29/04/2025
Golden Week – যখন সময় থেমে যায়, আর উৎসব জেগে ওঠে
১৯৪৮ সাল। যুদ্ধপরবর্তী জাপান। নতুন সংবিধান প্রণয়নের পর
সরকার ৪টি জাতীয় ছুটি একসাথে রাখার সিদ্ধান্ত নেয়...
এভাবেই জন্ম নেয় 'গোল্ডেন উইক'!
昭和の日 – Shōwa no Hi (শোওয়া দিবস)
তারিখ: প্রতি বছর ২৯ এপ্রিল অবস্থান: Golden Week-এর সূচনালগ্ন
উদ্দেশ্য: জাপানের ইতিহাসকে স্মরণ করা এবং ভবিষ্যৎ নিয়ে ভাবনা
ইতিহাস:Shōwa Day হচ্ছে সম্রাট শোওয়ার (Emperor Hirohito) জন্মদিনের স্মরণে পালিত একটি দিন।সম্রাট শোওয়া শাসন করেছিলেন ১৯২৬ থেকে ১৯৮৯ সাল পর্যন্ত — এটি ছিল জাপানের ইতিহাসে অন্যতম দীর্ঘ সময়ের শাসনকাল।এই সময়কালকে বলা হয় Shōwa Era, যার মানে “জ্ঞান দ্বারা শান্তি” (Shō = জ্ঞান, Wa = শান্তি)।তবে এই যুগে জাপান যুদ্ধ, ধ্বংস, পরাজয় এবং পরবর্তীতে পুনর্গঠন ও প্রযুক্তিগত অগ্রগতির মধ্য দিয়ে গেছে।
বিবর্তন:
• পূর্বে (তার জীবদ্দশায়) এই দিনটি ছিল সম্রাটের সরকারি জন্মদিন
• সম্রাটের মৃত্যুর পর এটি পালিত হয় “Greenery Day” হিসেবে (১৯৮৯–২০০6)
• ২০০৭ সালে ২৯ এপ্রিল পুনরায় “Shōwa Day” ঘোষণা করা হয়
২৯ এপ্রিল, শোওয়া দিবসে শুরু হয় এই উৎসব। পরের ৭ দিন জুড়ে পালিত হয় এই উৎসব
জাপানের সংবিধান দিবস (憲法記念日, Kenpō Kinenbi) হল ৩ মে, এবং এটি জাপানের অন্যতম গুরুত্বপূর্ণ জাতীয় ছুটি।এই দিনে ১৯৪৭ সালে জাপানের নতুন সংবিধান কার্যকর হয়েছিল, যা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর দেশটিকে শান্তিপূর্ণ, গণতান্ত্রিক ও মানবাধিকারে বিশ্বাসী রাষ্ট্র হিসেবে গঠন করে।সংবিধান দিবসে জাপানের শান্তিপূর্ণ নীতির প্রতি শ্রদ্ধা জানানো হয় • এটি “Golden Week” নামের একটি দীর্ঘ ছুটির অংশ
こどもの日 – Kodomo no Hi (শিশু দিবস)
তারিখ: প্রতি বছর ৫ মে
অবস্থান: জাপানের জাতীয় ছুটির তালিকায়
অংশ: Golden Week
ইতিহাস:
Kodomo no Hi-এর মূল শিকড় প্রাচীন “Tango no Sekku” উৎসবে, যা মূলত ছেলেদের উৎসব হিসেবে পরিচিত ছিল এবং সামুরাই পরিবারে ছেলেদের স্বাস্থ্য, সাহস ও ভবিষ্যতের সাফল্য কামনায় পালিত হতো।
১৯৪৮ সালে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে, জাপান সরকার ৫ মে দিনটিকে সরকারিভাবে “শিশু দিবস” হিসেবে ঘোষণা করে — যেখানে সব শিশু (ছেলে ও মেয়ে উভয়ই)-র সুখ, স্বাস্থ্য ও সমৃদ্ধ ভবিষ্যতের জন্য প্রার্থনা করা হয়।
প্রধান প্রতীক ও রীতি:
• Koinobori (কার্প মাছের পতাকা): প্রতিটি মাছ প্রতীক হয় পরিবারের একটি শিশুর জন্য
• Kabuto (সামুরাই হেলমেট): শক্তি ও সাহসের প্রতীক
• Kashiwa Mochi: ওক পাতায় মোড়া মিষ্টি
• শিশুদের জন্য বিশেষ আয়োজন: পরিবারে আনন্দ, খেলাধুলা, ও উপহার
মূল বার্তা:
“শিশুরা যেন সুস্থ, সাহসী, এবং মুক্তভাবে বড় হয় — এটাই Kodomo no Hi-এর আসল আনন্দ।