Al Madani Air Safar

Al Madani Air Safar Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Al Madani Air Safar, Travel Company, Dhaka.

হজ্জ ওমরাও টিকিটিং সেবায় যেকোনো চ্যালেঞ্জের মোকাবেলায় আমরা সবচেয়ে কম খরচে উন্নত সেবা দিতে অঙ্গীকারবদ্ধ:
কথা- কাজ মিল রেখেই পথ চলছি বহুদিন ধরে, আলহামদুলিল্লাহ,
বাকিটা সময়ও আপনাদের পাশে নিয়ে এগিয়ে যেতে চাই, ইনশাআল্লাহ,,,

!

17/08/2026

অক্টোবরের প্রথম সপ্তাহ গ্রুপ রেডি হচ্ছে ডাইরেক্ট ফ্লাইট, খুব তাড়াতাড়ি বিস্তারিত আসবে, ইনশাআল্লাহ,

14/08/2026
18/07/2026

সাইক্লোন অফার!!
সেপ্টেম্বর অক্টোবর উমরাহর জন্য যোগাযোগ করুন
টিকেট,ভিসা সহ ,ফুল প্যাকেজ
৬৫০ মিটারে হোটেল সহ 1,15,000/-

আগস্টের সৌদি এয়ারলাইন্সের ওমরাহ গ্রুপ টিকেট এভ্যেলাবল।পাসপোর্ট রেডি থাকলে যোগাযোগ করুন। শুধু টিকেট অথবা ভিসা টিকেট এর জন...
26/06/2026

আগস্টের সৌদি এয়ারলাইন্সের ওমরাহ গ্রুপ টিকেট এভ্যেলাবল।পাসপোর্ট রেডি থাকলে যোগাযোগ করুন। শুধু টিকেট অথবা ভিসা টিকেট এর জন্য।
শিডিউল 👇

অধিকাংশ হাজি ও ওমরাহযাত্রী এই স্থানগুলোর পাশ দিয়ে হেঁটে চলে যান, কিন্তু জানেনই না এগুলো কী!মসজিদে নববীর কয়েকটি গেটের ন...
19/06/2026

অধিকাংশ হাজি ও ওমরাহযাত্রী এই স্থানগুলোর পাশ দিয়ে হেঁটে চলে যান, কিন্তু জানেনই না এগুলো কী!

মসজিদে নববীর কয়েকটি গেটের নিকটে এমন কিছু বিতরণ কেন্দ্র রয়েছে, যেখানে দর্শনার্থীরা নিজ দেশের ভাষায় একটি পবিত্র কুরআন শরীফ উপহার হিসেবে সংগ্রহ করতে পারেন।
এগুলো মসজিদের ভেতরে তিলাওয়াতের জন্য রাখা কুরআন নয়; বরং আপনার জন্য উপহার হিসেবে দেওয়া হয়।
বিভিন্ন ভাষায় কুরআন পাওয়া যায়। আপনি শুধু বিতরণ কেন্দ্রে গিয়ে আপনার জাতীয়তা বা ভাষার কথা বলবেন। মজুদ থাকলে তারা আপনাকে আপনার ভাষায় একটি কুরআন প্রদান করবেন।

📍 সাধারণত যেসব গেটের কাছে এসব কেন্দ্র দেখা যায়:• গেট ৩০১• গেট ৩১৬• গেট ৩২৫• গেট ৩২৮• গেট ৩৩৫• গেট ৩৩৬• গেট ৩৬৪

🕰 সাধারণত ফরজ সালাতের পর এসব কেন্দ্র খোলা থাকে।
অনেক হাজি ও ওমরাহযাত্রী আছে , যারা মদিনায় কয়েক দিন অবস্থান করেও এই সুবিধার কথা জানতেন না।
তাই যদি শিগগিরই মদিনায় যাওয়ার পরিকল্পনা থাকে, তাহলে এসব স্থানের দিকে খেয়াল রাখবেন। হয়তো আপনিও সঙ্গে করে আল্লাহর কালামের একটি সুন্দর উপহার নিয়ে ফিরতে পারবেন।

#মদিনা #মসজিদে_নববী #কুরআন_উপহার

২০২৭ সালে যারা হজ্জের নিয়ত করেছেন , এবং  সময় কম থাকে তাদের জন্য এই প্যাকেজটা বেস্ট হতে পারে, আলহামদুলিল্লাহ আমাদের এই প...
19/06/2026

২০২৭ সালে যারা হজ্জের নিয়ত করেছেন , এবং সময় কম থাকে
তাদের জন্য এই প্যাকেজটা বেস্ট হতে পারে, আলহামদুলিল্লাহ আমাদের এই প্যাকেজটা তারা বেশি নিচ্ছেন , কারন বেশিরভাগ মানুষের ৪২-৪৫দিন সময় নেই। এটা এজন্য স্পেশালি ১৮-২০দিনের জন্য সাজানো হয়েছে। আরও বিস্তারিত জানতে সরাসরি কল করুন বা আমাদের অফিস ভিজিট করুন। 01633373067
01715-795818

২০২৬ সালে হজ পালন করেছেন মোট ১৭ লাখ ৭ হাজার ৩০১ জন।সৌদি আরবের সরকারি পরিসংখ্যান অনুযায়ী, আকাশপথে এসেছেন ১৪ লাখ ৮৫ হাজার ...
05/06/2026

২০২৬ সালে হজ পালন করেছেন মোট ১৭ লাখ ৭ হাজার ৩০১ জন।

সৌদি আরবের সরকারি পরিসংখ্যান অনুযায়ী, আকাশপথে এসেছেন ১৪ লাখ ৮৫ হাজার ৭২৯ জন।

স্থলপথে এসেছেন ৫৪ হাজার ৪২৯ জন।

সমুদ্রপথে এসেছেন ৬ হাজার ৪৯৭ জন।

পাশাপাশি, সুষ্ঠুভাবে হজ ব্যবস্থাপনা পরিচালনার জন্য দায়িত্ব পালন করেছেন ৪ লাখ ৪১ হাজার ৪৮ জন কর্মী এবং ২৬ হাজার ৭০১ জন স্বেচ্ছাসেবক।

বাংলাদেশ থেকে এ বছর প্রায় ৭৮ হাজার ৫০০ জন হজযাত্রী পবিত্র হজ পালনের সুযোগ পেয়েছিলেন।

বিদেশ থেকে আগত হাজী: ১৫ লাখ ৪৬ হাজার ৬৫৫ জন
সৌদির ভেতরের (নাগরিক ও প্রবাসী) হাজী: ১ লাখ ৬০ হাজার ৬৪৬ জন।

কত তাহাজ্জুদগুজার বান্দাকে আল্লাহর রাস্তা থেকে হারিয়ে যেতে দেখেছি, জেগে থেকেও ফরজে পর্যন্ত অবহেলা করার দুঃসাহস করতে দেখে...
03/06/2026

কত তাহাজ্জুদগুজার বান্দাকে আল্লাহর রাস্তা থেকে হারিয়ে যেতে দেখেছি, জেগে থেকেও ফরজে পর্যন্ত অবহেলা করার দুঃসাহস করতে দেখেছি! ভয় লাগে। রাস্তা ভুলে হারিয়ে যাওয়াটা পলকের ব্যাপার মাত্র।
ওইদিকে এই আধুনিক সময়েও, কত বান্দাকে দেখেছি আগে খেয়ে নিয়ে ইশার সলাতের পরই ঘুমিয়ে যেতে, যেন সুন্নাতের খিলাফ না হয়, তাহাজ্জুদ না ছুটে যায়। ফরজ যেন থাকে অটুট আর সুন্দর।
প্রায়োরিটি। আর কিছু না। আপনি আসলে হারিয়ে গেছেন। নিজেকে এই-সেই বুঝ দিয়ে দুনিয়ায় মেতে থাকতে থাকতে নিজের রাব্বকে ভুলেছেন, ছেড়েছেন, সরেছেন।
ভেবে দেখুন, আপনার আজকের এই অবস্থান, দুনিয়া নিয়ে ব্যস্ততা, আল্লাহ থেকে দূরে সরে যাওয়া, পুরোটাই ছিলো আপনার চয়েস, আপনারই সিদ্ধান্ত। তাই আপনাকেও আপনার যাবতীয় ভনিতা আর অজুহাতের উপরে সোপর্দ করা হয়েছে। এর উপরেই থাকবেন কিনা, এভাবেই চালিয়ে যাবেন কিনা, সেটাও আপনার ব্যাপার। কোন জোরাজুরি করবে না কেউ।
যে আল্লাহকে সত্যিই চায়, আল্লাহকে প্রায়োরিটি দেয়, তাকে আল্লাহ আরো বেশি বেশি করে আল্লাহর সান্নিধ্যে রাখেন, সহজ করে দেন, অন্তরকে প্রাচুর্য দিয়ে ভরিয়ে দেন, আর আরো বেশি আল্লাহর ইবাদাত করার তৌফিক দিয়ে দেন। কারণ, আল্লাহও যে তাকে ভালবাসেন।
আর যে আল্লাহকে চেনার পরেও, আল্লাহর দিক থেকে একবারের জন্যেও অন্যদিকে তাকানোর দুঃসাহস করে...
শুকরিয়া এটাই যে, ফেরার রাস্তা খোলা। এই লেখাটা পড়ার তৌফিক হয়েছে মানেই এখনো সুযোগ আছে। কতজন গোপনে গোপনে এগিয়ে যাচ্ছে তাদের রাব্বের দিকে। কোনদিকে, কারও দিকে না তাকিয়ে এক মনে... নিজের কবর, হাশর, পুলসিরাত আর জাহান্নামের কথা ভেবে ভেবে সেই মানুষগুলো চোখ লাল করে, গাল ভিজিয়ে প্রস্তুতি নিতে নিতে দিনরাত হয়রান হয়ে যাচ্ছে!
কেউ তাদেরকে চিনে না৷ দরকারও নেই। তারাও চায়, তাদেরকে শুধু তাদের রাব্ব চিনুক। তারাও চায়, কেবলই তাদের রাব্বকে চিনতে, ভালবাসতে। সেই দয়াময় রাব্বের সাথে সময় কাটাতে।
আপনিও আজ থেকে তাদের একজন হয়ে যেতে পারেন। আলহামদুলিল্লাহ, সিদ্ধান্ত নিয়ে ফিরবার সুযোগ এখনো আছে।

(সংগৃহীত)

03/06/2026

২০২৭ সনে হজ্জে যেতে চান দ্রুত পাসপোর্ট করুন।
সৌদি সরকারের নতুন নিয়মে আগামী আগস্ট 2026 মাসের মধ্যে ফাইনাল নিবন্ধন করতে হবে।

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Al Madani Air Safar posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Al Madani Air Safar:

Shortcuts

Share

Category