Whistle Outdoors BD

Whistle Outdoors BD Travel, Sports & Outdoor Gear, Camping, Hiking, Fishing, Mountaineer, Backpacker, Trek, Pet travel.

গতানুগতিক ভ্রমণ থেকে ক্যাম্পিং এমনিতেই একটু আলাদা, এখানে নিজেদের প্রয়োজনীয় জিনিস ছাড়াও সাথে রাখতে হয় ক্যাম্পের কিছু সরঞ্...
22/01/2026

গতানুগতিক ভ্রমণ থেকে ক্যাম্পিং এমনিতেই একটু আলাদা, এখানে নিজেদের প্রয়োজনীয় জিনিস ছাড়াও সাথে রাখতে হয় ক্যাম্পের কিছু সরঞ্জাম, রান্না করার লোকজন, টয়লেট এবং সব থেকে জরুরী নিরাপত্তা। তবে সেসব দায়ীত্ব আমাদের, আপনাকে শুধু তাবু নিয়ে যেতে হবে। নিজের জন্যে কিনে বা ভাড়াতেও পেয়ে যাবেন তাবু।

বঙ্গোপসাগরের বুকে ছবির মত সুন্দর এক দ্বীপচর, নির্জন সাদা বালীর বীচ, ঝিনুকে ছাওয়া লাল কাঁকড়ার সৈকত, সাগর লতার ফুল ফোটা ঝাড়, ম্যানগ্রোভ, জোয়ারের সময় নির্জনতা ভাঙ্গা সাগরের গর্জন, রাতের পরিষ্কার আকাশে লক্ষ তারার মেলা, উল্কাপাত, সবুজ বনের ভেতরে হেটে ঘুরার পথ। লম্বা লম্বা ঝাও গাছের সারি ঐশ্বরিক এক জায়গা। কেবল এই একটি ট্যুর বছরের সকল ক্লান্তি দূর করে দিবে আপনার।

ঢাকা থেকে রওনাঃ ২৯ জানুয়ারি বৃহঃবার সন্ধ্যা ৬ টার লঞ্চে,
(সদরঘাটের রাস্তাঘাটগুলো ভীষণ ভীর থাকে তাই দুপুরের পরপরই রওনা দিবেন প্লিজ)
থাকবোঃ ৩০ ও ৩১ জানুয়ারি ২ রাত,
ফেরার লঞ্চ ১ ফেব্রুয়ারী,
ঢাকায় পৌছানোঃ ২ ফেব্রুয়ারী সোমবার সকালে ৭ টায়।

এর মানে আমরা সেখানে থাকবো ৩০, জানু থেকে ১ ফেব্রুয়ারী পর্যন্ত

ভ্রমণের টাইপঃ ক্যাম্পিং
এটি ট্রাভেলার্স হুইসেল গ্রুপের একটি নিজস্ব ক্যাম্পিং ইভেন্ট। আমাদের অন্যান্য ইভেন্ট সম্পর্কে জানতে বা আমাদের সম্পর্কে জানতে

ভ্রমন খরচঃ
বাচ্চা পার্টি ৪০০০- টাকা ৫-৯ বছর পর্যন্ত
জনপ্রতিঃ ৬৮০০/- টাকা

(ক্যাবিন লাগলে আগে থেকে জানাতে হবে। যাওয়া বা আসা সিঙ্গেল ক্যাবিন ভাড়া ১২০০, ডাবল ২৪০০, ভিআইপি ৫০০০৳)

তাঁবু উৎসবে বদ্বীপ ক্যাম্প প্ল্যানঃ
====================
(১ম দিন) – সকাল ৮টায় চরফ্যাশন বাজারে পৌঁছে সকালের নাস্তা শেষে ০৩দিনের জন্য বাজার করে ১১টার মধ্যে কচ্ছপিয়ার উদ্দেশ্যে রওনা। সেখান থেকে ট্রলারে নির্ধারিত ক্যম্প সাইটে চর হেয়ার যাবো। রাতভর আড্ডা ও গান। ক্যাম্প ফায়ার, ফানুস, ইকো লাইটিং ইত্যাদি।

(২য় দিন) – ২য় রাত থাকবো, চাইলে নিজেরা একটা রান্না করবো। আশেপাশে বীচে গ্রামের, জঙ্গলে ঘুরে বেড়াবো ।

(৩য় দিন) - সকালে উঠে নাস্তা করে ক্যাম্প সাইট গুছিয়ে আশেপাশে পরিষ্কার করে ফেরার উদ্দেশ্যে যাত্রা শুরু করব বিকেল ০৩ টায় ঢাকাগামী লঞ্চ ধরবো।

(৪র্থ দিন) সোমবার সকাল ০৭ টায় সদরঘাট পৌঁছে যার যার গন্তব্যে যাবো।

এক্টিভিটিসঃ
 হুইল ছিপে মাছ ধরা (সাথে নিয়ে আসা লাগবে)
 জাল দিয়ে মাছ ধরা
 ফুটবল খেলা
 চরাঞ্চলের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ
 মন খুলে আড্ডা আর গান
 অতিথি পাখি দেখা
 ট্রলারে সমুদ্র উপকূলে বেড়ানো
 লাল কাঁকড়ার দ্বীপটি ঘুরে দেখা
 তাবুতে থাকা
 গাছপালা ও প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ
 হ্যামকে দোল খাওয়া
 ক্যাম্প প্রদীপ জ্বালানো
 সামুদ্রিক মাছ খাওয়া
 ঘুড়ি ওরানো
 ফানুস ওড়ানো

Traveler's whistle ট্রাভেলার্স হুইসেল
তাঁবু উৎসবে বদ্বীপ ক্যাম্প

08/11/2025

Address

Dhaka
1215

Telephone

+8801711978072

Website

Alerts

Be the first to know and let us send you an email when Whistle Outdoors BD posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Whistle Outdoors BD:

Share