সাওবান এয়ার ট্রাভেলস

সাওবান এয়ার ট্রাভেলস হজ্জ ওমরাহ্‌ ও বিমান টিকিটের একটি বিশ্বস্থ প্রতিষ্টান
০১৯২৭৫৫৩৫৫৪,০১৮৩১৬৮৪৮৪১

30/08/2021
 #অফিস_ভাড়া_দেওয়া_হবে **********************👉চেয়ার,টেবিল,এসি,ফ্যান,ওয়াল কেবিনেট,মিনি ড্রয়ের বক্স,সোফা,ফ্রিজ,সি সি টিভি,ট...
16/08/2020

#অফিস_ভাড়া_দেওয়া_হবে
**********************
👉চেয়ার,টেবিল,এসি,ফ্যান,ওয়াল কেবিনেট,
মিনি ড্রয়ের বক্স,সোফা,ফ্রিজ,সি সি টিভি,টি রুম ও রিসিপশন সহ, ডেকোরেশন করা সম্পূর্ণ রেডি অফিসের দুটি রুম ভাড়া হবে।

👉কর্পোরেট এরিয়া এবং আকর্ষনীয় লোকেশন।

👉অফিসে ব্যবহারিত প্রায় সবকিছুই আছে শুধু কম্পিউটার বা পার্সোনাল জিনিস নিয়ে অফিস করতে পারবেন।

👉 নিজের মতো করে সব কিছু ব্যাবহার করার সাধিনতা থাকবে।

👉ঠিকানাঃ
ট্রপিকানা টাওয়ার ফ্ল্যাট এফ (১০ম তলা) পুরানা পল্টন মোড় ঢাকা -১০০০

👉ভাড়াঃ মাত্র ২০,০০০ টাকা।

👉 এডভান্সঃ দুই লক্ষ টাকা মাত্র।

👉যোগাযোগঃ
📲 01831-684-841
📲 01873-553-554

17/02/2020

চটকদার উমরার প্যাকেজ থেকে সাবধান!
দয়া করে একটু পড়ুন ও সচেতন হন
*******************************************

মো. আবেদিন ফারুক। একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন। তার খুব ইচ্ছা উমরা পালন করার। সে লক্ষে তিনি খোঁজ-খবর নেওয়া শুরু করলেন। কিন্তু বিভিন্ন উমরা এজেন্সির ঘোষণাকৃত নানা প্যাকেজ দেখে তিনি হয়রান। সিদ্ধান্ত নিতে পারছেন না, কী করবেন।

দুই-তিন দিন খোঁজ নিয়ে তিনি যে ধারণা পেলেন, তার সারমর্ম হলো- টাকা বেশি সেবা বেশি, এটা মূখ্য নয়। মূখ্য উমরা এজেন্সি অর্থাৎ সেবা দানকারী প্রতিষ্ঠানের মনোভাব। তারা ইচ্ছা করলেই তবে আরামে-স্বচ্ছন্দে উমরা পালন করা সম্ভব; অন্যথায় নয়।

উমরার সফর কয়দিনের হবে, শেয়ারিং বেড, এয়ারলাইনস নির্বাচন ও রোড নির্ধারণ, সৌদি আরবের অভ্যন্তরের বিভিন্ন পরিবহন সেবা, মিটার হিসেবে কাছে কিংবা দূরের হোটেলে থাকা, হোটেল মানের বিষয়ে মতামত দেওয়া, সকালের নাস্তা ও দু’বেলা খাবারের ব্যবস্থা, মক্কা-মদিনার বিভিন্ন ঐতিহাসিক স্থানগুলো দেখানোর ব্যবস্থা, এজেন্সির গাইডের সেবা, ভিসার জন্য সার্ভিস চার্জ ও ভ্যাট দেওয়ার মতো বিষয়গুলোতে সিদ্ধান্ত নেওয়া নিয়ে আবেদিন ফারুক বেশ চিন্তিত। কারণ, একেক এজেন্সি বিষয়গুলোকে নানাভাবে উপস্থাপন করে বিভিন্ন প্যাকেজ অফার করছে। ভিআইপি, এক্সক্লুসিভ, ডিলাক্স, প্রিমিয়াম ও স্ট্যান্ডার্ডসহ অনেক নাম। আখেরে কোন প্যাকেজটা বেছে নেবেন আবেদিন ফারুক সিদ্ধান্ত নিতে পারছেন না

এভাবে আবেদিন ফারুকের মতো হজ-উমরা পালনকারীর ৯০ ভাগ বাধ্য হয়ে স্মরণাপন্ন হন, আগে হজ-উমরা পালনকারী কারো। তিনি দেখিয়ে দেন কোনো হজগাইড অথবা স্থানীয় মুয়াল্লিম বা এজেন্সির প্রতিনিধিকে। তিনি বুঝিয়ে, এজেন্সির সঙ্গে যোগাযোগ করে হজ-উমরার ব্যবস্থা করেন। এভাবে নিজের অজান্তেই আবেদিনরা কোনো না কোনো হজগাইডের সেবা নেন। অর্থাৎ হজ-উমরার ক্ষেত্রে গাইড পদ্ধতি বেশ সনাতন, আপাতত এর কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই। কারণ, সরাসরি এজেন্সির কাছে উমরা বা হজ পালনকারী আসে খুব কম। ব্যবসা টিকিয়ে রাখতে এজেন্সি কর্তৃপক্ষও দেশের বিভিন্ন জায়গায় এজেন্সির প্রতিনিধি ও পার্টনারসহ নানা পরিচয়ে হজগাইডদের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে চলেন।

28/11/2019

যে কারণে ফেসবুক ব্যবহারে সাময়িক সমস্যা।
***-**********************************
ফেসবুক ব্যবহার করতে গিয়ে বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকেই অসুবিধায় পড়ছিলেন অনেক ব্যবহারকারী। লগ ইন করতে ঝামেলা হচ্ছিল, বার্তা (মেসেজ) আদান-প্রদান করতেও অসুবিধা হচ্ছিল অনেকের। কিছুক্ষণ পরেই জানা গেছে এমন অবস্থার কারণ। ‘থ্যাংকস গিভিং ডে’ এর চাপ সামলাতে না পারাতেই ফেসবুক ব্যবহারে এমন সাময়িক অসুবিধায় পড়েছেন ব্যবহারকারীরা।
ব্রিটিশ সংবাদমাধ্যম ইনডিপেনডেন্টের প্রতিবেদনে বলা হয়েছে, থ্যাংকস গিভিং ডে উপলক্ষে বৃহস্পতিবার বিপুলসংখ্যক মানুষ ফেসবুকে শুভেচ্ছাবার্তা আদান-প্রদান করেছেন। আর এতেই সার্ভার ডাউন হয়ে ফেসবুক একপ্রকার অচল হয়ে পড়ে। যুক্তরাষ্ট্র, কানাডাসহ বেশ কয়েকটি দেশে নভেম্বর মাসের শেষ বৃহস্পতিবার এই থ্যাংকস গিভিং ডে উদ্‌যাপন করা হয়। যুক্তরাষ্ট্রে এই দিনটিতে সরকারি ছুটি ঘোষণা করা হয়ে থাকে।

28/11/2019

মাদ্রাসাছাত্রী নুসরাত জাহানের আপত্তিকর ভিডিও ইন্টারনেটে দেয়ায়, সাবেক ওসি মোয়াজ্জেমের ৮ বছর জেল, ১০ লাখ টাকা জরিমানা।
************************************************
ফেনীর মাদ্রাসাছাত্রী নুসরাত জাহানের আপত্তিকর ভিডিও ইন্টারনেটে ছেড়ে দেওয়ার মামলায় ফেনীর সোনাগাজী থানার সাবেক ওসি মোয়াজ্জেম হোসেনকে আট বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে ১০ লাখ টাকা জরিমানা করা হয়। আজ বৃহস্পতিবার ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ আসসামছ জগলুল হোসেন এই রায় দেন।

27/11/2019

হোলি আর্টিজানে হামলা

সাত জঙ্গির ফাঁসির দণ্ড, একজন খালাস।
*****************************************************

আসলাস হোসেন, রাজীব গান্ধী ওরফে জাহাঙ্গীর আলম, মামুনুর রশিদ, রাকিবুল ইসলাম রিগ্যান, শরিফুল ইসলাম, সোহেল মাহফুজ ও হাদিসুর রহমানতিন বছর আগে হোলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলা ও নৃশংস হত্যাযজ্ঞের ঘটনায় করা মামলার রায় দিয়েছেন আদালত। রায়ে ৮ আসামির মধ্যে ৭ জনের মৃত্যুদণ্ড ও ১ জনকে খালাস দিয়েছেন আদালত।

26/11/2019

বার্সেলোনাতে আর মাত্র দুই বছর থাকবেন মেসি।
★★★★★★★★★★★★★★★★★★★★

২০১৭ সালে বার্সেলোনা ছাড়ার সময় একটা কারণই জানা গিয়েছিল, সেটা হলো মেসির ছায়ায় থাকতে রাজি নন নেইমার। নিজের মতো করে একটি দলের প্রধান হবেন। সে দলকে সব জিতিয়ে নিজেই হবেন সর্বেসর্বা। দুই বছরের মাথায় মোহ ভেঙেছে তাঁর। আর এ বছর তাই পুরোনো সঙ্গীদের ডেরায় ফিরতে চেয়েছিলেন। এ ব্যাপারে মেসিও অনুপ্রাণিত করেছিলেন। জানিয়েছিলেন, আর কদিন পরই তাঁর রাজত্ব নেইমারকে বুঝিয়ে দেবেন। ফ্রান্স ফুটবলের এক প্রতিবেদনে জানানো হয়েছে, মেসি নাকি নেইমারকে বলেছেন, ‘আবার চ্যাম্পিয়নস লিগ জিততে হলে আমাদের আবার এক হতে হবে, তাহলেই শুধু পারব। দুই বছর পর আমি চলে যাব। তখন তুমি আমার জায়গা নিতে পারবে।’

‘দুই বছর পর চলে যাবেন’, তার মানে ২০২০-২১ মৌসুমেই বার্সেলোনা ছাড়ার পরিকল্পনা করছেন মেসি। মেসি বেশ আগেই জানিয়েছেন ইউরোপে বার্সেলোনা ছাড়া অন্য কোনো ক্লাবে খেলবেন না। তবে ছোটবেলার ক্লাব আর্জেন্টিনার নিউ ওয়েলস ওল্ড বয়েস ক্লাবে ফেরার ইচ্ছা আছে তাঁর। আর পারিবারিক কারণে সেটা সম্ভব না হলে অবসরই নেবেন মেসি। সে ক্ষেত্রে সম্ভাব্য অবসরের ঘোষণাটা কি দিয়েই দিলেন মেসি?

সাওবান এয়ার ট্রাভেল্স এর হজ্ব ২০১৭ মনের সকল হজ্জ যাত্রীকে  নিম্মের নোটিশ অনুযায়ী আগামি ২৫/০৫/ ২০১৭ তারিখের মধ্যে প্যাকেজ...
07/05/2017

সাওবান এয়ার ট্রাভেল্স এর হজ্ব ২০১৭ মনের সকল হজ্জ যাত্রীকে নিম্মের নোটিশ অনুযায়ী আগামি ২৫/০৫/ ২০১৭ তারিখের মধ্যে প্যাকেজের সম্পূর্ন টাকা দেওয়ার জন্য অনুরুধ করা হল

আলহামদুলিল্লাহ
26/04/2017

আলহামদুলিল্লাহ

হজ্জ-২০১৮ বুকিং চলছে, আজি যোগাযোগ করুন০১৯২৭৫৫৩৫৫৪,০১৮৩১৬৮৪৮৪১
08/04/2017

হজ্জ-২০১৮ বুকিং চলছে, আজি যোগাযোগ করুন
০১৯২৭৫৫৩৫৫৪,০১৮৩১৬৮৪৮৪১

Address

Dhaka
1000

Website

Alerts

Be the first to know and let us send you an email when সাওবান এয়ার ট্রাভেলস posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category