12/02/2025
আকাশপথের ভাড়া নিয়ে পরিপত্র জারি করেছে বিমান মন্ত্রণালয়
আকাশপথের যাত্রীদের প্রকৃত ভাড়ায় গন্তব্যে পৌঁছাতে বিভিন্ন নির্দেশনাসহ পরিপত্র জারি করেছে
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়।
মঙ্গলবার মন্ত্রণালয়ের সিএ-২ অধিশাখা থেকে পরিপত্রটি জারি করা হয়। এতে স্বাক্ষর করেন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব রুমানা ইয়াসমিন।
পরিপত্রের নির্দেশনাগুলোর মধ্যে রয়েছে, অনতিবিলম্বে গ্রুপ-টিকিট বুকিংসহ যেকোনো প্রকার টিকিট বুকিংকালে ভ্রমণেচ্ছু যাত্রীর নাম, পাসপোর্ট নম্বর ও পাসপোর্টের ফটোকপিসহ বুকিং সম্পন্ন করতে হবে। বুকিং প্রদানের তিন দিনের মধ্যে সংশ্লিষ্ট যাত্রীর নামে টিকিট ইস্যু না হইলে এয়ারলাইন্স স্বয়ংক্রিয় পদ্ধতিতে ওই টিকিট বাতিল করবে। আজ ফেব্রুয়ারির ১১ তারিখ পর্যন্ত এয়ারলাইন্স / ট্রাভেল এজেন্সি কর্তৃক গ্রুপ-বুকিং এর মাধ্যমে ইতোমধ্যে ব্লককৃত টিকিট আগামী সাত দিনের মধ্যে ভ্রমণেচ্ছু যাত্রীর নাম, পাসপোর্ট নম্বর এবং পাসপোর্টের কপিসহ বিক্রয় নিশ্চিত করতে হবে। অন্যথায় পরবর্তী তিন দিনের মধ্যে সংশ্লিষ্ট এয়ারলাইন্স এরূপ টিকিটসমূহ স্বয়ংক্রিয় পদ্ধতিতে বাতিল করবে। গ্রুপ-বুকিংয়ের ক্ষেত্রে টিকিটের প্রকৃত বিক্রয়মূল্য বিক্রয়ের সঙ্গে সঙ্গে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়কে অবহিত করতে হবে এবং মন্ত্রণালয় তা জনগণকে জানাতে
ওয়েবসাইটে প্রকাশ করবে।
পরিপত্রে আরও বলা হয়েছে, সকল প্রকার এয়ার টিকিট অনলাইনে বিক্রয়ের ব্যবস্থা করতে হবে এবং বিক্রয়কৃত টিকিটের মূল্য অনলাইনে এবং টিকিটের গায়ে প্রদর্শিত থাকতে হবে। এয়ারলাইন্স এবং ট্রাভেল এজেন্সিসমূহ আবশ্যিকভাবে বেসামরিক বিমান চলাচল বিধিমালা, ১৯৮৪ এর
বিধি ২৮৯ এ বর্ণিত বাধ্যবাধকতা অনুযায়ী যথাযথভাবে 'ট্যারিফ ফিলিং' এর বিধান পালন করবে এবং বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) অনুমোদিত ট্যারিফ বেবিচকের নিজস্ব ওয়েবসাইটে প্রকাশ করবে। এয়ারলাইন্স কিংবা ট্রাভেল এজেন্সিসমূহ সংশ্লিষ্ট বিমানসংস্থা কর্তৃক বেবিচক বরাবর দাখিলকৃত ভাড়ার
অতিরিক্ত ভাড়ায় টিকিট বিক্রি করা থেকে বিরত থাকবে। একইসাথে ট্রাভেল এজেন্সিসমূহ
বাধ্যতামূলকভাবে যাত্রীকে এয়ারলাইন্স থেকে প্রাপ্ত মূল্য-সম্বলিত টিকিট প্রদান এবং সেও টিকিট বিক্রয়ের রশিদ প্রদান করবে।
------------------------------------------------------------
যেকোন রুটের এয়ার টিকেট সর্বোচ্চ ডিস্কাউন্টে পেতে আজই আমাদের সাথে যোগাযোগ করুন।
call: 01973-370577
Email: [email protected]
FB page: Ramna Travels
Ramna Travels এ আপনার আগামী ভ্রমণের জন্য টিকিট বুক করুন এবং সেরা অফার পান! এছাড়াও যেকোন ট্যুর প্যাকেজ ও হোটেল বুকিং এ আকর্ষণীয় ডিস্কাউন্ট পাবেন সবসময়ই।
゚