13/06/2025
এয়ার ইন্ডিয়ার দুর্ঘটনার শিকার বোয়িং ৭৮৭ মডেলের কোনো উড়োজাহাজ এর আগে কখনো এভাবে ভেঙে পড়েনি।
বোয়িং ৭৮৭ মডেলের উড়োজাহাজটি ‘ড্রিমলাইনার’ নামেও পরিচিত, যা ১৪ বছর আগে আকাশে উড্ডয়ন করে।
মাত্র ছয় সপ্তাহ আগে উড়োজাহাজ নির্মাণকারী প্রতিষ্ঠানটি মডেলটির ১০০ কোটি যাত্রী পরিবহনের মাইলফলক উদ্যাপন করেছে।
সে উপলক্ষে কোম্পানিটি জানিয়েছিল, বিশ্বজুড়ে ১ হাজার ১৭৫টির বেশি ৭৮৭ মডেলের উড়োজাহাজ প্রায় ৫০ লাখ ফ্লাইট সম্পন্ন করেছে।
এ দুর্ঘটনা বোয়িংয়ের জন্য বড় একটি ধাক্কা। এমন এক সময়ে এ দুর্ঘটনা ঘটল, যখন কোম্পানিটি ৭৩৭ সিরিজের উড়োজাহাজ নিয়ে বিভিন্ন জটিলতা ও প্রাণঘাতী দুর্ঘটনার মধ্য দিয়ে যাচ্ছে।
উল্লেখ্য, ভারতের গুজরাট রাজ্যের আহমেদাবাদে আজ বৃহস্পতিবার দুপুরে দুই শিশুসহ ২৩২ যাত্রী এবং ১২ জন ক্রুবাহী যুক্তরাজ্যের লন্ডনগামী এয়ার ইন্ডিয়ার উড়োজাহাজ বিধ্বস্ত হয়েছে।
উড্ডয়নের অল্প কিছুক্ষণ পর আহমেদাবাদের মেঘানি অঞ্চলের আবাসিক এলাকায় চিকিৎসকদের হোস্টেলের ওপর এটি বিধ্বস্ত হয়।