01/04/2024
✅মিল্ক শেক এর উপকারিতা ও অপকারিতা
মানবদেহের পুষ্টি চাহিদা পূরণের জন্য মিল্ক শেক এর উপকারিতা অনেক। বিভিন্ন প্রকার পুষ্টিকর খাদ্যদ্রব্যের সংমিশ্রণে এই মিল্ক শেক তৈরি করা হয়। সু-স্বাস্থ্য পেতে, মিল্ক শেক এর উপকারিতা, ক্ষতিকর দিক ও খাওয়ার নিয়ম সম্পর্কে জেনে নিন এই লেখাতে।
✅মিল্ক শেক কি?
মিল্ক শেক হলো একটি তরল খাবার বা পানীয়। এটি সাধারণত দুধ, চিনি ও বিভিন্ন ফলের রস বা ফলের সাধ মিশিয়ে তৈরি করা হয়। যেমন: খেজুর, কলা, আপেল, স্ট্রবেরি, আম, আঙ্গুর, কাঁঠাল ইত্যাদি ফলের রস বা স্বাধ যোগ করা হয়। এজন্য এর থেকে প্রকৃত ফলের স্বাধ আপনি পাবেন।
✅মিল্ক শেক এর পুষ্টিগুন
মিল্ক শেক আমাদের স্বাস্থ্যের জন্য অনেক উপকারী একটি উপাদান। এটি অনেক পুষ্টিগুনে সমৃদ্ধ থাকে। প্রতি ১০০ গ্রাম মিল্ক শেকে যে পরিমাণ পুষ্টি উপাদান থাকে সেগুলো নিম্নে দেয়া হলোঃ
সোডিয়াম – ৯৫ মিলিগ্রাম
পটাশিয়াম – ১৮৩ মিলিগ্রাম
কোলেস্টেরল – ১২ মিলিগ্রাম
ক্যালোরি – ১১১.৯ গ্রাম
শর্করা – ১৮ গ্রাম
ফ্যাট – ১.৯ গ্রাম
প্রোটিন – ৩.৯ গ্রাম
সুগার – ১৮ গ্রাম
ক্যালসিয়াম – ১৪%
ম্যাগনেসিয়াম – ৩%
ভিটামিন ডি – ১২%