আল মদীনা ট্যুরস এন্ড ট্রাভেলস

  • Home
  • Bangladesh
  • Dhaka
  • আল মদীনা ট্যুরস এন্ড ট্রাভেলস

আল মদীনা ট্যুরস এন্ড ট্রাভেলস Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from আল মদীনা ট্যুরস এন্ড ট্রাভেলস, Eco tour agency, 14 modonpal Lane, Chowdhury Market, Nawabpur, Dhaka.

23/09/2020

সৌদি আরব প্রবাসীদের ভিসা ও আকামার মেয়াদ আরও ২৪ দিন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে দেশটি। বিষয়টি নিশ্চিত করেছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন।

16/09/2020

যারা সৌদি আরব যাবেন তারা ভিডিওটি ফলো করতে পারেন।

বাহরাইন প্রবাসীদের জন্য একটি গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি
24/08/2020

বাহরাইন প্রবাসীদের জন্য একটি গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি

16/08/2020

Malaysia travel update for General worker:

জেনারেল ওয়ার্ক পারমিটের প্রবাসী কর্মীরা যারা ১৮/০৩/২০২০ (MCO) এর আগে নিজ দেশে ছুটিতে গিয়ে আটকে আছে এবং ৩১/০৮/২০২০ মধ্যে পারমিটের মেয়াদ শেষ হয়েছে বা হবে।

এই মূহুর্তে তাদের বিষয়ে মালয়েশিয়া ইমিগ্রেশন বিভাগ এখনও কোন সিদ্ধান্ত নিতে পারেনি।তাই তাদেরকে অপেক্ষা করতে পরামর্শ দেওয়া হয়েছে। এই মাসের শেষে RMCO শেষ হলে ইমিগ্রেশন বিভাগ হতে করনিয় বিষয়ে ঘোষনা দেওয়া হতে পারে বলে জানিয়েছে।

Feedback from immigration 📣

For Foreign General Worker who holiday at origin country before MCO but still not able to come back Malaysia even their permit expired (18/3/2020 - 31/8/2020), immigration advice no need to report to immigration office at this moment.

We shall wait for immigration's further announcement regarding this because they already received many inquiries regarding this and they will find out the solution then only announce after RMCO regarding this issue.

Collected

কাতারে ফিরতে প্রবাসীদের আবেদন শুরুঃকাতারের বাইরে বিভিন্ন দেশে আটকে থাকা অপেক্ষামান প্রবাসীদের কাতারে ফিরতে আবেদন প্রক্রি...
09/08/2020

কাতারে ফিরতে প্রবাসীদের আবেদন শুরুঃ

কাতারের বাইরে বিভিন্ন দেশে আটকে থাকা অপেক্ষামান প্রবাসীদের কাতারে ফিরতে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। ১ আগস্ট থেকে কাতার পোর্টালের মাধ্যমে শুরু হয়েছে এই আবেদন বা রিটার্ন পারমিট দাখিল প্রক্রিয়া।তবে পোর্টালের প্রযুক্তিগত ত্রুটির কারণে অনেক প্রবাসী আবেদন করতে পারছেন না।অনেকে আবেদনের শেষ পর্যায়ে এসে পুরো প্রক্রিয়াটি বাতিল হয়ে যাচ্ছে।অপর দিকে এক সঙ্গে বিশ্বের বিভিন্ন দেশের লাখ লাখ মানুষ আবেদন শুরু করায় মাঝে মাঝে পোর্টালটি হ্যাং হয়ে যাচ্ছে।

রিটার্ন পারমিটের জন্য আবেদন করতে হবে এই লিংক থেকে। (https://portal.www.gov.qa)

জানাগেছে কাতারের সরকারি প্রতিষ্ঠানসহ বিভিন্ন কোম্পানীতে কর্মরত যারা বিভিন্ন দেশে গিয়ে করোনা মহামারির কারণে আটকে আছেন তারা প্রথম পর্যায়ে আবেদন করতে পারবেন।তবে কোম্পানী বা সরকারি প্রতিষ্ঠানে কর্মরতদের জন্য কোম্পানীর পক্ষ থেকে আবেদনের সুযোগ রয়েছে।

Qatar e-Government Portal - Hukoomi is the official gateway to all information and services you need to live, work or stay in Qatar.

09/08/2020

ওমান ফেরত যাত্রীদের জন্য সুখবর!

ওমান থেকে ছুটিতে আসা বাংলাদেশে অবস্থিত ভিসার মেয়াদ আছে এমন কর্মী এই করোনা ভাইরাস চলাকালীন সময়ে ওমানে যাইতে চাইলে নিম্নের নির্দেশনা মেনে যেতে পারবেন।

১। ঢাকাতে অবস্থিত ওমান এম্বেসী থেকে অনুমতি পত্র (NOC) নিতে হবে।

২। অনুমতি পত্র নেওয়ার পর ওমানে অবস্থানকালীন সময়ের হেলথ ইনসুরেন্স করে যেতে হবে।

৩। লিখিত অংগীকার নামা দিতে হবে যে ওমানে যাওয়ার পর ১৪ দিন কোয়ারেন্টটাইনে থাকতে হবে (আলাদা রুম এবং আলাদা টয়লেট)

৪। বিমান টিকেট ক্রয় করতে হবে বিমান/সালামএয়ার/ইউএস বাংলা/ ওমান এয়ার

৫। ওমান এম্বেসী মনোনীত মেডিকেলে করোনা টেষ্ট করতে হবে।

টেষ্ট করবেন ঠিকানা

CRL DIAGNOSTIC
COVID-19 LAB
বাড়ী নং-১৫ (চতুর্থ তলা)
রোড নং ৭
ধানমন্ডি, ঢাকা

24/07/2020

সরকার নির্ধারিত কেন্দ্রগুলো থেকে করোনাভাইরাস পরীক্ষার সনদ নিয়ে প্রথমবারের মতো আকাশপথে আন্তর্জাতিক গন্তব্যে য.....

19/07/2020

সরকারি নির্দেশ অনুযায়ী আগামী ২৩ জুলাই থেকে বাংলাদেশ থেকে আকাশ পথে বিদেশ গমনকারীদের জন্য কভিড-১৯ পরীক্ষার সনদ বা...

16/07/2020

বাংলাদেশিদের জন্য ইউরোপের দেশ ইতালিতে প্রবেশে নিষেধাজ্ঞার সময়সীমা কমিয়ে এনেছে ওই দেশের সরকার। আগামী ১ আগস্ট থে.....

🔯 বিশ্বজুড়ে করোনা ভাইরাস(COVID-19) ছড়িয়ে পড়ার আগে পৃথিবীর আকাশে প্রতিদিন গড়ে ১১০০০০ ফ্লাইট ✈ পরিচালনা করা হতো, এখন সেই স...
12/05/2020

🔯 বিশ্বজুড়ে করোনা ভাইরাস(COVID-19) ছড়িয়ে পড়ার আগে পৃথিবীর আকাশে প্রতিদিন গড়ে ১১০০০০ ফ্লাইট ✈ পরিচালনা করা হতো, এখন সেই সংখ্যা প্রায় শূন্যের কাছাকাছি❗ফলে অনেকের মনে প্রশ্ন জাগতে পারে, এয়ারক্রাফটগুলো এখন কোথায় রাখা হচ্ছে❓

🔯 Aircraft নিয়ন্ত্রণকারী সংস্থাগুলো কখনো ভাবেনি এমনও একদিন আসবে, যখন সব এয়ারক্রাফটগুলোকে একসাথে মাটিতে রাখার জন্য পর্যাপ্ত জায়গার প্রয়োজন হবে, আর সেই সংকট দেখা দিয়েছে এখন!

🔯 প্রতিদিন প্রায় ২০০০০ বিমান ✈ পৃথিবীর আকাশে বিভিন্ন উচ্চতায় উড়তে থাকে, এদের বেশিরভাগই যাত্রীবাহী বাণিজ্যিক বিমান। যেহেতু এরা উপরে উপরেই থাকে, তাই মাটিতে বিমান রাখার ব্যবস্থাটা হলো Musical Chair এর মতো❗একটি উঠলো তো আরেকটি বিশ্রামের জায়গা পাবে!

🔯 আমেরিকার প্রধান বিমানসংস্থা Delta Air Lines ও তার অধীনস্হ কোম্পানিগুলো মিলে দৈনিক প্রায় ৫০০০ ফ্লাইট পরিচালনা করে। তাদের এয়ারক্রাফটের তুলনায় পার্কিং অর্ধেক, ফলে এয়ারক্রাফটগুলো নিয়ে বিশাল বিপদে আছে সংস্থাটি❗

🔯 কেবল পার্কিং সংকট নয়, পার্ক করে রাখা বিরাট খরচের বিষয়ও বটে। ইউরোপের 🇪🇺 যেকোনো এয়ারপোর্টে একটি Aircraft পার্কিংয়ের জন্য ঘন্টাপ্রতি ২৮৫ মার্কিন ডলার গুনতে হয়❗

🔯 এই "বোঝার ওপর শাকের আঁটি" হিসেবে রয়েছে এয়ারক্রাফটগুলো রক্ষণাবেক্ষণের উচ্চব্যয়❗মাটিতে থাকা অবস্থায়ও এসব এয়ারক্রাফটের ইঞ্জিনকে এমনভাবে দেখেশুনে রাখতে হয়, যেন যেদিনই উড়ুক, সেই উড়াল যেন ত্রুটিহীন হয়। এজন্য প্রতিদিন বাতাসের আদ্রতা ও তাপমাত্রা নিয়ন্ত্রণ করে যন্ত্রগুলো সযত্নে রক্ষা করা হয়। কোথাও কোথাও মূল্যবান যন্ত্রগুলো খুলে চিরদিনের মতো ঘুম পাড়িয়ে দেয়া হচ্ছে এয়ারক্রাফটগুলোকে।

🔯 এতসব খরচ মাথায় রেখে Aircraft কোম্পানিগুলোকে কঠিন সিদ্ধান্তে আসতে হয়েছে। আকাশে ঠিকঠাকভাবে উড়তে সক্ষম এয়ারক্রাফটগুলোকে অবসরে পাঠিয়ে দিচ্ছে তারা। Delta Air Lines তার MD-80, 90 ও Boeing 747 মডেলের সবগুলো এয়ারক্রাফটকে অবসরে পাঠিয়েছে। অস্ট্রেলিয়ার Qantas এয়ারলাইন্স প্রায় ১৫০টি এয়ারক্রাফট অবসরে পাঠিয়েছে।

🔯 অবস্থা বিবেচনায় এখন এটাই স্পষ্ট যে, শুধু সেইসব এয়ারক্রাফটের পেছনেই খরচ করা হবে যেগুলো পরিস্থিতি স্বাভাবিক হলে খরচ তুলে আনতে সক্ষম। ফলে করোনাকালে এয়ারক্রাফটের জন্য ডারউইনের বিবর্তনবাদ তত্ত্বই প্রতীয়মান হচ্ছে, "Survival of the fittest"

বি.দ্রঃ অবসরে দেওয়া মানেই যে বিমান ভাঙ্গারি হয়ে গেছে, বিষয়টা এমন নয়। সামরিক ভাষাতে এই অবসরকে 'গ্রাউন্ডেড' বলা হয়। যদি বিমান/যুদ্ধট্যাংক/জাহাজ ইত্যাদির প্রয়োজন না থাকে বা ক্ষতির মুখে থাকে তবে সেগুলিকে আপাতত অবসরে পাঠানো হয়। কারন দরকার না হলেও বাইরে রেখে দিলে আবহাওয়া, ধুলাবালিতে যন্ত্রাংশ নষ্ট হয়ে যায়। অবসরে পাঠানো বিমান ভবিষ্যতে দরকার পড়লে পুনরায় সার্ভিসে আনা যায়। আমেরিকায় 'গ্রাউন্ডেড' করা প্রায় ১৫০০০ যুদ্ধ বিমান আছে, যা কোন যুদ্ধের সময় পুনরায় Active করা যাবে❗বাংলাদেশ কিছু দিন আগে ইংল্যান্ডের 'গ্রাউন্ডেড' বিমান Eurofighter Typhoon কেনার জন্য কথা বলেছিল।

(সগ্রহীত)

Address

14 Modonpal Lane, Chowdhury Market, Nawabpur
Dhaka
1205

Website

Alerts

Be the first to know and let us send you an email when আল মদীনা ট্যুরস এন্ড ট্রাভেলস posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share