RS International Limited

RS International Limited Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from RS International Limited, Travel Company, 59 purana paltan azad center lifte/03, 59 পুরোনো পল্টন আজাদ সেন্টার লিফট/০৩, Dhaka.

ভারত ছাড়াও তিন দেশ থেকে বাংলাদেশিরা নিতে পারবে রোমানিয়ার ভিসাবাংলাদেশি নাগরিকরা ভারত ছাড়া আরও তিনটি দেশে রোমানিয়ার ভিসা ...
09/12/2025

ভারত ছাড়াও তিন দেশ থেকে বাংলাদেশিরা নিতে পারবে রোমানিয়ার ভিসা

বাংলাদেশি নাগরিকরা ভারত ছাড়া আরও তিনটি দেশে রোমানিয়ার ভিসা আবেদন জমা দিতে পারবেন। এই তিনটি দেশ হলো মালয়েশিয়া, থাইল্যান্ড ও ভিয়েতনাম।

সোমবার (৮ ডিসেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

এতে উল্লেখ করা হয়, বাংলাদেশের নাগরিকরা শিক্ষা ভিসা এবং পারিবারিক পুনর্মিলন ভিসার আবেদন সাধারণত নয়াদিল্লিস্থ রোমানিয়া দূতাবাসে জমা দিয়ে থাকেন।

সম্প্রতি নয়াদিল্লিস্থ রোমানিয়া দূতাবাস কূটনৈতিক পত্রের মাধ্যমে জানিয়েছে যে, বাংলাদেশি নাগরিকরা শিক্ষা ভিসা এবং পারিবারিক পুনর্মিলন ভিসার আবেদন এখন থেকে নয়াদিল্লিস্থ রোমানিয়া দূতাবাসের পাশাপাশি কুয়ালালামপুর, হ্যানয় এবং ব্যাংককে অবস্থিত রোমানিয়ার কূটনৈতিক মিশনেও জমা দিতে পারবেন।

খুব সাবধান চোর বাটপার দিয়ে এজেন্সি গুলো ভরে গেছে ভুলেও কাউকে টাকা দিয়েন না এরা এভাবে করে ভিসা করছে পরে এয়ারপোর্ট কন্ট...
23/10/2025

খুব সাবধান চোর বাটপার দিয়ে এজেন্সি গুলো ভরে গেছে ভুলেও কাউকে টাকা দিয়েন না এরা এভাবে করে ভিসা করছে পরে এয়ারপোর্ট কন্টাক্ট করে ওই দেশে নামার পরে তখন আবার ফিরে আসতেছে।

11/03/2025

🇲🇾 মালয়েশিয়ার জনশক্তি রপ্তানির খাতে দুর্নীতির একটি
সংক্ষিপ্ত বিবরণী -

🇧🇩 বাংলাদেশ সরকারের বিএমইটি (BMET) খরচ ৫,৪০০ টাকা যেখানে সিন্ডিকেট করে ওরা নিয়েছে ১,৫২,০০০ টাকা।
👉 ২০০৬-২০০৮ এ কোনো মেডিকেল বাধ্যতামূলক ছিলো
না, তবে ২০২২ এ মেডিকেল এর স্লিপ (মাইগ্রাম)।
👉 ৩০০০ - ৩৫০০ টাকা মেডিকেল ফি,
কিন্তু ১১,০০০ টাকা করে নিয়েছে।
- মোট প্রায় ২০,০০,০০০ মেডিকেল করিয়েছে আর লোক গিয়েছে ৪,৭৪,০০০ এর মতো।

শুধুমাত্র মেডিকেলের নাম দিয়ে নিরীহ জনগণের কাছ থেকে লুটপাট করেছে -
২০,০০,০০০ - ৪,৭৪,০০০ = ১৫,২৬,০০০ জন কর্মী
* ১৫,২৬,০০০ × ১১,০০০ = ১৬,৭৮৬,০০০,০০০ টাকা।

লোক গিয়েছে মাত্র ৪,৭৪,০০০ জন কর্মী -
* ৪,৭৪,০০০ × ১,৫২,০০০ = ৭২,০৪৮,০০০,০০০ টাকা।
[ মেডিকেল এবং অতিরিক্ত ম্যানপাওয়ার এই দুটো খাতে আলাদা আলাদা ভাবে দুর্নীতির চিত্র ]

তবে ভিসা মেনপাওয়ার হবার পরও যেতে পারে নাই প্রায় ৫০,০০০ লোক/কর্মী এই সংখ্যা নিয়ে মত পার্থক্য রয়েছে, সিন্ডিকেটের সদস্যরা সংখ্যা আরো কম বলছে।

👉 সর্বস্ব হারিয়ে ৫,০০,০০০ থেকে ৬,০০,০০০ টাকা পর্যন্ত খরচ করে গরিব কর্মিরা এক রকম মানবেতর জীবনযাপন করলেও সরকারের তেমন কোনো পদক্ষেপ ছিলোনা।

👉 সিন্ডিকেটকে টাকা ফেরত দিতে আদেশ দিলেও তারা ৭০,০০০ টাকা বা তারও কম টাকা কিছু লোককে ফেরত দিয়েছে।
- যেখানে সরকারি মেনপাওয়ার করতে খরচ হয়েছে ৫,৪০০ টাকা। কিন্তু নিয়েছে ১ লক্ষ ৫২ হাজার টাকা।
👉 কেন নিয়েছে
👉 কি কারনে নিয়েছে
👉 কাদেরকে টাকাটা দিয়েছে
আমরা সাধারণ জনগণ জানতে চাই।।।

- শুধুমাত্র মেডিকেল ও সিন্ডিকেট ভিসা প্রসেসিং বাবদ প্রায় ২৪ হাজার কোটি টাকা এই চক্র হাতিয়ে নিয়েছে এবং টাকা পাচার করেছে।
চক্রের মূল বাংলাদেশ অংশে রুহুল আমিন স্বপন কেথারসিস ইন্টারন্যাশনাল এর মালিক সাথে আছে
👉 সালমান এফ রহমান,
👉 লোটাস কামাল,
👉 বেনজির আহমেদ,
👉 নিজাম হাজারি,
👉 লে:জে: মাসুদ উদ্দিন চৌধুরী,
👉 আলাউদ্দিন চৌধুরী নাসিম,
👉 কাজি মফিজুর রহমান,
👉 আবুল বাশার,
👉 নূর আলী
👉 কালা ফিরোজ
👉 মহি উদ্দিন মহি
👉 বাসেক কমিশনার
👉 সাবেক মন্ত্রী ইমরান আহমেদ ও
👉 সচিব মুনিরুছ সালেহীন সহ অনেকে।

NB: [এই সিন্ডিকেশনে যুক্ত আছে ১০০ লাইসেন্সের মালিক]

🇲🇾 আর মালয়েশিয়া অংশে বাংলাদেশ বংশভ্রুত আমিন নূর (দাতো শ্রী আমিন), প্রক্তন মন্ত্রী এম সারাভানান সহ অনেকে।

📱 এই সিন্ডিকেট পরিচালিত হয়েছে একটি সফটওয়্যারের মাধ্যমে যার নাম এফডব্লিউসিএমএস ( FWCMS- Foreign Workers Centralized Management System)।

যা মালয়শিয়া সরকার অন্যান্য দেশের ক্ষেত্রেও ব্যবহার করে তবে,এই সফটওয়্যার সার্ভিস প্রভাইডার কোম্পানি বেস্টিনেট এসডিএন বিএইচডি এর মালিকানায় রয়েছে আমিন নূর ও রুহুল আমিন স্বপন।

👉 যারা বাংলাদেশ সরকারের মাধ্যমে সম্পাদিত দু'দেশের সরকার মাঝে এমওইউ ( MOU) তে দেশের স্বার্থের বিরোধী কিছু স্বর্ত জুড়ে দিয়ে বাংলাদেশের এজেন্সির সিলেকশনের প্রক্রিয়া মালয়শিয়ার কতৃপক্ষের কাছে তুলে দেয়।

যাহা মালয়েশিয়ার সরকার অন্য কোনো দেশের ক্ষেত্রে করে না/ পূর্বে কখনো করেনি।।

বর্তমান প্রধান উপদেষ্টা কাছে আকুল আবেদন/ নিবেদন করছি -
👉 যেহেতু সালমান এফ রহমানসহ অনেকেই আপনাদের অধীনে আছে জিজ্ঞাসা করুন ভালোভাবে তদন্ত করুন এই টাকা কোথায় পাচার হয়েছে ? কে কে করেছে ??

তাদের উপযুক্ত বিচার সহ এদের লাইসেন্স ক্যান্সেল করার প্রয়োজনীয় ব্যবস্থা/ পদক্ষেপ নিতে মর্জি হয়।।

[ বিগত সরকারের আমলে হজ্জে দুর্নীতির কারণে অলরেডি ৫০ টি লাইসেন্স বর্তমান তত্ত্বাবধায়ক সরকার ক্যান্সেল সহ তাদের জামানত বাজেয়াপ্ত করেছেন ]।

NB: [এই সিন্ডিকেশনে যুক্ত আছে ১০০ লাইসেন্সের মালিক,
দুর্নীতির দায়ে এই ১০০ লাইসেন্স বাতিল করার জোর দাবি জানাচ্ছি]

25/01/2025

১০ ফেব্রুয়ারি ২০২৫ থেকে Without ভেক্সিন সনদ এয়ারপোর্টে বোর্ডিং পাসও দিবে না সৌদিআরব গামী যাত্রীদের।
এবং এখন থেকে ওমরা ভিসায় সৌদিতে ৩০ দিনের বেশি থাকলে প্রতি দিনের জন্য ৫০ রিয়েল করে ফাইন দিতে হবে।

*ভ্যাকসিন কোথায় কোথায় পাওয়া যাচ্ছে*
মেনিনজাইটিস (Quadrivalent Neisseria meningitis) এর দুই ধরণের টিকা পাওয়া যায়।

১.⁠ ⁠Polysaccharide: মেয়াদ ৩ বছর, Ingovax (ইনসেপ্টা) এর দাম ১০০০ টাকা।
২.⁠ ⁠Conjugate: মেয়াদ ৫ বছর / লাইফটাইম, দাম ৪০০০-৪৫০০ টাকা

যেখানে পাওয়া যাচ্ছে :
১.⁠ ⁠ইবনে সিনা হসপিটাল (শুধু ধানমন্ডি). ১০০০ টাকা / ৪৫০০ টাকা, দুই মানের আছে। যেকোন দিন সকাল ৭টা থেকে রাত ১০ টা
২.⁠ ⁠ICDDR,B, মহাখালী (৪৮০০ টাকা + ১০০ টাকা রেজিস্ট্রেশন)
৩.⁠ স্কয়ার হসপিটাল (৪৫০০ টাকা )
৪.⁠ ⁠Bangladesh Specialized Hospital, মিরপুর, (৪৬০০/৪৮০০)
৫.⁠ ⁠Praava Health, বনানী (১০০০ টাকা + ৩০০ টাকা সার্ভিস চার্জ )

07/01/2025

স্লোভাকিয়াতে গাড়ীর শোরুমে লোক লাগবে ইংলিশে কথা বলা জানা লাগবে।

05/01/2025

পর্তুগালে ট্যুরিজম এবং হসপিটালিটি সেক্টর খুবই বড় এবং কর্মসংস্থানের বিশাল সুযোগ তৈরি করে। এই সেক্টরে সহজে প্রবেশ করতে হলে নিচের কাজগুলো শেখা বা দক্ষতা অর্জন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ:

১. ফুড অ্যান্ড বেভারেজ (Food & Beverage):
• কাজ: রেস্টুরেন্ট, ক্যাফে বা হোটেলে ওয়েটার, বারটেন্ডার বা কিচেন অ্যাসিস্ট্যান্ট।
• যা শিখবেন:
• কাস্টমার সার্ভিস দক্ষতা।
• খাবার পরিবেশনা এবং বেসিক রান্নার কাজ।
• বারটেন্ডিং বা কফি মেকিং (ক্যাপুচিনো, এসপ্রেসো ইত্যাদি)।
• কোর্স: শেফ কোর্স, বারটেন্ডিং কোর্স বা ফুড সার্ভিস কোর্স।

২. হোটেল ম্যানেজমেন্ট:
• কাজ: হোটেলে রিসেপশনিস্ট, হাউসকিপার, বা গেস্ট সার্ভিস অ্যাসিস্ট্যান্ট।
• যা শিখবেন:
• হোটেল বুকিং সফটওয়্যার (Opera বা Amadeus)।
• অতিথিদের স্বাগত জানানো ও সমস্যার সমাধান করা।
• ঘর পরিষ্কার এবং রুম সার্ভিস।
• কোর্স: হসপিটালিটি ম্যানেজমেন্ট বা হোটেল সার্ভিস কোর্স।

৩. ট্যুর গাইড বা ট্রাভেল প্ল্যানার:
• কাজ: পর্যটকদের গাইড করা, তাদের ভ্রমণ পরিকল্পনা সাজানো।
• যা শিখবেন:
• পর্তুগালের ঐতিহাসিক স্থান ও সংস্কৃতি সম্পর্কে জ্ঞান।
• ইংরেজি এবং স্থানীয় ভাষা (পর্তুগিজ) শেখা।
• পর্যটকদের সামলানোর দক্ষতা।
• কোর্স: ট্যুর গাইড প্রশিক্ষণ কোর্স।

৪. ড্রাইভিং এবং রাইড শেয়ারিং:
• কাজ: ট্যুরিস্ট ড্রাইভার বা উবার/বোল্টের মতো রাইড শেয়ারিং পরিষেবায় কাজ।
• যা শিখবেন:
• বৈধ ড্রাইভিং লাইসেন্স এবং স্থানীয় রাস্তাঘাটের জ্ঞান।
• ইংরেজি এবং প্রাথমিক পর্তুগিজ ভাষা দক্ষতা।
• কোর্স: প্রফেশনাল ড্রাইভিং কোর্স।

৫. ইভেন্ট ম্যানেজমেন্ট:
• কাজ: বিভিন্ন ট্যুরিজম ইভেন্ট বা কনফারেন্সে সহকারী হিসেবে কাজ।
• যা শিখবেন:
• ইভেন্ট প্ল্যানিং এবং পরিচালনা।
• অতিথি সামলানোর কৌশল।

কেন এই সেক্টর বেছে নিবেন?
• পর্তুগালে ট্যুরিস্টদের সংখ্যা প্রতি বছর বাড়ছে।
• কাজের অভিজ্ঞতা ছাড়াও বেসিক ট্রেনিং থাকলে শুরু করা সহজ।
• ইংরেজি জানলে কাজের সুযোগ আরও বেশি।

পরামর্শ:
পর্তুগালে পর্তুগিজ ভাষা শেখা এবং কাস্টমার সার্ভিস দক্ষতা উন্নত করা খুব গুরুত্বপূর্ণ। একটি প্রাসঙ্গিক কোর্স বা সার্টিফিকেশন নিয়ে গেলে আপনার চাকরির সুযোগ অনেক বেড়ে যাবে।

👉বর্তমান সময়ে বাংলাদেশ ইমিগ্রেশনে বাংলাদেশীদের জন্য বিদেশ যাত্রা আতংকে পরিনত হয়েছে। আপনি যদি প্রথমবার দেশের বাইরে ঘুরতে ...
10/12/2024

👉বর্তমান সময়ে বাংলাদেশ ইমিগ্রেশনে বাংলাদেশীদের জন্য বিদেশ যাত্রা আতংকে পরিনত হয়েছে। আপনি যদি প্রথমবার দেশের বাইরে ঘুরতে যান তবে হেনস্তা হবার প্রিপারেশন নিয়ে যাবেন এয়ারপোর্টে। সাধারণত টুরিস্ট হিসাবে বিদেশ যাবার জন্য কি কি প্রয়োজন?
১.কনফার্ম রিটার্ন এয়ারটিকেট।
২.কনফার্ম হোটেল বুকিং
৩.ট্যুর প্লান

👏এই গুলা থাকলে সাধারণত আপনার ইমিগ্রেশন সহজে হয়ে যাবার কথা।বর্তমানে আপনি শুধু এই গুলা নিলেই হবে না, আপনাকে দেখাতে হবে 👉ব্যাবসা করলে
১.ট্রেড লাইসেন্স
২.টিন সারটিফিকেট
৩.ট্যাক্স রিটার্ন
৪.ব্যাবসা প্রতিষ্ঠান এর ছবি
৫.ডলার

⬆️চাকুরীজিবি হলে
১.এনওসি
২.অফিস আইডি
৩.একাডেমিক সারটিফিকেট (মিনিমাম গ্রাজুয়েশন)
৪.ডলার

⬆️স্টুডেন্ট হলে
১.একাডেমিক সারটিফিকেট (মিনিমাম গ্রাজুয়েশন)
২.ডলার

🇦🇶ইমিগ্রেশন এর কথা আপনি কেন যাবেন বিদেশ ঘুরতে?
আমার টাকা আছে আমি দেশের বাইরে ঘুরতে যাব?
ট্যাক্স দেন সরকার এর ফান্ডে?
না দেই না এত ছোট ব্যাবসা কিভাবে দিব।
তাইলে কেন ঘুরতে যাবেন।
জবাব নাই ইনিয়ে বিনিয়ে, চালাক চতুর হয়ে ইমিগ্রেশনকে কনভিন্স করতে পারলে ছাড়া পাবেন নাইলে অফলোড।

☝️এবার প্রশ্ন ইমিগ্রেশন এর কাছে।
যে রিয়েল (আদম না) টুরিস্ট কোনদিন বিদেশ ঘুরতে যায়নি সে কোন দেশ দিয়ে শুরু করবে?
নিশ্চয় ভিসা ফ্রি দেশে দিয়ে।
নেপাল, ভুটান,মালদ্বীপ, শ্রীলঙ্কা।
তাহলে কেন ইমিগ্রেশন বাধা দিবে এইসব দেশে যেতে।
এবং এগুলা হচ্ছে এখন ইমিগ্রেশনে।
এজন্য বিদেশ যাত্রার আগে জেনে বুঝে কনফিডেন্স নিয়ে প্লান করেন প্রথমবার যারা যাবেন।

🗯️ইমিগ্রেশন অফলোড করলে পাসপোর্টে অফলোড সিল দিবে।এই সিল তুলতে যেতে হবে মালিবাগ এসবি অফিসে এবং সেখানেও নানান প্যারা, টাকার খেলা।
সিল না তোলা হলে আপনি এই পাসপোর্ট নিয়ে আর বিদেশ যেতে পারবেন না।
এই সব অপকর্মের মূলে আছে ট্রাভেল এজেন্সী নামক আদম পাচারকারী চক্র, তাদের জন্যই আজ পদে পদে হয়রানি।

🔗ইমিগ্রেশন সঠিক টুরিস্ট এবং আদমের সত্যতা যাচাই করে ছাড়ুক গনহারে সবাইকে হয়রানি করার দায়িত্ব তাদের না।

ড. ইউনূস আজকে ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোর রাষ্ট্রদূতদের সাথে মিটিংয়ে খুবই গুরুত্বপূর্ণ একটা দাবি উত্থাপন করেছেন। এই দাবিটা...
09/12/2024

ড. ইউনূস আজকে ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোর রাষ্ট্রদূতদের সাথে মিটিংয়ে খুবই গুরুত্বপূর্ণ একটা দাবি উত্থাপন করেছেন। এই দাবিটা বহুদিন যাবৎ আমাদের সবার চাওয়া ছিলো।

ইউরোপের বহু দেশের ভিসা পেতে দিল্লি যেতে হয়, কারণ তাদের এম্বাসি কিংবা ভিসা প্রসেসিং সেন্টার ঢাকায় নাই। ইউরোপে পড়াশোনা কিংবা চাকরিপ্রত্যাশী বহুমানুষের জন্য বিশাল বড় এক ভোগান্তির ব্যাপার এটা।

তাছাড়া বর্তমানে এন্ডিয়া বাংলাদেশিদের জন্য ভিসা সীমিত করেছে, বিধায় বহু মানুষ দিল্লি গিয়ে ইউরোপিয়ান ওই দেশগুলোর ভিসা নিতে পারছে না। শিক্ষা, চাকরি ইত্যাদি বিষয়ে জটিলতা তৈরী হচ্ছে।

আজকে ইউরোপীয় ইউনিয়নের কমপক্ষে ১৮ টি দেশের রাষ্ট্রদূত একযোগে ড. ইউনূসের আমন্ত্রণে ঢাকা এসে মিটিংয়ে বসেছিলেন। ভিসার সমস্যার কথা তুলে ধরে প্রধান উপদেষ্টা তাদের কাছে প্রস্তাব দিয়েছেন তাদের ভিসা প্রসেসিং অফিস ঢাকায় স্থাপন করার জন্য কিংবা ঢাকা না হলে অন্য কোন প্রতিবেশী দেশে স্থাপনের জন্য। ঢাকায় তাদের ভিসা প্রসেসিং সেন্টার হলে এর মাধ্যমে যে বাংলাদেশ এবং ইউরোপীয় ইউনিয়ন উভয়েই উপকৃত হবে, সেই ব্যাপারটাও আলোচনায় তুলে ধরেছেন প্রধান উপদেষ্টা।

অত্যন্ত সময়োপযোগী এবং গুরুত্বপূর্ণ এই দাবিটা আজকের মিটিংয়ে উত্থাপন করাটা খুবই ইতিবাচক একটা কাজ হয়েছে। ইউরোপের বিভিন্ন দেশের ভিসা প্রসেসের জন্য বাংলাদেশের মানুষকে যাতে আর দিল্লিতে যাওয়ার বাড়তি ঝামেলা না পোহাতে হয়, সেই দিনটা সামনে কোন একদিন দেখতে পারবো বলেই আশা রাখি।

Country-wise expat population in Saudi Arabia 🇸🇦.➪Bangladeshi 🇧🇩: 2.1 million.➪Indian 🇮🇳: 1.9 million.➪Pakistanis 🇵🇰: 1....
07/12/2024

Country-wise expat population in Saudi Arabia 🇸🇦.
➪Bangladeshi 🇧🇩: 2.1 million.
➪Indian 🇮🇳: 1.9 million.
➪Pakistanis 🇵🇰: 1.8 million.
➪Yemeni 🇾🇪: 1.8 million.
➪Egyptian 🇪🇬: 1.5 million.
➪Sudani 🇸🇩: 819K.
➪Philippines 🇵🇭: 726K.
➪Syrians 🇸🇾: 449K.
➪Nepalese 🇳🇵: 298K.
➪Jordanian 🇯🇴: 204K.

16/11/2024

নিজে নিজে কানাডার ভিসা করার সম্পূর্ণ পদ্ধতি 🇨🇦

আপনি যদি নিজে নিজে কানাডার ভিসা আবেদন করতে চান তবে এই গাইডটি আপনার জন্য। নিচের ধাপগুলো অনুসরণ করে সহজেই আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন।

১. প্রাথমিক প্রস্তুতি

প্রথমে, আপনার ব্রাউজার (Chrome, Firefox, Safari) ওপেন করুন এবং সার্চ বারে "IRCC" লিখে সার্চ করুন। IRCC (Immigration Refugees and Citizenship Canada) ওয়েবসাইটে যান এবং GCKey বাটনে ক্লিক করে GCKey একাউন্ট খুলুন। একাউন্ট খোলার সময় আপনাকে ইমেইল অ্যাড্রেস, পাসওয়ার্ড এবং সিকিউরিটি কোশ্চেন সেভ করে রাখতে হবে। একাউন্ট ক্রিয়েট করার পর এই তথ্যগুলো দিয়ে আপনি লগইন করবেন।

২. অ্যাপ্লিকেশন শুরু

আপনার GCKey একাউন্টে লগইন করুন এবং "Start an application" বাটনে ক্লিক করুন। তারপর "Apply to come to Canada" ক্লিক করুন। ভিসা ক্যাটাগরি থেকে "Visitor Visa, Study and Work Permit" সিলেক্ট করুন। তারপর যে প্রশ্ন আসবে তার উত্তর দিন, যেমন "What is your current country/territory of residence?" এখানে "Bangladesh" সিলেক্ট করুন।

৩. প্রয়োজনীয় ডকুমেন্ট আপলোড

সব প্রশ্নের উত্তর দেওয়ার পর আপনাকে ডকুমেন্ট রিকোয়ারমেন্ট এর তালিকা দেওয়া হবে। নিচের তিনটি PDF ফর্ম সঠিক ইনফরমেশন দিয়ে পূরণ করতে হবে:
1. Application Form (IMM5257)
2. Family Information (IMM5245)
3. Schedule 1 (IMM5227)

আপলোড করতে হবে প্রয়োজনীয় ডকুমেন্ট:
1. অ্যাপ্লিকেশন ফর্ম
2. ট্রাভেল হিস্ট্রি (ভিসা ও ইমিগ্রেশন এন্ট্রি এক্সিট সিল)
3. পাসপোর্ট কপি
4. ব্যাংক স্টেটমেন্ট ও ব্যাংক সলভেন্সি
5. সাম্প্রতিক ছবি
6. ট্রাভেল ইটিনারি, হোটেল রিজার্ভেশন, ইনভাইটেশন বা স্পন্সরশিপ
7. ফ্যামিলি ইনফরমেশন
8. শিডিউল ১ ফর্ম
9. ক্লায়েন্ট ইনফরমেশন বা কাভার লেটার
10. কর্মচারী সার্টিফিকেট বা অফিস আইডি কার্ড বা NOC

সব ডকুমেন্ট স্ক্যান করে আপলোড করুন।

৪. পেমেন্ট

ডকুমেন্ট আপলোড করার পর পেমেন্ট অপশন আসবে। ইন্টারন্যাশনাল ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করুন।
অ্যাপ্লিকেশন ফি: 100 CAD
বায়োমেট্রিক্স ফি: 85 CAD
মোট: 185 CAD

৫. বায়োমেট্রিক্স

পেমেন্ট করার পর বায়োমেট্রিক রিকোয়েস্ট ইমেইল আসবে। বায়োমেট্রিক দেওয়ার জন্য VFS গ্লোবাল থেকে অ্যাপয়েন্টমেন্ট নিন। অ্যাপয়েন্টমেন্ট অনুযায়ী VFS আপনার ফিঙ্গারপ্রিন্ট এবং ছবি নেবে। বায়োমেট্রিক সম্পন্ন হলে আপনাকে পাসপোর্ট ফেরত দেওয়া হবে।

৬. রেজাল্টের জন্য অপেক্ষা

আপনার ইমেইলে নোটিশ আসলে IRCC পোর্টালে GCKey একাউন্ট চেক করুন। ভিসা রিকুয়েস্ট ডাউনলোড করে পুনরায় VFS অ্যাপয়েন্টমেন্ট নিয়ে পাসপোর্ট সাবমিট করুন। ভিসা অনুমোদন হলে ২ সপ্তাহের মধ্যে পাসপোর্ট ভিসাসহ ফেরত পাবেন।

৭. রিজেকশন ও পুনরায় আবেদন

যদি কোন কারণে ভিসা রিজেক্ট হয়, তাহলে GCKey একাউন্টে রিজেকশন লেটার আসবে। বায়োমেট্রিক দিলে তা ১০ বছর মেয়াদে রিজার্ভ থাকে। পুনরায় আবেদন করার সময় বায়োমেট্রিক্স ফি দিতে হবে না, শুধু 100 CAD ভিসা ফি দিয়ে আবেদন করতে পারবেন।

এই প্রক্রিয়াগুলো অনুসরণ করে নিজে নিজে কানাডার ভিসা প্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন। সৌভাগ্য কামনা করছি!

৭ দিন সাড়ে তিন ঘণ্টা বন্ধ থাকবে শাহজালালের রানওয়েহজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে লাইটিং সিস্টেম মেইনটেন্যা...
15/11/2024

৭ দিন সাড়ে তিন ঘণ্টা বন্ধ থাকবে শাহজালালের রানওয়ে

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে লাইটিং সিস্টেম মেইনটেন্যান্স কার্যক্রম আগামী ৮ নভেম্বর দিবাগত রাত থেকে ১৪ নভেম্বর দিবাগত রাত পর্যন্ত ফ্লাইট পরিচালনা বন্ধ থাকবে। অর্থাৎ এই ৭ দিন রাত ১টা থেকে ভোর সাড়ে ৪টা পর্যন্ত তিন ঘণ্টা ৩০ মিনিট পর্যন্ত মেইনটেন্যান্স চলবে। এতে রানওয়ের কার্যক্রম ও ফ্লাইট অপারেশন সাময়িকভাবে বিরত থাকবে। সংশ্লিষ্ট সব এয়ারলাইনস ও সংস্থাকে জানাতে এরই মধ্যে নোটাম জারি করা হয়েছে।

মেরামতকালীন বিমানবন্দরের সব ফ্লাইটের অবতরণ ও উড্ডয়ন কার্যক্রম সাময়িকভাবে স্থগিত থাকবে। ফলে ফ্লাইট সূচিতে পরিবর্তন হওয়ার সম্ভাবনা রয়েছে।

↘️ এই সময়ের ফ্লাইটগুলো নতুন সূচি অনুযায়ী পরিচালিত হবে। সময়সূচি জানতে এয়ারলাইনের সাথে যোগাযোগ করুন।↖️

🇵🇹 পর্তুগালের নাগরিকত্ব পেতে এখন মাত্র ৫ বছর লাগে!  ⁉️ইউরোপের এই চমৎকার দেশ তার স্থাপত্যশৈলী, সাংস্কৃতিক ঐতিহ্য এবং উন্ন...
15/11/2024

🇵🇹 পর্তুগালের নাগরিকত্ব পেতে এখন মাত্র ৫ বছর লাগে! ⁉️

ইউরোপের এই চমৎকার দেশ তার স্থাপত্যশৈলী, সাংস্কৃতিক ঐতিহ্য এবং উন্নত জীবনযাত্রার জন্য বিশ্বব্যাপী জনপ্রিয়। সম্প্রতি, পর্তুগাল তার নাগরিকত্ব প্রক্রিয়াকে সহজ করেছে, যার ফলে এটি বসবাস ও বিনিয়োগের জন্য একটি আকর্ষণীয় স্থান হয়ে উঠেছে।

নাগরিকত্ব পাওয়ার ধাপসমূহ:
১. বিনিয়োগ বা ব্যবসা শুরু: পর্তুগালে ৫ লক্ষ ইউরো বা তার বেশি বিনিয়োগ করে গোল্ডেন ভিসা পেতে পারেন।
২. বাসস্থান প্রাপ্তি: গোল্ডেন ভিসা পাওয়ার পর কিছু নির্দিষ্ট সময় সেখানে বাস করতে হবে এবং ভাষা ও সংস্কৃতির সাথে পরিচিত হতে হবে।
৩. নাগরিকত্ব আবেদন: ৫ বছরের বাসস্থান পূর্ণ করার পর নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবেন।

নাগরিকত্বের সুবিধাসমূহ:
• ভ্রমণের স্বাধীনতা: ১৮৮টি দেশে ভিসামুক্ত ভ্রমণ।
• উন্নত জীবনযাত্রা: উচ্চমানের শিক্ষা ও স্বাস্থ্যসেবা।
• বিনিয়োগের সুযোগ: দেশের অর্থনীতিতে অবদান রাখার মাধ্যমে লাভবান হওয়ার সুযোগ।
• নিরাপদ পরিবেশ: এটি ইউরোপের অন্যতম নিরাপদ দেশ।
এছাড়া ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে গেলে, প্রবেশের ১-৩ মাসের মধ্যে Temporary Residence Card (TRC) কার্ড পাওয়া যায়, যা নাগরিকত্বের পথে আরো সুবিধাজনক।

Address

59 Purana Paltan Azad Center Lifte/03, 59 পুরোনো পল্টন আজাদ সেন্টার লিফট/০৩
Dhaka
1000

Telephone

+8801331669222

Website

Alerts

Be the first to know and let us send you an email when RS International Limited posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category