Akaba International Hajj & Omrah

Akaba International Hajj & Omrah Akaba international is the Bangladeshi best Hajj,omrah and travel agency. Hajj License No-0347 Approved by Ministry of Religious affairs.

28/04/2026

জাতীয়তাবাদী শক্তি স্পষ্টত: কোনঠাসা ! দ্বিধা বিভক্ত !! ফ্যাসিস্টের পা চাটা গোলামদেরকে সংসদে পরিকল্পিতভাবে ব্যবহার করা হচ্ছে ,পতন বেশি দূরে নয়। একই রোগে শেখের বেটি, দাদা বাড়ি। বিপ্লবী সরকারের ইতিহাস নিয়ে বিপ্লবীদের লেখাপড়া জরুরি।

26/04/2026

হজ্জের মৌসুম শুরু হয়ে গেছে। শাওয়াল, জিলকদ, জিলহজ্জ এই তিনমাস মিলে হজ্জের মৌসুম। আজ ৮ই জিলকাদ। হাজীরা ঘোষনা দেয়া শুরু করেছে
""লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক...
আমাকেও কবুল কর সেই মিছিলে।

26/04/2026

ঢাবি ছা্ত্রদলের সাবেক সভাপতির বক্তব্য

25/04/2026
07/10/2024

*৭ম হাব মার্কেটিং কনফারেন্স ২০২৪ খ্রিঃ*

সম্মানিত হাব সদস্য,
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
*এশিয়ার নিউজিল্যান্ড খ্যাত প্রাকৃতিক সৌন্দর্য্য মন্ডিত ভুটানে হাব কতৃর্ক মার্কেটিং কনফারেন্স* অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। *ভ্রমণের তারিখ: ৩০ অক্টোবর থেকে ০৩ নভেম্বর(৪ রাত ৫ দিন)। প্যাকেজ মূল্য : ৬৬০০০ হাজার টাকা। আগামী ১৪ অক্টোবর ২০২৪-এর মধ্যে পাসপোর্টের কপি, সাদা ব্যাকগ্রাউন্ডেড ছবি সহ আংশিক ৩৬০০০/ টাকার পে-অর্ডার অথবা নগদ* টাকা জমা দিয়ে আসন নিশ্চিত করুন। E-mail: [email protected]

*আহবায়ক, মোঃ মোছলেহ উদ্দিন আলমগীর, সাংস্কৃতিক সচিব, হাব, মোবাঃ 01714088331*

*সদস্য সচিব, মোঃ অলিউর রহমান, ইসি সদস্য, হাব, মোবাঃ 01713026376*

30/12/2022

****আকাবা হজ্জ ওমরাহ গ্রুপে স্বাগতম*****
""""""হৃদয়ে কাবা আর নয়নে মদীনা।
"""'"""মুমিন জীবনের সর্বোত্তম আকাঙ্ক্ষার নাম হজ্জ ও ওমরাহ্।
"""''"""দীর্ঘ দুই যুগের অভিজ্ঞতা নিয়ে আমরা আপনার পাশে রয়েছি।
"""""""সহীহভাবে আমল করাতে ওলামায়ে কেরামদের নেতৃত্বে
৩১জানুয়ারি,২১ ফেব্রুয়ারি ও রমাদান মাসের বুকিং চলছে।
০১৭১৪০৮৮৩৩১, ০১৬৭৮০৪৩৩৫৫ হোয়াটসঅ্যাপ সহ)

30/12/2022

#স্বপ্ন ছিল দ্বীনের দা'ঈ হবার: পর্ব-৯৫:
দৃষ্টিভঙ্গি :
""''আজ উত্তরা ১২ নম্বর সেক্টর জামে মসজিদে জুমার সালাত আদায় করতে হল। খুতবার এক পর্যায়ে খতিব সাহেব জানালেন ওই মসজিদের পাঁচ তলায় নতুন হিফজখানা চালু হয়েছে। মুসল্লিদেরকে সাহায্য সহযোগিতা করা ও ছাত্র ভর্তির আহ্বান জানিয়ে সাথে ছোট্ট করে বললেন- একজন ছাত্রের পক্ষে একইসাথে সব ধরনের লেখাপড়া অসম্ভব। হাফেজ বানাবেন, মাস্টার,মাওলানা, ডাক্তার, ইঞ্জিনিয়ার করবেন সব একসাথে হবেনা। আমি হুবহু ওনার ভাষায় লিখতে পারলামনা তবে ওনার ভাষার ভঙ্গিতে যা مفهوم তাতে তিনি আলিয়া পদ্ধতির লেখাপড়ার বিরুদ্ধে ইঙ্গিত করেছেন। এক বন্ধুর কাছে শুনলাম তাবলীগ জামাতের একসাথী কিংবা কওমী কোন আলেম বন্ধু তাকে বলেছেন হাফেজি শেষ হওয়ার পরে সন্তানকে কওমি মাদ্রাসায় পড়াবেন অথবা স্কুলে দিবেন সাবধান আলিয়া মাদ্রাসায় ভর্তি করাবেননা।

""""ইদানিং অনেক নতুন নতুন শিক্ষাপ্রতিষ্ঠান হতে দেখা যাচ্ছে সেখানে তাদের স্লোগান হচ্ছে *ইসলাম ও আধুনিক শিক্ষার সমন্বয়ে কো-কারিকুলাম সহ" !! কওমী নেসাবের কারিকুলামকেও মাদানি নেসাব নামে শর্ট নেসাব চালুর ফলে তা জনপ্রিয়তা পাচ্ছে। কওমি সনদধারি আমার কিছু বন্ধুবান্ধব আলিয়া এবং ইউনিভার্সিটি থেকে যুগপদ সনদ নিয়েছেন এবং তারা বিসিএস দিয়ে সরকারি কর্মকর্তা কিংবা ব্যাংকের অফিসার হয়েছেন। চতুর্মুখী মেধা সম্পন্ন এই প্রতিভা গুলোর অনেকেই এমফিল পিএইচডি করে ডক্টরেট হয়েছেন। ‌একটা সময় ছিল যখন আলিয়া মাদ্রাসার সার্টিফিকেট দিয়ে সরকারি চাকরি পেতোনা তখন অনেকেই জেনারেল লাইনে মেট্রিক থেকে শুরু করে মাস্টার ডিগ্রি পর্যন্ত আলাদা সার্টিফিকেট নিতেন।

"""" বাইতুল মোকাররমের বর্তমান পেশ ইমাম জনাব নদভীর এক আলোচনার স্টেজে আমিও ছিলাম। সেখানে তিনি শ্রোতাদের উদ্দেশ্যে বললেন একটা সময় ছিল যখন মাদ্রাসায় পড়লে ডাক্তার ইঞ্জিনিয়ার হওয়া যেতনা এই অজুহাতে সন্তানদেরকে স্কুলে পড়াতেন তাদেরকে দ্বীনি আলেম হওয়া থেকে বঞ্চিত করতেন, ওহীভিত্তিক জ্ঞানের ছোঁয়া থেকে সন্তানদেরকে দূরে রাখতেন এখন আল্লাহর কাছে কি জবাব দিবেন?! এখনতো আলিয়া স্টাইলে অসংখ্য দ্বীনি প্রতিষ্ঠানের সুবাদে একই সাথে সবই পাচ্ছেন।‌ দুনিয়া এবং আখেরাত দুটোই পাচ্ছেন।
তিনি দলিল হিসেবে বললেন আল্লাহপাক বলেছেন -
ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار
হে আমাদের রব আপনি আমাদেরকে কল্যাণ দান করুন দুনিয়ার এবং কল্যাণ দান করুন আখেরাতের এবং আমাদেরকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করুন।
তিনি কোরআন থেকে আরো দলিল দিয়ে বললেন
وابتغي ما اتاك الله الدار الاخرة ولا تنسى نصيبك من الدنيا
তোমাদেরকে আল্লাহ প্রদত্ত পারলৌকিক কল্যাণ তালাশ করো আর দুনিয়ার অংশকে ভুলে যেওনা।

""""মূলত মানুষকে আল্লাহ তা'আলা সুপার কম্পিউটার দিয়ে পাঠিয়েছেন। কম বেশি সকলেরই মেধা রয়েছে। এজন্যই ছাত্র তিন প্রকার
غوي - متوسط - زكي
যারা ট্যালেন্টেড তারা সবটাই ধারণ করতে পারে। এটা আল্লাহ প্রদত্ত নেয়ামত। কোন ফতোয়ায় সেটি আটকে যাবেনা। সবাই সেনাবাহিনী প্রধান হবেনা, সবাই ডাক্তার ইঞ্জিনিয়ার হবেনা, আল্লাহর সৃষ্ট বাগানের গবেষণা ছাড়া খতিবের চেয়ার থেকে এমন বক্তব্য আশা অনুচিত-যা দেশ জাতী এবং কোরআন হাদিস বিরোধী। আসুন দৃষ্টিভঙ্গি পাল্টাই কোন গ্রুপের অন্ধভক্ত না হই।

"'""এক সময় ইংরেজি শিক্ষা করাকে যারা হারাম বলেছে- আজকে সেটি তাদের সিলেবাসভুক্ত। এক সময় সরকারি সুবিধা বঞ্চিত অহংকারকারি ভাইয়েরা এখন সরকারি স্বীকৃতি নিয়েছেন। বাস্তবতাকে অস্বীকার করার কোন সুযোগ আছে কি? সমন্বয় করে কিয়াসের ভিত্তিতে পজেটিভলি এগিয়ে যেতে হবে। বরং আমি বলব বামপন্থী বন্ধুদের কুদরতি খোদা কমিশন শিক্ষা ব্যবস্থা থেকে জাতিকে রক্ষা করে গোটা জাতির বিশ্বাস ও আদর্শের ভিত্তিতে একমুখী সমন্বিত শিক্ষা ব্যবস্থা চালু করতে হবে যেখানে সকল ধর্মের ধর্মগ্রন্থ ও কারিগরি শিক্ষাকে বাধ্যতামূলক করে নৈতিক শিক্ষায় শিক্ষিত জাতি গঠন হবে তবেই দেশ এগিয়ে যাবে ইনশাআল্লাহ। প্রয়োজন ওলামায়ে কেরামদের ঐক্য।
واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا
বিনীত
মোঃ মোছলেহ উদ্দিন আলমগীর
৩০ ডিসেম্বর ২০২২ ইং

25/12/2022

আলহামদুলিল্লাহ ২৮ ডিসে: আকাবা ইন্টারন্যশনালের নিয়মিত ওমরাহ গ্রুপের (সৌদি এয়ারলাইনসে) সরিসরি ফ্লাইট। নেতৃত্বে থাকছেন খতীব হাফেজ মাও: নিজামুল হক। জানুয়ারির গ্রুপে সামিল হতে
০১৬৭-৮০৪৩৩৫৫

Address

55/B, Purana Paltan, Noakhali Tower, 5th Floor, Flat-6/A
Dhaka
1000

Alerts

Be the first to know and let us send you an email when Akaba International Hajj & Omrah posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Akaba International Hajj & Omrah:

Share

Category