Safe Travels & Services

Safe Travels & Services Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Safe Travels & Services, Travel Agency, 47 Hemendra Das Road Sutrapur, Dhaka.

Safe Travels & Services is a fast growing and professional tour and Travels service provider in Bangladesh ,operated by an enthusiastic and experienced team of people.

ঢাকা: আগামী ৭ সেপ্টেম্বর থেকে মধ্যপ্রাচ্যের তিন এয়ারলাইন্সকে ঢাকায় নিয়মিত ফ্লাইট পরিচালনার অনুমতি দিয়েছে বেসামরিক বিমান ...
06/09/2020

ঢাকা: আগামী ৭ সেপ্টেম্বর থেকে মধ্যপ্রাচ্যের তিন এয়ারলাইন্সকে ঢাকায় নিয়মিত ফ্লাইট পরিচালনার অনুমতি দিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।

বেবিচক সূত্র জানিয়েছে, ৭ সেপ্টেম্বর থেকে ওমান এয়ার, সালাম এয়ার ও গালফ এয়ারকে নিয়মিত ফ্লাইট পরিচালনার অনুমতি দেওয়া হয়েছে।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) এসব এয়ারলাইন্সকে ফ্লাইট পরিচালনার অনুমতি দেওয়া হয়।

বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল এম মফিদুর রহমান বলেন, আগামী ৭ সেপ্টেম্বর থেকে তিন এয়ারলাইন্সকে ফ্লাইট চালানোর অনুমতি দিয়েছি।

স্বাস্থ্যবিধি মেনে গত ১৬ জুন থেকে আন্তর্জাতিক রুটে সীমিত পরিসরে ফ্লাইট চালুর পর শুরুতে শুধু বিমান ও কাতার এয়ারওয়েজকে অনুমোদন দেয় বেবিচক। এরপর কিছু দেশ প্লেন চলাচলে নিষেধাজ্ঞা তুলে নিলেও নানা শর্তের কারণে এ পর্যন্ত মাত্র ১০টি গন্তব্যে ১২টি এয়ারলাইন্সের সরাসরি ফ্লাইট যাচ্ছে।

বাংলাদেশ সময়: ০২১২ ঘণ্টা, সেপ্টেম্বর ০৫, ২০২০
টিএম/এসআই

Source:

ঢাকা: আগামী ৭ সেপ্টেম্বর থেকে মধ্যপ্রাচ্যের তিন এয়ারলাইন্সকে ঢাকায় নিয়মিত ফ্লাইট পরিচালনার অনুমতি দিয়েছে বেসাম...

বিদেশ গমনেচ্ছুদের করোনা টেস্টের ফি কমলোঢাকা: বিদেশ গমনেচ্ছুদের করোনা পরীক্ষা ফি সাড়ে তিন হাজার থেকে কমিয়ে এক হাজার ৫শ টা...
26/08/2020

বিদেশ গমনেচ্ছুদের করোনা টেস্টের ফি কমলো
ঢাকা: বিদেশ গমনেচ্ছুদের করোনা পরীক্ষা ফি সাড়ে তিন হাজার থেকে কমিয়ে এক হাজার ৫শ টাকা করেছে সরকার।

সোমবার (২৪ আগস্ট) দুপুরে সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ে তাইওয়ানের পক্ষ থেকে করোনার সুরক্ষা সামগ্রী গ্রহণ শেষে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এ কথা জানান।
তিনি বলেন, ইতোমধ্যে আমাদের কাছে অনুরোধ এসেছে, সে কারণে বিদেশ যাওয়ার আগে করোনা পরীক্ষার ফি সাড়ে তিন হাজার থেকে কমিয়ে এক হাজার ৫শ টাকা করা হয়েছে।

এর আগে টেস্টের জন্য নির্ধারিত ফি কমিয়ে দেওয়া হয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, ২০০ টাকার টেস্ট ১০০ টাকা, ঘরে বসে টেস্ট ৫০০ থেকে ৩০০ টাকা করা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আলোচনা করেই এসব করা হয়েছে।

করোনার তিন ধরনের টেস্ট হয় জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, একটা হলো পিসিআর টেস্ট, যেটা আমরা করে যাচ্ছি। আর দু’টি টেস্ট- একটি অ্যান্টিজেন এবং অপরটি র‌্যাপিড অ্যান্টিবডি টেস্ট।

স্বাস্থ্যমন্ত্রী জানান, পিসিআর টেস্টের (প্রচলিত টেস্ট) পাশাপাশি অ্যান্টিজেন টেস্ট অনুমোদন দিয়েছে সরকার। তবে র‌্যাপিড অ্যান্টিবডি টেস্ট এ মুহূর্তে অনুমোদন দেওয়া হচ্ছে না।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, পিসিআর টেস্ট আমরা করে যাচ্ছি। একটা ল্যাব থেকে এখন প্রায় ৮৮টি ল্যাবে পিসিআর টেস্ট হয়। কিন্তু টেস্টের সংখ্যা সেইভাবে বাড়ছে না কারণ কিছু লোকের অনীহা দেখা দিয়েছে।

তিনি বলেন, অ্যান্টিজেন টেস্ট যেটা আছে, সেটা আমরা এখন সীমিত আকারে করার অনুমতি দেব। সেটা হবে আমাদের হাসপাতালগুলোতে (সরকারি হাসপতাল) এবং আমাদের যে সরকারি ল্যাব আছে সেখানে। যেখানে আমাদের ল্যাব নেই, সরকারের তত্ত্বাবধানে আমরা সেখানে অ্যান্টিজেন টেস্টের ব্যবস্থা আগামীতে করবো।

অ্যান্টিজেন টেস্টে কম খরচে স্বল্প সময়ে রিপোর্ট আসে এবং ফলের নির্ভরতা ৭০-৮০ শতাংশ বলে বিশেষজ্ঞরা মনে করেন।
https://www.banglanews24.com/health/news/bd/807698.details

করোনাকালেও বাড়ছে প্লেন চলাচল, চালু হচ্ছে পুরনো রুটঢাকা: বৈশ্বিক মহামারি করোনার ধাক্কা সামলিয়ে কিছুটা স্বাভাবিক অবস্থায় ফ...
26/08/2020

করোনাকালেও বাড়ছে প্লেন চলাচল, চালু হচ্ছে পুরনো রুট

ঢাকা: বৈশ্বিক মহামারি করোনার ধাক্কা সামলিয়ে কিছুটা স্বাভাবিক অবস্থায় ফিরছে অ্যাভিয়েশন খাত। যদিও করোনার প্রকোপ তেমনভাবে কমেনি।তারপরও প্রতি মাসেই বাড়ছে প্লেনের যাত্রী সংখ্যা। করোনার কারণে বন্ধ হওয়া রুটে পুনরায় শুরু হচ্ছে ফ্লাইটও। আগামী কয়েক মাসের মধ্যে এ খাত ক্ষতি পুষিয়ে উঠতে পারবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
তারা বলছেন, আগস্ট পর্যন্ত গড়ে ৮০ শতাংশ যাত্রী বেড়েছে বিভিন্ন রুটে। এ গতি অব্যাহত থাকলে শিগগিরই শতভাগে পৌঁছাবে যাত্রী সংখ্যা।

বিশ্বব্যাপী করোনার সংক্রমণ বাড়লে গত মার্চ মাস থেকে দেশে দেশে ফ্লাইট চলাচল বন্ধ হয়ে যায়। গত ২৪ মার্চ বাংলাদেশেও প্লেন চলাচল বন্ধ করে দেয় বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। ফলে বাংলাদেশও পৃথিবী থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে।

দুই মাস বন্ধ থাকার পর করোনাকালেই গত ১ জুন থেকে অভ্যন্তরীণ রুটে প্লেন চলাচল শুরু হয়। কিন্তু করোনার আতঙ্ক থাকায় প্রথম দিকে যাত্রী সংকটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সবগুলো ফ্লাইট বাতিল করে। যাত্রী সংকটে ইউএস-বাংলা এয়ারলাইন্স ও নভোএয়ারও কয়েকটি ফ্লাইট বাতিল করে।

অভ্যন্তরীণ রুটের পর গত ১৬ জুন থেকে আন্তর্জাতিক রুটে ফ্লাইট পরিচালনার অনুমতি দেয় বেবিচক। তখন বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, কাতার এয়ারওয়েজ, এমিরেটস এয়ারলাইন্স, টার্কিশ এয়ারলাইন্সসহ বিদেশি এয়ারলাইন্স ফ্লাইট পরিচালনার অনুমতি চায়। ২১ জুন দীর্ঘদিন পর ঢাকা থেকে লন্ডনে প্রথম ফ্লাইট পরিচালনা করে বিমান। জুলাই থেকে ঢাকায় টার্কিশ, এমিরেটস, এয়ার অ্যারাবিয়া, কাতার এয়ারওয়েজসহ কয়েকটি এয়ারলাইন্স ঢাকায় ফ্লাইট পরিচালনার শুরু করে। শুরুতে সপ্তাহে দুইটি ফ্লাইট চালালেও আগস্ট মাসের শুরুতে সবকটি এয়ারলাইন্সই ফ্লাইট বাড়িয়েছে।

এয়ারলাইন্স সংশ্লিষ্টরা বলছেন, অভ্যন্তরীণ রুটে জুনে গড়ে ১০-১৫ ভাগ যাত্রী ছিল। সেটা এখন বেড়ে গড়ে, ৮০-৯০ শতাংশে পৌঁছেছে। স্বাস্থ্যবিধি মানার জন্য যে ২৫ শতাংশ আসন খালি রাখতে হয়, সেটা তুলে দিলে শতভাগ যাত্রী বাড়বে বলে জানান সংশ্লিষ্টরা।

সূত্র বলছে, করোনাকালে দীর্ঘদিন পর গত জুলাই মাসের শেষের দিকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লন্ডন, আবুধাবি ও দুবাই রুটে ফ্লাইট চালু করে। কুয়েত রুটেও ফ্লাইট ৪ আগস্ট থেকে চালুর ঘোষণা দেয় বিমান। কিন্তু বাংলাদেশি যাত্রীর ওপর কুয়েত নিষেধাজ্ঞা দিলে সেই ফ্লাইট অবশ্য স্থগিত করা হয়। শুরুতে দুবাই ও আবুধাবিতে সপ্তাহে তিনটি ফ্লাইট চালালেও আগস্ট থেকে এ দুই রুটে সপ্তাহে ৬টি ফ্লাইট পরিচালনা করছে বিমান।

নিষেধাজ্ঞা ওঠার পর ১ জুন থেকেই অভ্যন্তরীণ রুটে ফ্লাইট চালু করে ইউএস-বাংলা এয়ারলাইন্স। দেশের সাত গন্তব্যে শুরুতে সীমিত ফ্লাইট থাকলেও জুলাই মাসে সবকটি রুটে ফ্লাইট বাড়ায় সংস্থাটি। সৈয়দপুর, চট্টগ্রাম ও যশোরে দিনে সর্বোচ্চ ৫টি ফ্লাইট পরিচালনা করছে তারা। কক্সবাজার রুটেও যাত্রীদের ব্যাপক টিকিটের চাহিদা রয়েছে বলে জানান এয়ারলাইন্সটির কর্মকর্তারা।

আগস্ট থেকে আন্তর্জাতিক রুটেও ফ্লাইট চালু করেছে সংস্থাটি। দীর্ঘদিন পর আগস্ট মাসে কুয়ালালামপুর ও দোহায় পুনরায় ফ্লাইট চালু করেছে ইউএস-বাংলা। শুরুতে সপ্তাহে দুই ফ্লাইট থাকলেও আগামী ১ সেপ্টেম্বর থেকে সপ্তাহে তিনটি ফ্লাইট চালুর ঘোষণা দিয়েছে সংস্থাটি। এছাড়া গুয়াংজুতেও সপ্তাহে একটি ফ্লাইট পরিচালনা করছে দেশের শীর্ষ বেসরকারি এই উড়োজাহাজ সংস্থা।

বেসরকারি এয়ারলাইন্স নভোএয়ারও করোনাকালে ১ জুন থেকেই অভ্যন্তরীণ রুটে ফ্লাইট পরিচালনা করে আসছে। শুরুতে যাত্রী কম থাকায় অল্প ফ্লাইট পরিচালনা করেছ এয়ারলাইন্সটি। তবে করোনার ভয় কাটিয়ে ওঠায় যাত্রী বাড়তে থাকায় চট্টগ্রাম, সৈয়দপুর, যশোর রুটে দিনে ৫টি ফ্লাইট পরিচালনা করছে। যদিও শুরুতে এসব রুটে ফ্লাইট সংখ্যা ছিল তিনটি। যাত্রীর অভাবে অনেক ফ্লাইট বাতিলও করতে হয় তখন।

কিন্তু যত সময় যাচ্ছে, সকল এয়ারলাইন্সেই যাত্রী সংখ্যা যেমন বাড়ছে, তেমনি ফ্লাইট সংখ্যাও। ফলে পুরনো রুটে ফ্লাইট চালু করছ এয়ারলাইন্সগুলো।

এ ব্যাপারে জানতে চাইলে ইউএস-বাংলা এয়ারলাইন্সের জেনারেল ম্যানেজার (জিএম, জনসংযোগ) মো. কামরুল ইসলাম বাংলানিউজকে বলেন, করোনার ভয় কাটিয়ে ওঠায় যাত্রী বাড়ছে। ৭৫ শতাংশ যাত্রী নেওয়ার বাধ্যবাধকতা থাকায় ২৫ শতাংশ আসন ফাঁকা থাকে। তবুও যাত্রী বেড়েছে গড়ে ৮০-৯০ শতাংশ। অ্যাভিয়েশন শিল্প ধীরে ধীরে স্বাভাবিক ধারায় ফিরছে।
https://www.banglanews24.com/aviatour/news/bd/807590.details

25/08/2020
করোনাকালেও ‘সেফ ট্রাভেল’ যেসব দেশে মহামারি করোনায় দীর্ঘ দিন বদ্ধ ঘরে রয়েছি, দেশের বাইরে তো দূরের কথা, ঘরের পাশের চায়ের দ...
18/08/2020

করোনাকালেও ‘সেফ ট্রাভেল’ যেসব দেশে
মহামারি করোনায় দীর্ঘ দিন বদ্ধ ঘরে রয়েছি, দেশের বাইরে তো দূরের কথা, ঘরের পাশের চায়ের দোকানেও যাওয়া যায়নি বহুদিন। করোনার এই পরিস্থিতির মধ্যেও যারা ঘুরতে যাওয়ার জন্য অপেক্ষায় রযেছেন, জেনে নিন বিশ্বের বেশ কিছু দেশ চালু করেছে সেফ ট্রাভেল।
এই দেশুগুলোতে নিরাপদে ভ্রমণের জন্য তেমন বাধা নেই। কারণ এসব দেশে ভ্রমণ করলে ঝুঁকির মাত্রা কম ৷ বিশ্ব স্বাস্থ্য সংস্থার দেওয়া গাইডলাইন মেনে চলছে দেশগুলো।
মোট ৩০টি দেশে ভ্রমণের এই ছাড় পেয়েছে। এরমধ্যে এশিয়া থেকে মাত্র কয়েকটি দেশই রয়েছে ৷ সেগুলো হচ্ছে শ্রীলঙ্কা, ইন্দোনেশিয়া, জর্ডান, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাত ৷

এর পাশাপাশি এই তালিকায় থাকা আফ্রিকার দেশগুলো হল, মিশর, কেনিয়া, মরিশিয়াস, রুয়ান্ডা, তাঞ্জানিয়া, তিউনিশিয়া, দক্ষিণ আফ্রিকা (কিছু অংশ) ৷
ইউরোপের দেশগুলোর মধ্যে ভ্রমণের জন্য এখন সুরক্ষিত দেশের তালিকায় রয়েছে পর্তুগাল, বুলগেরিয়া, তুরস্ক, ক্রোয়েশিয়া, স্লোভেনিয়া, ইউক্রেন, স্পেন (কিছু অংশ), রাশিয়া (কিছু অংশ) ৷

দেশে থেকে আন্তর্জাতিক রুটে বিমান চলাচল করতে শুরু করেছে। যারা দেশের বাইরে যেতে চান, সেভ ট্রাভেলের প্লান করতে শুরু করুন।

link: https://www.banglanews24.com/lifestyle/news/bd/806476.details

Dhaka to Chattogram Air ticket starting price : 2500/=.....................................................................
13/08/2020

Dhaka to Chattogram Air ticket starting price : 2500/=.......................................................................................................................................

47 Hemendra das Road,Sutrapur,Dhaka-1100
Mobile:01614747004
website: www.safetravels.com.bd

বাস অথবা ট্রেনের টিকেটের জন্য যোগাযোগ করুন আমাদের সাথে ।৪৭ হেমেন্দ্র দাস রোড ,সুত্রাপুর ঢাকা-১১০০মোবাইলঃ ০১৬১৪৭৪৭০০৪
12/08/2020

বাস অথবা ট্রেনের টিকেটের জন্য যোগাযোগ করুন আমাদের সাথে ।

৪৭ হেমেন্দ্র দাস রোড ,সুত্রাপুর ঢাকা-১১০০
মোবাইলঃ ০১৬১৪৭৪৭০০৪

Dhaka to Cox's bazar Air ticket ...............................................................47 Hemendra Das road,sutr...
11/08/2020

Dhaka to Cox's bazar Air ticket ...............................................................
47 Hemendra Das road,sutrapur,Dhaka-1100
Call:01614747004
Website: www.safetravels.com.bd

Address

47 Hemendra Das Road Sutrapur
Dhaka
1100

Opening Hours

Monday 11:00 - 21:00
Tuesday 11:00 - 21:00
Wednesday 11:00 - 21:00
Thursday 11:00 - 21:00
Saturday 11:00 - 21:00
Sunday 11:00 - 21:00

Alerts

Be the first to know and let us send you an email when Safe Travels & Services posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category