SR Tours & Travels

SR Tours & Travels Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from SR Tours & Travels, Tour Agency, Dhanmondi, Dhaka.

 #অফিসিয়াল_পাসপোর্ট (Blue Color Passport) নিয়ে সিকিম ভ্রমণ"এই পোস্টটি কেবল তাদের জন্য যাদের অফিসিয়াল পাসপোর্ট (Blue Colo...
25/09/2019

#অফিসিয়াল_পাসপোর্ট (Blue Color Passport) নিয়ে সিকিম ভ্রমণ"

এই পোস্টটি কেবল তাদের জন্য যাদের অফিসিয়াল পাসপোর্ট (Blue Color Passport) আছে।

১। ভিসা সংক্রান্তঃ

অফিসিয়াল পাসপোর্ট (Blue Color Passport) এর ক্ষেত্রে ভারত ভ্রমনের জন্য ভিসা করতে হবে না। জিও এর মূল কপি+কিছু ফটোকপি নিয়ে যাবেন।

২। সিকিম পারমিশন সংক্রান্তঃ

অফিসিয়াল পাসপোর্ট (Blue Color Passport) এর ক্ষেত্রে সিকিম এর পারমিশন অবশ্যই IVAC, JFP থেকে করে নিতে হবে। অন্যথায় সিকিম এর পারমিশন পাবেন না।

৩। সিকিম পারমিশন এর জন্য কি কি লাগবেঃ

IVAC, JFP থেকে সিকিমের পারমিশন পেতে ivacbd.com/Other-Forms থেকে [SPECIAL PERMIT RESTIRTICED / PROTECTED AREAS](http://www.ivacbd.com/uploads/banner/yotyPRAP%20or%20PAP%20FORM.pdf) ফর্মটি প্রিন্ট করে সকল তথ্য পূরণ করে আপনার পাসপোর্ট এর কপি-১টি+ভারতীয় ভিসা ছবি-১টি+জিও এর ফটোকপিসহ জমা দিতে হবে। সরাসরি IVAC, JFP এর ৯নং কাউন্টারে জমা দিন।

৪। সিকিম পারমিশন পেতে সময়ঃ

IVAC, JFP থেকে সিকিমের পারমিশন পেতে ৩০০/- টাকাসহ ফর্ম জমা দিন। তারপর ১০-১২ দিন লাগবে পারমিশন পেতে।

৫। IVAC, JFP তে জমা দেবার পরে Track করাঃ

IVACBD এর ওয়েবপেজে ঢুকে (English Mode এ) বাম পাশে Track Your Application এ ক্লিক করুন। এখন Port Endorsement, R.A.P./P.A.P. তে ক্লিক করুন। কাঙ্খিত তথ্যাদি দিয়ে Submit ক্লিক করুন। এখন আপনি আপনার আবেদনের সর্বশেষ অবস্থা জানতে পারবেন।

৬। IVAC, JFP থেকে পাসপোর্ট আনাঃ

যেদিন আপনি মেসেজ পাবেন/আপনার সর্বশেষ অবস্থায় ৩নং ধাপ Done লেখা থাকলে/IVAC থেকে প্রদত্ত স্লিপ এ দেয়া তারিখ এ (যেটি আগে) আপনি IVAC তে গেলেই আপনি আপনার পাসপোর্ট পেয়ে যাবেন।

৭। সিকিম ভ্রমনের আগেঃ

সিকিম এর (লাচুং/লাচেন/সাঙ্গু লেক-এ) সিঙ্গেল ট্যুর দেয়া যায় না। তাই Group হয়ে যাবেন। ৪/৭ জনের Group হলেই ভালো।

৮। রাংপো, সিকিম এ এন্ট্রি/এক্সিটঃ

সিকিম প্রবেশের আগে সিকিমের এন্ট্রি পয়েন্টে FRO অফিস এ গিয়ে এন্ট্রি সিল নিয়ে যাবেন। আবার সিকিম হতে ফেরার পথে অবশ্যই এক্সিট সিল নিবেন+ IVAC, JFP থেকে সিকিমের পারমিশন এর মূল কপি দিয়ে আসবেন।
Collected

 #ভেজা_কাক_হয়ে_থাক_আমার_মন #দার্জিলিং বছরের শুরুতে কাশ্মির ঘুরে আসার পরেও মনে হচ্ছিলো অনেকদিন কোথাও যাই না। ঈদের বন্ধে আ...
23/09/2019

#ভেজা_কাক_হয়ে_থাক_আমার_মন

#দার্জিলিং
বছরের শুরুতে কাশ্মির ঘুরে আসার পরেও মনে হচ্ছিলো অনেকদিন কোথাও যাই না। ঈদের বন্ধে আমার সহকর্মী দার্জিলিং ঘুরে এসে মজার গল্পে কান ঝালাপালা করতেই সিন্ধান্ত পাকা করে ফেললাম। আশুরার বন্ধের সাথে আরো ২ দিন ছুটি মিলিয়ে প্লান করে ফেললাম দার্জিলিং এর।

ভিসা করিয়েছিলাম ফুলবাড়ি পোর্ট দিয়ে। ৯ তারিখের রাতের শ্যামলী এসি বাসে কল্যানপুর থেকে ফুলবাড়ি হয়ে শিলিগুড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। ( ১৫০০টাকা টিকেট) সকাল ৭ টায় পঞ্চগড়, সকাল ৮ টায় তেতুলিয়া। তেতুলিয়া থেকে বাসের সুপারভাইজার চেইঞ্জ হয়ে গেল। উঠলেন উজ্জ্বল ভাই যিনি কিনা বর্ডার স্পেশালিষ্ট, ভ্রমন কর বাবদ ৫০০ আর বাংলাদেশের অংশের জন্য ২০০ করে টাকা দিলাম উজ্জ্বল ভাইকে। বর্ডারে এসে ফ্রেশ হয়ে ব্রাশ করে ইমিগ্রেশন করে নিলাম। বাংলাদেশ বাংলাবান্ধা ইমিগ্রেশন অফিস একদম নতুন এবং পরিষ্কার, বসার পর্যাপ্ত যায়গাও আছে। মনে রাখবেন চাকুরীজিবী হলে NOC নিতে ভুলবেন না।
বাংলাদেশ অংশের কাজ শেষ হলে খেতে গেলাম পাশের সিমান্ত হোটেলে, ভাত ভর্তা ডাল আহা সে কি অমৃত। না খেলেই নয়। খাবার হোটেলে পরিচিত হলাম আরো দুই কাপল এর সাথে যারাও কিনা দার্জিলিং যাচ্ছে। ভাব জমিয়ে ফেললাম তাদের সাথে, বললাম ৬ জন একসাথে থাকলে ঘোরাঘুরি সুবিধা হবে, ওনারাও রাজি হয়ে গেলেন। ব্যাস ২ জন থেকে হয়ে গেলাম ৬ জন।

ভারত অংশের ইমিগ্রেশন তারাতারি হয়ে গেল কিন্তু দিতে হল ২০০ করে বাংলা টাকা পার পারসন, রেহাই নাই দিতেই হবে। এর পরে টাকা ভাংগিয়ে রুপি করে নিলাম ইমিগ্রেশন অফিসের উল্টোদিক থেকে। যেহেতু আমাদের ২ জনের শিলিগুড়ি পর্যন্ত টিকিট নেয়া বাকি ৪ জনের নেয়া নেই তাই আমরা ২ জন শ্যামলির ছোট্ট মাইক্রতে করে শিলিগুড়ি দার্জিলিং ট্যাক্সি স্ট্যান্ডে অপেক্ষা করলাম। বাকিরাও চলে এলেন ব্যাটারি চালিত অটোতে করে সময় লাগবে ২০-৩০ মিনিট। শিলিগুড়ি তে সে কি গো গরম দাদা আর বোলবেন না।
তিন কাপল মিলে একটা ১০ সিটের সুমো রিজার্ব নিয়ে নিলাম ১৪০০ রুপি দিয়ে। শুরু হল যাত্রা। কিছুদুর সমতল চা বাগান দেখতে দেখতে দূরে পাহাড় দেখতে পেলাম। শুরু হল ঝুম বৃষ্টিতে পাহাড় চড়াই। উঠছিত উঠছি শেষ হচ্ছে না। ড্রাইভার কে বল্লাম পেট চো চো করছে কিছু না খেলেই নয়। উনি পাহাড়ি রেস্টুরেন্ট দেখে থামালেন। সুন্দর মানুষ পাহাড়ি রা রান্নাও সুন্দর, খেয়ে দেয়ে আমার শুরু। বৃষ্টি আর পাহাড় চড়াই চলছেই। সন্ধ্যা ৭ টার দিকে দার্জিলিং এ পোছে হোটেল নিয়ে নিলাম বিগ বাজারের পাশে টিম্বার লজ ৮০০ রুপি করে। যেহেতু অফ সিজন তাই সুবিধা পেলাম দামাদামিতে। বাকি দুই কাপল তাদের ঠিক করা হোটেলে উঠে গেলেন। হোটেলে ফ্রেশ হয়ে লোকমান ভাই আর জুয়েল ভাই ( অন্য ২ কাপল) এর ফ্যামিলি সহ চলে গেলাম মুসলিম হোটেল এ খেলাম পরটা আর গরু ভুনা, খেয়ে দেয়ে পরেরদিন লোকাল সাইটসিয়িং এর জন্য গাড়ি নিলাম টয়োটা ইনোভা ৮ সিট। ২৪০০ রুপি দিয়ে।

যেহেতু বর্ষাকাল তাই আমরা ঠিক করেছিলাম আমরা টাইগার হিল যাবোনা। তাই পরের দিন ভোরে ঘুম থেকে উঠলাম ৭ টায়, ঊঠে হোটেলের জানালা খুলতেই চোখ ছানাবড়া - স্পষ্ট দেখা যাচ্ছে কাঞ্চনজঙ্ঘা, আহা সে কি মধু। বিবিকে তাড়া দিয়ে রেডি হয়ে চলে গেলাম ক্যাভেন্টার এ নাস্তা করতে। দুই তলায় ঊঠে দার্জিলিং শহরের দৃশ্য দেখতে দেখতে নাস্তা সেরে ফেললাম বাকিরাও চলে এলেন। এই দিন আমরা ঘুরলাম পিস প্যাগোডা, ঘুম মনেস্ট্রি, বাতাসিয়া লুপ, রক গার্ডেন, দার্জিলিং জু, ক্যাবল কার। ভাগ্য ভালো থাকায় বাতাসিয়া লুপ এ দেখা পেলাম টয় ট্রেন এর। জু এর কথা না বললেই নয় এত্ত সুন্দর করে আর এত্ত পরিষ্কার করে গুছিয়েও চিড়িয়াখানা রাখা যায় সেটা না দেখলে বোঝা যাবে না। কেবল কার ছিল অসাধারন, হাত বাড়িয়েই মেঘ ধরে গিলে ফেলুন টুপ করে। অই দিন ফিরে পরের দিনের জন্য গাড়ি ঠিক করলাম। পরের দিন আমরা যাবো কালিম্পং। ১০ সিটের টাটা জিপ নিলাম ৩২০০ রুপি দিয়ে।

সকাল ৮ টায় রহনা দিলাম। ১০ টা নাগাদ পৌছে গেলাম লামাহাট্টা ভিলেজ এ। লম্বা লম্বা পাইন গাছের সমাহার, মাঝখানে বাগান। একটু ভিতরের দিকে গেলে একদম নিশ্চুপ নিরবতায় দুরের পাহার দেখবেন আর চাইলে গাছের সাথে দু একটা কথাও সেরে নিতে পারেন। লামাহাট্টা থেকে বের হয়ে নাস্তা সেরে নিলাম। এর পরে গেলাম তিস্তা ভিউ পয়েন্ট। সেখান থেকে তিস্তা নদির উপরে সেতু পেরিয়ে চলে গেলাম কালিম্পং শহর, প্রথমে আমরা গেলাম ক্যাকটাস বাগান। হাজারো বাহারি ক্যাকটাস, সেখান থেকে গেলাম গল্ফ মাঠ, আর্মিদের যায়গা তাই ভিতরে ঢুকতে দিবে না। তাও এত্ত ভালো লাগলো যে বলতে ইচ্ছে হল একটু যেতে দে ভাই আমাকে একটু হারিয়ে যেতে দে।
এর পরে আমরা গেলাম ডেলো পার্ক আর সাইন্স সিটি। সাথে বাচ্চা থাকলে অবশ্যই সাইন্স সিটি যাবেন। ডেলো পার্কে গিয়ে আমাদের মন্টাই খারাপ, এত্ত সুন্দর পার্ক কিন্তু মেঘের কারনে সেরকম কিছুই দেখলাম না। সন্ধ্যা ৭ টা নাগাদ ফিরে এলাম দার্জিলিং।

পরের দিন আমরাদের ছিল দার্জিলিং এ আয়েশ করার দিন। পাশেই রিং মল এ গিয়ে মুভি দেখলাম, ঐতিহ্যবাহী গ্লেনারিস এ খেলাম, শপিং করলাম। সারাটাদিন ই বৃষ্টি লেগি ছিলো।
আসার পথে হোটেলের সামনে থেকেই শেয়ারড ট্যাক্সি তে করে চলে এলাম শিলিগুড়ি, সেখান থেকে অটোতে করে বর্ডার। আসার পথে ইন্ডিয়ান বর্ডারে ঝামেলা পাকালো দাদাবাবুরা। যেহেতু শপিং করেছি তাই ওনাদের এক্সট্রা ৩০০ টাকা হাদিয়া দিতে হল। বর্ডার পার হয়ে শ্যামলী তে করে ঢাকা।

দার্জিলিং এবং কালিম্পং দুটো শহর ই পরিষ্কার পরিচ্ছন্ন, সব গুলো টুরিস্ট স্পটেই কিছু দূর পর পর ডাস্টবিন রাখা আচ্ছে। আবর্জনা সেখানে ফেলুন। আর গাড়িতে ভ্রমনের সময় একটা পলিথিন নিয়ে নিন এবং সেটাকেই গাড়িতে থাকা কালিন ময়লাগুলো ফেলুন।

02/07/2019

জুলাই মাস বৃষ্টির মাস ,
জুলাই মাস প্রকৃতির মাস ,
জুলাই মাস ট্র্যাভেলাদের মাস ,
প্রকৃতির মাঝে হারিয়ে যাওয়ার এই তো শ্রেষ্ঠ সময়.....

02/05/2019


৪০ বছরে এত প্রবল এবং বড় ঘুর্ণিঝড় দেখা যায়নি। ২২১ কিমি বাতাসের গতি হলে সেটিকে সুপার সাইক্লোনিক স্টর্ম বলে। ফনীর গতিবেগ ২০৫ কিমি অলরেডী।

আজকে ভারতের ওডিশায় আঘাত হানার পর ফনীর গতিবেগ যদি না কমে তাহলে খুলনার উপর দিয়ে কেয়ামত যাবে।

লেটস নট মেক ফান।

৯১,সিডর যারা দেখেনি তারা জানেনা লাশের পাহাড় কি আর ঘুর্ণিঝড় কি।

উপকূলীয় মানুষের জন্য প্রার্থনা করি আসেন। আজেবাজে জায়গায় বসে নিজেকে সেইফ মার্ক না করে পারলে আবহাওয়া অধিদপ্তরের নির্দেশনা গুলো পোস্ট করি।

লেটস অল প্রে ফর খুলনা।

29/03/2019

Digha see birch Kolkata

কম সময়ে ঢাকার আশেপাশেই ঘুরা যায় এমন অনেক সুন্দর জায়গায় আছে ঘুরার মতন। যেখানে আপনি একদিনে ঘুরে আসতে পারবেন। আপনার অবশ্যই ...
04/10/2018

কম সময়ে ঢাকার আশেপাশেই ঘুরা যায় এমন অনেক সুন্দর জায়গায় আছে ঘুরার মতন। যেখানে আপনি একদিনে ঘুরে আসতে পারবেন। আপনার অবশ্যই এসব জায়গায় ঘুরে ভালো লাগবে এবং কিছু দিনের জন্য হলেও আপনার মধ্যে একটি ঝরঝরে ভাব এনে দিবে।

যাতায়ত ব্যবস্থাঃ

টাঙ্গাইলের জমিদার বাড়ি দেখতে হলে খুব সকালে বাসা থেকে বের হতে হবে। কারণ যেতে প্রায় ৩-৪ ঘণ্টা লাগবে। মহাখালি থেকে “ঝটিকা সার্ভিস” নামে বাস ছারে। এছাড়া টাঙ্গাইল জাওয়ার আরো বেশ কিছু ভাল বাস আছে। মহেরা জমিদার বাড়ির বর্তমান নাম মহেরা পুলিশ ট্রেইনিং সেন্টার। ওখানে যেতে হলে নামতে হবে”নাটিয়া পাড়া” বাস স্ট্যান্ড এ। সময় লাগবে ২-২.৩০ ঘন্টার মত। নেমে একটা অটো রিকশা নিয়ে যেতে হবে। রিক্সায় করে সরাসরি মহেরা জমিদার বাড়িতে যাওয়া যাবে। ভাড়া ২০-৩০ টাকা। জমিদার বাড়ি ঢুকতে টিকেট কিনতে হবে,জন প্রতি ২০টাকা।

শুভ সকালস্থান কটকা, সুন্দরবন
01/10/2018

শুভ সকাল
স্থান কটকা, সুন্দরবন

‘‘শৈলপ্রপাত’’বান্দরবান শহর থেকে বান্দরবান-রুমা সড়কের ৮ কিলোমিটার পয়েন্টে প্রাকৃতিক ঝর্ণা ‘‘শৈলপ্রপাত’’ অবস্থিত। এটি প্রা...
31/08/2018

‘‘শৈলপ্রপাত’’
বান্দরবান শহর থেকে বান্দরবান-রুমা সড়কের ৮ কিলোমিটার পয়েন্টে প্রাকৃতিক ঝর্ণা ‘‘শৈলপ্রপাত’’ অবস্থিত। এটি প্রাকৃতিক সৌন্দর্যের অপূর্ব সৃষ্টি। ঝর্ণার হিমশীতল পানি এখানে সর্বদা বহমান। ‘‘শৈলপ্রপাত’’ বান্দরবানের আকর্ষণীয় পর্যটন স্পটের একটি। পাহাড়ের পাদদেশে ঝর্ণার পাড়ে পিকনিক করার উপযোগী পরিবেশ রয়েছে। শৈলপ্রপাতে গেলেই চোখে পড়বে বম উপজাতীয়দের জীবনধারা। তাদের হাতে বোনা চাদর, মাফলার, বেডশীটসহ বেত ও বাশেঁর তৈরী বিভিন্ন আসবাবপত্র ও তৈজসপত্র সহনীয় মূল্যে পাওয়া যায়। বম নারী-পুরুষেরা শৈলপ্রপাতকে ঘিরে এসব জিনিসের পসরা সাজিয়ে বসে। বমদের উৎপাদিত মৌসুমী ফলমূল এখানে সবসময় পাওয়া যায়। রাস্তার পাশে শৈলপ্রপাতের অবস্থান হওয়ায় এখানে দেশী বিদেশী পর্যটকদের ভীড়ে মুখরিত থাকে। বান্দরবান জেলা প্রশাসনের পরিচালনায় শৈলপ্রপাতে নির্মান করা হয়েছে পর্যটকদের জন্য আকর্ষণীয় বিভিন্ন স্থাপনা।

ট্যাংগুয়ার হাওড় বাংলাদেশের বৃহত্তর সিলেট জেলায় অবস্থিত একটি হাওড়।প্রায় ১০০ ববর্গকিলোমিটার এলাকা জুড়ে এই হাওড় বাংলাদেশের ...
30/08/2018

ট্যাংগুয়ার হাওড় বাংলাদেশের বৃহত্তর সিলেট জেলায় অবস্থিত একটি হাওড়।প্রায় ১০০ ববর্গকিলোমিটার এলাকা জুড়ে এই হাওড় বাংলাদেশের ২য় বৃহত্তর মিঠা পানির জলাভূমি।
স্থানীয় লোকদের কাছে এই হাওড় টি নয়কুড়ি কান্দার ছয়কুড়ি বিল নামেও পরিচিত।
এটি বাংলাদেশের ২য় রামসার স্থান আর প্রথমটি হলো সুন্দরবন।

28/08/2018

লালাখালের রুপ

Address

Dhanmondi
Dhaka
1205

Website

Alerts

Be the first to know and let us send you an email when SR Tours & Travels posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category