Travelizo

Travelizo Exploring the world, sharing travel tips, photos, and stories. Join the adventure!

তিন হাজার বছরেরও বেশি সময় ধরে, তাঁর মুখমণ্ডল মিশরের চিরন্তন ঐতিহ্যের প্রতীক হয়ে আছে। ১৯২২ সালে বিশ্ব প্রথমবারের মতো সেই ...
09/11/2025

তিন হাজার বছরেরও বেশি সময় ধরে, তাঁর মুখমণ্ডল মিশরের চিরন্তন ঐতিহ্যের প্রতীক হয়ে আছে। ১৯২২ সালে বিশ্ব প্রথমবারের মতো সেই মুখ দেখেছিল, যখন রাজাদের উপত্যকায় আবিষ্কৃত হয় তুতানখামেনের সমাধি; যা চিরতরে বদলে দেয় প্রত্নতত্ত্বের ইতিহাস।

এক শতাব্দীরও বেশি সময় পেরিয়ে, এখন তুতানখামেনের সেই স্বর্ণমুখো মুখোশ নতুন ঠিকানা পেয়েছে গ্র্যান্ড ইজিপশিয়ান মিউজিয়ামে। তাঁর সমাধি থেকে উদ্ধার করা পাঁচ হাজারেরও বেশি নিদর্শন আজ আলোকিত করছে অষ্টাদশ রাজবংশের রাজকীয় জীবনের জৌলুস, যেখানে ইতিহাসের সঙ্গে মুখোমুখি হওয়ার এক অনন্ত অভিজ্ঞতা অপেক্ষা করছে।

ইউরোপের যে কোনো দেশ আপনি ১, ২ অথবা ৩/৪ বার ট্যুর করে মোটামুটি সবকিছু দেখে ফেলতে পারবেন। কিন্তু ইতালি দেখার জন্য ১৫টা ট্য...
02/01/2025

ইউরোপের যে কোনো দেশ আপনি ১, ২ অথবা ৩/৪ বার ট্যুর করে মোটামুটি সবকিছু দেখে ফেলতে পারবেন। কিন্তু ইতালি দেখার জন্য ১৫টা ট্যুরও যথেষ্ট নয়। ইতালিতে মোট ২০টি বিভাগ রয়েছে। ১টি বিভাগের জন্য যদি কম করে হলেও ১৫/২০ দিন সময় বরাদ্ধ রাখেন তাহলেও অন্তত ২০ বার আপনাকে ইতালি যেতে হবে। এর পরেও আপনি সবকিছু দেখতে পারবেন না।

ইতালিতে কী পরিমান দর্শনীয় স্থান রয়েছে তা বুঝানোর জন্য একটি ফ্যাক্ট বলছি : বিশ্বের মধ্যে সবথেকে বেশি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হচ্ছে ইতালিতে (৬০টি)। দ্বিতীয় কোন দেশে জানেন? চায়নাতে, যেখানে রয়েছে ৫৯টি ইউনেস্কো সাইট। এখন চিন্তা করুন চায়নার ভৌগোলিক সাইজ এবং ইতালির। এতো ছোট্ট একটি স্পেসে এতো কিছু রয়েছে যা মাইন্ডব্লোউইং। আমি সবসময় একটা কথা বলি, “ইতালি হচ্ছে বিশ্বের একমাত্র দেশ যেখানে মানচিত্রের ওপর আপনি চোখ বন্ধ করে যেখানে আঙ্গুল ফেলবেন সেখানে গিয়েই প্রাকৃতিক এবং ঐতিহাসিক কিছু না কিছু দর্শনীয় স্থান পেয়ে যাবেন।” এমন বিষয় আর কোথাও পাওয়া যাবে না। প্রতিটি দেশেরই এমন কিছু অংশ থাকে যেখানে দেখার মত কিছুই নেই (যদি না দেশটি একদম ছোট মাপের হয়ে থাকে)। কিন্তু ইতালি মাঝারি মাপের একটি দেশ হওয়া সত্ত্বেও প্রতিটি জায়গাতেই কিছু না কিছু রয়েছেই। বরফের পাহাড় থেকে শুরু করে মালদ্বীপের মত সমুদ্র সৈকত, সুইস গ্রামের মত সুন্দর সাজানো গ্রাম থেকে শুরু করে হাজার বছর পুরোনো ঐতিহ্যবাহী শহর ও স্থাপনা সবকিছু পাবেন মাঝারি আয়তনের একটি দেশে।

এই কারণে এটাও একটি ফ্যাক্ট যে ইউরোপের ভিতরে লো কস্ট এয়ারলাইন্স এর ফ্লাইট ইতালিতেই সবথেকে বেশি। যেহেতু ইতালির উত্তর থেকে দক্ষিণ সবজায়গাতেই অসংখ্য স্থান রয়েছে দর্শনীয়, তাই বিমান এয়ারলাইন্সগুলোও তাদের ফ্লাইট মোটামুটি সবজায়গাতেই নিয়ে রেখেছে।

©Yasser Arafat

জার্মানির এই সুন্দর ট্রেন যাত্রার জন্য কে কে প্রস্তুত? 🍂🍁📍 Erzgebirge, Germany 🇩🇪
26/10/2024

জার্মানির এই সুন্দর ট্রেন যাত্রার জন্য কে কে প্রস্তুত? 🍂🍁

📍 Erzgebirge, Germany 🇩🇪

24/10/2024

বন্ধুবান্ধব মিলে Tour Plan করার পর
যখন বাসা থেকে যেতে দেয় না! 😆

নিস্তব্ধ গহ্বরের মধ্যে দিয়ে বয়ে চলেছে প্রকৃতির এক অবিস্মরণীয় সৃষ্টি। পাথরের বিশাল প্রাচীরের ফাঁকে ফাঁকে দিয়ে টলমলে ফ...
23/10/2024

নিস্তব্ধ গহ্বরের মধ্যে দিয়ে বয়ে চলেছে প্রকৃতির এক অবিস্মরণীয় সৃষ্টি। পাথরের বিশাল প্রাচীরের ফাঁকে ফাঁকে দিয়ে টলমলে ফিরোজা নদী পথ খুঁজে নিয়েছে, আর প্রতিটি কোণায় যেন লুকিয়ে আছে মুগ্ধতার এক নতুন গল্প। 🍃🌊

📍 Aarenschlucht, Switzerland 🇨🇭

এ যেন সময়ের বৃত্তে আটকে থাকা এক টুকরো স্বর্গ। 🗻আপনমনে হারিয়ে যাওয়ার জন্য এর চেয়ে ভালো জায়গা কি আর হতে পারে! 😍📍 Ticino, S...
22/10/2024

এ যেন সময়ের বৃত্তে আটকে থাকা এক টুকরো স্বর্গ। 🗻
আপনমনে হারিয়ে যাওয়ার জন্য এর চেয়ে ভালো জায়গা কি আর হতে পারে! 😍

📍 Ticino, Switzerland 🇨🇭

রূপকথার রাজপ্রাসাদ Neuschwanstein Castle 🇩🇪ইউরোপের রূপকথার গল্প যেন বাস্তবে রূপ নিয়েছে এই জাদুকরি প্রাসাদ Neuschwanstein...
20/10/2024

রূপকথার রাজপ্রাসাদ Neuschwanstein Castle 🇩🇪

ইউরোপের রূপকথার গল্প যেন বাস্তবে রূপ নিয়েছে এই জাদুকরি প্রাসাদ Neuschwanstein Castle-এ। বাভারিয়ার পাহাড়ঘেরা প্রকৃতির মাঝে দাঁড়িয়ে থাকা এই প্রাসাদটি শুধু স্থাপত্যের একটি নিদর্শন নয়, স্বপ্নের জগতে হারিয়ে যাওয়ার আমন্ত্রণও বটে। এ যেন সেই রাজকুমার আর রাজকুমারীর গল্প, যাদের ভালোবাসা আজও ভেসে বেড়ায় প্রাসাদের প্রতিটি কোণায়।

আপনিও কি কখনো এমন এক রূপকথার রাজপ্রাসাদে হারিয়ে যেতে চান? 🏰✨

লাদাখ—প্রকৃতির আঁচলে জড়ানো এক টুকরো স্বর্গ!লাদাখ ভারতীয় উপমহাদেশের অন্যতম সুন্দর ও বৈচিত্র্যময় একটা পর্যটন গন্তব্য। জম্ম...
17/10/2024

লাদাখ—প্রকৃতির আঁচলে জড়ানো এক টুকরো স্বর্গ!

লাদাখ ভারতীয় উপমহাদেশের অন্যতম সুন্দর ও বৈচিত্র্যময় একটা পর্যটন গন্তব্য। জম্মু ও কাশ্মীরের অন্তর্গত এই অঞ্চলে প্রকৃতির অনন্য মেলবন্ধন দেখা যায়—উঁচু পর্বতশৃঙ্গ, শান্ত লেক, আর শুষ্ক মরুভূমির মধ্যে যেন এক স্বর্গীয় অনুভূতি লুকিয়ে আছে।

প্রকৃতিপ্রেমী থেকে শুরু করে অ্যাডভেঞ্চারপ্রেমী—সব ধরনের ভ্রমণার্থীর মন জয় করতে লাদাখ অতুলনীয়। এই নিস্তব্ধ আর সৌন্দর্যময় ভূমি আপনাকে শুধু একবার নয়, বারবার ফিরে আসার আমন্ত্রণ জানাবে।

রাতের কায়রো যেন এক জাদুকরী গল্পের মঞ্চ—যেখানে প্রতিটি ইমারত সময়ের গহীনে হারিয়ে যাওয়া স্মৃতির চিহ্ন বহন করে। বাতাসে মিশে ...
15/10/2024

রাতের কায়রো যেন এক জাদুকরী গল্পের মঞ্চ—যেখানে প্রতিটি ইমারত সময়ের গহীনে হারিয়ে যাওয়া স্মৃতির চিহ্ন বহন করে। বাতাসে মিশে আছে ইতিহাসের ফিসফিস, আর প্রতিটি অলিগলিতে জ্বলজ্বল করছে শতবর্ষের গল্প। এই শহর শুধু চোখে দেখার নয়, অনুভব করারও।

Plitvice Lakes ক্রোয়েশিয়ার একটি বিখ্যাত জাতীয় উদ্যান, যা তার বিস্ময়কর প্রাকৃতিক সৌন্দর্যের জন্য বিশ্বজুড়ে পরিচিত। এ...
13/10/2024

Plitvice Lakes ক্রোয়েশিয়ার একটি বিখ্যাত জাতীয় উদ্যান, যা তার বিস্ময়কর প্রাকৃতিক সৌন্দর্যের জন্য বিশ্বজুড়ে পরিচিত। এটি ১৯৭৯ সালে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে তালিকাভুক্ত হয়েছে। এই উদ্যানটি ১৬টি সংযুক্ত হ্রদ এবং অসংখ্য জলপ্রপাত নিয়ে গঠিত, যা তাদের স্ফটিক স্বচ্ছ নীল-সবুজ পানির জন্য জনপ্রিয়।

Sigmund Thum Klamm - অস্ট্রিয়ার একটি সুন্দর প্রাকৃতিক দর্শনীয় স্থান, যা আলপাইন অঞ্চলে অবস্থিত। এটি একটি গভীর গিরিখাত (...
03/10/2024

Sigmund Thum Klamm - অস্ট্রিয়ার একটি সুন্দর প্রাকৃতিক দর্শনীয় স্থান, যা আলপাইন অঞ্চলে অবস্থিত। এটি একটি গভীর গিরিখাত (গর্জ) যা সিগমুন্ড থুম নামে একজন বিখ্যাত প্রকৌশলীর নামে নামকরণ করা হয়েছে। এই গিরিখাতের মধ্য দিয়ে একটি পরিষ্কার, সবুজাভ জলধারা প্রবাহিত হয়, যা পাহাড়ের পাথরের মধ্যে দিয়ে রোমাঞ্চকর একটি পথ তৈরি করেছে। পর্যটকরা কাঠের তৈরি সরু সেতু এবং পথ ধরে হাঁটতে পারেন, যা গিরিখাতের অনন্য প্রাকৃতিক দৃশ্য উপভোগ করার সুযোগ দেয়। এই স্থানটি প্রকৃতিপ্রেমীদের জন্য এক আদর্শ গন্তব্য, যেখানে পাহাড়, জলপ্রপাত, এবং ঘন সবুজ বনভূমির অপূর্ব সমন্বয় রয়েছে।

মেঘ, পাহাড় ও ঝর্ণার দেশ উত্তর-পূর্ব ভারতের মেঘালয় রাজ্য। চারদিকে উঁচু উঁচু সব পাহাড়, হাত বাড়ালেই মেঘের স্পর্শ, পাহাড়ের ব...
23/09/2024

মেঘ, পাহাড় ও ঝর্ণার দেশ উত্তর-পূর্ব ভারতের মেঘালয় রাজ্য। চারদিকে উঁচু উঁচু সব পাহাড়, হাত বাড়ালেই মেঘের স্পর্শ, পাহাড়ের বুক চিরে নেমে আসা অসংখ্য ঝর্ণা, স্বচ্ছ পানির নদী, লেক ও ছবির মত সুন্দর গ্রাম, এই সবকিছু মিলেমিশে প্রকৃতির অনাবিল সৌন্দর্য নিয়ে মেঘালয় হাতছানি দিয়ে ডাকে ভ্রমণপ্রেমীদের।

Address

Panthapath
Dhaka
1215

Website

Alerts

Be the first to know and let us send you an email when Travelizo posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Travelizo:

Share

Category