চন্দ্রবিন্দু-Chandrabindu Travel & Tourism

চন্দ্রবিন্দু-Chandrabindu Travel & Tourism যারা ঘুরতে পছন্দ করেন, দেশ বিদেশের বিভিন্ন স্থানে যেতে চান তাদের নিয়ে কম খরচে ঘুরে বেড়ানোই আমাদের কাজ।
(2)

আমরা কোন সমাজে বাস করছি? একটি মোবাইল ফোনের লোভে ১৩ বছরের একটা ফুটফুটে কিশোরকে এভাবে হারিয়ে যেতে হবে?........​কুমিল্লা বি...
21/09/2026

আমরা কোন সমাজে বাস করছি? একটি মোবাইল ফোনের লোভে ১৩ বছরের একটা ফুটফুটে কিশোরকে এভাবে হারিয়ে যেতে হবে?........
​কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. নাহিদা বেগম এবং ব্যবসায়ী কে এম ফিরোজ শাহরিয়ার দম্পতির একমাত্র সন্তান, সপ্তম শ্রেণির ছাত্র ইশায়াত শাহরিয়ার অপ্রতিম। বন্ধুদের সাথে ছবি তুলবে বলে মায়ের মোবাইলটা নিয়ে বাড়ি থেকে বের হয়েছিল ছেলেটি। কে জানত, লালমাই পাহাড়ের নির্জন জঙ্গলে তাকে এভাবে নির্মম হত্যাকাণ্ডের শিকার হতে হবে।...........
​পুলিশের তদন্তে বেরিয়ে এসেছে, শুধুই একটি আইফোন ছিনিয়ে নেওয়ার লোভে অপ্রতিমেরই পরিচিত কয়েকজন তাকে ফুসলিয়ে নির্জন স্থানে নিয়ে যায়। সেখানে বাঁধা দেওয়ায় বাঁশ দিয়ে আঘাত করে হত্যা করা হয় তাকে। অপরাধীরা গ্রেপ্তার হয়েছে ঠিকই, কিন্তু এক মায়ের কোল কি আর কখনো ভরবে? যে স্বপ্ন নিয়ে অপ্রতিম বড় হচ্ছিল, তা কি আর কখনো সত্যি হবে?.........
​এই ঘটনা শুধু অপ্রতিমের পরিবারের বিপর্যয় নয়, এটি আমাদের পুরো সমাজব্যবস্থা এবং আজকের কিশোরদের অবক্ষয়ের এক করুণ চিত্র।
​💥সকল পিতা-মাতার প্রতি বিনীত অনুরোধ ও কিছু জরুরি পরামর্শঃ

​সন্তানের সুরক্ষায় আমাদের সবাইকে এখন থেকেই অনেক বেশি সচেতন হতে হবে। ছোট ছোট কিছু পদক্ষেপ হয়তো আমাদের সন্তানকে বড় কোনো বিপদ থেকে রক্ষা করতে পারেঃ
👉​মূল্যবান জিনিসপত্র ব্যবহারে সতর্কতাঃ কোমলমতি সন্তানদের হাতে হঠাৎ দামী গ্যাজেট, ঘড়ি বা অতিরিক্ত নগদ টাকা দিয়ে বাইরে পাঠাবেন না। এগুলো অনেক সময় অপরাধীদের সহজ লক্ষ্যে পরিণত করে।
👉​সঙ্গ ও বন্ধু নির্বাচন সম্পর্কে জানুনঃ আপনার সন্তান কাদের সাথে মেশে, কার সাথে বাইরে যাচ্ছে বা সময় কাটাচ্ছে—সে বিষয়ে স্পষ্ট ধারণা রাখুন।
👉​হঠাৎ পরিবর্তনের দিকে নজর রাখুনঃ সন্তান হঠাৎ কোনো বিষণ্ণতা, ভয় বা গোপনীয়তায় ভুগছে কি না খেয়াল করুন। তাদের সাথে প্রতিদিন বন্ধুভাবাপন্ন পরিবেশে খোলামেলা কথা বলুন।
👉​জরুরি সময়ে যোগাযোগঃ সন্তান বাড়ি থেকে বের হওয়ার সময় কোথায় যাচ্ছে, কতক্ষণ থাকবে তা জেনে রাখুন। সন্তানকে শিখিয়ে দিন কোনো বিপদ টের পেলে যেন দ্রুত পরিবারের সাথে বা ৯৯৯-এ যোগাযোগ করে।
👉​সামাজিক ও নৈতিক শিক্ষার চর্চাঃ প্রযুক্তির যুগে সন্তানকে শুধু শিক্ষিত করলেই হবে না; ভালো-মন্দের পার্থক্য, নৈতিকতা এবং অপরাধের ভয়াবহতা সম্পর্কে ছোটবেলা থেকেই পারিবারিক শিক্ষা দিন।
​প্রতিটি সন্তান নিরাপদ থাকুক, আর কোনো মায়ের কোল যেন এভাবে খালি না হয়। অপ্রতিমের আত্মার শান্তি কামনা করি এবং জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। 🖤
#চন্দ্রবিন্দু_ট্রাভেল_এন্ড_ট্যুরিজম #চন্দ্রবিন্দু_ট্রাভেল_গ্রুপ
​

কক্সবাজার সমুদ্র সৈকতে সুন্দর একটি মুহূর্ত।       #চন্দ্রবিন্দু_ট্রাভেল_এন্ড_ট্যুরিজম  #চন্দ্রবিন্দু_ট্রাভেল_গ্রুপ
20/09/2026

কক্সবাজার সমুদ্র সৈকতে সুন্দর একটি মুহূর্ত।
#চন্দ্রবিন্দু_ট্রাভেল_এন্ড_ট্যুরিজম #চন্দ্রবিন্দু_ট্রাভেল_গ্রুপ

BEAUTIFUL BANGLADESH ❤️        #চন্দ্রবিন্দু_ট্রাভেল_এন্ড_ট্যুরিজম  #চন্দ্রবিন্দু_ট্রাভেল_গ্রুপ
20/09/2026

BEAUTIFUL BANGLADESH ❤️
#চন্দ্রবিন্দু_ট্রাভেল_এন্ড_ট্যুরিজম #চন্দ্রবিন্দু_ট্রাভেল_গ্রুপ

পাহাড়ের বুকে ফুটে থাকা জংলী ফুল।       #চন্দ্রবিন্দু_ট্রাভেল_এন্ড_ট্যুরিজম  #চন্দ্রবিন্দু_ট্রাভেল_গ্রুপ
20/09/2026

পাহাড়ের বুকে ফুটে থাকা জংলী ফুল।
#চন্দ্রবিন্দু_ট্রাভেল_এন্ড_ট্যুরিজম #চন্দ্রবিন্দু_ট্রাভেল_গ্রুপ

থানকোয়াইন, আলিকদম, বান্দরবান।       #চন্দ্রবিন্দু_ট্রাভেল_এন্ড_ট্যুরিজম  #চন্দ্রবিন্দু_ট্রাভেল_গ্রুপ
19/09/2026

থানকোয়াইন, আলিকদম, বান্দরবান।
#চন্দ্রবিন্দু_ট্রাভেল_এন্ড_ট্যুরিজম #চন্দ্রবিন্দু_ট্রাভেল_গ্রুপ

ধুপপানি ঝর্ণায় একটি সুন্দর মূহুর্ত ...       #চন্দ্রবিন্দু_ট্রাভেল_এন্ড_ট্যুরিজম  #চন্দ্রবিন্দু_ট্রাভেল_গ্রুপ
19/09/2026

ধুপপানি ঝর্ণায় একটি সুন্দর মূহুর্ত ...
#চন্দ্রবিন্দু_ট্রাভেল_এন্ড_ট্যুরিজম #চন্দ্রবিন্দু_ট্রাভেল_গ্রুপ

পল‌ওয়েলপার্ক, রাঙামাটি।       #চন্দ্রবিন্দু_ট্রাভেল_এন্ড_ট্যুরিজম  #চন্দ্রবিন্দু_ট্রাভেল_গ্রুপ
19/09/2026

পল‌ওয়েলপার্ক, রাঙামাটি।
#চন্দ্রবিন্দু_ট্রাভেল_এন্ড_ট্যুরিজম #চন্দ্রবিন্দু_ট্রাভেল_গ্রুপ

পালংখিয়ং ঝর্ণা, রুমা, বান্দরবান।       #চন্দ্রবিন্দু_ট্রাভেল_এন্ড_ট্যুরিজম  #চন্দ্রবিন্দু_ট্রাভেল_গ্রুপ
18/09/2026

পালংখিয়ং ঝর্ণা, রুমা, বান্দরবান।
#চন্দ্রবিন্দু_ট্রাভেল_এন্ড_ট্যুরিজম #চন্দ্রবিন্দু_ট্রাভেল_গ্রুপ

বগালেকের একটি সুন্দর দৃশ্য .......       #চন্দ্রবিন্দু_ট্রাভেল_এন্ড_ট্যুরিজম  #চন্দ্রবিন্দু_ট্রাভেল_গ্রুপ
18/09/2026

বগালেকের একটি সুন্দর দৃশ্য .......
#চন্দ্রবিন্দু_ট্রাভেল_এন্ড_ট্যুরিজম #চন্দ্রবিন্দু_ট্রাভেল_গ্রুপ

Address

House-77, Road-14, Block-B, Banani
Dhaka
1213

Telephone

01713331393

Website

Alerts

Be the first to know and let us send you an email when চন্দ্রবিন্দু-Chandrabindu Travel & Tourism posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to চন্দ্রবিন্দু-Chandrabindu Travel & Tourism:

Shortcuts

Share