VisaAid consultancy Ltd

VisaAid consultancy Ltd VisaAid Consultancy Ltd. a trusted travel agency to provide the best travel visa services and establish your abroad career Solution for you!

বিমানবন্দরে (Airport) ব্যবহৃত ৫০টি দরকারি ইংরেজি  Where is the check-in counter? (হোয়ার ইজ দা চেক-ইন কাউন্টার) – চেক-ইন...
29/09/2025

বিমানবন্দরে (Airport) ব্যবহৃত ৫০টি দরকারি ইংরেজি
Where is the check-in counter? (হোয়ার ইজ দা চেক-ইন কাউন্টার) – চেক-ইন কাউন্টার কোথায়?
Where can I collect my luggage? (হোয়ার ক্যান আই কালেক্ট মাই লাগেজ) – লাগেজ কোথায় পাব?
Can I see your boarding pass? (ক্যান আই সি ইওর বোর্ডিং পাস) – আপনার বোর্ডিং পাসটা দেখাতে পারবেন?
Where is the immigration desk? (হোয়ার ইজ দা ইমিগ্রেশন ডেস্ক) – ইমিগ্রেশন ডেস্ক কোথায়?
I need a trolley. (আই নিড আ ট্রলি) – আমার একটা ট্রলি দরকার।
What time is the flight? (হোয়াট টাইম ইজ দা ফ্লাইট) – ফ্লাইট কখন?
When is the boarding time? (হোয়েন ইজ দা বোর্ডিং টাইম) – বোর্ডিং টাইম কখন?
Show me your passport. (শো মি ইওর পাসপোর্ট) – আপনার পাসপোর্ট দেখান।
Where is the security check? (হোয়ার ইজ দা সিকিউরিটি চেক) – নিরাপত্তা চেক কোথায়?
Liquids are not allowed. (লিকুইডস আর নট এলাউড) – তরল নেওয়া যাবে না।
Where is the waiting lounge? (হোয়ার ইজ দা ওয়েটিং লাউঞ্জ) – অপেক্ষার জায়গা কোথায়?
Is there a coffee shop here? (ইজ দেয়ার আ কফি শপ হিয়ার) – এখানে কি কফি শপ আছে?
Where is the food court? (হোয়ার ইজ দা ফুড কোর্ট) – ফুড কোর্ট কোথায়?
Do you have free Wi-Fi? (ডু ইউ হ্যাভ ফ্রি ওয়াই-ফাই) – ফ্রি ওয়াই-ফাই আছে?
Where can I charge my phone? (হোয়ার ক্যান আই চার্জ মাই ফোন) – ফোন চার্জ কোথায় দিব?
May I see your ticket? (মে আই সি ইওর টিকিট) – আপনার টিকিটটা দেখাতে পারবেন?
This area is restricted. (দিস এরিয়া ইজ রেস্ট্রিক্টেড) – এই জায়গায় প্রবেশ নিষেধ।
Do you have anything to declare? (ডু ইউ হ্যাভ এনিথিং টু ডিক্লেয়ার) – ঘোষণা করার মতো কিছু আছে কি?
This is a gift. (দিস ইজ আ গিফট) – এটা একটা উপহার।
Please open your bag. (প্লিজ ওপেন ইওর ব্যাগ) – আপনার ব্যাগ খুলুন।
Stand in line, please. (স্ট্যান্ড ইন লাইন প্লিজ) – লাইনে দাঁড়ান।
Where is the boarding gate? (হোয়ার ইজ দা বোর্ডিং গেট) – বোর্ডিং গেট কোথায়?
Passengers, please proceed. (প্যাসেঞ্জারস, প্লিজ প্রসিড) – যাত্রীরা অনুগ্রহ করে এগিয়ে আসুন।
Your flight is delayed. (ইওর ফ্লাইট ইজ ডিলেইড) – আপনার ফ্লাইট দেরি হয়েছে।
Your flight is on time. (ইওর ফ্লাইট ইজ অন টাইম) – আপনার ফ্লাইট সময়মতো আছে।
Final call for passengers. (ফাইনাল কল ফর প্যাসেঞ্জারস) – যাত্রীদের জন্য শেষ ডাক।
Use headphones during the flight. (ইউজ হেডফোনস ডিউরিং দা ফ্লাইট) – ফ্লাইটে হেডফোন ব্যবহার করুন।
Where is my seat? (হোয়ার ইজ মাই সিট) – আমার সিট কোথায়?
Is there a hotel nearby? (ইজ দেয়ার আ হোটেল নিঅরবাই) – আশেপাশে কি হোটেল আছে?
Where is the taxi stand? (হোয়ার ইজ দা ট্যাক্সি স্ট্যান্ড) – ট্যাক্সি স্ট্যান্ড কোথায়?
Please give me a boarding card. (প্লিজ গিভ মি আ বোর্ডিং কার্ড) – আমাকে বোর্ডিং কার্ড দিন।
I am traveling with family. (আই অ্যাম ট্রাভেলিং উইথ ফ্যামিলি) – আমি পরিবার নিয়ে ভ্রমণ করছি।
This is my hand luggage. (দিস ইজ মাই হ্যান্ড লাগেজ) – এটা আমার হাতব্যাগ।
My bag is overweight. (মাই ব্যাগ ইজ ওভারওয়েট) – আমার ব্যাগের ওজন বেশি।
Can I pay extra by card? (ক্যান আই পে এক্সট্রা বাই কার্ড) – অতিরিক্ত টাকা কি কার্ডে দিতে পারি?
Is this an international flight? (ইজ দিস অ্যান ইন্টারন্যাশনাল ফ্লাইট) – এটা কি আন্তর্জাতিক ফ্লাইট?
Where will the plane land? (হোয়ার উইল দা প্লেন ল্যান্ড) – প্লেন কোথায় নামবে?
How long is the flight? (হাউ লং ইজ দা ফ্লাইট) – ফ্লাইট কতক্ষণ?
Where can I rest? (হোয়ার ক্যান আই রেস্ট) – আমি কোথায় বিশ্রাম নিতে পারি?
Can I meet the captain? (ক্যান আই মিট দা ক্যাপ্টেন) – আমি কি ক্যাপ্টেনের সাথে দেখা করতে পারি?
Where is the lost and found? (হোয়ার ইজ দা লস্ট অ্যান্ড ফাউন্ড) – হারানো জিনিসপত্রের অফিস কোথায়?
Traveling with children. (ট্রাভেলিং উইথ চিলড্রেন) – শিশুদের নিয়ে ভ্রমণ।
Is there vegetarian food? (ইজ দেয়ার ভেজিটেরিয়ান ফুড) – নিরামিষ খাবার আছে কি?
Can I get some water? (ক্যান আই গেট সাম ওয়াটার) – আমি কি কিছু পানি পেতে পারি?
Thank you for your service. (থ্যাঙ্ক ইউ ফর ইওর সার্ভিস) – আপনার সেবার জন্য ধন্যবাদ।
ট্রাভেলও বিশেষ সংক্রান্ত যেকোনো তথ্যের জন্য আমরা আছি আপনাদের পাশে

সুখবর 🇮🇹 ইতালিতে  মেয়েদের আসার জন্য সুবর্ণ সুযোগ। ফ্লুসি ২০২৬-২৮🇮🇹: ছেলে মেয়ে উভয় আবেদন সুযোগ রয়েছে এখনি প্রস্তুতি গ্রহণ...
28/09/2025

সুখবর 🇮🇹 ইতালিতে মেয়েদের আসার জন্য সুবর্ণ সুযোগ।
ফ্লুসি ২০২৬-২৮🇮🇹
: ছেলে মেয়ে উভয় আবেদন সুযোগ রয়েছে
এখনি প্রস্তুতি গ্রহণ করুন
🫴বিষয় বস্তুু আগে পুরোটা পরলে বুঝবেন
⚡সত্যতা যাচাই করতে গুগলে ফ্লুসি ২০২৬-২৮ সাল লিখলে বিস্তারিত পাবেন
ফেব্রুয়ারি
২০২৫ ডিসেম্বর ৩১ তারিখ পযন্ত সিজনাল-ননসিজনাল ভিসার জন্য আবেদন করতে পারবেন
২য় ধাপের জন্য এখন ফাইল জমা করতে পারবেন
বিস্তারিত তথ্যের জন্য ইনবক্সে(মেসেনজারে) মেসেজ করুন
🫵মেয়েরা অগ্রাধিকার পাবে যেসব কাজে
★বাচ্চাদের দেখা শোনার জন্য
★হসপিটালে কাজের জন্য
★বিভিন্ন বয়স্ক লোক বলতে পারেন বাসা বাড়ির কাজের জন্য (housekeeping)
🫴ছেলে মেয়ে :
★রেস্টুরেন্ট
★হোটেল
★জাহাজের কাজ
★ বিভিন্ন ফ্যাক্টরি
★রেস্তোরাঁ
বিশ্বের মোট ৩৩টি দেশ থেকে আবেদন করতে পারবেন
মধ্যপ্রাচ্য দেশ ( সৌদি আরব/মালেশিয়া থেকে করা যাবে
🫵মনে রাখবেন কোন রিলেটিভ থাকলে সুযোগ ভালো হয় পরিচিত লোক থাকলে
কারন আবেদন করতে হলে পরিচিত রিলেটিভ দরকার
অনলাইনে বা বাংলাদেশ থেকে আবেদন করতে পারবেন না। দালাল দিয়ে আবেদন করার চাইতে না করাই উত্তম বলে মনে করি। ধন্যবাদ সবার জন্য দোয়া রইলো। #ইতালি_ভিসা_আপডেট

জরুরী বিজ্ঞপ্তি    ৷জরুরী বিজ্ঞপ্তি   সকলের  অবগতির জন্য জানানো যাচ্ছে যে  হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে একজন যা...
26/07/2025

জরুরী বিজ্ঞপ্তি ৷জরুরী বিজ্ঞপ্তি

সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে একজন যাত্রীর সাথে অতিরিক্ত সর্বোচ্চ দুইজন সঙ্গী বিমানবন্দর টার্মিনাল এর কাছে বিদায় বা গ্রহণ করতে যেতে পারবে যা আগামী ২৭ জুলাই ২০২৫ হইতে কার্যকর করা হবে

বিস্তারিত আরো আপডেট জানতে VisaAid consultancy limited এর পেজে ফলো করুন

অবশেষে ৫ বছর পর আরব আমিরাতের ভিসা নিয়ে সুখবর!অবশেষে দীর্ঘ ৫ বছর পর, কন্টেন্ট ক্রিয়েটর এবং সৃজনশীল পেশাজীবীদের জন্য আরব আ...
24/07/2025

অবশেষে ৫ বছর পর আরব আমিরাতের ভিসা নিয়ে সুখবর!
অবশেষে দীর্ঘ ৫ বছর পর, কন্টেন্ট ক্রিয়েটর এবং সৃজনশীল পেশাজীবীদের জন্য আরব আমিরাত (UAE) থেকে এলো চমকপ্রদ সুখবর! দেশটি তাদের গোল্ডেন ভিসা কর্মসূচি সম্প্রসারণ করে কন্টেন্ট নির্মাণ, ভিডিও ব্লগিং, ইনফ্লুয়েন্সার মার্কেটিং এবং অন্যান্য সৃজনশীল শিল্পে নতুন সুযোগ সৃষ্টি করেছে। এই উদ্যোগ শুধুমাত্র কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য নয়, বরং UAE-এর ডিজিটাল শিল্পের উন্নয়নেও একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।
কেন এই গোল্ডেন ভিসা গুরুত্বপূর্ণ?
গোল্ডেন ভিসা কর্মসূচি সৃজনশীল ও ডিজিটাল ক্ষেত্রে একটি সাফল্যের গল্প লিখতে পারে এবং বিশ্বব্যাপী প্রতিভাদের UAE-তে আকর্ষণ করবে। এই ভিসা পেয়ে কন্টেন্ট ক্রিয়েটররা সহজেই দেশটিতে বসবাস এবং কাজ করতে পারবেন, যা তাদের সৃজনশীল কাজকে আরও উজ্জ্বল করবে।
সৃজনশীল শিল্পে নতুন দিগন্ত উন্মোচন
UAE এর আধুনিক প্রযুক্তিগত অবকাঠামো এবং ডিজিটাল সেবাগুলি কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য এক আদর্শ স্থান তৈরি করেছে। এর ফলে—
ভিডিও নির্মাণ: ইউটিউবার এবং ভিডিও ব্লগাররা সহজেই তাদের কনটেন্ট তৈরি ও প্রচার করতে পারবেন।
ডিজিটাল আর্ট: ডিজিটাল আর্টিস্টরা নতুন প্ল্যাটফর্মে কাজ করার সুযোগ পাবেন।
ই-কমার্স ও অনলাইন মার্কেটিং: ই-কমার্স ব্যবসায়ীরা আরও সহজে পণ্য প্রচার ও বিক্রয় করতে পারবেন।
বিশ্ববিদ্যালয় ও শিল্প প্রতিষ্ঠানের সঙ্গে সহযোগিতা
গোল্ডেন ভিসা পরিকল্পনা সৃজনশীল পেশাদারদের জন্য বিশ্ববিদ্যালয় ও শিল্প প্রতিষ্ঠানের সঙ্গে নতুন সহযোগিতার পথ খুলে দেবে। এটি শিল্পীদের এবং কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য সুযোগ তৈরি করবে তাদের কাজকে আরও বৃহত্তর আন্তর্জাতিক প্ল্যাটফর্মে তুলে ধরার।
ডিজিটাল বিশ্বের কেন্দ্রবিন্দু হতে যাচ্ছে UAE!
এই উদ্যোগের মাধ্যমে, আরব আমিরাত সত্যিই ডিজিটাল বিশ্বের কেন্দ্রবিন্দু হতে পারে। গোল্ডেন ভিসা কর্মসূচি কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য এক নতুন দিগন্তের সূচনা করতে পারে যা তাদের কাজের মান এবং আস্থা আরও উচ্চতর পর্যায়ে নিয়ে যাবে।

বিদেশ যাওয়ার পূর্বে কি কি বিষয় নিশ্চিত হওয়া জরুরী!!!আজকের বিষয়টি হচ্ছে তাদের জন্য যারা বিদেশে চাকরি বা ক্যারিয়ার গড়তে চা...
24/07/2025

বিদেশ যাওয়ার পূর্বে কি কি বিষয় নিশ্চিত হওয়া জরুরী!!!
আজকের বিষয়টি হচ্ছে তাদের জন্য যারা বিদেশে চাকরি বা ক্যারিয়ার গড়তে চান। কেননা বিদেশ যাওয়ার পূর্বে নিশ্চিত হতে হবে কিছু গুরুত্বপূর্ণ বিষয়। যেমন- প্রয়োজনীয় কাগজপত্র, ভিসা, ছাত্রপত্র, প্রষেণপত্র ইত্যাদি। তাই এই ইনফোতে “বিদেশ যাওয়ার পূর্বে কি কি বিষয় নিশ্চিত হওয়া জরুরী।

বিদেশে চাকরি করার জন্য যথাযথ কর্তৃপক্ষের কাছ থেকে যে ছাড়পত্র নিতে হয় তাকে বহির্গমন ছাড়পত্র বলে। বাংলাদেশ থেকে এই ছাড়পত্র গ্রহণের জন্য দুইভাবে আবেদন করতে পারেন।

সাধারণত রিক্রুটিং এজেন্টের মাধ্যমে বহির্গমন ছাড়পত্রের (Emigration Clearance) জন্য আবেদন করা হয়। অন্যটি হচ্ছে আপনি যদি নিজ উদ্যোগে কিংবা আত্নীয়—স্বজনের মাধ্যমে ওয়ার্ক-পারমিট/এনওসি/এন্ট্রি-পারমিট সংগ্রহ করেন তাহলে বাংলাদেশ কর্মসংস্থান প্রশিক্ষণ ব্যুরোতে উপস্থিত হয়ে আবেদন করতে হবে।

বিদেশে চাকরি করার জন্য যথাযথ কর্তৃপক্ষের কাছ থেকে যে ছাড়পত্র নিতে হয় তাকে বহির্গমন ছাড়পত্র বলে। বাংলাদেশ থেকে এই ছাড়পত্র গ্রহণের জন্য দুইভাবে আবেদন করতে পারেন।

সাধারণত রিক্রুটিং এজেন্টের মাধ্যমে বহির্গমন ছাড়পত্রের (Emigration Clearance) জন্য আবেদন করা হয়। অন্যটি হচ্ছে আপনি যদি নিজ উদ্যোগে কিংবা আত্নীয়—স্বজনের মাধ্যমে ওয়ার্ক-পারমিট/এনওসি/এন্ট্রি-পারমিট সংগ্রহ করেন তাহলে বাংলাদেশ কর্মসংস্থান প্রশিক্ষণ ব্যুরোতে উপস্থিত হয়ে আবেদন করতে হবে।

কোথায় কিভাবে ছাড়পত্র সংগ্রহ করবেন?
বাংলাদেশের প্রতিটি জেলায় কর্মসংস্থান ও জনশক্তি অফিস রয়েছে। এই অফিস থেকেই আপনাকে বহির্গমন ছারপত্র (স্মার্ট কার্ড) নিতে হবে।

জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস থেকে নিবন্ধনকৃত কার্ড পেতে প্রয়োজনীয় কিছু কাগজপত্রের প্রয়োজন হবে। এগুলোসহ অফিসে উপস্থিত হয়ে আবেদন করতে হবে এবং ফিঙ্গার দিতে হবে।
ছাড়পত্রের জন্য প্রয়োজনীয় কাগজপত্র:
=> ভিসার পৃষ্ঠাসহ পাসপোর্টের প্রথম ছয় পৃষ্ঠার ফটোকপি

=> মূল ভিসা এ্যাডভাইস/এন্ট্রি-পারমিট/এনওসি ও ফটোকপি

=> ব্যাক্তিগত অঙ্গিকার নামা (১৫০/০০ টাকার নড-জুডিশিয়াল ষ্ট্যাম্পে দিতে হবে)

=> পেশাজীবির ক্ষেত্রে সরকারি/স্বায়ত্বশাসিত/ রাষ্ট্রায়ত্ব প্রতিষ্ঠানে কর্মকর্তাকে সংশ্লিষ্ট নিয়োগকর্তা থেকে রিলিজ অর্ডার বা প্রষেণপত্র লাগবে

=> অনাপত্তি পত্র (একক ভিসার বিদেশগামী মহিলার ক্ষেত্রে আইনানুগ অভিভাবক থেকে ১৫০/০০ টাকার নন-জুডিশিয়াল স্ট্যাম্পে অনাপত্তি পত্র দিতে হবে)

বিদেশ যাওয়ার পূর্বে কি কি বিষয়ে নিশ্চিত হয়ে নিবেন?
বিদেশ যাওয়ার আগে অবশ্যই আপনাকে নিম্নলিখিত কাগজপত্র ঠিক আছে কিনা যাচাই করে নিতে হবে। গুরুত্বপূর্ণ বিদেশে যাওয়ার ডকুমেন্টগুলো হচ্ছে-

=> আপনার পাসপোর্ট (অনলাইনে পাসপোর্ট এর জন্য আবেদন করবেন কিভাবে জানুন এখানে)
=> চাকরির চুক্তিপত্র
=> আপনার নামে ব্যাংক একাউন্ট খোলা
=> যে দেশে যাবেন সেই দেশের বাংলাদেশী দূতাবাসের ঠিকানা ও মোবাইল নাম্বার
=> ভিসা
=> জনশক্তি ব্যুরোর ছাড়পত্র (স্মার্টকার্ড)
=> মেডিকেল রিপোর্ট
=> টিকিট
=> টাকা প্রদানের রশিদ ও চুক্তিপত্র পরিক্ষা করে দেখবেন।

চুক্তপত্রের কোন বিষয়গুলো পরীক্ষা করে দেখবেন?
বিদেশে চাকরির জন্য যে চুক্তিপত্রে সই করবেন সেটি ভাল করে পড়ে নিবেন। পরীক্ষা করার বিষয়গুলো নিম্নরুপ:

=> চাকরির নাম
=> কোম্পানির নাম কিংবা চাকরিদাতার নাম ও ঠিকানা
=> কর্মক্ষেত্র
=> চাকরির মেয়াদ কিংবা চুক্তির মেয়াদ
=> মাসিক স্যালারি (বেতন অবশ্যই মনমতো কিনা যাচাই করবেন)
=> ছুটি ও সামাজিক নিরাপত্তা
=> নিয়মিত কর্মঘন্টা ও সাপ্তাহিক ছুটি
=> যাওয়া ও আসার বিমান ভাড়া
=> ওভার-টাইম
=> বাৎসরিক ছুটি
=> বেতনসহ ছুটি নাকি বেতন ছাড়া ছুটি
=> অসুস্থতার ছুটি (মেডিকেল ছুটি)
=> মেডিকেল কিংবা স্বাস্থসেবার সুবিধা
=> কর্মক্ষেত্র সম্পর্কিত অসুস্থতা বা মৃত্যুর জন্য ক্ষতিপূরণের পরিমাণ
=> যাতায়াত ভাড়া
=> খাবার ভাতা
=> বাসস্থান ভাতা
=> বিদেশে মৃত্যু হলে লাশ পাঠানোর ব্যবস্থা ইত্যদি।

যাত্রা শুরু করবেন কিভাবে?
প্রথমবারের মতো যাত্রা করতে চাইলে অবশ্যই আপনাকে এই বিষয়ে বিস্তারিত জেনে নিতে হবে। যেখানে যাচ্ছেন সেখানে কেউ পরিচিত প্রবাসী রয়েছে কিনা দেখুন। তার সাথে কথা বলুন। এতে করে আপনার জন্য প্রস্তুতি নেওয়া সহজ হয়ে যাবে। বিদেশ যাওয়ার জন্য আপনাকে অবশ্যই আন্তার্জাতিক বিমান বন্দর হয়ে যেতে হবে। বিমান বন্দরে কিভাবে যাত্রা করবেন তার বিস্তারিত জানতে “বিমান যাত্রার আদব-কায়দা অর্থাৎ বিমানে যাত্রার সময় কি করা উচিৎ আর কি করা উচিৎ নয়!

আজকের আলোচনাতে বিদেশগামী ভাই/বোনদের জন্য অতি গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সাথে শেয়ার করার চেস্টা করেছি, আশা করি আপনি অনেক কিছু জানতে পেরেছেন। নিয়মিত নতুন নতুন সব তথ্য পেতে আমাদের পেজ VisaAid Consultency Ltd. এর সাথেই থাকু এবং পোস্ট টা বেশি বেশি শেয়ারের মাধ্যমে সবাইকে তথ্যগুলো জানার সুযোগ করে দিন।

ধন্যবাদ!

মালদ্বীপে নিয়োগ* *মালদ্বীপে নিয়োগ* *মালদ্বীপে নিয়োগ*✈ জরুরী ভিত্তিতে মালদ্বীপের স্বনামধন্য কোম্পানি "ফুগিরী রিসোর্ট” এর ...
24/07/2025

মালদ্বীপে নিয়োগ* *মালদ্বীপে নিয়োগ* *মালদ্বীপে নিয়োগ*

✈ জরুরী ভিত্তিতে মালদ্বীপের স্বনামধন্য কোম্পানি "ফুগিরী রিসোর্ট” এর কনস্ট্রাকশন কাজের জন্য আর্জেন্ট কর্মী নিয়োগ চলছে।

ডিউটি: ৮ ঘন্টা
সেলারি: ৩৩০-৪০০ ডলার + ওটি
আবাসন: থাকা খাওয়া কোম্পনীর
মেয়াদ: ২ বছর (নবায়নযোগ্য)
ফ্লাইট: ৬০ দিনের মধ্যে

অন্যান্য: মালদ্বীপ লেবার আইন অনুযায়ী প্রযোয্য হবে।

যোগাযোগ করুন:
+8801920-570934

VisaAid Consultancy Limited

স্যান্ডস্টোন গ-৯/৩, লেভেল ৯, প্রগতি সরণি, শাহাজাদপুর, ঢাকা-১২১২ (ঢাকা ব্যাংকের বিপরীত পাশে)

অভিবাসন প্রত্যাশীদের কাছে বিশ্বের পঞ্চম জনপ্রিয় ও নিরাপদ দেশ হচ্ছে জার্মানি। এর পেছনের কারণ হচ্ছে ইউরোপের এই দেশটির শক্...
24/07/2025

অভিবাসন প্রত্যাশীদের কাছে বিশ্বের পঞ্চম জনপ্রিয় ও নিরাপদ দেশ হচ্ছে জার্মানি। এর পেছনের কারণ হচ্ছে ইউরোপের এই দেশটির শক্তিশালী অর্থনীতি, অভিবাসীদের জন্য উন্নত শিক্ষা ব্যবস্থা এবং চাকুরি ও কর্মসংস্থার ব্যাপক সুযোগ-সুবিধা। এজন্য বিশ্বের বিভিন্ন দেশের নাগরিকদের স্বপ্ন থাকে জার্মানিতে স্থায়ী বাসিন্দা হওয়ার। জেনে নেয়া যাক কী উপায়ে ঐতিহ্যবাহী জার্মানি যেতে হবে, ভিসার খরচ কেমন হবে এবং ভিসা পেতে কী কী কাগজ-পত্র (ডকুমেন্ট) লাগবে। সেই সঙ্গে দেশটির সাধারণ অভিবাসন নীতিমালা সম্পর্কেও জানা যাবে।
জার্মানির ভিসা আবেদনের নিয়মঃ
শিক্ষা-সংস্কৃতি ও ঐতিহ্যপূর্ণ এই দেশটিতে যেতে হলে অবশ্যই যৌক্তিক কারণ ও বৈধ ভিসা থাকতে হবে। বৈধ ভিসা ছাড়া কেউই জার্মানিতে যেতে পারবেন না। জার্মানি যাওয়ার কয়েক ধরনের ভিসা রয়েছে। এদের মধ্যে ট্যুরিস্ট ভিসা, স্টুডেন্ট ভিসা ও ওয়ার্ক পারমিট ভিসা (কাজের ভিসা)। কর্মসংস্থানের সুযোগ, শিক্ষা, উদ্যোক্তা, পরিবারের সঙ্গে মিলিত হওয়া এবং বাসিন্দা হওয়া এসব কারণে মূলত দেশটিতে যেতে চায় অভিবাসন প্রত্যাশীরা। ভিসা প্রত্যাশীর অর্থনৈতিক সক্ষমতা, হেলথ ইন্সুরেন্স ও জার্মান ভাষায় ন্যূনতম দক্ষতা থাকতে হবে।
পাঁচ ধরনের ভিসার আবেদনের পদ্ধতি আলাদা। প্রথমত, আপনাকে নির্দিষ্ট করতে হবে ভিসার ধরণ, অর্থাৎ কোন ভিসার মাধ্যমে আপনি যেতে চান।
ওয়ার্ক পারমিট ভিসাঃ
আপনি যদি দক্ষ কর্মী হয়ে থাকেন তবে জার্মানির উদ্যোক্তা বা চাকরিদাতা আপনাকে স্পন্সরের মাধ্যমে স্বপ্নের দেশটিতে নিয়ে যেতে পারেন। এভাবে আপনি মর্যাদাকর ‘জার্মান ওয়ার্ক পারমিট ভিসা’র মাধ্যমে দেশটিতে যেতে পারবেন। জার্মানিতে ব্যবসা পরিচালনা করে এমন কোম্পানিতে কাজ করার সুযোগ পাবেন আপনি। এই ভিসার আওতায় সেই দেশটিতে থাকা ও কাজ করার অনুমতি পাবেন আপনি। এই ক্ষেত্রে ওই কোম্পানির দেয়া অফার লেটারটা সঙ্গে থাকা ভীষণ জরুরি। জার্মানিতে প্রায়ই দক্ষ অভিবাসী কর্মীর প্রয়োজন হয়৷ তাই জার্মান সরকার এই ওয়ার্ক পারমিট ভিসা চালু করে। বাংলাদেশ সরকার অনুমোদিত এজেন্সির মাধ্যমে বাংলাদেশি নাগরিক দেশটিতে ওয়ার্ক পারমিট ভিসার মাধ্যমে যেতে পারেন।
জার্মানিতে ভালো বেতনের পাশাপাশি ভালো চাকরি পাওয়া সম্ভব। ওয়ার্ক পারমিট ভিসা পাওয়ার যোগ্যতা নিচে দেয়া হলো। জার্মানিতে ওয়ার্ক পারমিট ভিসায় যাওয়ার আগে নির্দিষ্ট কাজের ওপর দক্ষতা থাকতে হবে। জাতীয় পরিচয় পত্রের (এনআইডি কার্ড) ফটোকপি থাকতে হবে।
ইংরেজি ভাষায় দক্ষতা যাচাই পরীক্ষা আইএলটিএসে ভালো স্কোর থাকতে হবে। নির্দিষ্ট কাজের উপরে প্রশিক্ষণ সনদ থাকতে হবে।
বিভাগীয় চেয়ারম্যানের সাক্ষরিত সনদপত্র ও বাবা-মায়ের জাতীয় পরিচয় পত্রের (এনআইডি কার্ড) ফটোকপি লাগবে।
জার্মানিতে ওয়ার্ক পারমিট ভিসা পেতে এই সব ডকুমেন্ট/ নথিপত্র প্রয়োজন হয়। তাছাড়া, আপনি যদি জার্মানিতে ওয়ার্ক পারমিট বা ওয়ার্ক ভিসা পেতে চান তাহলে আপনাকে ন্যূনতম সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট (এসএসসি) পাস হতে হবে। তাছাড়া জার্মান ভাষায় দক্ষতা অর্জনের পর জার্মানিতে যেতে হবে। এই সব যৌগ্যতার সমন্বয়ে আপনি হাতে পেয়ে যেতে পারবেন স্বপ্নের ওয়ার্ক পারমিট ভিসাটি।
চাকরিপ্রার্থী ভিসা (জব সিকার ভিসা)ঃ
চাকরিপ্রার্থী ভিসার (জব সিকার ভিসা) মাধ্যমে দক্ষতাসম্পন্ন ব্যক্তি জার্মানিতে এসে চাকরি/কাজ খোঁজার অনুমতি পেয়ে থাকে। এই বিশেষ ভিসার মেয়াদ ৬ মাস। এই নির্ধারিত সময়ের মধ্যে তিনি যদি চাকরি বা কর্মসংস্থান করে ফেলতে পারেন তবে তাহলে জব সিকার ভিসাটি স্বয়ংক্রিয়ভাবে ওয়ার্ক পারমিট ভিসায় উন্নীত হবে। অন্যদিকে, নির্ধারিত সময়ের মধ্যে যদি তিনি কর্মসংস্থান খুঁজে নিতে ব্যর্থ হন তাহলে তাকে নিজ দেশে ফিরে যেতে হবে।
স্টুডেন্ট ভিসাঃ
জার্মান সরকার বিদেশি শিক্ষার্থীদের জন্য স্টুডেন্ট ভিসা সুবিধা দিয়ে থাকে। কেউ যদি দেশটিতে পড়তে যেতে চান, তাহলে তারা সরাসরি জার্মানির স্টুডেন্ট ভিসার জন্য আবেদন করতে পারেন। স্টুডেন্ট ভিসায় গিয়ে সেখানে পড়াশোনার পাশাপাশি ভালো অর্থ আয় করা যায়।
স্টুডেন্ট ভিসার জন্য আবেদন করলে, ভিসা ২৫ থেকে ৩০ দিনের মধ্যে পাওয়া যেতে পারে। জার্মানির স্টুডেন্ট ভিসার মেয়াদ মাত্র তিন মাস। এর পর এটি বৈধতা হারাবে। তবে ওই শিক্ষার্থী জার্মানিতে আসার পর যদি আরও বেশি সময় তার শিক্ষা কার্যক্রম সেখানে চালিয়ে যেতে চায় তবে তাকে আলাদাভাবে রেসিডেন্স পারমিটের (বসবাসের অনুমতি) জন্য আবেদন করতে হবে। এর পর সেই নির্ধারিত কোর্সের (শিক্ষা কার্যক্রম) মেয়াদ শেষ হবার পর চাকরি খোঁজার জন্য রেসিডেন্স পারমিটে উল্লেখিত নির্দিষ্ট সময় জার্মানিতে অবস্থান করা যাবে। চাকরি পাওয়ার পর ওয়ার্ক পারমিট ভিসার জন্য আবেদন করা যাবে।
স্টুডেন্ট ভিসা পেতে হলে জার্মানির যে ইউনিভার্সিটিতে আপনি ভর্তি হয়েছেন তাদের দেয়া ‘অ্যাডমিশন লেটার’ হাতে থাকতে হবে। সেই সঙ্গে পড়াশোনা চালানোর মতো যথেষ্ট আর্থিক সামর্থ্যের প্রমাণপত্র থাকতে হবে।
উদ্যোক্তা হিসেবে অভিবাসন ভিসাঃ
আপনার যদি অভিনব ও দুর্দান্ত ব্যবসায়িক আইডিয়া/প্রস্তাব থাকে তবে আপনি এন্ট্রাপ্রেনিউর ভিসার জন্য আবেদন করতে পারেন। এ ক্ষেত্রে সেই ব্যবসাকে জার্মানিতে চালু করার মতো অর্থনৈতিক সামর্থ্য ও নগদ অর্থ থাকতে হবে। এর সর্বনিম্ন পরিমাণ হচ্ছে ১০ লাখ ইউরো। শুরুতে অন্তত ১০ জার্মান নাগরিককে আপনার নতুন প্রতিষ্ঠানে চাকরি দিতে হবে।
ফ্যামিলি স্পন্সরশিপ ভিসাঃ
আপনি যদি জার্মান বাসিন্দার পরিবারের সদস্য অথবা তার ওপর নির্ভরশীল (স্পাউজ বা সন্তান) হয়ে থাকেন তবে ফ্যামিলি স্পন্সরশিপ ভিসার জন্য আবেদন করতে পারবেন। জার্মানিতে বসবাসরত পরিবারের মূল সদস্যের সঙ্গে থাকার আবেদন করতে হলে সন্তানদের বয়স ১৬ বছরের নীচে হতে হবে। তবে এমন নির্ভরশীল সদস্যের বয়স ১৬ এর বেশি হলে তাকে জার্মান ভাষার ওপর দক্ষতা প্রমাণ করতে হবে।
ট্যুরিস্ট ভিসাঃ
যারা জার্মানি পর্যটক হিসেবে ভ্রমণ করতে চান তাদের অবশ্যই জার্মানির ট্যুরিস্ট ভিসা (পর্যটক) নিতে হবে। জার্মানির ট্যুরিস্ট ভিসাকে অনেকেই ভিজিট ভিসা বলে থাকেন। জার্মান ট্যুরিস্ট ভিসা পেতে প্রায় ১৫ দিন সময় লাগে৷ জার্মান দূতাবাস থেকে সরাসরি এই ভিসার জন্য আবেদন করা যেতে পারে।
কোন কাজে কত বেতনঃ
জার্মানিতে একজন কর্মীকে কত বেতন দেয়া হয়ে থাকে তা জানার আগ্রহ অনেকেরই আছে। জার্মানিতে একজন কর্মী মাসে সর্বনিম্ন দুই থেকে ৫ লাখ টাকার সমপরিমাণ বেতন পান। অর্থাৎ সেখানে ন্যূনতম মাসিক বেতন বাংলাদেশি মুদ্রায় দুই লাখ টাকা। জার্মানিতে অধ্যয়নরত শিক্ষার্থীরা খণ্ডকালীন কাজ (পার্টটাইম) করেও মাসে এক লাখ টাকার বেশি আয় করতে পারেন।
জার্মানিতে মোট কাজের সময় ৮ ঘণ্টা এবং অনেকেই এই সময়ে দুই থেকে তিন লাখ টাকা আয় করতে পারেন।
যেসব কাজের চাহিদা বেশিঃ
বর্তমানে অনেক বাংলাদেশি এই দেশটিতে কাজ করছেন। সেখানে দক্ষ শ্রমিক ও কর্মীর চাহিদা সবচেয়ে বেশি। বর্তমানে বেশি চাহিদা রয়েছে এমন কিছু উল্লেখযোগ্য চাকরি হলো সিকিউরিটি গার্ড, ফুড প্যাকেজিং, শপিং মল, ড্রাইভিং, মেকানিক্যাল, নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার, পরিচ্ছন্নতা কর্মী ও ক্লিনিং ম্যানের।
অন্যদিকে আপনি যদি জার্মানিতে যেয়ে থাকেন, আপনাকে প্রথমে এই সমস্ত কাজে প্রশিক্ষণ থাকা জরুরি। আপনি ভাল অর্থ উপার্জন করতে পারেন যদি আপনি নির্দিষ্ট কিছু চাকরি বা কর্মে প্রশিক্ষণপ্রাপ্ত হন।
জার্মানিতে কোন ভিসায় যাওয়া সহজঃ
অনেকেই জানতে চান কোন ভিসায় দ্রুততম সময়ে জার্মানিতে যাওয়া যায় এবং কোন ভিসা সহজে পাওয়া যায়। বর্তমানে, জার্মানিতে ওয়ার্ক পারমিট ভিসা পাওয়া সময়ের সঙ্গে সঙ্গে খুব কঠিন হয়ে উঠেছে। তবে বাংলাদেশ থেকে সহজেই স্টুডেন্ট ভিসা বা জব সিকার ভিসার মাধ্যমে জার্মানিতে যেতে পারেন।
অনার্স বা মাস্টার্স শেষ করার পর আপনি সহজেই স্টুডেন্ট ভিসার জন্য আবেদন করে জার্মানিতে যেতে পারেন। তবে জার্মানিতে যাওয়ার আগে আপনার ইংরেজি এবং জার্মান ভাষায় ভালো অভিজ্ঞতা থাকতে হবে, তাহলে সেখানে ভালো করতে পারবেন। শিক্ষার্থীরা চাইলে স্টুডেন্ট ভিসায় জার্মানিতে পার্ট-টাইম কাজ করে ভালো অর্থ উপার্জন করতে পারেন।
বাংলাদেশ থেকে জার্মানি যাওয়ার উপায়
বাংলাদেশ থেকে আগে জার্মানি যেতে হলে অনেক কষ্ট করতে হতো। কিন্তু এখন ট্যুরিস্ট ভিসা, ওয়ার্ক পারমিট ভিসা ও স্টুডেন্ট ভিসায় যে কেউ সহজেই জার্মানিতে যেতে পারেন। তবে এর জন্য আপনাকে জার্মান দূতাবাসে কিছু ডকুমেন্ট জমা দিতে হবে এবং তারপর ভিসা পেতে পারেন।
আপনার পাসপোর্ট, জাতীয় পরিচয়পত্র, ব্যাংক স্টেটমেন্টসহ সমস্ত তথ্য নিয়ে সরাসরি জার্মান দূতাবাসে যেতে হবে এবং আপনি যে ধরণের ভিসা চান সে সম্পর্কে তাদের জানাতে হবে। তারপর তাদের শর্তানুযায়ী সব কাজ শেষ করে কিছু দিনের মধ্যেই পেয়ে যেতে পারেন আপনার কাঙ্খিত জার্মান ভিসা। এতো ঝামেলার মধ্যে দিয়ে যেতে না চাইলে বাংলাদেশে অনেক ভিসা এজেন্সি আছে তাদের কাছে যেতে পারেন যারা গ্রাহকদের কোনো ঝামেলা ছাড়াই যেকোনো দেশের ভিসা দিয়ে থাকে।
আপনি সরাসরি এই সংস্থাগুলোর সঙ্গে যোগাযোগ করে জার্মানির ভিসা পেতে পারেন।
জার্মানির ভিসা পেতে লাগে যেসব প্রয়োজনীয় কাগজপত্র
জার্মানি ভিসার জন্য আবেদন করতে হলে অর্থাৎ জব ভিসার মাধ্যমে জার্মানি যেতে হলে কিছু কাগজপত্র জমা দিতে হবে।
এই কাগজপত্রগুলো জার্মান দূতাবাসে জমা দেওয়ার পরে তারা কোম্পানির কাছে পাঠাবে এবং সবকিছু যাচাই করার পরে কোম্পানি আপনাকে ওয়ার্ক পারমিট ভিসার জন্য যোগ্য বিবেচনা করলে ভিসা ইস্যু করবে।
জার্মানি ভ্রমণের জন্য প্রয়োজনীয় কাগজপত্রের মধ্যে রয়েছে দুই কপি পাসপোর্ট সাইজের ছবি, নির্দিষ্ট কাজের উপর দক্ষতার সার্টিফিকেট, ছয় মাসের ব্যাংক স্টেটমেন্ট এবং চেয়ারম্যানের সত্যায়িত সনদ। জার্মান দূতাবাসে সত্যায়িত করা প্রয়োজনীয় কাগজপত্র পাঠাতে হবে।
সর্বনিম্ন ছয় মাস মেয়াদ রয়েছে এরকম একটি বৈধ পাসপোর্ট থাকতে হবে। নিজের এনআইডি কার্ডের ফটোকপি ছাড়াও বাবা-মার এনআইডি কার্ডের ফটোকপি লাগবে। জার্মান দূতাবাস থেকে আবেদন ফরম সংগ্রহ করে সেটি পূরণ করতে হবে। উপরে উল্লিখিত সমস্ত কাগজপত্র সংগ্রহ করার পরে, জার্মান ভিসার জন্য আবেদন করতে পারবেন। আর কোন কিছুতে ভুল থাকলে তা সংশোধন করে নিতে হবে।
জার্মানির ভিসা প্রসেসিং হতে কতদিন সময় লাগেঃ
জার্মানির ভিসা প্রক্রিয়াকরণে সাধারণত ২৫ থেকে ৩০ দিন সময় লাগে। তবে কারো কারো জন্য সময় বেশি লেগে যেতে পারে।
জার্মানি যেতে কত টাকা লাগতে পারেঃ
জার্মানিতে যেতে কত খরচ হয় বা জার্মানিতে ভিসার জন্য বর্তমানে কত টাকা নেওয়া হচ্ছে সে সম্পর্কে সম্পূর্ণ ধারণা থাকা জরুরি। যারা ওয়ার্ক ভিসা বা ওয়ার্ক পারমিট ভিসার মাধ্যমে জার্মানি যেতে চান তাদের খরচ হবে ৮ থেকে ১২ লাখ টাকা। কেউ স্টুডেন্ট ভিসার মাধ্যমে জার্মানিতে যেতে চাইলে প্রায় ৫ লাখ টাকা খরচ হবে।
আপনি জার্মানিতে থাকার সময় প্রতি মাসে ৩০০ থেকে ৪০০ ইউরো অতিরিক্ত খরচ হবে৷ খাবার এবং বাসস্থানসহ মাসে খরচ হতে পারে সর্বোচ্চ ৪০০ ইউরো।
ঢাকার জার্মান সাংস্কৃতিক সেন্টার গ্যেটে ইনস্টিটিউট, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইনস্টিটিউটসহ বিভিন্ন সংস্থায় জার্মান ভাষা শেখার পর্যাপ্ত সুযোগ রয়েছে।
📞 যোগাযোগ করুন এখনই!
✅ দ্রুততম সময়ে, স্বল্প খরচে এবং সম্পূর্ণ ঝামেলাহীনভাবে আপনার ভিসা প্রসেসিং নিশ্চিত করি আমরা!
📲 কল করুন:
☎ + (Whatsapp) 01920-570934
01886-843283
🏢 অফিসের ঠিকানা:
📍 VisaAid Consultancy Limited
স্যান্ডস্টোন গ-৯/৩, লেভেল ৯, প্রগতি সরণি,
শাহাজাদপুর, ঢাকা-১২১২ (ঢাকা ব্যাংকের বিপরীত পাশে)

অস্ট্রেলিয়া কাজের ভিসা: এ আবেদন এবং খরচ!অস্ট্রেলিয়া হল ওশেনিয়া মহাদেশের একটি সার্বভৌম রাষ্ট্র, যা ৬টি অঙ্গরাজ্য নিয়ে গঠি...
24/07/2025

অস্ট্রেলিয়া কাজের ভিসা: এ আবেদন এবং খরচ!

অস্ট্রেলিয়া হল ওশেনিয়া মহাদেশের একটি সার্বভৌম রাষ্ট্র, যা ৬টি অঙ্গরাজ্য নিয়ে গঠিত। অস্ট্রেলিয়ায় কাজের সুযোগের জন্য একাধিক পেশার চাহিদা রয়েছে, এবং দেশটি নিরাপদ কাজের পরিবেশও প্রদান করে থাকে। বাংলাদেশ থেকে অনেকেই অস্ট্রেলিয়ায় কাজের সুযোগ পেতে চাইছেন, এবং বর্তমানে বাংলাদেশ সরকারও সরকারিভাবে প্রশিক্ষণ দিয়ে দক্ষ রেমিটেন্স যোদ্ধা তৈরি করে অস্ট্রেলিয়া যাওয়ার সুযোগ তৈরি করছে।

অস্ট্রেলিয়া কাজের ভিসা: ২০২৫
অস্ট্রেলিয়ায় কাজের ভিসার চাহিদা বর্তমানে অনেক বেড়েছে। বিশেষ করে, শ্রমিকদের জন্য কাজের সুযোগ রয়েছে বিভিন্ন সেক্টরে। এর মধ্যে রয়েছে নির্মাণ, স্বাস্থ্যসেবা, প্রযুক্তি, এবং অন্যান্য গুরুত্বপূর্ণ ক্ষেত্র। অস্ট্রেলিয়া কাজের ভিসা প্রক্রিয়া ২০২৫ সালে কিছুটা পরিবর্তিত হতে পারে, তবে এখনও কিছু মূল নিয়ম এবং খরচ অপরিবর্তিত রয়েছে।

অস্ট্রেলিয়া কাজের ভিসা খরচ:
অস্ট্রেলিয়া কাজের ভিসা খরচ বর্তমানে প্রায় ৬ লাখ টাকা থেকে শুরু হয়ে ১৫ লাখ টাকা পর্যন্ত হতে পারে। তবে, সরকারি এজেন্সির মাধ্যমে ভিসা প্রক্রিয়া করা গেলে এই খরচ কম হতে পারে। সকল খরচ ভিসার ধরণ এবং প্রক্রিয়ার উপর নির্ভরশীল।

অস্ট্রেলিয়া কাজের ভিসা আবেদন:
অস্ট্রেলিয়া কাজের ভিসা আবেদন করতে প্রথমে ImmiAccount তৈরি করতে হয়। এরপর আপনি আপনার কাঙ্খিত ভিসা নির্বাচন করে আবেদন ফরম পূরণ করতে পারেন। আবেদন ফরম পূরণ করার পর প্রয়োজনীয় তথ্য প্রদান করতে হবে এবং আবেদন ফি পরিশোধ করতে হবে।

কাগজপত্রের প্রয়োজনীয়তা
অস্ট্রেলিয়া কাজের ভিসা আবেদন করার জন্য কিছু গুরুত্বপূর্ণ কাগজপত্র প্রয়োজন:

পাসপোর্ট (কমপক্ষে ৬ মাস মেয়াদী)
পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেট
মেডিকেল রিপোর্ট সার্টিফিকেট
ইংরেজি ভাষার দক্ষতার সার্টিফিকেট (যেমন IELTS/TOEFL)
কাজের অভিজ্ঞতার প্রমাণ (কিছু ক্ষেত্রে নাও লাগতে পারে)
জাতীয় পরিচয় পত্র অথবা জন্ম নিবন্ধন সনদের কপি
নিয়োগকর্তার অফার লেটার এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট

অস্ট্রেলিয়া যাওয়ার জন্য কোন কোন ভিসা পাওয়া যায়?

অস্ট্রেলিয়া ভ্রমণের জন্য নানা ধরনের ভিসা পাওয়া যায়, যার মধ্যে রয়েছে:
ওয়ার্ক পারমিট ভিসা (Work Permit Visa)
স্টুডেন্ট ভিসা (Student Visa)
টুরিস্ট ভিসা (Tourist Visa)
ফ্যামিলি স্পন্সর ভিসা (Family Sponsorship Visa)
শ্রমিক ভিসা (Skilled Worker Visa)
নির্মাণ কর্মী ভিসা (Construction Worker Visa)
ক্লিনার ও রেস্টুরেন্ট কর্মী ভিসা
অস্ট্রেলিয়া কাজের ভিসার আবেদন প্রক্রিয়া
অস্ট্রেলিয়া কাজের ভিসার আবেদন করতে হলে কিছু নির্দিষ্ট ধাপ অনুসরণ করতে হবে:

একমাত্র অনলাইনে আবেদন করা সবচেয়ে সহজ। প্রথমে অস্ট্রেলিয়া ইমিগ্রেশন ওয়েবসাইটে ImmiAccount তৈরি করতে হবে।
আবেদন ফরম পূরণ করে প্রয়োজনীয় তথ্য ও ডকুমেন্টস আপলোড করুন।
আবেদন ফি পরিশোধ করে আবেদন সম্পন্ন করুন।
আবেদন জমা দেওয়ার পর ভিসার প্রসেসিং শুরু হবে, এবং প্রক্রিয়া সম্পন্ন হলে ভিসা অনুমোদন দেওয়া হবে।

অস্ট্রেলিয়া কাজের ভিসা তৈরির প্রসেস তুলনামূলক একটু জটিল। নির্ভুল ভাবে অস্ট্রেলিয়া কাজের ভিসার জন্য আবেদন করতে প্রয়োজনে একজন দক্ষ এজেন্সির পরামর্শ নিন। তবে অসাধু এজেন্সি থেকে সতর্কতা অবলম্বন করতে হবে। বর্তমানে বাংলাদেশ সরকারের অনুমোদিত অসংখ্য বিশ্বাস যোগ্য ভিসা তৈরির এজেন্সি রয়েছে।

শেষ কথাঃ
আপনার নিজের ক্যারিয়ার গড়ার জন্য যে দেশেই যেতে চান না কেনো সবার আগে সেই দেশ সম্পর্কে ভালোভাবে জেনে বুঝে এবং আবেদন করার সঠিক নিয়ম মেনে তারপর সিদ্ধান্ত নিন। আপনার যদি আরো কিছু জানার থাকে তবে সম্পূর্ণ টা আবারো পরে কমেন্টে জানান। আপনাকে সঠিক তথ্য দিয়েও সহযোগিতা করা হবে ইনশাআল্লাহ।

পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট কী?পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট হলো একটি আনুষ্ঠানিক নথি, যা নিশ্চিত করে যে আবেদনকারী কোনো...
24/07/2025

পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট কী?
পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট হলো একটি আনুষ্ঠানিক নথি, যা নিশ্চিত করে যে আবেদনকারী কোনো অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিলেন না। এটি সাধারণত বিদেশে কাজ, পড়াশোনা, ভিসা প্রসেসিং বা অভিবাসনের জন্য প্রয়োজন হয়।

আবেদনের জন্য প্রয়োজনীয় ডকুমেন্টস:
১. জাতীয় পরিচয়পত্র (NID) বা জন্ম সনদ। (সত্যায়িত থাকতে হবে)
২. পাসপোর্টের স্ক্যান কপি (ইনফরমেশন পৃষ্ঠা)। (সত্যায়িত থাকতে হবে)
৩. পাসপোর্ট সাইজের ছবি।
৩. নাগরিক সনদ পত্র বা চারিত্রিক সনদ পত্র (সত্যায়িত থাকতে হবে)
৪. আবেদন ফি প্রদানের রশিদ। (ফি প্রদান করার পরে চালান কপি ডাউনলোড করে নিতে পারবেন)
৫. যে স্থানের জন্য পুলিশ ক্লিয়ারেন্স দরকার, সেই ঠিকানার প্রমাণ (যদি প্রয়োজন হয়)।

(প্রথম শ্রেনীর অফিসার দ্বারা সত্যায়িত থাকতে হবে করতে হবে)

কিভাবে আবেদন করবেন?
১. অনলাইনে আবেদন করুন:

পুলিশ ক্লিয়ারেন্স সার্ভিসের অফিসিয়াল ওয়েবসাইটে যান: www.pcs.police.gov.bd
আপনার মোবাইল নাম্বার দিয়ে নতুন অ্যাকাউন্ট খুলুন বা পূর্বে একাউন্ট করা থাকলে লগইন করুন। নতুন আবেদনের জন্য Application Now/New Application এ ক্লিক করুন। আপনার সামনে একটি আবেদন ফরম দেখতে পাবেন সেখানে আপনার পাসপোর্ট অনুযায়ী সঠিক তথ্য দিন এবং ফর্মে উল্ল্যেখিত প্রয়োজনীয় সকল তথ্য পূরণ করে আবেদন সম্পন্ন করুন।

২. পেমেন্ট করুন:

আবেদন সম্পন্ন করার পর একটি পেমেন্ট অপশন পাবেন।
ফি প্রদান করতে ডাচ-বাংলা ব্যাংকের রকেট বা সোনালী ব্যাংকের শাখা ব্যবহার করতে পারেন। এছাড়াও মোবাইল ব্যাংকিংকের মাধ্যমেও আবেদন ফি প্রদান করতে পারবেন

আবেদন ফি কত?
বাংলাদেশের নাগরিকদের জন্য: ৫০০ টাকা।
(অতিরিক্ত ব্যাংক চার্জ প্রযোজ্য হতে পারে।)

ডেলিভারি পেতে কতদিন সময় লাগবে?
আবেদন জমা দেওয়ার পর সাধারণত ৭-১০ কর্মদিবসের মধ্যে সার্টিফিকেট প্রস্তুত হয়।
স্ট্যাটাস চেক করতে www.pcs.police.gov.bd ওয়েবসাইটে লগইন করে দেখতে পারেন।

কিভাবে সার্টিফিকেট সংগ্রহ করবেন?
১. স্বশরীরে সংগ্রহ: আবেদন করার সময় যে অফিস নির্বাচন করেছেন, সেখান থেকে সরাসরি সংগ্রহ করুন।
২. প্রতিনিধির মাধ্যমে সংগ্রহ: আপনি যদি নিজে যেতে না পারেন, তাহলে একজন প্রতিনিধি পাঠিয়ে সংগ্রহ করতে পারবেন। অথরাইজেশন লেটার এবং প্রযোজ্য ডকুমেন্টস প্রতিনিধি নিয়ে যাবে।
৩. কুরিয়ার সার্ভিস (যদি অপশন থাকে): নির্ধারিত ঠিকানায় কুরিয়ারের মাধ্যমে ডেলিভারি পেতে পারেন।

কিছু গুরুত্বপূর্ণ টিপস:
আবেদনের সময় সব তথ্য সঠিকভাবে পূরণ করুন।
আবেদন ফি প্রদানের রশিদ অবশ্যই সংরক্ষণ করুন।
ডকুমেন্ট আপলোড করার সময় স্ক্যান কপির রেজোলিউশন পরিষ্কার রাখুন।
যেকোনো সমস্যায় অফিসিয়াল হেল্পলাইন নম্বরে যোগাযোগ করুন।

সাধারণ জিজ্ঞাসাঃ

বাংলাদেশ থেকে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটের স্যাটাস দেখতে পাচ্ছি Certificate printed তাহলে সম্পূর্ণ রেডি হতে আর কত সময় লাগতে পারে?

যদি আপনার পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটের স্ট্যাটাসে "Certificate printed" দেখায়, তাহলে এটি ইঙ্গিত দেয় যে সার্টিফিকেটটি মুদ্রণ সম্পন্ন হয়েছে। সাধারণত এই পর্যায় থেকে সার্টিফিকেট রেডি হয়ে তা সংগ্রহ করতে ১-২ কর্মদিবস সময় লাগতে পারে।

আপনি আরও নিশ্চিত হতে চাইলে নিচের পদক্ষেপগুলো নিতে পারেন:

আপনার আবেদন নম্বর বা ট্র্যাকিং নম্বর নিয়ে সংশ্লিষ্ট থানায় বা পুলিশ ক্লিয়ারেন্স অফিসে যোগাযোগ করুন।
অফিসিয়াল ওয়েবসাইটে (পুলিশ ক্লিয়ারেন্স সার্ভিসের) লগইন করে সার্টিফিকেট সংগ্রহের তারিখ সম্পর্কে তথ্য দেখুন।
প্রয়োজনে তাদের হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করুন।
আপনার সার্টিফিকেট দ্রুত হাতে পেয়ে যাবেন আশা করছি!

পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট কি কুরিয়ারের মাধ্যমে ডেলিভারি নেয়া সম্ভব?

হ্যাঁ, বাংলাদেশে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট সাধারণত কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ডেলিভারি নেওয়ার ব্যবস্থা রয়েছে। তবে এটি নির্ভর করে আপনি আবেদন করার সময় ডেলিভারি অপশন হিসেবে কুরিয়ার সার্ভিস নির্বাচন করেছেন কি না।

কুরিয়ারের মাধ্যমে ডেলিভারি পাওয়ার প্রক্রিয়া:

আবেদনের সময়: পুলিশ ক্লিয়ারেন্স সার্ভিসের অফিসিয়াল ওয়েবসাইটে আবেদন করার সময় যদি কুরিয়ার ডেলিভারি অপশন নির্বাচন করেন, তবে নির্দিষ্ট ঠিকানায় তা পাঠানো হবে।
ডেলিভারি চার্জ: কুরিয়ার সার্ভিসের জন্য সাধারণত অতিরিক্ত চার্জ প্রযোজ্য হয়, যা আবেদন ফি প্রদানের সময়ই সংযুক্ত করা হয়।
ডেলিভারি সময়: কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সার্টিফিকেট ডেলিভারি হতে ২-৫ কর্মদিবস সময় লাগতে পারে, নির্ভর করে আপনার অবস্থানের উপর।
যদি আপনি আবেদন করার সময় কুরিয়ার অপশন নির্বাচন না করে থাকেন, তবে সার্টিফিকেটটি সরাসরি সংশ্লিষ্ট পুলিশ কমিশনারের অফিস বা আবেদন প্রক্রিয়ায় উল্লেখিত স্থান থেকে সংগ্রহ করতে হবে।

আপনার সার্টিফিকেট ডেলিভারি সম্পর্কে আরও জানতে, অফিসিয়াল ওয়েবসাইটে লগইন করে অথবা সংশ্লিষ্ট অফিসে যোগাযোগ করতে পারেন।

ডেলিভারি অপশন হিসেবে কুরিয়ার সার্ভিস অপশন দেয়া ছিলো না?

যদি আবেদন করার সময় কুরিয়ার সার্ভিসের অপশন না দিয়ে থাকেন, তাহলে আপনাকে সরাসরি সংশ্লিষ্ট অফিস থেকে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট সংগ্রহ করতে হবে।

সার্টিফিকেট সংগ্রহ করার জন্য নিচের ধাপগুলো অনুসরণ করতে পারেন:

স্ট্যাটাস চেক করুন: অফিসিয়াল ওয়েবসাইটে আপনার সার্টিফিকেটের স্ট্যাটাস দেখুন। যদি "Certificate Printed" দেখায়, তাহলে এটি সংগ্রহের জন্য প্রস্তুত।
সংশ্লিষ্ট অফিসে যান: আবেদন করার সময় যে অফিস বা পুলিশ কমিশনারের অফিস নির্বাচন করেছিলেন, সেখানে সরাসরি যান।
ডকুমেন্টস সঙ্গে নিন:
আপনার আবেদন নম্বর বা ট্র্যাকিং নম্বর।
জাতীয় পরিচয়পত্র (NID)।
আবেদন ফি প্রদানের রশিদ (যদি প্রযোজ্য হয়)।
যেকোনো সমস্যায় সহায়তার জন্য সংশ্লিষ্ট থানায় বা পুলিশ ক্লিয়ারেন্স অফিসে যোগাযোগ করুন।
আপনার সার্টিফিকেট সংগ্রহে কোনো জটিলতা হবে না আশা করছি!

কিন্তু আমি আমার অফিসের কাজে ব্যস্ত থাকার কারণে স্ব-শরীরে যেতে পারছিনা সেক্ষেত্রে কি করনীয়

যদি আপনি স্বশরীরে গিয়ে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট সংগ্রহ করতে না পারেন, তাহলে আপনি একজন প্রতিনিধির মাধ্যমে এটি সংগ্রহ করতে পারেন। এজন্য আপনাকে নিচের ধাপগুলো অনুসরণ করতে হবে:

১. প্রতিনিধি নিয়োগ করুন:
আপনি যাকে প্রতিনিধি হিসেবে পাঠাবেন, তার নাম এবং পরিচিতি নিশ্চিত করুন। প্রতিনিধি আপনার হয়ে সার্টিফিকেট সংগ্রহ করবে।

২. প্রয়োজনীয় নথিপত্র প্রস্তুত করুন:
প্রতিনিধি আপনার হয়ে সার্টিফিকেট সংগ্রহ করার জন্য কিছু নির্দিষ্ট ডকুমেন্ট প্রয়োজন হবে:

একটি অথরাইজেশন লেটার (পত্র): আপনি প্রতিনিধি নিয়োগ করছেন, তা উল্লেখ করে একটি লিখিত চিঠি। এতে আপনার ও প্রতিনিধির নাম, পরিচিতি ও সম্পর্ক উল্লেখ করুন।
প্রতিনিধির পরিচয়পত্র (NID বা পাসপোর্টের কপি)।
আপনার জাতীয় পরিচয়পত্রের (NID) কপি।
আবেদন নম্বর বা ট্র্যাকিং নম্বর।
আবেদন ফি প্রদানের রশিদ (যদি প্রযোজ্য হয়)।
৩. সংশ্লিষ্ট অফিসে যোগাযোগ করুন:
আপনার প্রতিনিধি সমস্ত ডকুমেন্টস নিয়ে সংশ্লিষ্ট পুলিশ অফিসে যাবে।
অফিসের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ডকুমেন্টগুলো যাচাই করার পর সার্টিফিকেট হস্তান্তর করবে।
৪. অফিস থেকে নিশ্চিত করুন:
সার্টিফিকেট গ্রহণের প্রক্রিয়া সম্পর্কে নিশ্চিত হওয়ার জন্য সংশ্লিষ্ট অফিস বা হেল্পলাইনে ফোন করতে পারেন। প্রয়োজনে আপনার পক্ষে প্রতিনিধি যেতে পারবেন কি না, তাও নিশ্চিত করুন।

আপনার কাজের ব্যস্ততার মধ্যেও এই প্রক্রিয়ায় সহজেই সার্টিফিকেট সংগ্রহ করতে পারবেন।

শেষ কথা:
আপনার প্রয়োজনীয় পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট সংগ্রহ করার প্রক্রিয়া এখন অনেক সহজ এবং সম্পূর্ণ ডিজিটাল। নিজে নিজেই সময়মতো আবেদন করুন এবং প্রয়োজনীয় নথি জমা দিয়ে আপনার সার্টিফিকেট ঝামেলা ছাড়াই সংগ্রহ করুন। 😊

শেয়ার করুন এই পোস্টটি, যাতে আরও অনেকের উপকার হয়! ❤️

===আকর্ষণীয় বেতনে ইউরোপের সার্বিয়ায় ওয়ার্ক পারমিট ভিসা===দক্ষিণ-পূর্ব ইউরোপের একটি স্থলবেষ্টিত দেশ সার্বিয়া। দেশটি সরকার...
24/07/2025

===আকর্ষণীয় বেতনে ইউরোপের সার্বিয়ায় ওয়ার্ক পারমিট ভিসা===
দক্ষিণ-পূর্ব ইউরোপের একটি স্থলবেষ্টিত দেশ সার্বিয়া। দেশটি সরকারিভাবে সার্বিয়া প্রজাতন্ত্র হিসেবে পরিচিত। এটি প্যানোনীয়ান সমভূমির দক্ষিণাংশে ও বলকান উপদ্বীপের মধ্যভাগে অবস্থিত। দেশটির উত্তরে হাঙ্গেরি, পূর্বে রোমানিয়া ও বুলগেরিয়া, দক্ষিণে আলবেনিয়া ও মেসোডোনিয়া এবং পশ্চিমে মন্টিনেগ্রো, ক্রোয়েশিয়া, বসনিয়া ও হার্জেগোভিনা অবস্থিত। দেশটির রাজধানী বেলগ্রেড।

সার্বিয়ার আয়তন ৮৮ হাজার ৩৬১ বর্গকিলোমিটার। ২০১৮ সালের এক হিসাব অনুযায়ী, দেশটির জনসংখ্যা ৮৭ লাখ ৬২ হাজারের অধিক। সার্বিয়ার অফিসিয়াল ভাষা সার্বিয়ান। দেশটির ৮০ শতাংশের অধিক মানুষ এই ভাষায় কথা বলে। এছাড়া দেশটির প্রায় ১৫ শতাংশ ক্ষুদ্র নৃ-গোষ্ঠী হাঙ্গারিয়ান, বসনিয়ান, ক্রোয়েশিয়ান, আলবেনিয়ান, রোমানিয়ান, বুলজেরিয়ান এবং রাশিয়ান ভাষায় কথা বলে।

ইউরোপের দেশ হিসেবে সার্বিয়া একটি বেশ উন্নত একটি দেশ। দেশটিতে শ্রমিকদেরকে দেয়া হয় বেশ আকর্ষণীয় বেতন। একারণে সারা বিশ্ব থেকে হাজারও মানুষ দেশটিকে কাজ করতে যায় নিজের ভাগ্যবদলের জন্য। সম্প্রতি দেশটিতে বাংলাদেশি নাগরিকদের জন্য ওয়ার্ক পারমিট ভিসা চালু হয়েছে ।

প্রথমেই আমাদের জানতে হবে সার্বিয়া ভিসা আবেদন করার জন্য কি কি ডকুমেন্টস লাগবে। নিম্নে সার্বিয়া ওয়ার্ক পারমিট পাওয়ার জন্য যা যা কাগজপত্র লাগবে তা উল্লেখ করা হলোঃ

# একটি বৈধ পাসপোর্ট (পাসপোর্টের মেয়াদ সর্বনিম্ন ৬ মাস থাকতে হবে)
# সদ্য তোলা পাসপোর্ট সাইজের রঙিন ছবি
# ইংরেজি ভাষা দক্ষতার সার্টিফিকেট (কাজের উপরে ভিত্তি করে)
# মেডিকেল হেলথ রিপোর্ট এর কপি
# পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেট
# নিজের লেখা কভার লেটার দিতে হবে

সার্বিয়া ভিসা আবেদন করার জন্য উপরের তথ্যগুলো জমা দিতে হবে। এছাড়া অন্য আর কোন ডকুমেন্টস প্রয়োজন হলে সেটি আপনাকে এজেন্সির থেকে জানানো হবে।

সার্বিয়া ওয়ার্ক পারমিট চেকঃ

আপনি এখন ঘরে বসে মোবাইল বা কম্পিউটার থেকে আপনার ভিসা চেক করতে পারবেন। ভিসা আবেদন ফর্ম, অন্যান্য ডকুমেন্টস এজেন্সিতে জমা দেওয়ার পর ভিসা প্রোসেসিং হতে সর্বনিম্ন ৪ থেকে ৫ মাস সময় লাগবে। এই সময়ের মাঝে আপনি আপনার ভিসার অগ্রগতি সম্পর্কে জানতে পারবেন।

অনলাইনে চেক করতে না পারলে ভিসা এজন্সিতে গিয়ে এজেন্টদের সাথে যোগাযোগ করবেন। তারা আপনার ভিসা প্রোসেসিং এর কার্যক্রম কতটুকু অগ্রসর হয়েছে সে সম্পর্কে জানিয়ে দিবে।

সার্বিয়াতে কোন কাজের চাহিদা বেশিঃ

আপনি যেকোন দেশে কাজের জন্য যেতে ইচ্ছুক হলে আপনাকে আগে সেই দেশে কোন কোন কাজের চাহিদা বেশি সেই সম্পর্কে জানতে হবে। একটি নির্দিষ্ট কাজে দক্ষতা অর্জন করে গেলে আপনি মাসে অনেক টাকা ইনকাম করতে পারবেন। আপনার দক্ষতা, অভিজ্ঞতা, শিক্ষাগত যোগ্যতা এগুলোর উপর ভিত্তি করে আপনার বেতনও ধীরে ধীরে বাড়বে। চলুন যেনে নেয়া যাক সার্বিয়াতে কোন কাজগুলোর চাহিদা বেশিঃ

# আইটি কোম্পানি
# কন্সট্রাকশন
# ইলেক্ট্রেশিয়ান
# রিসেপশনিস্ট
# ডেলিভারি ম্যান
# ড্রাইভার
# প্লাম্বার
# শেফ
# ওয়েটার
# মোবাইল ম্যাকানিক
# ক্লিনার
# ডেলিভারিম্যান
# ওয়েল্ডার ইত্যাদি।

সার্বিয়াতে উপরে উল্লেখিত কাজগুলোর অনেক চাহিদা রয়েছে। আপনি যেই কাজটা ভালো পারেন, অনেকদিনের অভিজ্ঞতা আছে সেই কাজের উপর সরকারি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান (টিটিসি) থেকে প্রশিক্ষণ নিয়ে সার্টিফিকেট পেলে আপনি নিশ্চিন্তে একটা ভালো চাকরি পেয়ে যাবেন।

সার্বিয়াতে কোন কাজের বেতন কত?

দক্ষতা, অভিজ্ঞতা, শিক্ষাগত যোগ্যতা এবং পেশার উপর নির্ভর করে বেতন নির্ধারিত হয়। যেমন যেকোন দেশে সরকারি চাকরির বেতন সবচেয়ে বেশি হয়, সুযোগ-সুবিধাও বেশি তারা বেশি পায়। তবে সরকারি চাকরি সাধারণত প্রবাসীরা পায় না। সরকারি চাকরি পাওয়ার জন্য আপনাকে উচ্চ শিক্ষায় শিক্ষিত হতে হবে, রেফারেন্স দিতে হবে আরও অন্যান্য আরও কার্যক্রম আছে।

প্রবাসীদের বেশিরভাগ সাধারণত বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করে থাকে। নিম্নে সার্বিয়াতে কোন কাজের বেতন- ৭০ হাজার থেকে ১ লাখ ২০ হাজার টাকা হয়ে থাকে অবশ্য আপনি যদি কোন কোম্পানিতে নিয়ম মেনে কাজ করেন তাহলে কাজের সময় বাড়তে বাড়তে বেতনও বেড়ে যাবে।

পরিশেষেঃ
সঠিক নিয়ম মেনে আবেদন করলে সহজেই সার্বিয়াতে ওয়ার্ক পারমিট ভিসা পাওয়া যাবে। তবে আপনার যদি সার্বিয়া ভিসা প্রসেসিং নিয়ে আরো প্রশ্ন থেকে থাকে তাহলে 𝗩𝗶𝘀𝗮𝗔𝗶𝗱 𝗖𝗼𝗻𝘀𝘂𝗹𝘁𝗮𝗻𝗰𝘆 𝗟𝗶𝗺𝗶𝘁𝗲𝗱 এর সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন। সঠিক তথ্য দিয়ে সর্বাত্ত্বক সহযোগিতা করা হবে। ইনশাআল্লাহ।

Address

GA-9, 3-Progoti Sharani, Shajadpur, Sand Stone Building, 9th Floor (Lift-8th), (in Front Of Dhaka Bank), Dhaka, Bangladesh
Dhaka
1212

Website

Alerts

Be the first to know and let us send you an email when VisaAid consultancy Ltd posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category