03/09/2026
সংযুক্ত আরব আমিরাতে (UAE) বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের জন্য জরুরি বিজ্ঞপ্তি :
প্রিয় প্রবাসী ভাই ও বোনেরা,
সংযুক্ত আরব আমিরাতে সাম্প্রতিক সময়ে বেশ কিছু বাংলাদেশি নাগরিকের ভিসা বাতিল (Visa Cancellation) হওয়ার বিষয়টি বাংলাদেশ দূতাবাস, আবুধাবির নজরে এসেছে। এই পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের তথ্য সংগ্রহ ও প্রয়োজনীয় সহায়তা প্রদানের উদ্যোগ নিয়েছে দূতাবাস।
যাদের ভিসা বাতিল হয়েছে, তারা দ্রুত নিচের তথ্যগুলো ই-মেইলের মাধ্যমে পাঠিয়ে দিন।
📧 ই-মেইল: [email protected]
📌 ই-মেইলের বিষয় (Subject): Visa Cancellation Issue – [আপনার নাম]
প্রয়োজনীয় তথ্যসমূহ:
✅ আবেদনকারীর নাম
✅ পাসপোর্ট নাম্বার (কপি সংযুক্ত করতে হবে)
✅ এমিরেটস আইডি নম্বর (কপি সংযুক্ত করতে হবে)
✅ পেশা
✅ কোম্পানি বা স্পনসরের নাম
✅ কোম্পানি বা স্পনসরের মোবাইল নম্বর
✅ ভিসার মেয়াদ শেষ হওয়ার তারিখ
✅ ভিসা বাতিলের তারিখ (কপি সংযুক্ত করতে হবে)।
✅ আবেদনকারীর বর্তমান অবস্থান
✅ বাংলাদেশে সর্বশেষ ভ্রমণের তারিখ, যদি প্রয়োজন হয়
✅ মোবাইল বা হোয়াটসঅ্যাপ নাম্বার
✅ ই-মেইল
জরুরি যোগাযোগ:
দূতাবাস (শ্রম শাখা): +971566117215.
কনস্যুলেট (দুবাই): +971508168253.
যারা ইতোমধ্যে দূতাবাসে প্রয়োজনীয় তথ্য পাঠিয়েছেন, তাদের পুনরায় পাঠানোর প্রয়োজন নেই