26/08/2024
আমার প্রিয় এবং শ্রদ্ধেয় প্রবাসী ভাই,বোন আত্মীয়-স্বজন ও বন্ধুদের বিনীতভাবে ভাবে অনুরোধ জানাচ্ছি আপনারা দয়া করে সহযোগিতা করুন। বন্যার ক্ষতিগ্রস্ত মানুষের কষ্ট বোঝানোর ভাষা আমার নেই। আমরা বন্যার্তদের জন্য ফান্ড সংগ্রহের সর্বাত্মক চেষ্টা করছি। আমরা সাধ্যমত সহযোগিতা করার চেষ্টা করুন। মনে রাখবেন আপনার প্রবাসে বহু কষ্টে অর্জিত কিছু পরিমাণ অর্থে বাংলাদেশের বন্যায় ক্ষতিগ্রস্ত কজন মানুষের সামান্য একটু খাবার ও ঔষধের ব্যবস্থা হবে। আগামী বৃহস্পতিবার ইনশাআল্লাহ আমরা বন্যায় ক্ষতিগ্রস্ত ফেনীর গ্রাম অঞ্চলে গিয়ে আপনাদের পাঠানো টাকার ত্রাণ সামগ্রী পৌঁছে দেওয়ার ব্যবস্থা করব। সবার পক্ষ থেকে আমি আপনাদের আরো বেশি বেশি সহযোগিতা কামনা করছি। মনে রাখবেন দান করলে টাকা কমে না বরং মহান আল্লাহ তা আরো বৃদ্ধি করে দেয়। love You Bangladesh.