Luxury Hajj Service

Luxury Hajj Service We are Gov. Approved Hajj, Umrah, Worldwide Air Ticketing, Hotel Booking & Visa Processing Agent... We, AHBAB TRAVELS & TOURS are a Gov.
(9)

approved Travel Agency of Bangladesh which offers Hajj, Umrah Package, Hotel Booking & Ticket for any sector of the world. approved IATA (International Air Transport Association) agency too. We use our experience and travel industry relationships to offer you exclusive rate of Air Ticket that you won't find anywhere, except through us. We are here for you to make sure your valuable vacation time i

s not wasted on logistics! Pls feel free to contact wit us at [email protected] for any kind of inquiry related with Air Ticket, Hajj or Umrah, online booking etc.

যারা ২০২৭ সালে হজ্ব করতে চাচ্ছেন তারা দ্রুত নিবন্ধন করে নিন। আগে নিবন্ধন করবেন আগে সিরিয়াল পাবেন।২৬ সেপ্টেম্বরের মধ্যে ...
08/06/2026

যারা ২০২৭ সালে হজ্ব করতে চাচ্ছেন তারা দ্রুত নিবন্ধন করে নিন। আগে নিবন্ধন করবেন আগে সিরিয়াল পাবেন।
২৬ সেপ্টেম্বরের মধ্যে শেষ করতে হবে হজযাত্রী নিবন্ধন
চলতি বছরের ২৬ সেপ্টেম্বরের মধ্যে হজযাত্রী নিবন্ধন শেষ করতে হবে বলে ২০২৭ সালের (হিজরি ১৪৪৮) হজের রোডম্যাপ প্রকাশ করেছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। রোববার (৭ জুন) মন্ত্রণালয়ের হজ-১ শাখা হতে এ রোডম্যাপ প্রকাশ করা হয়েছে।
এর আগে গত ২৯ মে সৌদি হজ ও উমরাহ মন্ত্রণালয় সৌদি আরবের জেদ্দায় এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে ২০২৭ সালের হজ কার্যক্রমের সময়সূচি ঘোষণা করে এবং বিভিন্ন দেশের ধর্ম বিষয়ক মন্ত্রীদের নিকট তা হস্তান্তর করে।
ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ আমন্ত্রিত অতিথি হিসেবে এ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন এবং সৌদি হজ ও উমরাহ মন্ত্রণালয়ের সহকারী মন্ত্রী ড. আল হাসান বিন ইয়াহইয়া আল মানাখরাহ তার নিকট আনুষ্ঠানিকভাবে হজের রোডম্যাপ হস্তান্তর করেন।
রোডম্যাপ অনুসারে, চলতি বছরের ২৬ সেপ্টেম্বরের মধ্যে হজযাত্রী নিবন্ধন কার্যক্রম শেষ করতে হবে এবং ৮ নভেম্বর দ্বিপাক্ষিক হজচুক্তি স্বাক্ষরিত হবে। ২০২৭ সালের ২৮ জানুয়ারি থেকে হজ ভিসা ইস্যু শুরু হবে এবং ৮ এপ্রিল শুরু হবে হজ ফ্লাইট। চাঁদ দেখা সাপেক্ষে ১৫ মে (০৯ জিলহজ্ব) ২০২৭ সালের হজ অনুষ্ঠিত হবে।
এছাড়া, সৌদি প্রান্তের খরচের অর্থ নুসুক মাসার প্লাটফর্মের ই-ওয়ালেটে সরাসরি স্থানান্তর কার্যক্রম চলবে এ বছরের ১৫ জুলাই থেকে ২৪ ডিসেম্বর পর্যন্ত। নুসুক মাসারের মাধ্যমে সামগ্রিক সেবা প্যাকেজ (তাঁবু, সার্ভিস প্যাকেজ, মক্কা ও মদিনায় হোটেল, ক্যাটারিং ও পরিবহন সেবা) নেওয়ার চুক্তি স্বাক্ষর শুরু হবে ২০২৬ সালের ২৯ জুলাই এবং তা শেষ হবে ২০২৭ সালের ২৩ জানুয়ারি। হজযাত্রীদের ডাটা নুসুক মাসার সিস্টেমে আপলোড করতে হবে ১৪ আগস্ট ২০২৬ হতে ২৮ জানুয়ারি ২০২৭ এর মধ্যে। হজযাত্রী পরিবহনকারী এয়ারলাইন্সের সাথে চুক্তি স্বাক্ষর ও নুসুক মাসারে ডকুমেন্টেশন সম্পন্ন করতে হবে চলতি বছরের ২৯ জুলাই হতে ৮ নভেম্বরের মধ্যে।
01857248025

Office Address
Luxury Construction And Luxury Hajj Service
House #01, Road #04, Block , Dhaka Uddan, Mohammadpur Dhaka 1207

সৌদি আরবের সাধারণ পরিসংখ্যান কর্তৃপক্ষ (GASTAT) কর্তৃক ২৬ মে ২০২৬ তারিখে প্রকাশিত অফিসিয়াল তথ্য অনুসারে, ২০২৬ সালের হজ্জ...
29/05/2026

সৌদি আরবের সাধারণ পরিসংখ্যান কর্তৃপক্ষ (GASTAT) কর্তৃক ২৬ মে ২০২৬ তারিখে প্রকাশিত অফিসিয়াল তথ্য অনুসারে, ২০২৬ সালের হজ্জ মৌসুমে মোট ১৭ লাখ ৭ হাজার ৩০১ জন হজ্জযাত্রী অংশগ্রহণ করেছেন।

এর মধ্যে বিদেশি হজ্জযাত্রীর সংখ্যা ১৫ লাখ ৪৬ হাজার ৬৫৫ জন এবং সৌদি নাগরিক ও বাসিন্দা দেশীয় হজ্জযাত্রীর সংখ্যা ১ লাখ ৬০ হাজার ৬৪৬ জন।

পুরুষ হজ্জযাত্রীর সংখ্যা ৮ লাখ ৯৩ হাজার ৩৯৬ জন এবং মহিলা হজ্জযাত্রীর সংখ্যা ৮ লাখ ১৩ হাজার ৯০৫ জন।

বাংলাদেশ থেকে আগত সর্বমোট হজযাত্রী সংখ্যা: ৭৯,১৬৪ জন।

বিদেশি হজ্জযাত্রীদের মধ্যে সবচেয়ে বেশি সংখ্যক যাত্রী বিমানপথে এসেছেন, যার সংখ্যা ১৪ লাখ ৮৫ হাজার ৭২৯ জন। এছাড়া সড়কপথে এসেছেন ৫৪ হাজার ৪২৯ জন এবং জলপথে এসেছেন ৬ হাজার ৪৯৭ জন। মোট ১৬৫টি দেশ থেকে হজ্জযাত্রীরা এবারের হজ্জে অংশ নিয়েছেন।

পবিত্র হজ্ব পালন কালে "পানির অপর নাম যে জীবন "এটা সকল হাজী সাহেব'ই বুঝতে পারেন-যদিওবা সৌদি গভার্নমেন্ট এবং সৌদি আরবের তা...
20/05/2026

পবিত্র হজ্ব পালন কালে
"পানির অপর নাম যে জীবন "
এটা সকল হাজী সাহেব'ই বুঝতে পারেন-
যদিওবা সৌদি গভার্নমেন্ট এবং সৌদি আরবের তায়েফ , জেদ্দা ও মক্কার স্থানীয় বাসিন্দাগন হাজী সাহেবদের জন্য পানি ও খাবার ব্যবস্থাপনায় ঐতিহাসিক খেদমত উপস্থাপন করে থাকেন বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে
রাস্তায় রাস্তায় প্রচুর পরিমানে ঠান্ডা পানি,জুস,চিকেন বিরিয়ানি, ফলমূল ইত্যাদি ফ্রী বিতরণ করেন
কিন্তু এরপরেও কিছু কিছু সময় কিছু কিছু পয়েন্টের ব্যাপারে হাজী সাহেবগন পূর্ব প্রস্তুতি মূলক নলেজ ও প্রস্তুতি রাখতে হবে-
আলহামদুলিল্লাহ আমি অধম বিগত বছর গুলোতে অনেক বার'ই বড় হজ্ব করার সুযোগ পেয়েছি ,
২০২৩ সালে করা হজ্বে আমার বড় মেয়ে মুনতাহা ও মেঝো মেয়ে মুকাররমা এবং আমার স্ত্রী সাথে ছিলো আরাফাতের ময়দানে হেঁটে হেঁটে প্রবেশ করতে হয়েছিল
যেন নিশ্চিত মৃত্যু থেকে ফিরে এসেছিলাম সেদিন,
বিরহমাতিল্লাহ।

আমার সেসব অভিজ্ঞতা ও বর্তমান পরিস্থিতির আলোকে আজ কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ দেয়ার চেষ্টা করবো, ইনশাআল্লাহ -
যেমন,
ত্বরিক মাশী কি?
( ত্বরিক মাশী হচ্ছে এমন রাস্তা যে
রাস্তা গুলো দিয়ে হাজী সাহেবগন পায়ে
হেঁটে যেতে হয়)
ত্বরিক মাশী কোথায়?
জ্বী,
বিশেষ করে আরাফাতের ময়দানে প্রবেশ করার সময়,বের হওয়ার সময় এবং মুজদালিফা থেকে মিনা
এরপর মিনা থেকে হাজীদের নিজ নিজ হোটেলে এসে পৌঁছা পর্যন্ত এ ধরনের রাস্তা রয়েছে যা প্রায় ২২ থেকে ৩০ কিলোমিটার পথ পর্যন্ত।

আমাদের বাংলাদেশের বেশিরভাগ হাজী সাহেবগন'ই আরাফার ময়দানে অবস্থান করার পর
মুজদালিফায়,মিনায় এসে পৌঁছতে হারামাইন ট্রেন,বড় বাস,মিনি বাসে আরোহণ করার সুযোগ
পায় না সে কন্ট্রাক্ট না থাকার কারণে
যাক তাই এ স্থান গুলো অতিক্রম করার সময় হাজী সাহেবদের প্রস্তুতি মূলক বা করণীয় কিছু ব্যাপার রয়েছে যা হাজীকে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা বা মছিবত
থেকে সেইভ করতে অনেক সাহায্য করবে
ইনশাআল্লাহ
সে গুরুত্বপূর্ণ বিষয়ের পরামর্শ গুলো হলো -
১/ প্রত্যেক হাজী সাহেব হজ্বের সকল কাজ শেষ করে নিজ হোটেলে ফিরে আসা পর্যন্ত অন্তত নূন্যতম দুই লিটার পানি সর্বক্ষণ সাথে রাখবেন পানি শেষ হয়ে গেলেই পুনরায় বোতল ভরে নিবেন
কারন হলো
যেদিন হাজী সাহেবগন মিনার তাঁবুতে যাবেন দেখবেন সব হাজীদের তাঁবুর সামনে সামনে কিন্তু বাস পৌঁছতে পারবে না,
রাস্তা ব্লক সহ বিভিন্ন কারণে হাজীদেরকে একটু দূরে নামাতে পারে সে জন্য
হাজী সাহেবগন সেখান থেকে নিজেদের তাঁবুতে কিছু পথ হেঁটে যেতে হবে
তখন প্রতি পনেরো বিশ মিনিট পর সাধারণত পানির পিপাসা লাগবেই ,
আমি কিন্তু ওই দিন গুলোতে আপনাদেরকে এক সাথে প্রচুর পরিমাণে পানি পান করতে বলবো না,
কারণ এক সাথে বেশী বেশী পানি পান করলে বারংবার টয়লেটে যাওয়ার প্রয়োজন হবে এতে বেশিরভাগ ইবাদতের সময় অপবিত্র থাকতে হবে
আপনাদের মাথায় রাখতে হবে আপনারা প্রায় পঁচিশ লাখ মানুষের ভিতরে আছেন সে জন্য সব গুলো জায়গায়ই সিরিয়াল ম্যান্টেইন ছাড়া কোন উপায় নাই,
আর বিশেষ করে বড় শয়তান বা জামারত কুবরাতে পাথর মেরে যারা মক্কায় আসবেন তারা রাস্তায় খাবার পানির সংকটে পড়বেন কারণ ওই সময়টা পানি ডিস্ট্রিবিউশন করার গাড়ি গুলো মূল জামারতের পয়েন্ট গুলোতে যাওয়ার অনুমতি পায় না এতে গাড়ির জ্যামে হাজীদের পিপাসার কষ্ট শুরু হয়ে যায়
তাই নিজেদের সাথে দেড় দুই লিটার পানি সব সময় রাখাই বেষ্ট
ওই সময় হাজীগন এক টানা পাঁচ দশ মাইল হাঁটার মধ্যেই থাকেন।

২/ একটা ছাতা অবশ্যই সাথে রাখবেন প্রচন্ড রোদে সে সময় একটা ছাতা ☔ হাজীদের অনেক উপকার করে নয়তো উত্তপ্ত রোদে হিট স্ট্রোক হওয়ার সম্ভাবনা রয়েছে।

৩/ একটি কালো চশমা 👓 সাথে রাখতে হবে এতে
হাঁটার বেগে রোদের হিট কম অনুভব হবে।

৪/ হাঁটতে আরাম ও একটু মজবুত টাইপের এক জোড়া জুতা জরুরি নয়তো পায়ে ফোসকা পড়ে অসুস্থ হওয়ার সম্ভাবনা থাকবে।

৫/ হাঁটার সময় প্রতি এক কিলোমিটার অন্তর অন্তর দশ বা পনেরো মিনিটের জন্য কোথাও স্থান খুঁজে
বসতে হবে+ সামান্য সামান্য পানি পান করতে হবে আর কোথাও বসার স্থান না পেলে রাস্তার এক পাশে ব্রেক নিতে হবে
পুলিশ যখন সরতে বলবে তখন সরে গেলেই চলবে এরমধ্যেই কিন্তু আপনাদের প্রয়োজনীয় রেষ্ট হয়ে যাবে।
*******************************************
✓ আর সন্মানীত মুয়াল্লিম ও গাইডগন হাজীদের খেদমতে হাজীদের মধ্যে থেকে দুই একজন শিক্ষিত সচেতন হাজী সাহেবের সাথে সমন্বয় করে গোটা গ্রুপে থাকা হাজীদের সম্পর্কে বিশেষভাবে খোঁজ খবর রাখবেন
বিশেষ করে হজ্বের পাঁচদিনের সম্পূর্ণ সিডিউল তথা হাজী সাহেবগন কখন বের হবেন,কখন কোথায় থাকবেন, কোথায় থেকে প্রস্থান করবেন, খাবার মেইনটেইন সহ ইত্যাদি ব্যাপার গুলো আলোচনা/পরামর্শ করে পূর্ব থেকেই প্রত্যেক হাজী সাহেবের নলেজে দিয়ে রাখবেন।

✓মহিলা হাজী সাহেবাদের তাঁবু থেকে তাদের স্বামী বা ছেলেদের মধ্য থেকে দুই একজনকে মহিলা হাজীদের এভরিথিং খোঁজ খবর ও খেদমতের জন্য দায়িত্ব দিয়ে রাখতে হবে,
হঠাৎ নিজেদের গ্রুপের সফর সঙ্গী পুরুষ বা কোন মহিলা হাজী অসুস্থ হয়ে গেলে যত তাড়াতাড়ি সম্ভব আগে ওই অসুস্থ হাজীকে চিকিৎসা সেবা প্রদানের জন্য পাশাপাশি থাকা ক্লিনিক/ হসপিটালে অসুস্থ হাজীর তথ্য, অসুস্থ হাজীর দায়িত্বশীল মুয়াল্লিম বা গাইডের মোবাইল নং সহ নাম এন্ট্রি করে তার পর কাফেলা নিয়ে হাজীদের
বাকি কাজ গুলো শেষ করতে হবে
এ ক্ষেত্রে সকল হাজী সাহেব অবশ্যই একটু ধৈর্য ধরতে হবে মনে করতে হবে
অসুস্থ হাজী সাহেব বা হাজী সাহেবার জায়গায় যদি আমি হতাম!
তাহলে আমার কাফেলা আমাকে কোন দায়িত্বশীল ভূমিকায় হস্তান্তর না করে চলে গেলে আমার কাছে কেমন লাগতো?
ইনশাআল্লাহ
এ ধৈর্যের ছাওয়াব মহান আল্লাহ আপনাদেরকে ভিন্নভাবে প্রদান করবেন কারণ আপনারা এ পবিত্র ভূমিতে এসে পৃথিবীর শ্রেষ্ঠ স্থানের সেরা আমলে আপনাদের একজন মু'মিন সফর সঙ্গী হাজী সাহেব/ হাজী সাহেবার খেদমতে সময় দিয়েছেন।

✓ হজ্বের ময়দান থেকে যেসকল হাজী অসুস্থ হয়ে মক্কা শরীফের বিভিন্ন ক্লিনিক বা হসপিটালে থাকবেন মুয়াল্লিম ও গাইডগন নিজেদের হজ্বের কাজ শেষ করেই ওই হসপিটালে এসে খোঁজ নিবেন এতে হাজী সাহেব অনেক শক্তি সাহস পাবেন কারণ হজ্বের বিভিন্ন কাজ অসমাপ্ত রেখেই তিনি হসপিটালে এসেছেন তাই একটা মানসিক যন্ত্রণায় তিনি থাকবেন, সে সময় হাজী সাহেবকে ভরসা দিতে হবে যে আলহামদুলিল্লাহ আপনার হজ্বের সবচেয়ে বড় কাজ গুলো হয়ে গেছে,নো টেনশন
বাকি থাকা জামারতে পাথর মারার কাজ আমরা করে দেবো আর কুরবানী বা ফিদিয়ার মাসয়ালা থাকলে বলবেন সেগুলো আদায় করলেই হয়ে যাবে
তখন অসুস্থ হাজী সাহেবগন প্রচুর মনোবল পাবেন।

× কিছু মুয়াল্লিম বা গাইডগন অসুস্থ হাজীকে কোন ক্লিনিক বা হসপিটালে ভর্তি করানোর সময়
নিজের সৌদি মোবাইল নং টা দেন না অথবা ভুলে যান
তাই ওই হাজীর চিকিৎসাধীন অবস্থায় হসপিটাল থেকে ডাক্তার বা হসপিটাল কর্তৃপক্ষ হাজীর খবর জানাতে কোন যোগাযোগ নং না পেয়ে
হাজী সাহেবদের বড় বা ছোট অপারেশন গুলো করে ফেলেন ( অথচ সে জটিল অবস্থায় হাজীদের দায়িত্বশীলদের সিগন্যাচার ও মতামত প্রয়োজন হয় সৌদি হসপিটাল সমূহে)
এবং ওই মোবাইল নং না দেয়ার কারণে হাজীদের মৃত্যু সংবাদ বা চিকিৎসায় উন্নত হয়ে সুস্থতা লাভ করলেও কাউকে জানাতে পারে না,
তখন হাজীকে হসপিটালে বিভিন্ন ধরনের কষ্ট পেতে হয়।
এ ক্ষেত্রে
অসুস্থ হাজীদের মুয়াল্লিম বা গাইড অথবা নিকটতম কোন ব্যক্তি/ সফর সঙ্গী হাজীর পরিচিত রুম মিটের নং টা খুবই জরুরি।
আমি বাংলাদেশ হজ্ব মিশন মক্কা অফিস কর্তৃক ২০১৫ সাল থেকে টানা ২০২৩ সাল পর্যন্ত হজ্বের বছর গুলো অনুবাদক হজ্ব কর্মি হিসেবে দায়িত্ব পালন করেছি
কিং আব্দুল আজিজ, কিং ফয়সাল, কিং আব্দুল্লাহ,
আন নূর ও আজইয়াদ হসপিটালে তাই এ ব্যাপার গুলোতে মোটামুটি অভিজ্ঞতা রয়েছে আমার।

বাংলাদেশ হজ্ব মিশন অফিস মক্কা শাখা আমাদের মক্কা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ভাইদের মাধ্যমে সরকারি রেজিস্ট্রেশনে আসা হাজী সহ সকল হাজীদের 'ই প্রয়োজনীয় খেদমতে প্রচুর অবদান রাখছেন, আলহামদুলিল্লাহ
কিন্তু এরপরেও কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু পরিবেশ ও কঠিন সময়ে একজন
অসুস্থ হাজী বা বিপদ গ্রস্থ/
পথ হারা হাজী সাহেবের জন্য অনেক বড় সাপোর্ট হচ্ছে সে হাজীর সাথে থাকা তার মুয়াল্লিম বা গাইড এর সৌদি মোবাইল নং
অথবা হাজী সাহেব নিকটতম কোন ব্যক্তি যদি মক্কায় থাকেন তার সৌদি মোবাইল নং
বা হাজী সাহেবের সফর সঙ্গী পরিচিত রুম মিটের সৌদি মোবাইল নং টা
কারণ
∆নিখোঁজ হাজীর তালাশে,
∆পথ হারা হাজীকে তার হোটেলে পৌঁছাতে,
∆কোন হাজীর ইমার্জেন্সি আইনি প্রবলেম সমাধানে ,
∆অপেন হার্ড সার্জারি সহ বিভিন্ন অপারেশনে,
∆কোন হাজী সাহেব এর মৃত্যু সংবাদ প্রদানে ,
∆জানাজাহ এর খবর প্রদানে তখন উক্ত যে কোন মোবাইল নং অত্যন্ত জরুরি হয়ে যায়।
@@@@@@@@@@@@@@@@@@@@@
২০১৯ হজ্ব মৌসুমে আমি বাংলাদেশ হজ্ব মিশন কর্তৃক
মক্কার লোকাল গাইড হিসেবে ৪০ জন হাজী সাহেবকে আরাফার ময়দানের ফরজ উকুফ বিল আরাফা শেষ করে
সেখান থেকে হজ্বের পতাকা হাতে নিয়ে তালবিয়া,তাকবীর,তাহমীদ ও তাছবীহ স্লোগানে
হেঁটে হেঁটেই মুজদালিফা পৌঁছি- মুজদালিফা থেকে জামারত তথা মিনা পর্যন্ত আমার হাজী গ্রুপকে পৌঁছিয়েছিলাম আমার সকল হাজী সাহেব সুস্থ ছিলেন,
আশ শুকরুলিল্লাহ ।

আসলো যে কোন ভালো
মুয়াল্লিম বা গাইড'ই সব সময় চায় মহান আল্লাহর সন্তুষ্টির লক্ষ্যে তার দায়িত্বে থাকা মহিলা ও পুরুষ হাজী সাহেবদেরকে নিজের প্রাণ বাজি রেখে হলেও খেদমত করতে
কিন্তু এর পাশাপাশি হাজী
সাহেবগন বিশেষভাবে সচেতন থাকতে হবে তাই অবশ্যই
৬/হাজী সাহেব তার হজ্বের নুসুক কার্ড
৭/হাজী সাহেবের দায়িত্ব গ্রহণকারী মুয়াল্লিম বা গাইডের সৌদি মোবাইল নং
৮/হাজী সাহেবের সফর সঙ্গী পরিচিত রুম মিটের সৌদি মোবাইল নং
৯/হাজী সাহেব যে হোটেলে উঠেছেন সে হোটেলের একটা ভিজিটিং কার্ড
১০/ বাংলাদেশ হজ্ব মিশন অফিস কার্ড
এ তিন টি কার্ডের সাথে আরো একটি ছোট কাগজে দু্ই টা মোবাইল নং লিখে এক সাথে গলায় রাখতে হবে, ইনশাআল্লাহ।
***********************************
হাজী ও হাজী সংশ্লিষ্ট সকলের সচেতনতায়
স্বীয় অভিজ্ঞতা শেয়ার+ পরামর্শ উপস্থাপনে-
হাফেজ মুহাম্মদ হাসান মানছুর আল-মাক্কী
অনুবাদক মুর্শিদ (গাইড) -
তাহত আল হাইয়াতুল হারামাইন বিইরশাদ মাকানী ওয়াল লুগাত-
মসজিদ আল হারাম, মক্কা আল মুকাররমাহ, সৌদি আরব।

বি: দ্র:
হারম শরীফ মক্কায় হারানো বা নিখোঁজ হাজী সংক্রান্ত খেদমত,
হাজীদের পাসপোর্ট,কমরের বেল্ট,নুসুক কার্ড, মোবাইল,হাজী ব্যাগ সহ জরুরী জিনিস পত্র হারিয়ে গেলে সেগুলো পেতে পরামর্শ নিতে বা
হাজী সাহেবদের পবিত্র উমরাহ, হজ্ব, চিকিৎসা বা আইনি সেবা সহ হাজী, উমরাহ, হজ্ব সংক্রান্ত
যে কোন পরামর্শ নিতে
আমার এ ফেইসবুক আইডির ম্যাসেঞ্জারে কিংবা নীচের হোয়াটসঅ্যাপ নং 00966536130881
0536130881
এ ভয়েস বা টেক্সট করতে পারবেন,
ইনশাআল্লাহ আমি সময় বের করে বিস্তারিত পরামর্শ দেবো।
# # # # # # # # # # # # # # # # # # # # # # # # # # # # # # #
বাংলাদেশী হাজী সাহেবদের খেদমতে এ ধরনের পোস্ট করতে যিনি সব সময় আমাকে সুপরামর্শ দিয়ে থাকেন -
মোঃ আবু নাছের ওয়াজেদ
যোগাযোগ:
+880 1911-456484
পরিচালক -
ঢাকা ন্যাশনাল ট্রাভেলস এজেন্সি হজ্ব ও উমরাহ কাফেলা, বাংলাদেশ
-------------------------------------
এ ধরনের পোস্টে উৎসাহ প্রদানের জন্য আমি যাদের কাছে কৃতজ্ঞ :
তারা হলেন আমার সকল ফেইসবুক বন্ধু ও ফেইসবুক বন্ধুদের বন্ধু
কারণ আপনাদের শেয়ার ও কমেন্টের কারণে এ পর্যন্ত সাত লাখ হাজী সাহেব এবং হাজী সাহেবদের রিলেটেড প্রিয় আত্বীয় স্বজনগন আমার হাজী সংক্রান্ত সব পোস্ট গুলো দেখেছেন এবং এ পর্যন্ত পবিত্র মক্কায় অনেকেই যোগাযোগ করে
বিভিন্ন গুরুত্বপূর্ণ পরামর্শ মূলক সেবা নিচ্ছেন, আলহামদুলিল্লাহ
اللهم تقبل خدمتنا لضيوفك........
وتقبل الله منا ومنكم صالح الأعمال.
কপি পোস্ট।

মাশাআল্লাহ পবিত্র মসজিদুল হারামে, নতুন ঝাড়বাতি স্থাপনের কাজ সম্পূর্ণ হয়েছে।Luxury Hajj Service .
12/05/2026

মাশাআল্লাহ পবিত্র মসজিদুল হারামে, নতুন ঝাড়বাতি স্থাপনের কাজ সম্পূর্ণ হয়েছে।
Luxury Hajj Service .

11/05/2026

Luxury Hajj Service , H.M Hajj Travels & Tours এর হাজীদের জন্য মাংসের ব্যবস্থা করা হচ্ছে।
আলহামদুলিল্লাহ।

বিরে আরিস (بئر أريس)মদীনা মুনাওয়ারার মসজিদে কুবা-এর পাশে অবস্থিত বিরে আরিস (بئر أريس)।এই কূপের ধারে মুহাম্মদ ﷺ বসেছিলেন।...
10/05/2026

বিরে আরিস (بئر أريس)

মদীনা মুনাওয়ারার মসজিদে কুবা-এর পাশে অবস্থিত বিরে আরিস (بئر أريس)।

এই কূপের ধারে মুহাম্মদ ﷺ বসেছিলেন। তিনি কূপের পাড়ে বসে তাঁর পবিত্র পায়ের কাপড় উন্মোচন করে দুই পা কূপের ভিতরে ঝুলিয়ে দিয়েছিলেন। তার পাশে বসেছিলেন দুই মহান সাহাবি—আবু বকর সিদ্দীক এবং উমর ইবন খাত্তাব রাযি., এবং তারাও রাসূল ﷺ যেমন করেছিলেন তেমনই করেছিলেন। এরপর উসমান ইবন আফফান রাযি. এসে তাঁদের বিপরীত পাশে বসেন এবং তিনিও একইভাবে করেন।

এই কূপের কাছেই রাসূল ﷺ, আবু বকর ও উমর রাযি.-কে জান্নাতের সুসংবাদ দেন। আর উসমান রাযি.-কেও জান্নাতের সুসংবাদ দেন, তবে এমন এক পরীক্ষার (বিপদের) কথা জানান যা তাঁর উপর আসবে।

এই কূপের আরেক নাম “বিরে খাতাম” (আংটির কূপ)। কারণ, রাসূল ﷺ-এর আংটি এখানে পড়ে গিয়েছিল। আংটিটি প্রথমে রাসূল ﷺ-এর হাতে ছিল তাঁর ইন্তেকাল পর্যন্ত। এরপর তা ছিল তাঁর খলিফা আবু বকর রাযি.-এর হাতে, তারপর উমর রাযি.-এর হাতে, এরপর উসমান রাযি.-এর হাতে তাঁর খেলাফতকালে। তখন সেটি তাঁর হাত থেকে এই কূপে পড়ে যায়। তিনি তিন দিন পর্যন্ত কূপ খালি করার নির্দেশ দেন, কিন্তু আংটি পাওয়া যায়নি। এই ঘটনাকে অনেকেই শাসনব্যবস্থার দুর্বলতা ও ফিতনার সূচনার লক্ষণ হিসেবে উল্লেখ করেছেন।

আরও আশ্চর্যের বিষয় হলো—একজন সাহাবি জায়েদ ইবন খারিজা রাযি.-এর থেকে একটি অলৌকিক ঘটনা বর্ণিত হয়েছে। তিনি মৃত্যুর পর কথা বলেছিলেন। উপস্থিত লোকেরা তাঁর বুকে শব্দ শুনতে পান, তারপর তিনি বলেন:
“আহমদ, আহমদ—প্রথম কিতাবে সত্য, সত্য।
আবু বকর সিদ্দীক—নিজে দুর্বল কিন্তু আল্লাহর কাজে শক্তিশালী—প্রথম কিতাবে সত্য, সত্য।
উমর ইবন খাত্তাব—শক্তিশালী ও বিশ্বস্ত—প্রথম কিতাবে সত্য, সত্য।
উসমান ইবন আফফান—তাঁদের পথেই আছেন।
চার বছর কেটে গেছে, দুই বছর বাকি।
ফিতনা এসে গেছে, শক্তিশালী দুর্বলকে গ্রাস করছে, কিয়ামত নিকটবর্তী।
তোমাদের কাছে বিরে আরিসের খবর আসবে—বিরে আরিস কী!”

এই ঘটনা উসমান রাযি.-এর খেলাফতের চার বছর পর ঘটেছিল এবং আংটি হারানোর দুই বছর আগে।

এই কূপ একসময় দৃশ্যমান ছিল এবং কালো পাথর দিয়ে নির্মিত ছিল । কূপের গভীরতা ছিল তখন প্রায় ৬.৩ মিটার, চওড়া ২.২ মিটার এবং পানির স্তর ছিল ১.৩ মিটার। বৃষ্টিপাতের ফলে পানির স্তর ওঠানামা করত। ১৩১৭ খ্রিষ্টাব্দে (৭১৪ হিজরি) কূপের তলদেশে নামার জন্য একটি সিঁড়ি তৈরি করা হয়। উসমানি শাসনামলে কুপের উপর জিপসাম দিয়ে একটি গম্বুজ তৈরি করা হয় এবং এর দক্ষিণে আরেকটি গম্বুজ নির্মাণ করা হয়। পরে এর উপর কুবা মসজিদের খাদেমের জন্য একটি ঘর নির্মাণ করা হয় এবং একটি গম্বুজ তৈরি হয়।

১৯৬৪ সালে (১৩৮৪ হিজরি) মদিনা পৌরসভা কূপটির গম্বুজ দুটো ভেঙে ফেলে এবং কূপটি মার্বেল পাথর দিয়ে ঢেকে দেয়া হয়। সম্প্রতি এর স্থান পুনরায় চিহ্নিত করা হয়েছে এবং সেখানে বর্গক্ষেত্রের মধ্যে একটি গোলক এঁকে দেয়া হয়েছে।

📞 বিস্তারিত জানতে যোগাযোগ করুন
01857248025 01754263235

📍 অফিস ঠিকানা: house #01, road #04, block , Dhaka Uddan mohammadpur Dhaka -1207


#মসজিদে_কুবা #হজ২০২৬ #ইসলামিক_নিউজ

পূণ্য ভূমি পবিত্র মক্কাতুল মুকাররামায় Luxury Hajj Service H.M Hajj Travels & Tours  এর সম্মানিত হাজীদের কে রাসুলের স্মৃ...
07/05/2026

পূণ্য ভূমি পবিত্র মক্কাতুল মুকাররামায় Luxury Hajj Service H.M Hajj Travels & Tours এর সম্মানিত হাজীদের কে রাসুলের স্মৃতি বিজড়িত বরকতময় বিভিন্ন ঐতিহাসিক স্থানসমূহ জিয়ারা করানো হচ্ছে।
আল্লাহ তায়ালা সবার হজ্জকে কবুল আর মঞ্জুর করুক।
সকলকে হজ্জে মাবরুর দান করুন।
হজ পরবর্তী জুলাই মাসে স্পেশাল ফ্লাইটে ওমরার স্পেশাল প্যাকেজ রেডি হচ্ছে।
আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন।
01857248025
অফিস:
বাড়ি #০১, রোড #০৪, ব্লক বি, ঢাকা উদ্যান মোহাম্মদপুর ঢাকা।

05/05/2026

মাশাআল্লাহ।
Luxury Hajj Service এবং H.M Hajj Travels & Tours এর সকল হাজীদের স্পেশাল নাস্তার জন্য
আম , আপেল ও খেজুর সহ বিভিন্ন ফল ক্রয় করা হচ্ছে। আল্লাহ তাআলা হাজীদের সর্বোচ্চ খেদমত করার তৌফিক দান করুন।
২০২৭ ও ২৮ সালের হজের প্রাক নিবন্ধন চলছে।
আপনার নিবন্ধন দ্রুত নিশ্চিত করুন।
নিবন্ধনের জন্য-
১.আপনার পাসপোর্ট/ এন আই ডি
২.পাসপোর্ট সাইজের ছবি
৩.একটি সচল ফোন নম্বর
৪.এবং ৩০,০০০৳ দিয়ে নিবন্ধন কনফার্ম করুন।
অফিস ঠিকানা:
বাড়ি #০১, রোড #০৪, ব্লক বি, ঢাকা উদ্যান মোহাম্মদপুর ঢাকা -১২০৭
01857248025
.........

04/05/2026

আলহামদুলিল্লাহ আমাদের Luxury Hajj Service এবং H.M Hajj Travels & Tours এর সম্মানিত হাজীদের কাফেলা নিরাপদে পবিত্র মক্কা শরীফে পৌঁছে, উমরাহ পালনের উদ্দেশ্যে হারাম শরীফে প্রবেশ করেছে। আল্লাহ সকলকে হজ্জে মাবরুর নসীব করেন।
বিঃদ্রঃ ২০২৭ ও ২০২৮ সালের হজের প্রাক নিবন্ধন চলছে।
২০২৭ সালে নিশ্চিত সিরিয়াল পাওয়ার জন্য দ্রুত আপনার নিবন্ধন কনফার্ম করুন।
যোগাযোগ:
01857248025
অফিস:
বাড়ি #০১, রোড #০৪, ব্লক বি, ঢাকা উদ্যান মোহাম্মদপুর ঢাকা - ১২০৭

আলহামদুলিল্লাহ।Luxury Hajj Service  এবং H.M Hajj Travels & Tours  এর সম্মানিত হাজীদের ১ম কাফেলা পবিত্র হজ্জ পালনের উদ্দে...
03/05/2026

আলহামদুলিল্লাহ।
Luxury Hajj Service এবং H.M Hajj Travels & Tours
এর সম্মানিত হাজীদের ১ম কাফেলা পবিত্র হজ্জ পালনের উদ্দেশ্যে ইতিমধ্যেই সৌদি এবং বাংলাদেশ ইমিগ্রেশন শেষ করে বিমানে উঠেছে।
আল্লাহ তাআলা সকল হাজীদের নিরাপদে পবিত্র মক্কা ভূমিতে পৌঁছার তৌফিক দান করুন।
বিঃদ্রঃ হজের প্রাক নিবন্ধন চলছে।
01857248025

Address

H#8, R#3, BL#A, Dhaka Uddan, Mohammadpur
Dhaka
1207

Opening Hours

Monday 10:00 - 22:00
Tuesday 10:00 - 13:00
Wednesday 10:00 - 22:00
Thursday 10:00 - 22:00
Friday 10:00 - 22:00
Saturday 10:00 - 22:00
Sunday 10:00 - 22:00

Telephone

+8801715398978

Website

Alerts

Be the first to know and let us send you an email when Luxury Hajj Service posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Luxury Hajj Service:

Share

Category