাহের মাজার, কুমারখালী বাজারে দরবেশ সোনা বন্ধুর মাজার এবং সাফিয়ট গ্রামের জঙ্গলী শাহের মাজার, জর্জবাড়ী, মুহিষকুন্ডি নীলকুঠি, কালীদেবী মন্দির, মুক্তিযুদ্ধের স্মারক ভাস্কর্য ‘মুক্তবাংলা’। মাগুরা রাজা সীতারাম রায়ের রাজধানীর ধ্বংসাবশেষ, সুলতানী আমলে প্রতিষ্ঠিত মাগুরা আঠারখাদা মঠবাড়ি, সিদ্ধেশ্বরী মঠ, ভাতের ভিটা পুরাকীর্তি, শ্রীপুর জমিদারবাড়ি, মোকাররম আলী (রহ.) দরগাহ, শত্রুজিৎপুর মদনমোহন মন্দির। মেহেরপুর মুজিবনগর স্মৃতিসৌধ ও ঐতিহাসিক আম্রকানন, মুজিবনগর মুক্তিযুদ্ধ স্মৃতি কমপ্লেক্স, পৌর ঈদগাহ, মেহেরপুর পৌর কবরস্থান, মেহেরপুর পৌর হল, মেহেরপুর শহীদ স্মৃতিসৌধ, আমদহ গ্রামের স্থাপত্য নিদর্শন, সিদ্ধেশ্বরী কালীমন্দির, আমঝুপি নীলকুঠি, ভাটপাড়ার নীলকুঠি, সাহারবাটি, ভবানন্দপুর মন্দির। নড়াইল সুলতান কমপ্লেক্স, বাধাঘাট, নিরিবিলি পিকনিক স্পট, অরুনিমা ইকো পার্ক, চিত্রা রিসোর্ট, বীরশ্রেষ্ঠ শহীদ নূর মোহাম্মদ শেখ কমপ্লেক্স। সাতক্ষীরা সুন্দরবন, মান্দারবাড়িয়া সমুদ্রসৈকত, যশোরেশ্বরী মন্দির, হরিচরণ রায়চৌধুরীর জমিদারবাড়ি ও জোড়া শিবমন্দির, যিশুর গির্জা, মোজাফফর গার্ডেন অ্যান্ড রিসোর্ট, মায়ের মন্দির, মায়ি চম্পার দরগা, জোড়া শিবমন্দির, শ্যামসুন্দর মন্দির, চেড়াঘাট কায়েম মসজিদ, তেঁতুলিয়া জামে মসজিদ, গুনাকরকাটি মাজার, বুধহাটার দ্বাদশ শিবকালী মন্দির, টাউন শ্রীপুর, দেবহাটা থানা, প্রবাজপুর মসজিদ, নলতা শরীফ

HOTEL  JH  INTERNATIONALROOM FACILITIES 1- COOL & HOT WATHER SERVICE2-  PABX TELEPHONE3- FILTER & HYGENIC  DRINKING4- CA...
09/08/2017

HOTEL JH INTERNATIONAL
ROOM FACILITIES
1- COOL & HOT WATHER SERVICE
2- PABX TELEPHONE
3- FILTER & HYGENIC DRINKING
4- CABLE TV
5- 24 HOURS ROOM SERVICE
6- TOILET KIT
7- T&T CALL (LOCAL)
8- FREE WIFI

OTHER FACILITIES
9- ALL COVERAGE WITH CC CEMERA
10- RECEPTION LOBY
11- CAR PARKING
12- 24 HOURS POWER SUPPLY & ELEVATORS
13- SECURITY SERVICE
14- LAUNDRY SERVICE
15- TOURISM
16- RENT –A- CAR

ROOM TARIFF
SINGLE ROOM COUPLE ROOM TWIN ROOM
AC-Tk-1500 AC-tk-1800 AC-tk2300
NON-AC-tk1200 NON-AC-tk1500 NON-ACtk 1900

Visit In Beautiful Khulna
09/08/2017

Visit In Beautiful Khulna

Address

Dhaka Tour Travels 307 Jalil Tower Khulna
Dhaka

Telephone

01768455016

Website

Alerts

Be the first to know and let us send you an email when Visit In Beautiful Khulna posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share