Isra

Isra Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Isra, Tour Agency, Dhaka.

11/01/2019
10/01/2019
13/11/2018

পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ বন "সুন্দরবন বন" ঘুরে আসুন "Vromon Limited" এর সাথে মাত্র ৭,৫০০ টাকা থেকে শুরু।
৩ দিন ২ রাতের প্যাকেজ।

আমারা প্রতি সপ্তাহে সুন্দরবন ট্যুর এর আয়োজন করি। আপনার কর্পোরেট এবং গ্ৰুপ ট্যুরেরও যে কোন আয়োজনে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন।
বুকিং করতে ফোন করুনঃ +8801724624560 নম্বরে......

সুন্দরবন এক প্রাকৃতিক বিস্ময়াবলীর নাম। পদ্মা, মেঘনা ও ব্রহ্মপুত্র নদীত্রয়ের অববাহিকায় এটি পৃথিবীর বৃহত্তম লবণাক্ত বনাঞ্চল। ১০ হাজার বর্গ কিলোমিটার জুড়ে গড়ে ওঠা সুন্দরবনের ৬,০১৭ বর্গ কিলোমিটার রয়েছে বাংলাদেশে। ১৯৯৭ সালে বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে জায়গাটি ইউনেস্কোর স্বীকৃতি লাভ করে। সুন্দরবনের গহীনে যেতে হলে নৌ-পথেই পাড়ি দিতে হয়। শীতকাল ভ্রমণের উপযুক্ত সময়।
এক মাত্রই আমরাই দিচ্ছি আপনাদের সর্বনিম্ন মূল্য সর্বোচ্চ ভ্রমণ সেবা।

ট্যুরের বিস্তারিত প্ল্যান নিচে দেয়া হলো। এছাড়াও আমরা কর্পোরেট এবং গ্ৰুপ ট্যুরেরও আয়োজন করে থাকি।
ভ্রমণ বিষয়ক তথ্য জানতে অথবা ট্যুর বুকিং করতে ফোন করুন- ০১৭২৪ ৬২৪ ৫৬০

#কোথায়_ঘুরবেন?
মংলা, হাড়বাড়িয়া, কটকা, দুবলারচর, কচিখালী, পাখির খাল, ডিমের চর, নাইট সাফারী পার্ক, জামতলা সী-বীচ, টাইগার টিলা, কুমিরের প্রজননকেন্দ্র এবং করমজল। এই প্যাকেজে ৩ বেলা সকালের খাবার, ৩ বেলা দুপুরের খাবার এবং ২ বেলা রাতের খাবার সাথে একটি বার-বি-কিউ নাইট, প্রতিদিন ২ বার করে স্ন্যাকস দেয়া হবে। শীপে থাকবেন ২ রাত। রয়েছে অভিজ্ঞ গাইড সার্ভিস। ১০০% নিরাপত্তা সুনিশ্চিত।

#কেমন_খরচ?
বাঙ্কার রুমঃ জনপ্রতি ৭,৫০০ টাকা (এক রুমে ৪ জন) খুলনা - সুন্দরবন - খুলনা
টুইন রুমঃ জনপ্রতি ৮০০০ টাকা (এক রুমে ২ জন আলাদা বেড) খুলনা - সুন্দরবন - খুলনা
কাপল রুমঃ জনপ্রতি ৮৫০০ টাকা (এক রুমে ২ জন কাপল বেড) খুলনা - সুন্দরবন - খুলনা
কাপল রুম(এটাচ বাথ) জনপ্রতি ১০,০০০ টাকা (এক রুমে ২ জন কাপল বেড) খুলনা - সুন্দরবন - খুলনা

ঢাকা-খুলনা-ঢাকা বাস টিকেট ১১০০/- (নন-এসি), ২২০০/- (এসি) থেকে শুরু। প্যাকেজের সাথে ঢাকা-খুলনা-ঢাকা যাতায়াত খরচ যুক্ত হবে। বিদেশী পাসপোর্ট হোল্ডার হলে অতিরিক্ত ৫২০০ টাকা যুক্ত হবে সরকারী অনুমোদনের জন্য। নিরাপত্তা সুনিশ্চিত। বিস্তারিত জানতে এবং বুকিং করতে ফোন করুন- ০১৭২৪ ৬২৪ ৫৬০ অথবা ০১৭২৪ ৬২৪ ৬৩৪ নম্বরে।

শিশু পলিসিঃ
০০-০৩ বছরের বাচ্চাদের জন্য চার্জ প্রযোজ্য নয়,
০৩-০৬ বছরের বাচ্চার জন্য ৪৫০০ টাকা চার্জ প্রযোজ্য।

>>দিন ১ঃ
নির্ধারিত দিনে সকাল ৭ টার মধ্যে জেলখানা ঘাটে পৌছাতে হবে। এরপর ট্রলার করে Vessel/Ship এ উঠা। তারপর ফ্রেশ হয়ে সকালের নাস্তা পরিবেশন। তারপর রুপসা নদীতে ‍জাহাজ ছেড়ে দেয়া হবে। মংলা পোর্টে পৌঁছানোর পূর্বে রুপসা নদী থেকে মংলা ব্রীজ ও রামপাল বিদ্যুৎ কেন্দ্র দেখা যাবে। মংলা পোর্টের চাদপাই এ বন বিভাগের অনুমোদনপত্র ও গার্ড নিয়ে হাড়বাড়িয়ায় যখন পৌছানো হবে তখন সেখানে অনেক বড় বড় জাহাজ দেখতে পাওয়া যাবে। এখানে Eco Tourism Center দেখতে পাওয়া যাবে। এরপর বনের ভিতর দিয়ে ছোট ছোট ক্যানেল পার হয়ে কটকার উদ্দেশ্যে রওনা হয়ে রাত ১ টায় সেখানে পৌছানো। রাতে জাহাজে অবস্থান।

>> দিন ২ঃ
ভোরে ট্রলারে করে Cannel Crossing এবং কচিখালীতে যাওয়া হবে। এখানে ট্রলার বন্ধ করে প্রাকৃতিক সৌন্দর্য এবং বিভিন্ন প্রকার প্রানী যেমন মাছরাঙা, বানর, বনমোরগ, হরিণ, বন্য শূকর এবং বিভিন্ন প্রজাতির পাখির কলকাকলী উপভোগ করা হবে। এটি ভোর ৬-৮ টার মধ্যে অনুষ্ঠিত হবে এরপর ‍Ship এ পৌঁছে Breakfast করে ট্রলারে করে জামতলা সী বীচে নেমে ঘু্রাঘুরি করব এবং হেঁটে টাইগার টিলাতে যাব। সাধারনত টাইগার টিলাতে প্রচুর হরিণ দেখতে পাওয়া যাবে এবং ভাগ্য সুপ্রসন্ন থাকলে বাঘ ও দেখা যেতে পারে। এরপর কটকা বীচে ঘুরাঘুরি করে বিকাল নাগাদ ‍Ship এ চলে আসব। রাত ৩ টারমধ্যে Ship করমজল এ পৌঁছাবে। Dinner এ Bar-B-Q এর আয়োজন করা। রাতে জাহাজে রাত্রি যাপন।

>> দিন ৩ঃ
সকালে ঢাংমারি ক্যানেল ক্রুজিং ও সকালের নাস্তা খেয়ে করমজল স্পট পরিদর্শন। সকালে ১০ টায় করমজলে নেমে প্রচুর বানর দেখতে পাওয়া যাবে। এছাড়া করমজলে যে কুমিরের প্রজননকেন্দ্র হচ্ছে সেখানে কুমির, হরিন, এবং সুন্দরবনের ম্যাপ দেখা যাবে। দুপুরের দিকে খুলনার উদ্দেশ্যে রওনা। আনুমানিক রাত ৭/৮ টা নাগাদ খুলনা আসা ও রাতের ডিনার শেষে ভ্রমনের সমাপ্তি। এরপর রাতের বাসে করে ঢাকার উদ্দেশ্যে রওনা দিতে পারেন।

বি:দ্রঃ যেকোনো পরিস্থিতি এড়ানোর জন্য "ভ্রমণ লিমিটেড" যেকোনো প্যাকেজ বা সাইটসিইং পরিবর্তন করার অধিকার সংরক্ষন করে।

>> নিরাপত্তা:
নিরাপত্তার ব্যাপারে আমাদের কোন আপস নাই। আপনাদের নিরাপত্তার জন্য সার্বক্ষনিক নিয়োজিত থাকবে বাংলাদেশ বনবিভাগ থেকে দুই জন অস্ত্রসহ নিরাপত্তা কর্মী । আবহাওয়া এবং অন্য যে কোন প্রয়োজনে বি এস এফ এর মাধ্যমে ফরেস্ট, কোষ্ট গার্ড এবং নৌ-বাহিনীর সাথে সার্বক্ষনিক যোগাযোগ এবং প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহন।

>> যা যা সাথে নিতে পারেনঃ
* ছোট সাইজের ট্রাভেল ব্যাগ
* তোয়ালে বা গামছা
* স্যান্ডেল, কেডস
* ক্যামেরা, মেমোরী কার্ড, ব্যাটারী ও চার্জার
* টর্চ লাইট + অতিরিক্ত ব্যাটারী
* সানক্রিম ও লোশন
* সানগ্লাস ও সানক্যাপ বা হ্যাট
* টুথপেষ্ট+ ব্রাশ+ সাবান+শ্যাম্পু
* ব্যক্তিগত ঔষধপত্র

**ঈদ/পূজা/বড়দিন স্পেশাল, স্টুডেন্ট ও কর্পোরেট প্যাকেজের মাধ্যমে দেশ বিদেশ ভ্রমণের সহায়তা দিতে Vromon Limited আছে আপনার পাশে।

ঝামেলাহীন হোটেল বুকিং এবং বাস/ট্রেন/শিপ/এয়ার টিকিট সংগ্রহ অথবা প্যাকেজ ট্যুরের জন্য যোগাযোগ করুন আমাদের সাথে।

Address

Dhaka

Telephone

01816322326

Website

Alerts

Be the first to know and let us send you an email when Isra posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category