Tareq's Journey

Tareq's Journey স্বপ্ন যত বড়, রাস্তা ততো কঠিন।

একটি ভুল তথ্য হাজারো মানুষের ভবিষ্যৎ ঝুঁকির মুখে ফেলতে পারে।সম্প্রতি দেখা যাচ্ছে, কিছু মানুষ প্রচার করছেন—"আউসবিল্ডুং পে...
28/07/2026

একটি ভুল তথ্য হাজারো মানুষের ভবিষ্যৎ ঝুঁকির মুখে ফেলতে পারে।

সম্প্রতি দেখা যাচ্ছে, কিছু মানুষ প্রচার করছেন—"আউসবিল্ডুং পেতে ভাষার সার্টিফিকেটের প্রয়োজন নেই।" এমন কথা নিশ্চিতভাবে বলা অত্যন্ত বিভ্রান্তিকর এবং দায়িত্বজ্ঞানহীন।

বাস্তবতা হলো, আউসবিল্ডুং পাওয়ার জন্য একটি নির্দিষ্ট প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হয়। নিয়োগকারী কোম্পানিগুলো আবেদনকারীর ভাষাগত দক্ষতাকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করে। একইভাবে, ভিসা আবেদন মূল্যায়নের সময়ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিভিন্ন বিষয় যাচাই করে, যেখানে অনেক ক্ষেত্রে ভাষাগত দক্ষতা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই কাউকে ভাষার সার্টিফিকেট ছাড়াই আবেদন করতে উৎসাহিত করা তার ভবিষ্যৎকে অপ্রয়োজনীয় ঝুঁকির মধ্যে ফেলতে পারে।

এর ফলে কী হতে পারে?
❌ ভিসা প্রক্রিয়া দীর্ঘ হতে পারে।
❌ অতিরিক্ত কাগজপত্র বা ব্যাখ্যা জমা দিতে হতে পারে।
❌ ভিসা-সংক্রান্ত জটিলতা তৈরি হতে পারে।
❌ এমনকি ভিসা প্রত্যাখ্যাতও হতে পারে।
শুধু তাই নয়, পর্যাপ্ত প্রস্তুতি ছাড়া বা ভুল তথ্যের ভিত্তিতে আবেদন করলে কোম্পানির সময় ও অর্থ—দুটোই নষ্ট হয়। বারবার এমন ঘটনা ঘটলে কিছু প্রতিষ্ঠান বাংলাদেশি আবেদনকারীদের সম্পর্কে নেতিবাচক ধারণা তৈরি করতে পারে। এর ক্ষতি একজনের নয়, পুরো বাংলাদেশি কমিউনিটির।

তাই সবার প্রতি অনুরোধ—

✅ যাচাই না করে কোনো তথ্য প্রচার করবেন না।
✅ ভাষা শেখা ও ভাষার দক্ষতাকে গুরুত্ব দিন।
✅ ভিসা প্রক্রিয়াকে সহজ বলে মানুষকে বিভ্রান্ত করবেন না।
✅ নিজের পাশাপাশি বাংলাদেশের সুনামও রক্ষা করুন।

লাইক বা ভিউ পাওয়ার জন্য নয়, মানুষের ভবিষ্যতের কথা চিন্তা করে সঠিক তথ্য প্রচার করুন। একটি ভুল পরামর্শ একজনের স্বপ্ন ভেঙে দিতে পারে, আর তার প্রভাব পড়তে পারে পুরো বাংলাদেশি কমিউনিটির ওপর।

20/07/2026
13/07/2026

B1 exam দেয়ার জন্য আপনি প্রস্তুত হলেই exam দিন।

12/07/2026

জার্মান ভাষা শিখে মেন্টর হবেন, নাকি আউসবিল্ডুং এর জন্য নিজেকে প্রস্তুত করবেন?

Die große Stadt
14/12/2025

Die große Stadt

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Tareq's Journey posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Tareq's Journey:

Shortcuts

Share